03/12/2025
খাবারের নাম, রুটি
Quraanic Arabic Study Circle
03/12/2025
খাবারের নাম, রুটি
13/10/2025
আমাদের সাথে দীর্ঘ ৪ বছর যাবৎ যারা আরবি শেখার অনুশীলন করে যাচ্ছেন তাদের নিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের কথোপকথন কোর্স “আল-মুহাদাছাতুল আরাবিয়্যাহ”
প্রয়োজনীয় আরবি কথা শুদ্ধ ভাষায় অনুশীলন করা, কেউ বললে বুঝতে পারা, আরবি সাহিত্য পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কোর্সটি পরিচালিত হবে। আপাতত প্রতি সপ্তাহে ১দিন করে এটি পরিচালিত হবে।
যারা আরবি ভাষার মৌলিক নিয়মকানুন গুলো জানেন তারাও অংশগ্রহন করতে পারেন।
মহান আল্লাহ আমাদের এই পথ চলাকে সহজ করুন।
10/10/2025
আমাদের বহুল প্রতীক্ষিত কোর্স “ ই’রাব ও তাফসীর” আগামীকাল ১১ ই অক্টোবর ২০২৫ শনিবার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রায় ৫ বছর ধরে ধীরে ধীরে আরবি ভাষার সাথে যারা যুক্ত ছিলেন তাদের নিয়ে শুরু হতে যাচ্ছে উক্ত কোর্সটি।
কোর্সটির মাধ্যমে কুরআনকে গভীরভাবে অধ্যয়ন, বুঝে পড়া, তাদাব্বুর এবং কুরআনকে ধারণ করার মানষিকতা তৈরির জন্য আমরা কাজ করবো।
আয়াতের তিলাওয়াত, ই’রাব, আসবাবুন নুযুল, সংক্ষিপ্ত তাফসীর এবং এর বিধি বিধান সংক্রান্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই সাথে অংশগ্রহনকারীদের জন্য সংক্ষিপ্ত নোট প্রদান করা হবে। যেন অংশগ্রহনকারীরা নিজেরাই উক্ত বিষয়গুলো ক্লাসে আলোচনা করতে পারেন। মহান আল্লাহ আমাদেরকে আজীবন কুরআনুল কারীমের ছাত্র হিসেবে কবুল করুন। এবং কুরআনের গভীর অধ্যয়নকারী হিসেবে মৃত্যু দান করুন।
জহির আমিন
১৮ রবিউস সানী , ইয়াওমুল জুম’আ3
হিজরী ১৪৪৭
১০ ই অক্টোবর
২০২৫ শুক্রবার
17/05/2025
যারা আরবি ভাষা শিখেছেন, বিশেষ করে মদীনা এরাবিক শেষ করেছেন এই ক্লাসটি তাদের জন্য।
এই ক্লাসে আমরা প্রতি সপ্তাহে ১০টি আয়াত শিখবো। প্রথমে আমরা ই’রাব নিয়ে আলোচনা করবো। শব্দের রূট এবং তার বিশ্লেষণ (তাহকীক) এবং বাক্যের বিশ্লেষণ (তারকীব) করবো।
এরপর আমরা অনুবাদ করবো। তারপর আসবাবুন নুযুল বা শানে নুযুল বা আয়াত অবর্তীণ হওয়ার কারণ আলোচনা করবো। সেই সাথে বর্তমান সময়ের আলোকে সংক্ষিপ্ত তাফসীর এবং সালাফে সালেহীনের দৃষ্টিতে তাফসীর জানবো। এমনিভাবে আমরা শেষের ২০টি সুরা এবং তারপর সুরা বাকারাহ থেকে শুরু করবো।
প্রতি ক্লাসের জন্য নোট, এবং ক্লাসের ভিডিও পরবর্তীতে পাওয়া যাবে।
যারা দীর্ঘদিন ধরে আরবি ভাষা শিখেছেন তারাই শুধুমাত্র এই ক্লাসে অংশগ্রহন করতে পারবেন।
প্রতি সপ্তাহে একটি ক্লাস অনুষ্ঠিত হবে দুই ঘন্টা ব্যাপী। কবে থেকে ক্লাস শুরু হবে এবং কখন ক্লাস হবে সেটা পরবর্তীতে জানানো হবে।
20/04/2025
বানু ইসরাইল তথা ইহুদী জাতীর ইতিহাস এবং তাদের নবী আলাইহিমুস সালাম এর কথা পুরো কুরআনুল কারীম জুড়ে ব্যাপকভাবে রয়েছে। তাছাড়া রাসূল (স) এর হাদিস, বর্তমান পৃথিবীর বাস্তবতা সব মিলিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অধ্যায়।
কুরআনুল কারীম বুঝতে এই সংক্রান্ত ইতিহাস ও হাদিসের ভাষ্যগুলো একজন জ্ঞান পিপাসুর জানা খুবই প্রয়োজন। তাছাড়া বর্তমান পৃথিবী ও আগামীর বাস্তবতায় এই তথ্যগুলো জানা একজন সচেতন মানুষের জ্ঞাত থাকা আবশ্যক।
সেই লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার রাত ৯.০০ থেকে সেশনটি অনুষ্ঠিত হবে। দুই ঘন্টা ব্যাপী এই সেশনে যেকেউ ই উপস্থিত হতে পারবেন।
একটি জুম এ্যাপে অনুষ্ঠিত হবে।
জুম এ্যাপ থেকে সংযুক্ত হতে নিচের লিংক থেকে প্রবেশ করতে পারবেন। তাছাড়া জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও সংযুক্ত হতে পারবেন।
লিংক
https://us06web.zoom.us/j/9632242124?pwd=dVVLbnJ1cGJycGhmdE5mZEp3eGM5QT09&omn=85991525127
Meeting ID: 963 224 2124
Passcode: 123456
07/02/2025
যেই পথ থেকে ফিরে আসা যায় না, সেই পথ হলো মৃত্যু। কেউ হারিয়ে যায় আর কেউ হয় অমর। অমরত্ব হলো এক প্রকার সফলতা। যা সত্তাকে বাঁচিয়ে রাখে। যার মৃত্যু হয় না।
قُلۡ هَٰذِهِۦ سَبِيلِيٓ أَدۡعُوٓاْ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِيۖ وَسُبۡحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
বল, “এই আমার পথ। আমি জেনে বুঝে (মানুষকে) আল্লাহর দিকে ডাকি, আমি ও আমার অনুসারীরা; আল্লাহ মহিমান্বিত! আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
সুরা ইউসুফ-১০৮
13/10/2024
Semester 07_ Reader 08
Playlist
12/10/2024
24/09/2024
সেই মৃত্যুর জন্য শপথ নেওয়া হয় সেই মৃত্যুই যখন এসে যায় তখন সেটা গৌরবের। গৌরবের মৃত্যু সবার জীবনে আসে না। যেই মৃত্যু শপথের উপর হয়, দেশ ও মানুষের নিরাপত্তা দিতে গিয়ে হয় ইতিহাস তাদের মনে রাখে, কখনো ভুলে যায় না। আর দুষ্ট লোকেরা সেই রক্তের উপর হোচট খেয়েই নিস্তেজ হয়। দূর্বল হয়।
পেশাদার সেনাবাহিনীর প্রতিটি সদস্য নিরাপদে থাকুক, ইমান, ইসলাম, দেশ ও মানুষের নিরাপত্তা দেওয়া প্রতিটি সদস্য, তাদের পরিবারের নিরাপত্তা কামনা করি।
রাসূল (স) ব্যক্তিগত আক্রোশ অনেক ক্ষমা করেছেন। কিন্তু তার বাহিনীর বা তার পাঠানো কোন সৈন্যের উপর আক্রমন কখনোই বরদাশ করেননি। শক্ত ও কঠোরতার সাথে তার রক্তের বিনিময় নিয়েছেন।
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে বুদ্ধিসম্পন্ন মানুষেরা! কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন (বাঁচানোর ব্যবস্থা) নিহিত আছে, যাতে (এই বিধানের কল্যাণে) তোমরা রক্ষা পেতে পার। (সুরা বাকারাহ, আয়াত ১৭৯)
02/08/2024
এই চাঁদনী মুখের চাহনী আমাদেরকে শতাব্দী থেকে শতাব্দী পথ দেখাবে। সেই আলোয় দুর হবে মু-রতাদ সেক্যুলারদের অন্ধকার।
বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
06/07/2024
New Semester Class
Semester 08, Reader 09
AC 01_ Semester 08_ Day 01_ Advance in Combined Arabic Course_ LQ Bangla_ 06 July 2024 কুরআনুল কারীম বুঝে পড়তে এই কোর্সটি করতে পারেন।আমাদের ওয়েবসাইট: https://www.lqbangla.comইমেইল করুন: [email protected]ফেসবুক আইডি: https://www.facebook.com/...