খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা

খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা 🧡💜 ক্বওমী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান💙💜
(1)

গত সপ্তাহে প্রবাসী সাইফুল ইসলাম ভাই এবং আমাদের মাদ্রাসার সবার প্রিয় সাদিয়া ম্যাডামের মেয়ে লাইসি পবিত্র কুরআনের হিফয শেষ ...
17/12/2025

গত সপ্তাহে প্রবাসী সাইফুল ইসলাম ভাই এবং আমাদের মাদ্রাসার সবার প্রিয় সাদিয়া ম্যাডামের মেয়ে লাইসি পবিত্র কুরআনের হিফয শেষ করেছে আলহামদুলিল্লাহ।
মাত্র দুই বছর তিনমাসে ক্লাস ফোর এবং ফাইভ ক্লাস ও পাশাপাশি কমপ্লিট করেছে, ফলে তার কোন ইয়ার লস যায়নি মাশাআল্লাহ। ❤️ আল্লাহ পাক তাকে ইয়াদওয়ালা ও নেককার হাফেজার পাশাপাশি ভাল মানুষ হওয়ার তাওফিক দন করুন,আমিন 🤲

22/11/2025

আমাদের মহিলা মাদ্রাসার জন্য আবাসিক জেনারেল টিচার আবশ্যক। অনার্স/ মাস্টার্স কম্পলিট হতে হবে। ডিভোর্সীরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ।
গল্লামারী,খুলনা।

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান...
19/10/2025

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝

শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:

১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।

২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।

৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।

৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।

💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।

আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।
শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে আপনি কী করেন? কমেন্টে জানান। 👇

📌নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের প্রতিষ্ঠানে ২ জন হাফেজা ও ক্বারিয়া নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ।📖 যোগ্যতা:✅ সুন্দর তিলাওয়াত ও মাখর...
12/10/2025

📌নিয়োগ বিজ্ঞপ্তি
আমাদের প্রতিষ্ঠানে ২ জন হাফেজা ও ক্বারিয়া নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ।

📖 যোগ্যতা:
✅ সুন্দর তিলাওয়াত ও মাখরাজ অনুযায়ী কুরআন তেলাওয়াতের দক্ষতা
✅ শিশুদের হিফজ শিক্ষা দেওয়ার অভিজ্ঞতা
✅ পূর্বে মাদ্রাসায় খেদমতের অভিজ্ঞতা থাকা আবশ্যক
✅ স্বীকৃত প্রতিষ্ঠানের হুফফাজের ট্রেনিং প্রাপ্ত সার্টিফিকেট থাকলে অগ্রগণ্য হবে হবে

🏡 সুবিধাসমূহ:
👉 থাকা-খাওয়ার পূর্ণ ব্যবস্থা
👉 আকর্ষণীয় বেতন
👉 স্থায়ী ক্যাম্পাস,আরামদায়ক ও ইসলামী পরিবেশে খেদমতের সুযোগ।

📍 কর্মস্থল: খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা
📞 যোগাযোগ: 01968030430

🕋 “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”
— (সহীহ বুখারী)

🌿 আল-কুরআনের খেদমতই হোক আমাদের জীবনের লক্ষ্য। 🌿

05/09/2025

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 😍 ছাত্রীদের মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টা ❤️

অনেকদিন পর খাবারের পোস্ট করলাম। মাদ্রাসার আজকের লাঞ্চ আলহামদুলিল্লাহ
24/07/2025

অনেকদিন পর খাবারের পোস্ট করলাম। মাদ্রাসার আজকের লাঞ্চ আলহামদুলিল্লাহ

24/07/2025

মাদরাসায় মারধর বন্ধ করা হোক🥲শাসন করলেও লিমিটের মধ্যে প্লিজ!🙏এমনিতে মা-বাবা কাছে থাকে না। বাচ্চাগুলোর মনটা ছোট হয়ে থাকে সবসময় 😔

07/05/2025

📌ভর্তি চলছে

🧡💜 ক্বওমী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান💙💜

📌 হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকা...
01/05/2025

📌 হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,

১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।

২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।

৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।

৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।

৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।

৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।

৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।

৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে এক পৃষ্ঠা করে মোট ১৫ পৃষ্ঠা সুন্নাহ এবং বিতর নামাজে তিলাওয়াত করবে।এবং ঘুমানোর সময় সিটে বসে ৫ পৃষ্ঠা তিলাওয়াত করবে, এভাবে ১ পারা তিলাওয়াত পূর্ণ হলো।

১০/ হাটতে, চলতে, উঠতে, বসতে,মনে মনে দিনে রাতে ১ পারা তিলাওয়াত করবে।

১১/ সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরে নফল নামাজে দাড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত ১৫ পারা অথবা সম্ভব হলে এক খতম নামাজে তিলাওয়াত করবে।

১২/ যেকোনো একজন বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীর তিলাওয়াতের সুর হুবহু তাকলিদ অথবা অনুসরণ করবে। অতঃপর নিজস্ব কিছু সুর সংযোজন করবে ।

১৩/ মাখারিজ,সিফাতসমূহ আয়ত্ত করবে।

১৪/ যথাসম্ভব একজন উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে।

১৫/ অবশ্যই তাহাজ্জুদের নামাজ পরবে।

১৬/বিশুদ্ধ নিয়ত করবে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মহাগ্রন্থ আল কুরআন শিখবে।

১৭/প্রতিদিন অল্প সময় হলেও ওভার টাইম পরার অভ্যাস করবে।

১৮/ পড়া লেখার বিষয়ে উস্তাদের পরামর্শ মেনে চলবে।

১৯/ সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে।

২০/ বেশি বেশি رب زدني علما পড়বে এবং যেকোনো দুরুদ পাঠ করবে।
২১/ উত্তম আখলাক,আদব, ইজতিহাদ,এবং ইত্তেবায়ে সুন্নাহর ইহতিমাম করবে।

২২/ ধারাবাহিকভাবে একাগ্রচিত্তে মেহনত করবে।

২৩/ উস্তাদের খিদমত করবে।

২৪/ সিজদায় পড়ে আল্লাহর কাছে ইলমের জন্য দোয়া করবে।

২৫/ মাদ্রাসার যেকোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের, সাওয়াবের এবং উপকারী মনে করে মুহাব্বাত নিয়ে করবে।

২৬/ সম্ভব হলে মাদ্রাসার টয়লেট সাফাই করবে এই নিয়তে যেনো আল্লাহ অন্তরের ময়লা দূর করে সিনায় কুরআন বসিয়ে দেন।

২৭/ যখনই পড়ায় অমনোযোগ আসবে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আদায় করবে, এবং বেশি বেশি পরবে
أعوذ بالله من الشيطان الرجيم

২৮/ ইশরাকের নামাজ আদায় করবে।

২৯/ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিধান করবে।

৩০/ ছোট বড় যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে।

29/04/2025

✨ স্কুলের পরে সন্তানের হৃদয়ে ঈমানের আলো জ্বালাতে আসুন #খাতুনে_জান্নাত_কিডস_কেয়ারে! ✨

🏫 স্কুলের পড়াশোনা তাদের মেধাকে গড়ে তোলে,
❤️ কিন্তু মাকতাবের শিক্ষাই তাদের হৃদয় ও চরিত্রকে আলোকিত করে।
আপনার সন্তান যেন শুধু দুনিয়ার সাফল্য নয়, আখিরাতের মুক্তির পথও চিনতে পারে —
তার জন্যই আমরা আছি, #খাতুনে_জান্নাত_কিডস_কেয়ারে।

---

আমাদের আয়োজন:
📖 কুরআন শিক্ষা (সহীহ তিলাওয়াত)
🌟 নবীজির আদর্শে নৈতিক চরিত্র গঠন
⚖️ দীন ও দুনিয়ার ভারসাম্যপূর্ণ শিক্ষা
🕌 নামাজ, দোয়া ও ইসলামী আদবের চর্চা

---

⏰ ক্লাসের সময়:
প্রতিদিন বিকাল ৩ টা থেকে ৪ টা ও ৪ টা থেকে ৫ টা পর্যন্ত।

📝 ভর্তি চলছে! এখনই যুক্ত করুন আপনার প্রিয় সন্তানকে।

📍 ঠিকানা:
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা

৫ নং কাশেম নগর সড়ক,(লায়ন্স স্কুলের দক্ষিণ পূর্ব পাশে) গল্লামারী, খুলনা।

📞 যোগাযোগ:
01968030430

---

✨ আসুন, একসাথে গড়ে তুলি ঈমানদার প্রজন্ম —
যারা হবে আলোকবর্তিকা, দুনিয়া ও আখিরাতের পথপ্রদর্শক। ✨

"আজকের শিশু, আগামীর উম্মাহর কর্ণধার "

#খাতুনে_জান্নাত_কিডস_কেয়ার

🧡💜 ক্বওমী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান💙💜

সকল বিভাগে  #ভর্তি_চলছে আলহামদুলিল্লাহ ❤️  #ভর্তি_চলছে  #মহিলা_মাদ্রাসা  #শেয়ার 📌শাওয়াল মাসে ভর্তি ফিতে ৩০% ছাড় আলহামদু...
17/04/2025

সকল বিভাগে #ভর্তি_চলছে আলহামদুলিল্লাহ ❤️ #ভর্তি_চলছে #মহিলা_মাদ্রাসা #শেয়ার

📌শাওয়াল মাসে ভর্তি ফিতে ৩০% ছাড় আলহামদুলিল্লাহ।

 #ভর্তি_চলছে❤️ যারা পরিবেশ,খাওয়া-দাওয়া,নিরাপত্তা  এবং ওয়াশরুমের সমস্যার কারণে কন্যা সন্তানকে মাদ্রাসায় দিতে চাননা তাদের ...
17/04/2025

#ভর্তি_চলছে
❤️ যারা পরিবেশ,খাওয়া-দাওয়া,নিরাপত্তা
এবং ওয়াশরুমের সমস্যার কারণে কন্যা সন্তানকে মাদ্রাসায় দিতে চাননা তাদের জন্য এই মাদ্রাসা তৈরী করা হয়েছে সুপরিকল্পিতভাবে আলহামদুলিল্লাহ❤️
💜খাতুনে জান্নাত ফাতেমা-তুজ-জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা, গল্লামারী,খুলনা 💜
বিভাগ সমূহ 👇
★নূরানী বিভাগ
★প্রি-হিফজ (নাজেরা) বিভাগ
★হিফজুল কুরআন বিভাগ
★তাসমী' ( হিফজ শুনানি) বিভাগ
★কিতাব (জামাত) বিভাগ (শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত)।
এছাড়াও হিফজের পাশাপাশি জেনারেল পড়ার সুযোগ,ইংলশি স্পোকেন ক্লাস ইত্যাদি।
মাদ্রাসার ঠিকানাঃ ৫ নং কাশেম নগর সড়ক, লায়ন্স স্কুলের দক্ষিণ-পূর্বে বায়তুর রহমান জামে মসজিদ রোড, গল্লামারী, খুলনা।
যোগাযোগঃ 01968030430
#শেয়ার করুন সওয়াবের নিয়তে। দ্বীন প্রচারে সহযোগিতা করে অন্যদের জানার সুযোগ দিন। মা'আসসালাম।❤️❤️
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা

Address

৫ নং কাশেম নগর সড়ক, গল্লামারী, খুলনা
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদরাসা, গল্লামারী, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category