17/07/2026
✨🌿✨🌿✨🌿এক কাঠুরে গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলে। সে দেখল একটি শিয়াল, যার দুটো পা - ই ভাঙা, সে এক জায়গায় চুপচাপ শুয়ে আছে।
কাঠুরে ভাবল, "এই শিয়ালটি তো নিজে শিকার করতে পারে না, তাহলে ও বেঁচে আছে কি করে?"
ঠিক তখনই বনের ভেতর থেকে একটা সিংহ গর্জে উঠল। কাঠুরে ভয়ে চটপট একটা গাছে উঠে পড়ল। সিংটির মুখে ছিল শিকার করা হরিণের একটি অংশ। সিংহটি শিয়ালের কাছাকাছি এসে নিজের শিকার করা মাংসের অর্ধেকটা সেখানে ফেলে রেখে চলে গেল। শিয়ালটি পেট ভরে গেল।
কাঠুরে মনে মনে ভাবল, " বাহ! ঈশ্বর কত দয়ালু। যে চলতে পারে না, তার খাবারও তিনি ঘরে বসে পাঠিয়ে দেন। তাহলে আমি কেন শুধু শুধু এত হাড়ভাঙা খাটুনি খাটছি? আজ থেকে আমিও কোনো কাজ করবো না, ঈশ্বর ঠিকই আমার ঘরে খাবার পাঠিয়ে দেবেন।"
এই ভাবে কাঠুরে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে রইল। একদিন গেল, দু দিন গেল -- কেউ খাবার নিয়ে এলো না। খিদেয় তার শরীর দুর্বল হয়ে পড়ল।
তখন বনের এক সাধু বাবা তার পাশ দিয়ে যাচ্ছিলেন। কাঠুরে সাধু বাবা কে সব খুলে বলল এবং কেঁদে কেটে জিজ্ঞেস করল, "ঈশ্বর ওই শিয়ালটির ওপর দয়া করলেন, কিন্তু আমার সাথে এমন কেন করলেন?"
সাধু বাবা হেসে বললেন, "বাবা, তুমি ঈশ্বরের সংকেতটা ভুল বুঝেছ। তিনি তোমাকে বনের ওই অসহায় শিয়ালটি বানাতে চাননি; তিনি তোমাকে সেই দানশীল সিংহটি বানাতে চেয়েছিলেন, যে নিজে কর্ম করে অন্য আরও চারজন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে পারে।"
👉: জীবনে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজে পরিশ্রমী ও সমর্থ হোন। শুধু হাত পেতে নেওয়ায় মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং নিজের যোগ্যতায় অন্যকে সাহায্য করার মধ্যেই মানুষের আসল শ্রেষ্ঠত্ব লুকিয়ে থাকে। ঈশ্বর আপনাকে দুর্বল নয়, বরং অন্য কারও শক্তি হওয়ার সামর্থ দিয়েছন ---- এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন।✨🌿✨🌿✨🌿
সংগ্রীহত