Bangabashi

Bangabashi To our favorite institute

17/09/2026

আজ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন, উদ্বোধন, শ্রেণিকক্ষে ধুপের ধোঁয়া প্রজ্বলন, বৃক্ষরোপণ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কার্যক্রম এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কতৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুল আলম মনা।
"""""""""""""'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, শিক্ষকদের আন্তরিকতা থাকলে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের আন্তরিকতার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক এগিয়েছে। তিনি আজ সকালে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম এর শুভ উদ্বোধন কালে এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন সেদিন খুব বেশি দূরে নয়, অতি অল্প সময়ের মধ্যে বিদ্যালয়টি জাতীয়করণ হবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএর সদস্য কুতুবউদ্দিন, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল মো: কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার, খুলনা এসএম সাইদুর রহমান, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান বিশ্বাস, দশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ আহসান উল্লাহ বুলবুল, বিএনপি নেতা স.ম. আব্দুর রহমান, মো: জিয়াউর রহমান সদস্য পরিচালনা পর্ষদ মো: শাহজাহান আলী। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ সভাপতি কাইজার আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি বিদ্যালয় অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন এর পর ১ টি ফলজ, ১ টি বনজ, ১ টি ঔষধি বৃক্ষ রোপণ করেন এবং প্রতিটি কক্ষে ধুপের ধোঁয়া কার্যক্রম এর উদ্বোধন করেন, প্রতিদিন ক্লাশের শুরুতে শ্রেণিকক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর পর প্রধান অতিথি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কার্যক্রম এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেন।

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন  উর্ধ্বমূখী সম্প্রসারনের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়ায় মহান জাতীয় সংসদ এর...
10/09/2026

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উর্ধ্বমূখী সম্প্রসারনের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়ায় মহান জাতীয় সংসদ এর হুইপ, খুলনা -৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে এলাকাবাসী, শিক্ষক,ছাত্র, অভিভাবকদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন .....

আলহামদুলিল্লাহ ! নিজের হাতে লাগানো তালগাছের পাকা তাল নিজে নিজেই পেকে মাটিতে পড়েছে। আগে শুনতাম এক পুরুষে রোপণ করে, অন্য প...
07/09/2026

আলহামদুলিল্লাহ ! নিজের হাতে লাগানো তালগাছের পাকা তাল নিজে নিজেই পেকে মাটিতে পড়েছে। আগে শুনতাম এক পুরুষে রোপণ করে, অন্য পুরুষ খায়। আমাদের ক্ষেত্রে মহান আল্লাহ সে-ই প্রবাদকে ভিত্তিহীন করে দিলেন। আমি ২০১৩ খ্রি. প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর আমার শ্রদ্ধেয় "মা" নিজ হাতে আমাকে ৮টি তালের চারা তৈরী করে বললেন, বাবা এই তালগাছ অনেক উপকারী কিন্তু দিন দিন তালগাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তুমি স্কুলে এগুলো রোপণ করে দাও, এলাকারও উপকার হবে, শিক্ষার্থীরাও এই গাছ সম্পর্কে জানবে। মায়ের নির্দেশনা মোতাবেক শিক্ষকদের নিয়ে স্কুলে ৮টি তালগাছই রোপণ করলাম, কিন্তু নতুন ভবন করার জন্য ৫টি গাছ অন্যত্র সরাতে হলো। তিনটি গাছ আমার মায়ের স্মৃতি নিয়ে স্বমহিমায় বেড়ে চলছে। একটি গাছে বেশ কয়েকটি তাল ধরেছে। একটি পেকে নিজে নিজেই মাটিতে পড়েছে, ভীষণ ঘ্রাণ! প্রথম পাকা তালটি হাতে নিয়ে স্মৃতি হয়ে থাকলাম এবং তালটি আমার মাকে উপহার দিয়েছি।

গতকাল মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম, এমপি, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজস...
02/09/2026

গতকাল মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম, এমপি, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ কাইজার আহমেদের হাতে শিক্ষা বোর্ডের চিঠি তুলে দেন। দায়িত্ব গ্রহণের সাথে সাথেই আজ ২' সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের জন্য বিদ্যালয়ের মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সম্মানিত শিক্ষক - কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেছেন। সুযোগ্য প্রধান শিক্ষক আলহাজ্ব মো : দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের এবং বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথা তুলে ধরেন। সভাপতি মহোদয় মাননীয় হুইপ মহোদয়ের সহযোগিতা নিয়ে দ্রুত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যার সমাধান করে এলাকার সর্বস্তরের জনগনের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

আজ ২৬' আগষ্ট ১২ই রবিউল আউয়াল যথাযোগ্য মর্যাদায় বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন নবী (সা:) উপলক্ষে কিরাত, হামদ নাত, এব...
26/08/2026

আজ ২৬' আগষ্ট ১২ই রবিউল আউয়াল যথাযোগ্য মর্যাদায় বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন নবী (সা:) উপলক্ষে কিরাত, হামদ নাত, এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার মহানবীর জবনীর উপরে মূল্যবান বই এবং নগদ দুইশত করে টাকা তুলে দেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শেখ সাদী। অনুষ্ঠানের সভাপতি হিসেবে মহানবীর জীবন এবং আদর্শ তুলে ধরে বক্তব্য প্রদান করেন সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন। প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন --

মহানবী (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র উত্তম।” তাই আমাদের ভালো মানুষ হতে হলে সত্য কথা বলতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, পিতা-মাতাকে সম্মান করতে হবে, শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে এবং অন্যের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করতে হবে।

মহানবী (সা.)-এর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—সততা, ধৈর্য, ক্ষমা, ন্যায়বিচার ও মানবপ্রেম। তিনি আমাদের শিখিয়েছেন, শক্তি দিয়ে নয়; বরং উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়। তিনি আরো উল্লেখ করেন --

আজকের এই সিরাতুন নবী (সা.) অনুষ্ঠানে আমরা এই অঙ্গীকার করতে পারি—
আমরা মহানবী (সা.)-এর জীবনকে অনুসরণ করব।
আমরা সত্যবাদী ও সৎ চরিত্রবান হব। আমরা জ্ঞান অর্জন করব। আমরা মানুষকে ভালোবাসব। এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সুন্দর সমাজ গড়ে তুলব।
আমরা শুধু নবীজীকে ভালোবাসার দাবি না করে তাঁর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মুহা: আব্দুর রহীম।

23/08/2026
হারানো বিজ্ঞপ্তি :=====================আমাদের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ১০ নং ওয়ার্ড এর বাসিন্...
20/08/2026

হারানো বিজ্ঞপ্তি :
=====================
আমাদের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ১০ নং ওয়ার্ড এর বাসিন্দা সামসুজ্জোহা ডিয়ারের ছেলে সাকিব হাসান (৯ম শ্রেণি) গত ১৭ তারিখ থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাকিব অত্যন্ত বিনয়ী স্বভাবের। তাকে পিতা - মাতা আত্মিয়, শিক্ষক সকলে মিলে অনেক জায়গায় খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে ফিরে পাওয়ার জন্য খালিশপুর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে। জিডি নম্বর : ১১৯৩
জিডি ট্রাকিং নং- WOR7FL
তারিখ : ২০/০৮/২০২৬ খ্রি.
সাকিবকে খুঁজে পেতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

প্রধান শিক্ষক
বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়
খালিশপুর, খুলনা।

16/08/2026

অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ৩ দিনের বিশেষ রোবোটিক্স ও কোডিং কর্মশালা।

বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেন স্যারের নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের রোবোটিক্স, কোডিং ও প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত করা।

🌟 বিশেষ অতিথি:
জনাব এ.এস.এম. আজিম উদ্দিন
পরিচালক, বাংলাদেশ আনসার ও ভিডিপি
খুলনা রেঞ্জ সদর দপ্তর, খুলনা।

🎓 পরিচালনা ও প্রশিক্ষণে ছিলেন—

🔹 জনাব মোঃ শরিফুল ইসলাম
বিএসসি ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার সাইন্স

🔹 জনাব সুমন সরকার
বিএসসি ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার সাইন্স

🔹 জনাব রাহাত-উল-ফেরদৌস রাজ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার টেকনোলজি

কর্মশালায় শিক্ষার্থীরা Arduino, LED, Servo Motor, LCD Display, Smart Display এবং Ultrasonic Sensor-এর মতো বিভিন্ন প্রযুক্তি নিয়ে বাস্তব ও হাতে-কলমে কাজ করার সুযোগ পেয়েছে।

📅 তারিখ: ৯–১১ আগস্ট ২০২৬
📍 স্থান: বিদ্যালয়ের রোবোটিক্স কর্নার

আমরা বিশ্বাস করি, আজকের এই ছোট্ট প্রয়াসই একদিন আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে তৈরি করবে আগামীর দক্ষ প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও উদ্ভাবক।

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়
খালিশপুর, খুলনা

Address

Khalishpur
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangabashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangabashi:

Shortcuts

Share

Category