ভূমি বিষয়ক নিম্নের তথ্যাবলী প্রত্যেকেরই জানা উচিত! “পর্চা”, “দাগ”, “খতিয়ান”, “মৌজা”, “জমা খারিজ”, “নামজারি”, “তফসিল” ইত্যাদি বিষয়ের ডেফিনেশন এবং জেনে নিন ভূমি বিষয়ক জরুরী সব তথ্য।
১!“নামজারী” বা মিউটেশন কাকে বলে?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।
২!“জমা খারিজ”কাকে বলে?
যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
৩!“খতিয়ান” কাকে বলে?
ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “খতিয়ান” বলে।
খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে CS, RS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের তথ্য প্রস্তত করা হয়েছে তাকে “খতিয়ান” বলে। যেমন CS খতিয়ান, RS খতিয়ান…
ভূমি জরিপ: CS, RS, PS, BS কি?
৪!ভূমি বা Land কাকে বলে?
“ভূমি কাকে বলে?”- এর আইনী সংজ্ঞা রয়েছে। The State Acquisition and Tenancy Act, 1950- এর ২(১৬)- ধারা মতে, “ভূমি (land) বলতে আবাদি, অনাবাদি অথবা বছরের যেকোন সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল, ঘরবাড়ি বা দালান কোঠা বা মাটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দ্রব্য অথবা স্হায়ীভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্ত বুঝাবে।”
৫! ভূমি জরিপ/রেকর্ড কাকে বলে? ভূমি জরিপ হচ্ছে ভূমির মালিকানা সম্বলিত ইতিহাসের সরেজমিন ইতিবৃত্ত।
আইনী সংজ্ঞা হচ্ছে, The Survey Act, 1875 এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সরকারের জরিপ বিভাগ সরেজমিন জরিপ করে ভূমির মালিকানার যে বিবরণ
এবং নকশা তৈরী করে তাই রেকর্ড বা জরিপ। অর্থাৎ রেকর্ড বা জরিপ হচ্ছে মালিকানার বিরবণ এবং নকশার সমন্বয়। একটি ভূমির মালিক কে এবং তার সীমানা কতটুকু এটা ভূমি জরিপের মাধ্যমে নকশা/ম্যাপ নির্ণয় করা হয়। এই নকশা এবং ম্যাপ অনুসারে মালিকানা সম্পর্কিত তখ্য যেমন ভূমিটি কোন মৌজায় অবস্থিত, এর খতিয়ান নাম্বার, ভূমির দাগ নাম্বার, মালিক ও দখলদারের বিবরণ ইত্যাদি প্রকাশিত হয় যাকে খতিয়ান বলে। রেকর্ড বা জরিপ
প্রচলিতভাবে খতিয়ান বা স্বত্ত্বলিপি বা Record of Rights (RoR) নামেও পরিচিত। রেকর্ড বা জরিপের ভিত্তিতে ভূমি মালিকানা সম্বলিত বিবরণ খতিয়ান হিসেবে পরিচিত। যেমন CS খতিয়ান, RS খতিয়ান, ইত্যাদি। আমাদের দেশে পরিচালিত ভূমি জরিপ বা রেকর্ড গুলো হচ্ছে;
1. CS -Cadastral Survey
2. SA- State Acquisition Survey (1956)
3. RS -Revitionel Survey
4. PS – Pakistan Survey
5. BS- Bangladesh Survey (1990)
ক) সি.এস. জরিপ/রেকর্ড (Cadastral Survey)
“সিএস” হলো Cadastral Survey (CS) এর সংক্ষিপ্ত রূপ। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় যা ১৮৮৯ সাল হতে ১৯৪০ সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপে বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের দশম অধ্যায়ের বিধান মতে দেশের সমস্ত জমির বিস্তারিত নকশা প্রস্তুত করার এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর উল্লেখপুর্বক খতিয়ান প্রস্তুত করার বিধান করা হয়। প্রথম জরিপ হলেও এই জরিপ প্রায় নির্ভূল হিসেবে গ্রহণযোগ্য। মামলার বা ভূমির জটিলতা নিরসনের ক্ষেত্রে এই জরিপকে বেস হিসেবে অনেক সময় গণ্য করা হয়।
খ) এস.এ. জরিপ (State Acquisition Survey)
১৯৫০ সালে জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার ১৯৫৬ সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারী অধিগ্রহনের সিদ্ধান্ত নেয় এরং রায়েতের সাথে সরকারের সরাসরি সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জমিদারদের প্রদেয় ক্ষতিপুরণ নির্ধারন এবং রায়তের খাজনা নির্ধারনের জন্য এই জরিপ ছিল।
জরুরী তাগিদে জমিদারগন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ বা খাতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল।
গ) আর.এস. জরিপ ( Revisional Survey)
সি. এস. জরিপ সম্পন্ন হওয়ার সুদীর্ঘ ৫০ বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমি, মলিক এবং দখলদার ইত্যাদি হালনাগাদ করার নিমিত্তে এ জরিপ সম্পন্ন করা হয়। পূর্বেও ভুল ত্রুটি সংশোধনক্রমে আ. এস জরিপ এতই শুদ্ধ হয় যে এখনো জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আর, এস জরিপের উপর নির্ভর করা হয়। এর খতিয়ান ও ম্যাপের উপর মানুষ এখনো অবিচল আস্থা পোষন করে।
ঘ) সিটি জরিপ (City Survey)
সিটি জরিপ এর আর এক নাম ঢাকা মহানগর জরিপ। আর.এস. জরিপ এর পর বাংলাদেশ সরকার কর্তিক অনুমতি ক্রমে এ জরিপ ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়। এ যবত কালে সর্বশেষ ও আধুনিক জরিপ এটি। এ জরিপের পরচা কম্পিউটার প্রিন্ট এ পকাশিত হয়।
৬!“পর্চা” কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হ তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।
৭!“মৌজা” কাকে বলে?
যখন CS জরিপ করা হয় তখন থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে। আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।
৮!“তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে “তফসিল” বলে। তফসিলে, মৌজার নাম, নাম্বার, খতিয়ার নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি, জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে।
৯!“দাগ” নাম্বার কাকে বলে? যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নক্সায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদ নাম্বার দেয়া হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি থাকতে পারে। মূলত, দাগ নাম্বার অনুসারে একটি মৌজার অধীনে ভূমি মালিকের সীমানা খূটিঁ বা আইল দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়।
১০!“ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাকে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন: সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।
১১!“খানাপুরি” কাকে বলে? জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।
১২!“আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে নিযুক্ত কর্মচারীকে আমিন বলে।
১৩!“কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
১৪!“খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে।
১৫!“দাখিলা” কাকে বলে?
ভূমি কর/খাজনা আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ( ফর্ম নং১০৭৭) ভূমি কর/খাজনা আদায়ের প্রমান পত্র বা রশিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয়।
১৬!"DCR কাকে বলে?
ভূমি কর ব্যতিত আন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।
১৭!“কবুলিয়ত” কাকে বলে?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
১৮!“নাল জমি” কাকে বলে?
২/৩ ফসলি সমতল ভূমিকে নাল জমি বলা হয়।
১৯!“খাস জমি” কাকে বলে?
সরকারের ভূমি মন্ত্রনালয়ের আওতাধিন যে জমি সরকারের পক্ষে কালেক্টর বা ডিসি তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।
২০!“চান্দিনা ভিটি” কাকে বলে?
হাট বাজারের স্থায়ী বা অস্থায়ী অকৃষি জমির যে অংশ প্রজার প্রতি বরাদ্ধদ দেওয়া হয় তাকে চান্দিনা ভিটি বলে।
২১!“ওয়াকফ” কাকে বলে?
ইসলামি বিধান অনুযায়ী কোন ভূমি তার মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যয় ভার বহন করার উদ্দেশ্যে কোন দান করাকে ওয়াকফ বলে।
২২!“মোতওয়াল্লী” কাকে বলে?
যিনি ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন তাকে মোতওয়াল্লী বলে। ওয়াকফ প্রশাসকের অনুমতি ব্যতিত মোতওয়াল্লী ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারে না।
২৩!“দেবোত্তর” সম্পত্তি কাকে বলে?
হিন্দুধর্ম মতে, ধর্মীয় কাজের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলে।
২৪!“ফরায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফরায়েজ বলে।
২৫!“ওয়ারিশ” কাকে বলে?
ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী । ধর্মীয় বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলে তার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।
২৬! “সিকস্তি” কাকে বলে?
নদী ভাঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকস্তি বলে। সিকস্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকস্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।
২৭!“পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।
২৮!“দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবে তাকে দলিল বলে।
ভূমির পরিমাপঃ
ডেসিমেল বা শতাংশ বা শতকঃ
***************************
১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট
১ শতাংশ =১০০০ বর্গ লিঙ্ক
১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ
৫ শতাংশ = ৩ কাঠা = ২১৭৮ বর্গফুট
১০ শতাংশ = ৬ কাঠা = ৪৩৫৬ বর্গফুট
১০০ শতাংশ = ১ একর =৪৩৫৬০বর্গফুট
কাঠা পরিমাপঃ
****************
১ কাঠা = ৭২০ বর্গফুট/৭২১.৪৬ বর্গফুট
১ কাঠা = ৮০ বর্গগজ/৮০.১৬ বর্গগজ
১ কাঠা = ১.৬৫ শতাংশ
২০ কাঠা = ১ বিঘা
৬০.৫ কাঠা =১ একর
একরের পরিমাপঃ
******************
১ একর = ১০০ শতক
১ একর = ৪৩,৫৬০ বর্গফুট
১ একর = ১,০০,০০০ বর্গ লিঙ্ক
১ একর = ৪,৮৪০ বর্গগজ
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ১০ বর্গ চেইন = ১,০০,০০০ বর্গ লিঙ্ক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ শতক = ০.৫ গন্ডা বা ৪৩৫.৬০ বর্গফুট
বিঘা পরিমাপঃ
*************
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট /১৪৫২০বর্গফুট
১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ১৬০০ বর্গগজ/১৬১৩ বর্গগজ
১ বিঘা = ২০ কাঠা
৩ বিঘা ৮ ছটাক = ১.০০ একর
লিঙ্ক পরিমাপঃ
****************
১লিঙ্ক = ৭.৯ ইঞ্চি /৭.৯২ ইঞ্চি
১লিঙ্ক =০.৬৬ ফুট
১০০ লিঙ্ক = ৬৬ ফুট
১০০ লিঙ্ক = ১ গান্টার শিকল
১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক
১,০০,০০০ বর্গ লিঙ্ক = ১ একর
কানি একর শতকে ভূমির পরিমাপঃ
*******************************
১ কানি = ২০ গন্ডা
১ গন্ডা = ২ শতক
১ শতক =২ কড়া
১ কড়া = ৩ কন্ট ১ কন্ট = ২০ তিল
ফুট এর হিসাবঃ
*****************
১ কানি = ১৭২৮০ বগফুট
১ গন্ডা = ৮৬৪ বফু
১ শতক= ৪৩৫.৬০ বফু
১ কড়া = ২১৭.৮ বফু
১ কন্ট = ৭২ বফু
১ তিল= ৩.৬ বফু
বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণঃ
*********************************
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৩৫৬০ বর্গফুট= ১ একর
১৬১৩ বর্গগজ= ১ বিঘা
১৪৫২০বর্গফুট = ১ বিঘা
৪৮.৪০ বর্গগজ = ০১ শতাংশ
৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
৭২১.৪৬ বর্গফুট = ১ কাঠা
৫.০১ বর্গগজ = ১ ছটাক
৪৫.০৯ বর্গফুট= ১ কাঠা
২০ বর্গহাত = ১ ছটাকা
১৮ ইঞ্চি ফুট= ১ হাত (প্রামাণ সাই)
Sobuj Prithibi
"Education is the most powerful weapon which you can use to change the world"
(Nelson Mandela).
Verb (ক্রিয়া) এর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে নিম্নে বর্ণিত Verb-গুলো থাকছে। যেমনঃ
1. Causative Verb (ণিজন্ত ক্রিয়া/কারণসূচক ক্রিয়া/প্রযোজক ক্রিয়া):
2. Factitive Verb (প্রয়োজক ক্রিয়া)
3. Cognate Verb (সগোত্র ক্রিয়া)
4. Reflexive Verb (আত্মঘটিত ক্রিয়া )
5. Reciprocal Verb (পারস্পরিক ক্রিয়া)
6. Impersonal Verb (অব্যক্তিবাচক ক্রিয়া)
7. Perception Verb (উপলব্ধি ক্রিয়া)
8. Inchoative (ইনকুয়েটিভ) Verb/Inception Verb (আরম্ভসূচক ক্রিয়া)
9. Prepositional Verb (পদান্বয়ী ক্রিয়া) বা Group Verb (দলগত ক্রিয়া)
10. Linking Verb (সংযোগস্থাপন ক্রিয়া) বা Copular Verb (যোজক ক্রিয়া)
11. Quasi-passive Verb (আধা-কর্মবাচ্য সূচক ক্রিয়া)
12. Irregular Verb (অনিয়ন্ত্রিত ক্রিয়া) বা Strong Verb (জোরালো ক্রিয়া)
13. Regular Verb (নিয়ন্ত্রিত ক্রিয়া) বা Weak Verb (দুর্বল ক্রিয়া)
উপরে বর্ণিত Verb গুলোর সংজ্ঞা এবং প্রয়োজনীয় উদাহরণসহ নিম্নে আলোচনা করা হলো।
******************************
1. Causative Verb (ণিজন্ত ক্রিয়া/কারণসূচক ক্রিয়া/প্রযোজক ক্রিয়া): যে Verb এর Subject নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায় তখন তাকে Causative Verb বলে। উল্লেখ্য, Verb বা ক্রিয়ার বাংলা অর্থ যদি করানো, খাওয়ানো, ঘটনানো ইত্যাদি অর্থে Causative Verb ব্যবহৃত হয়। যেমনঃ
She feeds the baby.
সে শিশুটিকে খাওয়ায়।
ব্যাখ্যাঃ বর্ণিত Sentence এ Subject "She" নিজে খায়না বরং সে শিশুটির খাওয়ার কারণ ঘটায়। সুতরাং, "feed" একটি Causative Verb.
Note: নিচে কিছু Causative Verb এর উদাহরণ দেয়া হলো। যেমনঃ
Simple Verb -- CausativeVerb
Dive (নিজে ডুব দেয়া) -- Dip (অন্য কিছু ডুবানো)
Drink (নিজে পান করা) -- Drench (কোনো কিছু ভিজিয়ে দেয়া)
Fall (পতিত হওয়া/পড়ে যাওয়া) -- Fell (ভূপাতিত করা/কোনো কিছু ফেলানো)
Know (নিজে কোনো কিছু জানা) -- Inform (অন্যকে কোনো কিছু জানানো)
Remember (নিজে স্বরণ করা)-- Remind (অন্যকে স্বরণ করে দেয়া)
Rise (নিজে উঠা) -- Raise (অন্যকে ঘটানো)
Suck ( নিজে স্তন্যপান করা) -- Suckle (অন্যকে স্তন্যপান করানো)
Lie (নিজে শুয়ে পড়া) -- Lay (অন্যকে শোয়ানো)
Eat (নিজ খাওয়া) -- Feed (অন্যকে খাওয়ানো)
Learn (নিজে শেখা) --Teach (অন্যকে শেখানো)
See (নিজে দেখা) --Show (অন্যকে দেখানো)
Note 1. Non-causative Verb/Simple Verb: যে সকল Verb এর Subject নিজেই সরাসরি কাজ সম্পন্ন করে তাকে Non-causative Verb/Simple Verb বলে। Non-causative Verb অর্থাৎ যে সকল Verb এর স্বতন্ত্র Causative form নেই, তাদের পূর্বে Let, make, help, get, have ইত্যাদি Verb বসিয়ে Causative Verb এর কার্য সম্পাদন করা হয়।
Note 2. Let, make, help, get, have ইত্যাদি Verb দিয়ে Non-causative কে Causative Verb কার্য সম্পাদনের নিয়মগুলো নিম্নরূপঃ
Rule 1. Causative Verb গঠনের জন্য Subject এর পরে Let/make/help এর যে কোন একটির পরে "ব্যক্তি/বস্তু" বসলে Verb এর Present form (V1) বসে এবং তারপরে Sentence এর বাকি অংশ বসে।
Rule 2. Causative Verb গঠনের জন্য Subject এর পরে get/help এর যে কোন একটির পারে "বস্তু" বসলে Verb এর Past Participle form (V3) বসে এবং তারপরে Sentence এর বাকি অংশ বসে।
Rule 3. Causative Verb গঠনের জন্য Subject এর পরে
get এবং এর পরে ব্যক্তি বসলে Verb এর Infinitive (To + V1) হয়।
Rule 4. Causative Verb গঠনের জন্য Subject এর পরে Help এবং এর পরে ব্যক্তি বসলে Verb পর Present form (V1) বসে।
Rule নম্বর 1. অনুযায়ী Sentence example:
Non-causative:
She made him foolish.
সে তাকে বোকা বানালো।
Causative:
She made me make him foolish.
সে আমাকে দিয়ে তাকে বোকা বানালো।
Non-causative:
I do.
আমি করি।
Causative:
I make him do.
আমি তাকে দিয়ে করাই।
Rule নম্বর 2. অনুযায়ী Sentence example:
Non-causative:
I did the task.
আমি কাজটি করেছিলাম।
Causative:
I got the task done by Rana.
আমি রানার দ্বারা কাজটি করে নিয়েছিলাম।
Rule নম্বর 3. অনুযায়ী Sentence example:
Non-causative:
She made him foolish.
সে তাকে বোকা বানালো।
Causative:
She got me to make him foolish.
সে আমাকে দিয়ে তাকে বোকা বানালো।
Rule নম্বর 4. অনুযায়ী Sentence example:
Non-causative:
Tumpa solved the problem.
টুম্পা সমস্যাটি সমাধান করেছিলো।
Causative:
Tumpa had me solve the problem.
টুম্পা আমকে দিয়ে সমস্যাটি সমাধান করেছিলো।
-----------------------
2. Factitive Verb (প্রয়োজক ক্রিয়া): যখন কোনো Verb এর Object থাকা সত্ত্বেও অতিরিক্ত Word (শব্দ) এর সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না তখন তাকে Factitive Verb বলে। যে অতিরিক্ত Word যোগ করে Verb এর অর্থ সম্পূর্ণ করা হয় তাকে Object Complement বলে। নিচের উদাহরণ গুলোর প্রতি লক্ষ্য করুনঃ
She calls me. (সে আমাকে ডাকে ... কিন্তু কি বলে ডাকে?)
We elected him. (আমরা তাকে নির্বাচিত করেছিলাম ... কিন্তু কোন পদের জন্য?)
They chosed me. ( তারা আমাকে বাছাই করেছিলো ... কিন্তু কি জন্য?)
We made him. (আমরা তাকে বানিয়েছিলাম ... কিন্তু কি বানিয়েছিলাম?)
Mother named the child. (মা শিশুটির নাম দিয়েছিলো ... কিন্তু কি নাম?)
উপরে বর্ণিত Sentence গুলোতে Verb যথাক্রমে "calls", "elected", "choosed", "made", "named" Verb গুলোর পরে একটি করে Object যথাক্রমে "me", "him", "him", "me", "him", "the child" থাকা সত্ত্বেও তারা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। প্রতিক্ষেত্রেই একটি করে প্রশ্ন রয়ে যায় যাদের উত্তর মিলছে না। কিন্তু Sentence গুলোকে যদি নিম্নরূপে লেখা করা হতো তাহলে Verb গুলো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতো। যেমনঃ
She calls me a fool.
সে আমাকে বোকা বলে ডাকে।
We elected him chairman.
আমরা তাকে সভাপতি নির্বাচিত করলাম।
We selected him captain.
আমরা তাকে দলপতি নির্বাচিত করলাম।
They choosed me captain.
আমরা তাকে দলপতি বাছাই করলাম
The mother named the child Fatema.
মা শিশুটির নাম দিয়েছিলো ফাতেমা।
উপরে বর্ণিত Sentence গুলোতে ব্যবহৃত প্রত্যেকটি Verb এর নিজের Object ছাড়াও অন্য একটি Word এর সাহায্য ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ একটি অতিরিক্ত Word এর সাহায্য নেয়ার প্রয়োজন হয় বলে Verb গুলোকে বলে Factitive Verb (প্রয়োজক ক্রিয়া)। Factitive Verb এর Object এর অর্থকে সম্পূর্ণ করার জন্য যে Word বা Phrase ব্যবহৃত হয় তাকেই আবার Object Complement বলে।
Note: সচরাচর ব্যবহৃত কিছু Factitive Verb (প্রয়োজক ক্রিয়া) এর উদাহরণ নিম্নে দেওয়া হলোঃ
Appoint (কর্মে নিযুক্ত করা), Call (ডাকা/আহ্বান করা), Consider (বিবেচনা করা), Choose (বাছাই করা/পছন্দ করা),
Designate (মনোনিত করা),
Elect (নির্বাচিত করা), Find (দেখতে পাওয়া), Imagine (কল্পনা করা), Judge (দন্ড দেয়া/সাব্যস্ত করা), Keep (রেখে দেওয়া/রক্ষা করা), Label (আক্ষা দেওয়া), Make (বানানো/নিযুক্ত করা), Name (নাম দেয়া), Nominate (মনোনিত করা/নিযুক্ত করা),
Prove (প্রমান করা),
Select (বাছাই করা/নির্বাচন করা), Think (চিন্তা করা; ধারণা করা/হওয়া)
ইত্যাদি।
-----------------------
Complement (পরিপূরক) এবং এর শ্রেণীবিন্যাসঃ
Complement (পরিপূরক): কোনো Sentence এর Verb এর Subject/Object এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যে অতিরিক্ত শব্দ (Word) বা শব্দসমষ্টি (Phrase) যোগ করা হয় তাকে Complement (পরিপূরক) বলে।
Complement দুই প্রকারঃ যথা -
1. Subject Complement (কর্তা পরিপূরক)
2. Object Complement (কর্ম পরিপূরক)
----------
1. Subject Complement (কর্তা পরিপূরক): কোনো Sentence এ Verb এর Subject এর অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য কিছু অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়। উক্ত অতিরিক্ত তথ্যের জন্য যে শব্দ (Word) বা শব্দসমষ্টি (Phrase) উক্ত Verb এর পরে যোগ করা হয় তাকে Subject Complement বলে। যেমনঃ
The boy is good.
(ছেলেটি ভালো।)
ব্যাখ্যাঃ বর্ণিত Sentence এ "The boy is" দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না ... ছেলেটি কেমন, এ প্রশ্নটি মনে উদয় হয়। যদি "good" (ভালো) এ শব্দটি "is" Verb এর পরে যোগ করা হয় তাহলে Sentence-টির সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সুতরাং, "good" হলো "The boy" (Subject) এর Subject Complement.
-------------
2. Object Complement (কর্ম পরিপূরক): কোনো Sentence এ Verb এর Object এর অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য কিছু অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়। উক্ত অতিরিক্ত তথ্যের জন্য যে শব্দ (Word) বা শব্দসমষ্টি (Phrase) উক্ত Verb এর Object এর পরে যোগ করা হয় তাকে Object Complement বলে। যেমনঃ
We found him tired.
(আমরা তাকে ক্লান্ত দেখলাম।)
ব্যাখ্যাঃ বর্ণিত Sentence এ "We found him" দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না ... আমরা কেমন দেখলাম, এ প্রশ্নটি মনে উদয় হয়। যদি "tired" (ক্লান্ত) এ শব্দটি "Verb এর Object" him এর পরে যোগ করা হয় তাহলে Sentence-টির সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সুতরাং, "tired" হলো " Verb এর Object" him এর Object. সুতরাং, "tired" এ শব্দটি হলো Verb এর Object "him" এর Object Complement.
-----------------------
3. Cognate Verb (সমগোত্রীয় ক্রিয়া/পরস্পর সম্পর্কিত ক্রিয়া): যে সব Verb গুলোর সঙ্গে তার অর্থগত মিল আছে তাকে Cognate Verb (সমগোত্রীয় ক্রিয়া) বলে। উল্লেখ্য, Cognate Object গুলো হলো Cognate Verb হাতে উৎপন্ন Noun from. যেমনঃ
He ran a race.
সে একটা দৌড় দিয়েছিল।
He tells a tale.
সে একটা গল্প বলে।
She slept a sound sleep.
সে একটা ভালো ঘুম ঘুমিয়েছিল।
He dreamt a dream.
সে একটা স্বপ্ন দেখেছিল।
They fought a brave fight with enemy.
তারা শত্রুদের সহিত একটি সাহসী লড়াই করেছিল।
A pilot flies a flight.
বিমান চালক একটি উড়িয়ে যাওয়ার পথ উড়িয়ে পার হয়।
She laughed a scornful (ঘৃর্ণাপূর্ণ) laugh.
সে একটি ঘৃর্ণাপূর্ণ হাসি হেসেছিল।
উপরে বর্ণিত Sentence গুলোতে ran (run এর Past form), tell, slept (sleep এর Past form), dreamt (dream এর Past form), fly, laughed (laugh এর Past form), হলো Cognate Verb. কারণ উল্লিখিত Verb গুলোর সহিত তাদের Object গুলোর সহিত অর্থগত কিছুটা মিল আছে। যেমনঃ
"run" মানে দৌড়ানো আর "race" দৌড় প্রতিযোগিতা। অর্থাৎ এদের মধ্যে অর্থে কিছুটা মিল আছে।
"tell" মানে গল্প বলা আর "tale" গল্প। অর্থাৎ এদের মধ্যে অর্থে কিছুটা মিল আছে।
"sleep (Verb)" মানে ঘুমানো আর "sleep (Object)" মানে ঘুম। অর্থাৎ এদের মধ্যে অর্থে কিছুটা মিল আছে।
"dream (Verb)" মানে স্বপ্ন দেখা আর "dream (Object)" মানে স্বপ্ন। অর্থাৎ এদের মধ্যে অর্থে কিছুটা মিল আছে।
"fight (Verb)" মনে যুদ্ধ করা আর "fight (Object)" মনে যুদ্ধ। অর্থাৎ এদের মধ্যে অর্থে কিছুটা মিল আছে।
"fly (Verb)" মনে উড়িয়ে পার হওয়া আর "flight (Object)" উড়িয়ে যাওয়ার পথ। অর্থাৎ এদের মধ্যে অর্থে কিছুটা মিল আছে।
অনুরূপভাবে -
He slept a good sleep.
সে একটা ভালো ঘুম ঘুমিয়েছিল।
I dreamt a good dream.
আমি একটি ভালো স্বপ্ন দেখেছিলাম।
I walk long way.
আমি অনেক পথ হাঁটি।
Mira sings a song.
মিরা একটি গান গায়।
The freedom fighters faught a terrible fight against the enemies.
মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে ভয়ানক লড়াই লড়েছিল।
-----------------------
4. Reflexive Verb (আত্মঘটিত ক্রিয়া): যে সকল Sentence এ Verb এর Subject এবং Object যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাকে Reflexive Verb বলে। উল্লেখ্য, Reflexive Verb এর Object রূপে Reflexive Pronunn ব্যবহৃত হয়। যেমনঃ
He killed himself.
সে আত্মহত্যা করেছিল।
ব্যাখ্যাঃ উপরে বর্ণিত Sentence এ "kill" এ Verb-টির Object যাকে বুঝায়, Subject-ও ঠিক সেই ব্যক্তিকে বুঝায়। এপ্রকার Verb কে Reflexive Verb (আত্মঘটিত ক্রিয়া) বলে।
অনুরূপভাবে -
He fanned himself and talked.
সে নিজেকে বাতাস করছিল এবং কথা বলছিল।
They enjoyed themselves at the picnic.
বনভোজনে তারা তাদের মধ্যে আমোদ-প্রমোদ করেছিলো।
I availed myself the opportunity.
আমি নিজে সুযোগটি গ্রহণ করেছিলাম।
She absented herself from school.
সে নিজে স্কুলে অনুপস্থিত ছিল।
Note: Reflexive Verb এর Reflexive Object (Reflexive Pronunn) এর Object Complement থাকলে Reflexive Pronunn-টিকে উহ্য (understood) রাখা যায়। যেমনঃ
She keeps (herself) away from the bad girls.
সে খারাপ মেয়েদের কাছ দূরে থাকে।
We feed (ourselves) on rice.
আমরা ভাত খেয়ে বাঁচি।
-----------------------
5. Reciprocal Verb (পারস্পরিক ক্রিয়া): কোনো Sentence এ Verb (ক্রিয়া) যখন Subject এবং Object এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার অর্থ প্রকাশ করে তখন তাকে Reciprocal Verb (পারস্পরিক ক্রিয়া) বলে। যেমনঃ
They help one another.
তারা একে অপরকে সাহায্য করে।
ব্যাখ্যাঃ এখানে "help" Verb-টি Subject এবং Object এর মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হওয়া বুঝায়। অর্থাৎ এখানে Subject শুধু একাই কাজ করে না; Object-ও কাজ করে।
Note: দু'জনের মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হওয়া বুঝালে Object হিসেবে each other ব্যবহৃত হয়। দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হওয়া বুঝালে Object হিসেবে one another ব্যবহৃত হয়।
Sentence example:
Mira and Mitu help each other.
মিরা এবং মিতু একে অপরকে বা পরস্পরকে সাহায্য করে।
The three boys hate one another.
ছেলে তিনটি একে অপরকে বা পরস্পরকে ঘৃণা করে।
Good students teach one another.
ভালো ছাত্ররা একে অপরকে বা পরস্পরকে শেখায়।
-----------------------
6. Impersonal Verb (অব্যক্তিবাচক ক্রিয়া): যে সব Verb এর কার্য ঘটানোর জন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রয়োজন হয় না বরং তারা
প্রকৃতিগত ভাবে নিজেরাই কার্য সম্পাদন করে থাকে তাদেরকে Impersonal Verb (অব্যক্তিবাচক ক্রিয়া) বলে। এসব Verb এর Subject সবসময়ই Third person singular number হিসেবে "It" ব্যবহৃত হয় এবং Sentence এর মধ্যে এই "It" এর কোনো অর্থ থাকে না। যেমনঃ
It rains.
বৃষ্টি হয়।
It hails.
শিলা বৃষ্টি হয়।
It dews.
শিশির পড়ে।
ব্যাখ্যাঃ উপরে বর্ণিত Sentence গুলোতে rain (বৃষ্টি হওয়া), hail (শিলা বৃষ্টি হওয়া), dew (শিশির পড়া) ইত্যাদি Verb গুলোর কর্য ঘটানো কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা সম্ভব নয় বরং এ Verb গুলোর কার্য প্রকৃতিগত ভাবে ঘটে থাকে। তাই এসব Verb এর Subject হিসেবে কোনো ব্যক্তি বা বস্তু ব্যবহৃত হয় না। উল্লেখ্য, It একটি অব্যক্তিবাচক Personal pronoun এবং একে (It-কে) এসব অব্যক্তিব্যচক (Impersonal Verb) এর Subject হিসেবে ব্যবহার করা হয়।
অনুরূপভাবে -
It snows in the winter.
শীতকালে তুষার পড়ে।
It appears (মনে
হওয়া) that he is a thief.
মনে হয় যে সে একজন চোর।
It happened that he became mad at last.
শেষ পর্যন্ত সে
পাগলাই হয়ে গেলো।
It seldom happens that a man muders a woman.
খুব কমই ঘটে থাকে যে একজন পুরুষ মানুষ একজন স্ত্রীলোক কে খুন করে।
It seems that the boy is a orphan (অনাথ/এতিম).
মনে হয় যে ছেলেটা একজন এতিম।
It seems unwise to do so.
একাজ করা বোকামি মতো মনে হয়।
It does not (doesn't) good to go now.
এখন যাওয়াটা ভালো মনে হচ্ছে না।
It will prove meaningless to spend so much money in such a trifling matter.
এ তুচ্ছ ব্যাপারে এত টাকা খরচ করা অনর্থক প্রমান করবে।
-----------------------
7. Perception Verb (উপলব্ধি ক্রিয়া): Perceive মানে অনুভব করা, উপলব্ধি করা আর Perception মানে অনুভব, উপলব্ধি। জ্ঞান ইন্দ্রীয় (sense) {(যেমন - নাক (nose), কান (ear), চোখ (eye), জিহ্বা (taung), ত্বক (skin) ইত্যাদি)} এর মাধ্যমে কোনো কিছু অনুভব করা বা উপলব্ধি করা বুঝতে যে Verb গুলো ব্যবহৃত হয় তাদেরকে Perception Verb (উপলব্ধি ক্রিয়া) বলে। যেমনঃ
See (দেখা - চোখের ব্যবহার): I see a bird. (আমি একটি পাখি দেখি।)
Hear (শোনা - কানের ব্যবহার): I hear her call. (আমি তার ডাক শুনি।)
Smell (ঘ্রাণ নেয়া/পাওয়া - নাকের ব্যবহার): Can you smell an odour? (তুমি কি একটি সুগন্ধের ঘ্রাণ পাও।)
Feel (অনুভব করা - ত্বকের অনুভূতি): I feel hot today. (আজ আমি গরম অনুভব করছি।)
Taste (আস্বদন করা - জিহ্বার ব্যবহার): Taste the mango. (আমটি আস্বাদন কর।)
Notice (লক্ষ্য করা): Have you noticed the change? (তুমি কি পরিবর্তন লক্ষ্য করেছো?)
Observe (লক্ষ্য করা): Have you observed the change? (তুমি কি পরিবর্তন লক্ষ্য করেছো?)
Recognize (চিনতে পারা): Can you recognize me? (তুমি কি আমাকে চিনতে পারো?)
Note: Perception Verb (উপলব্ধি ক্রিয়া) যেমন - Hope (আশা করা), Feel (অনুভব করা), Love (ভালবাসা), Like (পছন্দ করা), Believe (বিশ্বাস করা), See (কোনো কিছু দেখা), Watch (কোন কিছু পাহারা দেওয়া), Find (কোনো কিছু খুঁজে বের করা), Hear (শোনা) Listen (শোনা), Know (কোনো কিছু জানা), Want (কোনো কিছু চাওয়া), Think (কোনো কিছু নিয়ে চিন্তা করা), Consist ( গঠিত হওয়া), Discover (আবিষ্কার করা), Recognize (চিনতে পারা), Smell (ঘ্রাণ নেওয়া/পাওয়া) ইত্যাদি Perception Verb এর Continuous Tense হয় না। যথা -
Sentence example:
Inc: I am seeing a bird.
Cor: I see a bird.
Inc: I am feeling unwell.
Cor: I feel unwell.
Inc: I am thinking.
Cor: I think.
Inc: I am hoping your good.
Cor: I hope your good.
Inc: I am hearing your call.
Cor: I hear your call.
Inc: I am loving you.
Cor: I love you.
Inc: I am not believing you.
Cor: I do not (don't) believe you.
Inc: I am wanting a pen.
Cor: I want a pen.
-----------------------
8. Inchoative Verb/Inceptive Verb (আরম্ভসূচক ক্রিয়া) : যে সব Verb যথা - get, became, grow, come, go, turn, fall, run, wear ইত্যাদি Sentence এ ব্যবহৃত হয়ে কোনো অবস্থার "আরম্ভ", "বিকাশ" এবং "পরিনতি" ব্যক্ত করে তাদেরকে Inchoative Verb/Inceptive Verb (আরম্ভসূচক ক্রিয়া) বলে। যেমনঃ
I am growing older and older.
আমি বুড়ো হচ্ছি।
She got tired.
সে ক্লান্ত হয়ে পড়লো।
His dream will come true.
তার স্বপ্ন সত্য প্রমাণিত হবে।
At the sight of the tiger, she turned pale.
বাঘটি দেখে, সে বিবর্ণ হয়ে গেলো।
Now I am a student but in future I will be become a doctor.
এখন আমি একজন ছাত্র কিন্তু ভবিষ্যতে আমি একজন ডাক্তার হবো।
The beggar fell started eating.
ভিক্ষুকটি খেতে শুরু করলো।
-----------------------
9. Prepositional Verb (পদান্বয়ী ক্রিয়া) বা Group Verb (দলগতক্রিয়া): একটি Verb (ক্রিয়া) এবং এক বা একাধিক Preposition (পদান্বয়ী অব্যয়) এর সমন্বয়ে যে Verb গঠিত হয় তাকে Prepositional Verb বা Group Verb বলে। সাধারণত Verb এর পরে Preposition বসে এবং উক্ত Preposition এর Object বসে। উল্লেখ্য, একই Verb এর পরে ভিন্ন ভিন্ন Preposition বসলে উক্ত Prepositional Verb/Group Verb এর অর্থ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু কিছু কিছু Verb আছে যাদের পরে নির্দিষ্ট Preposition বসে নির্দিষ্ট অর্থ প্রদান করে। অর্থাৎ Prepositional Verb = Verb + Preposition
Sentence example:
Look at me.(আমার দিকে তাকাও।)
ব্যাখ্যাঃ উপরে বর্ণিত Sentence এ "Look" হলো Verb এবং "at" হলো Preposition. অতএব, "Look at - তাকানো" একটি Prepositional Verb/Group Verb.
অনুরূপভাবে -
Do not (don't) look down upon the poor.
গরীবদের কে ঘৃণা করো না।
এখানে, Prepositional Verb/Group Verb = Look down upon (ঘৃণা করা)
I have come by a pen.
আমি একটি কলম পেয়েছি।
এখানে, Prepositional Verb/Group Verb = come by (পাওয়া)
She is waiting for me.
সে আমার জন্য অপেক্ষা করছে।
এখানে, Prepositional Verb/Group Verb = wait for (অপেক্ষা করা)
He is knocking at the door.
সে দরজায় টোকা দিচ্ছে।
এখানে, Prepositional Verb/Group Verb = knock at (টোকা দেওয়া/ঠক ঠক শব্দ করা)
She listens to music.
সে গান শোনছে।
এখানে, Prepositional Verb/Group Verb = listen to (কোনো কিছু শোনা)
The kids are laughing at the joker.
ছোট ছেলেমেয়েরা সঙ কে উপহাস করছে।
এখানে, Prepositional Verb/Group Verb = laugh at (উপহাস করা)
We believe in Allah.
আমরা আল্লাহ কে বিশ্বাস করি।
এখানে, Prepositional Verb/Group Verb = believe in (বিশ্বাস করা)
She is suffering from fever.
সে জ্বরে ভুগছে।
এখানে, Prepositional Verb/Group Verb = suffer from (কোনো কিছুতে ভোগা)
I agree with you.
আমি তোমার সাথে একমত।
I agree to your proposal.
আমি তোমার প্রস্তাবের প্রতি একমত।
এখানে, Prepositional Verb/Group Verb = agree with/agree to (রাজি)
Note: ব্যক্তি বুঝাতে agree with (রাজি) হয় এবং বস্তু বুঝতে agree to (রাজি) হয়।
Note: সচরাচর ব্যবহৃত কিছু Prepositional Verb/Group Verb এর তালিকা নিচে দেওয়া হলোঃ
Laugh at - উপহাস করা
Knock at - টোকা দেওয়া
Listen to - শোনা
Consist of - গঠিত
Look at - তাকানো
Wait for - অপেক্ষা করা
Beg of/for - চাওয়া
Agree with - সম্মত হওয়া
Agree to - সম্মত হওয়া
Believe in - বিশ্বাস করা
Suffer from - কোনো কিছুতে ভোগা
Refrain from - বিরত থাকা
Worry about - চিন্তার বিষয়
Approve of - অনুমোদন করা/দেওয়া
Charge with - অভিযুক্ত করা
-----------------------
10. Linking Verb (সংযোগস্থাপন ক্রিয়া) বা Copular Verb (যোজক ক্রিয়া): যে সকল Verb গুলো Subject এর অন্য একটি পরিচয় বা অবস্থা প্রকাশের জন্য একটি Noun বা একটি Adjective বা একটি Phrase যুক্ত করে Sentence এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাদেরকে Linking Verb বা Copular Verb বলে। Linking Verb/Copular Verb দ্বারা কোনো কাজ বা Action বুঝায় না বরং এরা Subject এর সহিত Sentence এর অবশিষ্ট অংশকে সংযুক্ত করে থাকে। যেমনঃ
He is a doctor.
সে একজন ডাক্তার।
You look happy.
তোমাকে সুখী দেখাচ্ছে।
He is a soft hearted person.
তিনি একজন সহানুভূতিশীল ব্যক্তি।
ব্যাখ্যাঃ উপরে বর্ণিত Sentence গুলোতে Noun হিসেবে "doctor", Adjective হিসেবে "happy" এবং Phrase হিসেবে "softhearted person" যথাক্রমে Verb "is", "look" এবং "is" দ্বারা যুক্ত হয়ে প্রত্যেকটি Sentence এর Subject সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। সুতরাং, এরা Linking Verb/Copular Verb.
Linking Verb/Copular Verb এর শ্রেণী বিন্যাস।
Linking/Copular Verb দু'প্রকার।
যথা -
1. True Linking Verb/Copular Verb: এরা শুধু Linking Verb হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমনঃ
To be Verbs (am, is, are, was, were ইত্যাদি), to become এবং to seem.
2. Other Linking Verb: Perception Verb (smell, sound, look, taste ইত্যাদি), appear, come, go, stay, prove, turn, remain, act, indicate ইত্যাদি। এরা কখনো কখনো Action Verb
হিসেবেও ব্যবহার হয়ে থাকে।
Linking Verb এর বৈশিষ্ট্য। যেমনঃ
1. Subject এবং Subject Complement হিসেবে Noun, Adjective বা Phrase সংযুক্ত করে থাকে।
2. Sentence এর মধ্যে Linking Verb সমান চিহ্নের মতো কাজ করে থাকে। যেমনঃ
He is a doctor.
He = a doctor.
3. Linking Verb দ্বারা Subject সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা Subject সম্পর্কে বর্ণনা করে।
4. Linking Verb দ্বারা কোনো কাজ বা Action বুঝায় না বরং তারা Subject এর অবস্থা প্রকাশ করে।
5. সাধারণত Linking Verb এর কোনো Object থাকে না।
6. Adverb কখনোই Linking Verb এর Subject Complement হিসেবে ব্যবহার হয় না। শুধু মাত্র Noun, Adjective এবং Phrase, Subject Complement হিসেবে ব্যবহার হয়।
Sentence example:
Rahim is my boyfriend.
রহিম আমার পুরুষ-বন্ধু।
Honey is sweet.
মধু মিষ্টি।
The stew smells good.
রান্না করা তরকারিটির গন্ধ ভালো।
The milk turned sour.
দুধ টক হয়ে গেছিলো।
The night grew dark.
রাত্রি অন্ধকার হয়ে গেছিলো।
She became a doctor.
সে একজন ডাক্তার হয়েছিল।
She appears intelligent.
তাকে বুদ্ধিমান বলে মনে হয়।
I am becoming older.
আমি বুড়ো হচ্ছি।
He is getting older.
তার বয়স বাড়ছে।
The leaves are going yellow.
পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে।
-----------------------
11. Quasi-passive Verb (আধা-কর্মবাচ্যসূচক ক্রিয়া): যেসব Verb এর কার্য Subject দ্বারা সম্পন্ন করা হলেও অর্থ বিবেচনায় মনে হয় Object দ্বারা উক্ত Verb এর কার্য সম্পাদন করা হয়েছে বুঝালে তাকে Quasi-passive Verb বলে। যেমনঃ
A dog cannot (can't) read.
কুকুর পড়তে পারে না।
উপরে বর্ণিত Sentence এ "কুকুর" কি পড়তে পারে না, এ প্রশ্ন করার প্রয়োজন নেই। কারণ সে কিছু্ই পড়তে পারে না। সুতরাং, "read" এখানে একটি Quasi-passive Verb.
অনুরূপভাবে -
A blind man cannot (can't) see.
অন্ধলোক দেখতে পারে না।
Econo pen writes well.
ইকোনো কলম ভালো লেখে।
Iron feels hard.
লোহা শক্ত অনুভব হয়।
This medicine smells sour.
এ ঔষুধটির ঘ্রাণ টক।
The book is printing.
পুস্তকটি ছাপা হচ্ছে।
Note: Quasi-passive Verb চেনার উপায়:
1. Verb এর বাংলা অর্থের সহিত যথাক্রমে "এ" অথবা "হয়" শব্দ যুক্ত থাকে।
2. Simple present from এ Verb এর সহিত সর্বদা "s"যুক্ত হয়। যেমনঃ
Sells - বিক্রি হয়।
Prints - ছাপা হয়।
Builds - তৈরি করা হয়
Feel - অনুভূত হয়।
Looks - দেখায়।
Boils - ফোটে। ইত্যাদি।
3. Verb এর রূপ সর্বদা Active (কর্তৃবাচক) হয়, যদিও তা Passive (কর্মবাচক) অর্থ প্রদান করে থাকে।
Sentence example:
Rice sells cheap now.
এখন চাউল সস্তায় বিক্রয় হয়।
Water boils at 100 degree centigrade.
পানি ১০০ ডিগ্ৰী সেন্টিগ্ৰেড তাপমাত্রায় ফোটে।
The moon looks fine.
চাঁদকে সুন্দর দেখায়।
Mango tastes sweet.
আম মিষ্টি লাগে।
Honey tasted sweet.
মধু মিষ্টি লাগে।
The bed feels soft.
বিছানা নরম লাগে।
This story reads funny.
এ গল্পটি পড়ে মজা লাগে।
-----------------------
12. Irregular verb (অনিয়ন্ত্রিত ক্রিয়া) বা Strong Verb (জোরালো ক্রিয়া): যে সকল Verb এর অন্তর্গত Vowel পরিবর্তন করে Past Tense এবং পুনরায় অন্তর্গত Vowel পরিবর্তন করে অথবা শেষে "n", "en" বা "ne" যোগ করে Past Participle form গঠন করা হয় তাদেরকে Irregular Verb বা Strong Verb বলে। যেমনঃ
Present form (V1) -- Past Tense (V2) -- Past Participle form (V3)
Begin (শুরু করা) -- began -- begun
Know (জানা) -- Knew -- Known
Break (ভাঙ্গা) -- broke -- broken
Give (দেওয়া) -- gave -- given
Do (করা) -- did -- done
ইত্যাদি।
-----------------------
13. Regular Verb (নিয়মিত ক্রিয়া) বা Weak Verb (দুর্বল ক্রিয়া): যে সকল Verb এর শেষে "d", "ed" বা "t" যোগ করে Past Tense এবং Past Participle form গঠন করা হয় তাদেরকে Regular Verb বা Weak Verb বলে। যেমনঃ
Present form -- Past form -- Past Participle form
Bake (সেকা) -- baked -- baked
Brake (গতিরোধক) -- braked -- braked
Kill (হত্যা করা) -- killed -- killed
Want (চাওয়া) -- wanted -- wanted
Ask (জিজ্ঞাসা করা) -- asked -- asked
Like (পছন্দ করা) -- liked -- liked
Cook (রান্না করা) -- cooked -- cooked
Learn (শেখা) -- learnt -- learnt
Burn (দাহ করা) -- burnt -- burnt
Send (প্রেরণ করা) -- sent -- sent
ইত্যাদি।
====================
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Khulna