Govt. BL College BNCC Contingent, Khulna

Govt. BL College BNCC Contingent, Khulna দেশ ও সমাজ সেবাই সর্বদা নিয়জিত প্রতিষ্ঠান...

তারিখ: ২৩/০৯/২০২৬🏆 **অভিনন্দন ও শুভকামনা** 🎉আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ এ জেলা পর্যায়ে সরকারি ব্রজলা...
23/09/2026

তারিখ: ২৩/০৯/২০২৬

🏆 **অভিনন্দন ও শুভকামনা** 🎉

আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ এ জেলা পর্যায়ে সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেটদের অসাধারণ সাফল্যে আমরা গর্বিত।

**সৃজনশীল নৃত্য (গ্রুপ)** বিভাগে অংশগ্রহণ করে **প্রথম স্থান** অর্জন করেছে

⭐ **ক্যাডেট সমাপ্তি রায় রিপা**

**বিতর্ক প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে **প্রথম সেমিফাইনালিস্ট** হিসেবে স্থান অর্জন করেছে
⭐ **ক্যাডেট কর্পোরাল মোসাঃ নীলিমা তাবাসসুম নাফিসা**
⭐ **ক্যাডেট নূসরাত জাহান ইতাসা**।

আপনাদের মেধা, প্রতিভা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের এই সাফল্য **সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের জন্য অত্যন্ত গৌরবের**।

আপনাদের এই অর্জন ভবিষ্যতের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক—এই প্রত্যাশা রইল।

আগামীর প্রতিটি অর্জনে আপনাদের পথ হোক আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত।

সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

_সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট,খুলনা।

তারিখ: ২০/০৯/২০২৬পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পব...
20/09/2026

তারিখ: ২০/০৯/২০২৬

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শবিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান মিয়াজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম।
মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনের প্রত্যয়ে এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান আলোচক মহানবী (সঃ) এর জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেটগণ সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন।

_সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট, খুলনা।

🎖️_ অভিনন্দন ও শুভকামনা_🎖️সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের গর্বিত ক্যাডেটদের পদোন্নতিতে জানাই আন্তরিক শুভেচ্ছা...
20/09/2026

🎖️_ অভিনন্দন ও শুভকামনা_🎖️

সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের গর্বিত ক্যাডেটদের পদোন্নতিতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

⭐পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটগন_

🎖️ ক্যাডেট কর্পোরাল → ক্যাডেট সার্জেন্ট
পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটের নাম:

🔰 এস.এম. সাকিব হোসেন (স্বপ্ন )

🎖️ ক্যাডেট ল্যান্স কর্পোরাল → ক্যাডেট কর্পোরাল
পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের নাম:

🔰 মোঃ নাজমুল আলম
🔰 এস.এম. রিফাত হোসেন
🔰 রাহুল গাজী
🔰 নীলিমা তাবাসসুম নাফিসা
🔰 সুমাইয়া আক্তার খুকু

🎖️ ক্যাডেট → ক্যাডেট ল্যান্স কর্পোরাল
পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের নাম:

🔰 সঞ্জীব হালদার
🔰 শাহারিয়া ছামীম
🔰 তানজিম হুসাইন রিয়াদ
🔰 ফাহিম হোসেন
🔰 রিতা খাতুন
🔰 ফৌজিয়া জান্নাত
🔰 সাদিয়া ইসলাম মিম

“নতুন পদ, নতুন দায়িত্ব, নতুন নেতৃত্ব—আপনাদের হাত ধরেই সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট এগিয়ে যাক আরও দূর, অর্জন করুক সাফল্যের নতুন মাইলফলক। আপনাদের নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা হয়ে উঠুক ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের আগামী দিনের অগ্রযাত্রার শক্তি।”

_সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট,খুলনা।

তারিখ : ১৭/০৯/২০২৬আন্তঃ-রেজিমেন্ট/উইং ফুটবল প্রতিযোগিতা ২০২৬**সুন্দরবন রেজিমেন্ট — রানার-আপ** 🏆**সুন্দরবন রেজিমেন্ট ও কর...
17/09/2026

তারিখ : ১৭/০৯/২০২৬
আন্তঃ-রেজিমেন্ট/উইং ফুটবল প্রতিযোগিতা ২০২৬
**সুন্দরবন রেজিমেন্ট — রানার-আপ** 🏆

**সুন্দরবন রেজিমেন্ট ও কর্ণফুলী রেজিমেন্টের** মধ্যকার এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর **আন্তঃ-রেজিমেন্ট/উইং ফুটবল প্রতিযোগিতা ২০২৬**-এ সুন্দরবন রেজিমেন্ট **রানার-আপ** হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতাটি আয়োজন করেছিল **মহাস্থান রেজিমেন্ট, বিএনসিসি**। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে **মহাপরিচালক, বিএনসিসি** বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে **সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার**, অন্যান্য রেজিমেন্টের কমান্ডারবৃন্দ, বিএনসিসি কর্মকর্তা এবং সামরিক প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই অর্জন ক্যাডেটদের **দৃঢ় সংকল্প, শৃঙ্খলা, দলীয় সমন্বয়, নিষ্ঠা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাবের** প্রতিফলন।

সুন্দরবন রেজিমেন্টের জন্য এটি একটি গর্বের মুহূর্ত।
পুরো দলকে অভিনন্দন!

তারিখ: ১৭/০৯/২০২৬"সরকারি ব্রজলাল কলেজে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন"যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ফারুখ...
17/09/2026

তারিখ: ১৭/০৯/২০২৬

"সরকারি ব্রজলাল কলেজে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন"

যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মোঃ আব্দুস ছালাম-এর উপস্থিতিতে সরকারি ব্রজলাল কলেজে উদ্বোধন হলো ৪ দিনব্যাপী বইমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেটগণ সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন।

তারিখ : ১৬/০৯/২০২৬সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের সাপ্তাহিক ক্লাস, ব্যান্ড প্রশিক্ষণ।    #ব্যান্ড
16/09/2026

তারিখ : ১৬/০৯/২০২৬

সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের সাপ্তাহিক ক্লাস, ব্যান্ড প্রশিক্ষণ।

#ব্যান্ড

তারিখ: ১২/০৯/২০২৬প্রধানমন্ত্রীর "দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬" গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ম...
12/09/2026

তারিখ: ১২/০৯/২০২৬

প্রধানমন্ত্রীর "দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর শুভ উদ্বোধনের মাধ্যমে একযোগে সারাদেশে শুরু হয়েছে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬”।

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

উক্ত অভিযানের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালিতে "সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি" কন্টিনজেন্টের সুসজ্জিত বাদক দল ও ক্যাডেটগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

" জমে থাকা পানি পরিষ্কার করি,
ডেঙ্গু মুক্ত দেশি গড়ি "

তারিখ : ১০/০৯/২০২৬বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় আজ ১০ সেপ্টেম্বর, ২০২৬ ত...
10/09/2026

তারিখ : ১০/০৯/২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় আজ ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন সফলভাবে সম্পন্ন হয়েছে। খুলনার শিরোমণি আবাসিক এলাকায় অবস্থিত পিটিসি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অত্যন্ত সুনিয়ন্ত্রিত ও উৎসবমুখর পরিবেশে এই বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।

উক্ত ফায়ারিং অনুশীলনে সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট হতে ১৫ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।

তারিখ : ২৪/০৮/২০২৬"বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের নবীন বরণ অনুষ্ঠান"আজ অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৫-২৬) বিজ্ঞান ও বাণিজ্য...
24/08/2026

তারিখ : ২৪/০৮/২০২৬

"বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের নবীন বরণ অনুষ্ঠান"

আজ অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৫-২৬) বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, নবীন বরণ কমিটির আহ্বায়ক, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেটরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন

অনুষ্ঠান শেষে ক্যাডেটরা নবীন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ।

21/08/2026

Address

Khulna

Telephone

+8801928198390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. BL College BNCC Contingent, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share