Jessore Students Association of Khulna University

Jessore Students Association of Khulna University This page is only an attemt to union of all the students of jessore district in khulna university.....Like this page & join with us...

Khulna University was established at 1991. There are 5 schools and 21 disciplines under these schools. The most promising characteristic of this university is that it is free from student politics. No session jam in academic activities. A big number of professors, associate professors and assisstant professors are working as faculty member of various disciplines. Many national and international research projects are on going. Student accommodation facility is very well. There are two halls for male students and one hall for female students. Library and laboratory facility is also of high quality. Students and stuffs are provided with transport facility. Overall student quality of this university is very satisfying. Graduates of this university are working all over the world with a lot of fame.

আজকে অনেকেই হয়তো সাবিকুন নাহার পপির মৃত্যু সংবাদ পরবর্তী ঘটনাসমূহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন ।...
28/08/2024

আজকে অনেকেই হয়তো সাবিকুন নাহার পপির মৃত্যু সংবাদ পরবর্তী ঘটনাসমূহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন ।

খুলনা ভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের একজন গ্রাজুয়েট । সবাই ওকে পপি বলেই ডাকতো । দেশের বাড়ি গোপালগঞ্জ হলেও বেড়ে ওঠা যশোর নোয়াপাড়াতে । সে সুবাদে যশোরের মেয়ে বললেও ভুল হয় না ।

হাসিখুশি একটি মেয়ে হারিয়ে গেলো । ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন । মেয়েটা জীবিত থাকতে পর্দা করতো, তাই সংগত কারণেই তার মুখমণ্ডল প্রদর্শন করা থেকে বিরত রইলাম । এছাড়া পপির একটি ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে ।

গতকাল সকালে কে যেন সোশ্যাল মিডিয়ায় লিখলো, পপি নাকি ঘুমের মধ্যেই মারা গেছে । কিন্তু গতকাল সন্ধ্যা হতে হতেই আরও একটি আতংকিত হবার মত নিউজ পাওয়া গেলো । তার শরীরে নাকি মারের দাগ, হাত ও আঙ্গুল নাকি ভেঙ্গে গেছে । তখনই বিষয়টা অস্বাভাবিক ঠেকতে লাগলো পরিচিত গন্ডিমহলের কাছে । ঘটনা কাল পর্যন্ত শুধু পরিচিত গন্ডির মধ্যে ছিল, আজকে সারা দেশ জেনে গেছে । তবে মিডিয়ায় যা জানা যায়নি, এমন কিছু জেনে সত্যিই গা শিউরে উঠেছে, পরক্ষণে রাগে শরীর ফেটে যাচ্ছে ।

ঘটনার পিছনের অনেক ঘটনা ঘাঁটলে বুঝা যাচ্ছে, এটা পরিস্কার হত্যাকান্ড । আর এই হত্যার পিছনে প্রত্যক্ষ হাত ছিল তার শাশুড়ির । ধারণা করা হচ্ছে, কন্যা সন্তান প্রসব, এ ছাড়া পপির বাড়িতে টাকা-পয়সার জন্য ক্রমাগত চাপ ইত্যাদি কারণগুলোর কারণে শ্বশুরবাড়ির সদস্যদের আক্রোশের শিকার প্রায়শই হতো পপি । পপির পরিবারের সদস্যের কথায় এমন কিছুরই ইঙ্গিত মিলেছে ।

এরই ধারাবাহিকতায় পপির স্বামী, শ্বাশুরি ও ননদ (উল্লেখ্য পপির শ্বশুর নেই) সবাই মিলে একটা নাটকের প্লট সাজায় । ওহ, বলা বাহল্য, পপির স্বামী, রায়হান পারভেজ, স্কয়ার ফার্মেসিউটিক্যাল কোম্পানি তে প্রোডাকশন এক্সকিউটিভ হিসেবে চাকুরী করে । চাকুরীর সুবাদে পপির স্বামী ও পপি টাঙ্গাইল মির্জাপুরে বসবাস করতো । হত্যার ঘটনাস্থলও এখানেই । এবার নাটক নিয়ে বলা যাক ।

পপি যে মারা যায়, এমন নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারা যায় গতকাল মানে ২৭ ই আগস্ট । এর আগের রাতের ঘটনা । পপির স্বামী রায়হান নাইট ডিউটির কথা বলে কর্মস্থলের জন্য চলে যায় । সে সময় বাসায় ছিল পপি, ওর শাশুড়ি আর ৫ মাস বয়সী ছোট্ট বাচ্চা মেয়েটা । বাসাতেই সেমাইয়ের সাথে পপিকে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষুধ (যেটা আগে থেকে হাতুড়ি দিয়ে গুড়া করা ছিল) খাওয়ানো হয় । এরপর পপি অচেতন হয়ে পড়লে গলায় দড়ির ফাঁস দিয়ে হত্যাচেস্টা করা হয় । যেন সবাইকে বলা যায় পপি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । কিন্তু সকাল পর্যন্ত পপি তবু বেচে ছিল । সেটা টের পেয়ে পপির শাশুড়ি এরপর ওকে নৃশংসভাবে গলা টিপে হত্যা করে । এমন জবানবন্দি পুলিশের উপস্থিতিতে কাশিয়ানি তে পপিদের বাড়িতে থেকে দেয় পপির শাশুড়ি । যদিও এখানে চালাকি করে পপির স্বামীর নাম একবারও নেননি ঐ মহিলা কিন্তু জানা যায়, সকালে পপির স্বামী ডিউটি শেষে বাসায় ফিরে আসে । এখানে তার মদদ যে পুরোপুরি ছিল, এটা তার পপিকে হাসপাতালে নিতে গরিমসি কিংবা কাল বিলম্ব করা থেকেই প্রমাণ হয় ।

পপি মারা যাওয়ার আগেই পপির শ্বশুর বাড়ি থেকে ওর বাড়িতে জানানো হয় পপি মারাত্মক অসুস্থ । বলা বাহুল্য, পপি এপেন্ডিসাইটিসের রোগী । আগামী মাসে তার অপারেশন হওয়ার কথা ছিল । যাই হোক, এই খবর পাওয়া মাত্রই পপির পরিবার পপির বাসার উদ্দেশ্যে রওনা দিতে উদ্দ্যত হলে তার কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে জানানো হয়, পপি আর নেই । এরপর দুই পরিবারের আলোচনা হয় । পপিকে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে পপির শাশুড়ি ও স্বামী পপির বাড়ি কাশিয়ানি, গোপালগঞ্জের উদ্দেশ্যে মির্জাপুর টাঙ্গাইল থেকে রওনা দেয় । পপির পরিবারের আগে থেকেই সন্দেহ ছিল এটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে, কিন্তু সেটা তার ততক্ষন গোপন রাখে পপির শ্বশুর বাড়ির লোকের কাছে । অবশেষে কাশিয়ানিতে লাশ নিয়ে এলে আগে থেকে থাকা পুলিশ কর্তৃক পপির শাশুড়ি ও স্বামীকে তৎক্ষণাৎ আটক করা হয় । (কাশিয়ানি থানায় এর আগেই মামলা করা হয় । যদিও প্রথম দিকে কাশিয়ানি থানা পুলিশ কর্তৃপক্ষ মামলা নেওয়াতে গরিমসি করে কিন্তু পরক্ষনে ঠিকি মামলা নিতে বাধ্য হয়) ।

বর্তমানে পপির স্বামী ও শ্বাশুড়ি (জানোয়ারগুলোর ছবি আমি এখানে এ্যাড করেছি । কেন জানি, জানোয়ারদেরও অনেক সময় নিস্পাপ মনে হয়) কাশিয়ানী থানায় আটক আছে । পপির পোস্টমর্টেম আজ (২৮ই আগস্ট) হয়েছে । আদালতে মামলার কাজ শুরু হবে পোস্টমর্টেম রিপোর্ট হস্তান্তর এর পর থেকে । পপির বাবা ও বড় ভাই হত্যার ঘটনাস্থল অর্থাৎ মির্জাপুর টাঙ্গাইলে মামলা করার জন্য গিয়েছে । সেখানেও আগের মত মামলা নিতে গরিমসি । অবশেষে আমাদের ভার্সিটিরই কিছু সিনিয়রের হস্তক্ষেপে মামলা নিতে বাধ্য হয় ।

তবে প্রথমে যেটা জানা গিয়েছিল যে পপির মৃত্যু পরবর্তী দেখা যায় যে হাত ও আঙ্গুল ভাঙ্গা, এটা পোস্টমর্টেম পরবর্তীতে প্রমাণ হয়নি । পপির থুতনিতে কিছু দাগ পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে, গলা টিপার সময় ধ্বস্তাধস্তির এক পর্যায়ে হাতের চুরিতে লেগে থুতনিতে কেটে যেতে পারে । তবে এটা ধারণা কেবল । আজকে বাদ মাগরিব বাদ পপির জানাযা হয়েছে । পপির পরিবার, পরিচিতমহলের পাশাপাশি খুলনা ভার্সিটির বেশ কয়েকজন সিনিয়র জুনিয়র সেই জানাজায় অংশগ্রহণ করে । এরপর তাকে কবরস্থ করা হয় ।

আমরা আমাদের বোনের হত্যার সুষ্ঠু বিচার চাই । যেভাবে হোক, এই অন্যায় আমরা মেনে নিবো না । এর জন্য যা করা লাগে বা যে পর্যন্ত যাওয়া লাগে দরকার পড়লে আমরা যাবো কিন্তু এমন যেন ভবিষ্যতে আর কারও সাথে ঘটার কথাও কেউ চিন্তা না করার সুযোগ পায় । পপির ছোট বাচ্চাটার জন্য খারাপ লাগছে ক্রমাগত । ছোট মেয়েটার ভবিষ্যৎটাই এখন কেমন জানি ধোঁয়াশা । মহান আল্লাহ্‌ এই বাচ্চাটির উত্তম গতির পাশাপাশি সুষ্ঠু বিচার নিশ্চিতের মাধ্যমে আমাদের মনের আশা পূরণ করবেন, ইনশাল্লাহ্‌ । আমিন ।

আর পরিশেষে সবাইকে অনুরোধ করবো, পপির পরিবার বিশেষ করে পপির মেয়েটার এই দুঃসময়ে আপনাদের সকল দোয়ায় তাদেরকে রাখবেন

মানবিক সাহায্যের আবেদন!বড়ভাই -আপু, বন্ধু, জুনিয়র সবার দৃষ্টি আকর্ষন করছি !!!আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমরানকে সাহায্যের জ...
03/03/2018

মানবিক সাহায্যের আবেদন!
বড়ভাই -আপু, বন্ধু, জুনিয়র সবার দৃষ্টি আকর্ষন করছি !!!

আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমরানকে সাহায্যের জন্য আকূল আবেদন জানাচ্ছি।

AL Imran খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন এ চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছাত্র।ইমরান আমাদের যশোরের সন্তান। AL Imran গত ৪ মাস আগে Hemorrhagic gastritis এ আক্রান্ত হয়। তখন থেকে BSMMU hospital এর একজন ডাক্তার এর কাছ থেকে চিকিৎসা শুরু করেন। তারপর সে Hepatitis b , Hepatitis e & liver সিরোসিস এ আক্রান্ত হয়।এখন পর্যন্ত গত ৪ মাস এ অনেকবার সবগুলা জটিলতা একইসাথে সাম্লাতে গিয়া অনেক বেগ পেতে হয়েছে। কয়েকবার DNA test সহ এখন পর্যন্ত ২০ টির মতো টেস্ট করছে। Time to time অনেকবার medicine পরিবর্তন করতে হইছে অনেকরকম জটিলত থাকায় । এখন সে Dr. Kutub Uddin Mollick( Liver and Medicine Specialist, KMC) এর কাছে চিকিৎসাধীন আছে। এখন তাকে hepatitis b hepatitis e এবং লিভার এর treatment এর জন্য ৬ মাস অথবা তার ও বেশি injection & other medicine নিতে পরামর্শ দিয়েছন ডাক্তার.. সিঘ্রই সে injection শুরু করবে।।ইমরানের পরিবার তার চিকিৎসায় ইতোমধ্যে আড়াই লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছেন কিন্ত চিকিৎসা শেষ করতে পারেননাই। চিকিৎসা শেষ করার জন্য আরো প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

শান্ত ও অমায়িক আচরনের ছেলে ইমরান ক্যাম্পাসে বেশ পরিচিত। আমরা হাজার হাজার ভাই বোন থাকতেও ইমরান কে আবার সুস্থ দেখতে পারবো না, তা হতে পারেনা। আসুন, সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।

আমরাই পারি AL Imran কে আবার আমাদের মাঝে, এই ক্যাম্পাসে, ক্লাসে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে। শুধুমাত্র নিজ নিজ স্থান থেকে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।

বি: দ্র : সাহায্য পাঠানোর ঠিকানা আলোচনা সাপেক্ষে পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।

10/11/2017
10/11/2017

আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু স্টুডেন্টদের সহযোগীতার উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে খুবি মেইনগেট এর বাম পাশে যাত্রীছাউনীর সামনে স্টল দেয়া হচ্ছে। স্টলে সকল জুনিয়র-সিনিয়রদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Tag them.. :D :D
02/11/2017

Tag them.. :D :D

20/10/2017

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু স্টুডেন্টদের সহযোগীতার উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে স্টল দেয়া হবে।এজন্য আগামী ২২/১০/১৭,রবিবার বিকাল ৫:০০ টাই শহীদ মিনারে জরুরি মিটিং এর আহবান করা হয়েছে। উক্ত মিটিং এ যশোর জেলার সকল জুনিয়র-সিনিয়র স্টুডেন্টদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সেমিস্টার ব্রেকে অবশ্যপালনীয় ১৫টি কাজ...!!!!
02/07/2017

সেমিস্টার ব্রেকে অবশ্যপালনীয় ১৫টি কাজ...!!!!

সারা মাস অ্যাসাইনমেন্ট-টার্ম পেপারের  যাঁতাকলে পিষ্ট হয়ে নিজের জন্য কিছু করার সুযোগ যখন হয়ে উঠে না তখন সেমিস্টার ব্রেকই আপনার শেষ ভরসা। তাই ছুটি শুধু আরামের জন্যই নয়, কাজে লাগানো আর শেখার জন্যেও।

01/12/2016

বাড়ি কোথায় ভাই? যশোর.!!
ও আইচ্ছা যশোইরাহ্..!!!

যশোইরাদের চাল চলন আর বচন ভঙ্গী দেখলে মনে হয় হেব্বি স্টাইলিস, অনেক অহঙ্কারী আর দেমাগি, যেন এক একজন এক একটা বড়সড় লাটসাহেবের বেটা..!

ভাই থামেন আর কথা বাড়ায়েন না। এবার কান খাড়া করে শুুনুন আসলেই এই যশোইরারা কেন এমন হয়। বিষয় হচ্ছে.....

আমরা যশোইরারা কিন্তুু......

#অবিভক্ত বাংলার প্রথম জেলার মানুষ, অর্থাৎ এই যশোরই অবিভক্ত বাংলার প্রথম ও একমাত্র জেলা ছিল। তখন বৃহত্তর বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা আর চব্বিশপর্গনা বর্তমান জেলাসহ তৎকালিন আরো অনেক অঞ্চলই ছিল এই যশোর জেলারই অন্তর্গত ছোট ছোট মহকুমা। শুধু কি তাই এক সময়কার বাংলার #রাজধানীও ছিল এই যশোর।

আরো জেনে রাখুন শুধু অবিভক্ত বাংলার প্রথম জেলা নয়, মহান মুক্তিযুদ্ধের সময় #প্রথম শত্রুমুক্ত স্বাধীন জেলাও কিন্তুু আমাদের এই যশোর।

#আবার বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা সেটাও কিন্তুু এই যশোর।

#বাংলাদেশের প্রথম ডিজিটাল মডেল থানা যেটা সেটাও কিন্তুু আমাদের যশোরের-ই সদর মডেল থানা।

আসেন, এসে স্বচোখে দেখে যান আমাদের যশোহর। সাজানো গোছানো, ফিটফাট, পরিষ্কার পরিছন্ন, পরিপাটি জন বহুল এবং খুবই ব্যাস্ততম নগরী ও পুরাতন জনপদ হলো এই যশোহর।

[যশোহর] নাম শুনেন নাই,এমন লোক বাংলাদেশে একজনও আছে নাকি আমার জানা নাই। তারপরও অনেকেই বলেন যশোর ও..ও..ও যশোরটাতো খুলনা বিভাগে তাই না.?

বেচারা জ্ঞ্যান পাপি, গাল ভ্যাসকাইয়া বলে:- বেগ্গুনে কয় হুইন্চি ঢাহা থেইক্কা নাকি যশোর যায়তে বেগ্গুন হথ হারিদিওন যায়তে অই, বেগ্গুন টাইমও লাগে হুইচি.? হুইন্চি আরিচা ঐ হরিদপুরদি, আর যমুনা ঐ খুষ্টিয়াদি নদীহথ হারওই যায়তে অওন লাগে এইডা হাচানি.?

তাই তাদের উদ্দেশ্যে বলছি..........।

ভাই বাংলাদেশে বাস করেন অথচ হাজী মোঃ মহসীনের নাম শোনেন নাই.? জী আমি দানবীর #হাজী_মোঃ_মহসীনের কথায় বলছি যার জীবন আদর্শের শিক্ষা নিতে বইয়ের পাতায় চোখ বুলাননি এমন মানুষ মেলা বড় ভার।

আমি বলছি #বীরশ্রেষ্ঠ_হামিদুর_রহমান ও #নূর_মোঃ_শেখের কথা। জী বাংলার ৭-জন বীরশ্রেষ্ঠের মধ্যে ওই ২-জন বীরশ্রেষ্ঠ আমাদের বৃহত্তর যশোরেরি কৃতি সন্তান তথা ঝিনাইদহ ও নড়াইল।

#বাংলাদেশের একমাত্র সনেট কবি বাংলা সর্বর্ন ব্যান্জন বর্ন ও বাংলা নাটকের জনক #মহাকবি_মাইকেল_মধুসুদন_দত্ত্ব আমাদের যশোরের সন্তান ।

#বাংলা ভাষার সুদ্ধ শব্দভাণ্ডার #প্রমথ_চৌধুরীর জন্মস্থান ও কিন্তুু এই যশোরেই।

কবি মুনির চৌধুরী, ডঃ লুৎফর রহমান, কবি ফররুখ আহম্মেদ, কবি মোস্তফা কামাল, বিশিষ্ট মিউজিসিয়ান রবী শংকর ও বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মভিটা সেও কিন্তুু এই আমাদের যশোরের মাটিতে।

#রাজা প্রতাপাদিত্যে রায় বাহাদুর রঘুনাথ ও যদুনাথ মজুমদার এই যশোরের
সন্তান।

আরো শুনুন...চলচিত্র মাধ্যেম কল্পনা করা যায়না যাদের ছাড়া সেই কালজয়ী অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী #ববিতা , বাংলাদেশ চলচ্চিত্রের সর্বোচ্চ ও সর্বাধীক জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত একমাত্র অভিনেত্রী #শাবনূর, সুচন্দা, চম্পা, চিত্রনায়ক রিয়াজ, তিশা, কেয়া, রত্না, শাহানুর, শশী, নাট্যকার সমু চৌধুরী, সাচ্চু, সুমাইয়া শিমু, এরা সবাই আমাদের যশোরেরই সন্তান।

#উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকার সঙ্গীতজ্ঞ প্রয়াত প্রনব ঘোষ, প্রখ্যাত সুরকার কমলদাস গুপ্ত, ইত্যাদি খ্যাত প্রখ্যাত গিতিকার মোঃ রফিকুজ্জামান,সঙ্গীতশিল্পী বিজয় সরকার, আকবর, মনির খান, পাগলাকনাই এনারাও এইআমাদের যশোরেরই সন্তান ।

আরো আছেন এই প্রাচীন সভ্য ও আল্ট্রা মডার্ন ডিজিটাল জনপদ মিষ্টভাষী যশোরে যারা আত্ত্বীয়তা করেছেন হয়েছেন যশোর অঞ্চলের আদরের জামাই বাবু #কবিগুরু_বিশ্বকবি_রবীন্দ্রনাথ_ঠাকুর থেকে শুরুকরে সেই মহাভারতের মহামান্য মাননীয় রাষ্ট্রপতি # জনাব_প্রনব_মূখার্জী । আছেন জামাই বাবু চিত্রনায়ক কুমিল্লার ফেরদৌস, নাট্যকার মোস্তফা সারোয়ার ফারুকি। শ্রেষ্ঠ চলচিত্রকার ও উপন্যাসিক জহির রায়হান। যশোরের আরেক জামাই বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেন্চুরীয়ান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

যশোরের গৃহবধু জিবন্ত কিংবদন্তি চিত্রনায়কা শাবানা। যশোরেরই আরেক গৃহবধু বাংলার ফোক সম্রাজ্ঞী মা মাটি ও খেটে খাওয়া মানুষের প্রানের কন্ঠশিল্পী মমতাজ। যশোরের সাবেক জামাই আন্তর্জাতিক ব্যান্ড তারকা নগর বাউল জেম্স। যশোরেরই আদরের ভাগ্নে ব্যান্ড তারকা হাসান সহ আরো কতো কে।

#তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ও সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, মহান স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দানকারী শহিদ মশিয়ুর রহমান, বাংলার কমরেড অমল সেন, কমরেড সুবাশ বোস, কমরেড ইলামিত্র । আছে মহাভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মুখ্যেমন্ত্রী ও সিপিএম নেতা #কমরেড_জ্যোতি_বসু সহ্ পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ জনগনের মাটি ও মানুষের মা তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীও কিন্তুু এই যশোর অঞ্চলেরই সন্তান।

আছে পদ্মার এপাড়ে এতদা অঞ্চলের তুমুল জনপ্রিয় জননেতা ও সাবেক সফল মন্ত্রীদয় জননেতা #খালেদুর_রহমান_টিটো , তরিকুল ইসলাম, বাংলার সাবেক সফল শিক্ষামন্ত্রী ে_সাদেক, খান টিপু সুলতান, রবিউল আলোম, আব্দুল হাই, বাবু নিতায় রায় চৌধুরী এনারা সবাই আমাদের বৃহত্তর যশোরেরই সন্তান।

★বাংলার চার খলিফার এক খলিফা স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের সভাপতি #নূরে_আলম_সিদ্দিকী সেও কিন্তু আমাদের যশোরের সন্তান।

#এদেশের অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে যশোর।

★যেমন আমাদের দেশের রাষ্ট্রিয় অনুষ্ঠান, আপনার স্বপ্নের বাশর ঘর আর জাতীয় উৎসব পহেলা বৈশাখ ও ভালোবাসা দিবস কল্পনায় করা যায় না যে অঞ্চলের ফুল ছাড়া সেটাও কিন্তুু এই আমাদের যশোরেরই ঝিকরগাছার গদখালীর রুচিবান পরিশ্রমী কৃষকের ক্ষেতে খুবই যত্নে উৎপাদিত ফুল।

★বাংলাদেশের বিখ্যাত আকিজ গ্রুপের অন্তত একটি পন্য পাওয়া যায়না এমন বাড়ি বাংলার কোথাও নাই, এটাও কিন্তুু আমাদের এই যশোরের।

★যে বাজর থেকে বাজার না করলে বড়লোকের বাজার করায় মন ভরেনা সেই মিনা বাজারও কিন্তুু আমাদের এই যশোরের।

★আপনারা রাতের ঘুম কেড়ে নেওয়া সেই স্বপ্ন বিলাসী বিনোদনের রং খুজে পান যেখানে গেলে বাংলাশেদের সেই সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিনোদন কেন্দ্র ফ্যান্টাসিক কিংডমও কিন্তুু এই যশোইরার।

★যে বিদ্যুৎ এর প্লার ছাড়া আপনার বাসায় বিদ্যুৎ সংযোগ পৌছায় না ওটাও কিন্তুু এই যশোরের।

★আমার, আপনার শিক্ষার অস্ত্রো সময়ের তুমুল জনপ্রিয় বলপেন ইকোনো বলপেন সেটাও কিন্তুু আমাদের এই যশোরেই তৈরি।

★যেই সার ছাড়া আপনার ক্ষেতে উন্নতমানের শবজি চাষ হয়না সেই পানপাতা ও নোয়াপাড়া মিস্রসারটাও কিন্তুু আমাদের এই যশোরের শিল্পনগরী নোয়াপাড়ার তৈরি।

★যেই মাছের পোনা ছাড়া আপনারা বড় মাছের স্বাদই নিতে পারেননা, মাছও চাষ করতে পারেননা, সেই মাছের পোনাও কিন্তুু উৎপাদন হয় আমাদের যশোরেরই মৎস হ্যাচারিতে।

★এখনো যশোরের বিল বাওড়ে পাওয়া যায় আমাদের সেই যশোরের বিখ্যাত মাছ কৈ।

★যেই নামিদামি সবজি আর সুশাদু চাল ছাড়া মুখে যায়না ভাত সেই চাল আর সবজি আমাদের বিখ্যাত যশোইরা বেগুন এবং বিশ্ববিখ্যাত হাইব্রিড পেঁপে এক একটা ৫/১০ কেজি ওজনেরও বেশি যার নাম যশোহরি পেঁপে সেটাও কিন্তুু আমাদের এই যশোরের।

★কি আর বলবো ভাই আপনার বাসার জামায় আদর আর মিষ্টি মিঠায় খাওয়া এসবতো আমাদের যশোরের খেজুরের রস আর চিটাগুড় ছাড়া চলেইনা।

# অর্থ_মেধা , প্রজ্ঞা, সৃষ্টিশীলতা, মননশীলতা, শিক্ষা, সংস্কৃতি সবকিছুতেই আমরা অগ্রগামী।

★আমাদের আছে মাইকেল মধুসুদন বিশ্ববিদ্যালয় কলেজ যার নাম যশোর MM কলেজ।
★আমাদের আছে যশোর বিঞ্জ্যান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
★আমাদের রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
★আমাদের রয়েছে টিচার্স ট্রেনিং কলেজ।
★আমাদের রয়েছে দেশের প্রাচীন বৃহৎ ও স্বনামধন্য যশোর সরকারি পলিটেকনিক কলেজ।
★আমাদের রয়েছে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
★আমাদের রয়েছে দেশের একমাত্র করোনারী কেয়ার ইউনিট।
★আমাদের রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
★আমাদের রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান বন্দর।
★আমাদের রয়েছে জাতীয় মানসম্পন্ন যশোর শামসুলহুদা স্টেডিয়াম।
★আমাদের রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন সুইমিংপুল।
★আমাদের রয়েছে যশোর শিক্ষাবোর্ড।
★আমাদের রয়েছে খুলানা বিভাগের একমাত্র ও ববিভাগীয় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র।
★আমাদের রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রীয় কারাগার।
★আমাদের রয়েছে বাংলার একমাত্র শিশু কিশোর কারাগার বাংলাদেশ শিশু জেলখানা।
★আমাদের রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেনানিবাস যশোর ক্যান্টনমেন্ট।
★আমাদের যশোরে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিজিবি ও আনসার ক্যাম্প।
★আমাদের রয়েছে বাংলাদেশের একমাত্র বিমান বাহিনী প্রশিক্ষন কেন্দ্র।
★আমাদের রয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর।
★আমাদের যশোরে রয়েছে রেলওয়ে স্টেশন।
★আমাদের রয়েছে যশোর নোয়াপাড়া নৌবন্দর।
★বাংলাদেশের মধ্যে ঢাকা, চট্টোগ্রামের বাইরে একমাত্র আমাদেরই রয়েছে আকাশপথ, রেলপথ, সড়কপথ ও নদীপথ।
★আমাদের বিনদনের জন্য রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সর্বাধুনিক বিলাসবহুল সিনেমাহল মনিহার সিনেমা হল।
★আমাদেরই হচ্ছে দেশের প্রথম ৩৪-তলা নির্মানাধীন বিশাল ভবন দেশের একমাত্র ও সর্ববৃহৎ আইটি পার্ক এবং আইটি সেন্টার।
★আমাদের যশোরেই হতে যাচ্ছে দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়।
★আমাদের বৃহত্তর যশোরের ঝিনাইদহে রয়েছে বাংলার বৃহৎ ক্যাডেট কলেজ।
★একমাত্র আমাদেরই আছে দেশের সবচেয়ে পুরাতন ও প্রাচীন পুস্তক সমৃদ্ধ
সর্ববৃহৎ লাইব্রেরী যশোর লাইব্রেরী।
★আমাদের আছে দেশের সবচেয়ে বৃহত্তম ও প্রাচীন উকিলবার।
★একমাত্র আমাদেরই আছে প্রাচীন ব্রিটিশ দারা নির্মিত দেশের সর্ববৃহৎ প্রশাসনিক ভবন যশোর ডিসি অফিস অর্থাৎ সুদীর্ঘ জেলা প্রশাসন কার্যালয়।
★আর এই আমাদেরই ছিল দেশের সর্ববৃহৎ সর্বচ্চো মহামান্য আদালত হাইকোর্ট।
★আমাদের যশোরেই রয়েছে সৃষ্টিকর্তা প্ররদত্ত্ব দান দেশের একমাত্র খাবার উপযোগী মিঠাপানি।
★আমাদের রয়েছে দেশের সবথেকে প্রাচীন পৌরসভার মধ্য একটি যশোর
পৌর কার্যালয়।
★আমাদের রয়েছে দেশের ১১টি সুগার মিলে মধ্য একটি। ঝিনাইদহ, কালিগন্জ্ঞের মোবারক গন্জ্ঞ সুগারমিল।
★আমাদের রয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটবৃক্ষ। বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার কালিগন্জ্ঞ উপজেলার অন্তর্গত।
★আমরাই হচ্ছি দেশের একমাত্র প্রাকৃতিক দূর্যোগ মুক্ত বন্যা ভূকম্পন সহনীয় ও উঁচুভূমি সমৃদ্ধ জেলার মানুষ।
★একমাত্র আমাদের নামেই রয়েছে ভারতের পেট্রোপোল হয়ে কোলকাতা ভায়া সরাসরি দিল্লী টু মুম্বাই আন্তর্জাতিক ইন্ডিয়ান হাইওয়ে রোড, যার নাম ঐতিহাসিক যশোর রোড।
★একমাত্র আমাদের জেলার নামেই রয়েছে দেশের বাইরে বিখ্যাত সংগীত, পশ্চিমবঙ্গের বিখ্যাত সংগীত শিল্পী মৌসুমি ভৌমিকের গাওয়া সেই যশোর রোডে।
★বাংলাদেশের মধ্যে আমাদের যশোরের কেশবপুরেই রয়েছে বিরল প্রজাতির কালো মুখো হনুমানের একমাত্র বিচরণভূমি।
★বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের ঝিকরগাছার গদখালী বাজার। দেশের মোট ৮০% ফুলের চাহিদা পুরন করি এই আমরা যশোইরারা।
★বাংলাদেশের মিঠাপানির মাছের পোনার বাজার ও রাজধানী আমাদের যশোরের চাচড়া। দেশের মোট প্রায় ৪৫% মাছের পোনার চাহিদা পুরন করে দেয় এই আমাদের যশোইরারা।
★বাংলাদেশের কাচামাল ও শাক-সবজীর রাজধানী আমাদের যশোরের
সাতমাইলের বারীনগর বাজার। দেশের মোট প্রায় ৬০% কাঁচা বাজারের চাহিদা পুরন করে এই যশোইরারা।
★বাংলাদেশের চাউলের রাজধানী আমাদের বৃহত্তর যশোর অঞ্চল, দেশের মোট প্রায় ৬০% চাউলের চাহিদা পুরন করে সেটাও কিন্তুু এই যশোইরারা।
★বাংলাদেশের চামড়ার বাজারের রাজধানী আমাদের যশোরের রাজারহাট বাজার। দেশের মোট ৬০% চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে শুধু এই যশোইরা চামড়ার ব্যাবসায়ীরাই।
★বাংলাদের মোটরপার্সের রাজধানীও যশোর শহরের আরএন রোড। দেশের মোট মটরপার্সের প্রায় ৭০% চাহিদা পুরন করে থাকে এই যশোরের স্বনামধন্য মটরপার্স ব্যাবসায়ীরা।
★বাংলাদেশের খেজুরের রস ও চিটা গুড়ের রাজধানীও বলা হয় যশোরকেই। খেজুরের গুড়ের মোট ৮৫%, এবং চিনি ও মিষ্টি মিঠায়ের প্রায় ৩০% চাহিদা
পুরন করে থাকে আমাদের এই বৃহত্তর যশোইরা অঞ্চইলারাই।

# খেলাধূলা_ক্রিকেট : সেটাও কি বলতে হবে রে ভাই.?

তাহলে শুনুন পিছিয়ে নেই বরং সবার আগে যশোর।

বৃহত্তর যশোরের কৃতি সন্তান বাংলার সোনার ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত অধীনায়ক #মাশরাফী_বিন_মুর্তজা , বিশ্বের সেরা বিশ্বসেরা অলরাউন্ডার বাংলার গর্ব #সাকিব_আল_হাসান । আরো আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাশেল, তুষার ইমরান, ডলার মাহামুদ,আল-আমিন, ইমরুল কায়েস, সানোয়ার, এবং বর্তমান লিজেন্ড যশোর সংলগ্ন সাতক্ষিরার সন্তান, বিশ্বকাটার মাষ্টার #মুস্তাফিজুর_রহমান, আরেক তারকা বাংলার ব্যাটিং তান্ডব সৌম্য সরকার।

★ফুটবল: শুনলে অবাক হবেন একটু গর্বের সাথেই বলতে হয় বাংলাদেশের প্রথম জাতীয় প্রমিলা অর্থাৎ মহিলা ফুটবল দলের ১৩-জন সদস্যা সহ্ পূর্নাঙ্গ বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবল টিমটায় ছিল একমাত্র আমাদের যশোর জেলা প্রমিলা ফুটবল টিম। আর বর্তমানেও মালদ্বীপসহ, শ্রীলংকা ও নেপালের মতো দেশের বিভিন্ন ক্লাবে আন্তর্জাতিক পর্যায়েও দেশের হয়ে গর্বের সাথে প্রতিনিধিত্ব করে খেলে আসছে যে কজন নারী ফুটবলার তার মধ্য ৫/৭ জন ফুটবলারই আছে যারা একমাত্র আমাদের এই যশোরেরই মেয়ে সন্তানেরা।

★হাডুডু: অর্থাৎ কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা, আর এই জাতীয় খেলা হাডুডু জগতের জাতীয় বীর টাইগার কবিরকে কেনা চেনে.? যেখানেই চলে টুর্নামেন্ট সেখানেই বাংলাদেশের আন্ঞ্চলিক বাঘা খেলোয়াড়দের অগ্রিম প্রস্তাব থাকে টুর্নামেন্টে টাইগার থাকলে আমরা খেলব না। সেই সাথে বাংলাদেশের শ্রেষ্ঠ কাবাডি টিমও কিন্তুু এই যশোইরা টিম। আর আন্তর্জাতিক কাবাডির আলোড়ন সৃষ্টিকরা জীবন্ত কিংবদন্তি খেলোয়াড় জাতীয় বীর কবির টাইগার সেওতো এই যশোইরা সন্তানরে ভাই।

★আমাদেরও রয়েছে বাংলাদেশের সবছেয়ে বড় অর্থনৈতিক খাত বৈদেশিক রেমিটেন্স খাত। সেই খাতেও আমরা গর্বিত অংশীদার। বিশ্বের সবদেশেই রয়েছে আমাদের অবস্থান, তাই বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্সেও সগৌরবে অংশীদার আমাদের যশোর অঞ্চলের বাংলামায়ের প্রবাসী সোনার সন্তানেরা।

★অর্থাৎ এশিয়ামহাদেশের ভারতীয় উপমহাদেশে যশোহর কোন সাধারন জনপদ নয় #যশোর একটি #ব্র্যান্ড।

আর তাই বাংলাদেশের সর্বপ্রথম বিভাগের দাবীদার একমাত্র এই যশোর-ই। এবং সেই আঙ্গিকে যদি বাংলাদেশে আর একটিও বিভাগ হয় তবে ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া কিংবা কুমিল্লা, নোয়াখাইল্লাদের মতো সাধারন এলাকা নয় একমাত্র সেই বিভাগের দাবীদার আমরা যশোইরা_রাই। না রাজনীতি না অর্থনীতি, না শিল্প সাহিত্য এবং সংস্কৃতি।

ক্রেডিটঃ Desh bidesh পেজ ।

Happy Birthday Dear Khulna University
25/11/2016

Happy Birthday Dear Khulna University

Eid Mubarak to everyone in this earth from this page.... Eid Mubarak
07/07/2016

Eid Mubarak to everyone in this earth from this page....

Eid Mubarak

ইফতার আয়োজনতারিখঃ ২৭-০৬-১৬স্থানঃ খান বাহাদুর আহসানউল্লাহ হলের গেস্ট রুম ।
04/07/2016

ইফতার আয়োজন
তারিখঃ ২৭-০৬-১৬
স্থানঃ খান বাহাদুর আহসানউল্লাহ হলের গেস্ট রুম ।

21/06/2016

গত কয়েকবারের মত এবারও যশোর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব খুলনা ইউনিভার্সিটির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হবে । ইনশাল্লাহ্, গতবারের চেয়েও এবার বৃহত্তর পরিসরে এই আয়োজন করার ইচ্ছা আছে । তবে এক্ষেত্রে সকলের অংশগ্রহণ ও আগ্রহ অনেক জরুরী ।

তারিখঃ সম্ভাব্য ২৭-০৬-১৬
স্থানঃ এখনও ঠিক হয়নি, তবে দুই এক দিনের মধ্যে জানিয়ে দিতে পারবো, আশা করছি ।
মাথাপিছু চাঁদা নির্ধারণঃ ৬০ টাকা ।
টাকা তোলার তারিখঃ ২৫-০৬-২০১৬ এর মধ্যেই ।

বিঃদ্রঃ প্রত্যেক ডিসিপ্লিন থেকে একজন ডিসিপ্লিন প্রনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে । আর যাদেরকে টাকা তোলার বা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে ২৫ই জুনের মধ্যে অবশ্যই টাকা তুলে দিতে হবে । সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের আমাদের লক্ষ্য । সর্বোপরি, একই জেলার জুনিয়র-সিনিয়র ভাই-ব্রাদারদের একটি মিলনমেলা হবে, ভাবতেই ভালো লাগছে । ইফতার তো শুধু একটি বাহানা, সকলের সাথে সকলের পরিচয়ই প্রধান উদ্দেশ্য । আর তাছাড়া এবার প্রথমবারের মত যশোর জেলার ছাত্র/ছাত্রীদের পাশাপাশি স্যারদের অংশগ্রহণের ব্যাপারে চিন্তা করা হচ্ছে । আশা করা যায়, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো । তবে এক্ষেত্রে স্যারদের আগ্রহই মূল ।

আর তাছাড়াও প্রথম বারের মত যশোর জেলার সর্বকনিষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রিদেরকেও বরণ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে । এতসব আয়োজনে এবার আশা করা যায়, সর্বাধিক উপস্থিতি থাকবে । যদিও পরীক্ষা সংক্রান্ত একটি ঝামেলা রয়ে যায়, তবে আশা করা যাচ্ছে মাত্র একদিনের জন্য ইফতারের আগে শুধুমাত্র দুই ঘণ্টা একত্র বসে পরিচিতি ও ইফতার খাওয়ার যে আনন্দ পাওয়া যাবে, সেটি মিস হলে পরবর্তীতে আফসোস থেকে যাবে । তাই আশা করা যাচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সকলকে এই আয়োজনে আমাদের সাথেই পাবো ।

Posted by Sanjit Karmokar

Address

Khulna
9208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jessore Students Association of Khulna University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category