Admission Explorer

Admission Explorer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Admission Explorer, Educational consultant, Khulna.

Admission Explorer is an free informative site which is designed in the perspective to help the admission students by providing proper information about the varsities worldwide

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্...
30/12/2025

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

29/10/2025

জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনি কি চান?
১. গণভোটের পক্ষে থাকলে..... হ্যাঁ
২. গণভোটের বিপক্ষে থাকলে..... না

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ!✅ আবেদন শ...
25/04/2023

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ!

✅ আবেদন শুরুঃ ১৮ এপ্রিল, ২০২৩
✅ আবেদন শেষঃ ৩০ এপ্রিল, ২০২৩
✅ পরীক্ষার তারিখ:
➠মানবিক - ২০ মে
➠বাণিজ্য - ২৭ মে
➠বিজ্ঞান - ৩ জুন

আবেদনের লিংকঃ https://www.gstadmission.ac.bd/
কিভাবে আবেদন করবেনঃhttps://www.gstadmission.ac.bd/assets/pdf/GST_Application_Guideline_2022-23.pdf

18/04/2023

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। আগামী ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘এ’ ইউনিট ও ৩ জুন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

17/04/2023

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত। নির্দিষ্ট এ সময়ের মধ্যে ইউনিট প্রতি বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

16/04/2023

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আবেদন ১৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত, ২০মে মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে ২৭ মে। আর ৩ জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৯৩০টি আসনের ভর্তি পরীক্ষা ২৯ মে শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভ...
06/04/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৯৩০টি আসনের ভর্তি পরীক্ষা ২৯ মে শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এখন যাচাই-বাচাই শেষে চূড়ান্ত পর্যায়ের আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশিত হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মে থেকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত।

সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে এবার মোট আসন ৩ হাজার ৯৩০টি (বিশেষ কোটা বাদে)।

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩📢 ভর্তি বিজ্ঞপ্তি📌আবেদনের সময়সীমা : ২৮.০৩.২৩  থেকে ০৮.০৪.২৩📌 ভর্তি পরীক্ষাঃ ০৫.০৫.২৩
26/03/2023

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
📢 ভর্তি বিজ্ঞপ্তি
📌আবেদনের সময়সীমা : ২৮.০৩.২৩ থেকে ০৮.০৪.২৩
📌 ভর্তি পরীক্ষাঃ ০৫.০৫.২৩

25/03/2023
২০২২-২৩ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের লিখিত পরীক্ষার ফলাফল এবং স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্...
19/03/2023

২০২২-২৩ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের লিখিত পরীক্ষার ফলাফল এবং স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ।
রেজাল্ট লিংক: http://afmc.teletalk.com.bd/options/result.php

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে---------_-_----------মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ অথবা আগামীক...
12/03/2023

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে
---------_-_----------
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ অথবা আগামীকাল
---------------- ----------------
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হতে পারে আজ রোববার অথবা আগামীকাল। ইতিমধ্যে ওএমআর শিট দেখার কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফল প্রকাশের পর তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। শনিবার (১১ মার্চ) বুয়েট এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, ফলাফল প্রকাশের পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। সূত্র জানায়, রাতে ওএমআর স্ক্রিনিং শেষ হলে রোববার (১২ মার্চ) বিকেলে ফল প্রকাশ করা হবে। রাতে কাজ শেষ করতে না পারলে সোমবার (১৩ মার্চ) ফল প্রকাশ করা হবে।

গত শুক্রবার (১০ মার্চ) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ছাড়াও ১৪টি জেলা শহরে মেডিকেল কলেজের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরগুলোর মধ্যে ছিল- রাজশাহী, পাবনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, বগুড়া ও গোপালগঞ্জ।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির সুযোগ পাবেন। আসনপ্রতি এবার লড়েছে প্রায় ৩২ জন।

৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর।

প্রবেশপত্র ডাউনলোড | মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩প্রবেশপত্র ডাউনলোডের সময় আগামীকাল ৬ মার্চ সোমবার থেকে ৭ মার্চ মঙ্গলবার...
05/03/2023

প্রবেশপত্র ডাউনলোড | মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩
প্রবেশপত্র ডাউনলোডের সময় আগামীকাল ৬ মার্চ সোমবার থেকে ৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত (সার্কুলার অনুযায়ী)। এ সময়ের মধ্যে আবেদনের সময় প্রাপ্ত USER ID ও Password দিয়ে http://dgme.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

Directorate General of Medical Education (DGME)

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Admission Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Admission Explorer:

Shortcuts

Share