রমেশ স্যারের গণিত ব্যাচ

রমেশ স্যারের গণিত ব্যাচ এসো গণিত শিখি।

৩ৱা নভেম্বর জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও আজীবন সহচর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক...
04/11/2023

৩ৱা নভেম্বর জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও আজীবন সহচর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এইচএম কামরুজ্জামান , মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ,মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা।

22/07/2023

একটা পরিবারে ২০ জন সদস্যের সকালের নাস্তার জন্য ২০ টি রুটি আছে। একজন পুরুষ ৩ টি, একজন মহিলা ২ টি এবং একজন বাচ্চা অর্ধ্যেক রুটি খেলে পরিবারে কয়জন পুরুষ, মহিলা ও বাচ্চা আছে?

এখানে কয় ধরনের চর্তুভূজ আছে?
18/07/2023

এখানে কয় ধরনের চর্তুভূজ আছে?

17/07/2023

a. {8 ÷4 (3-1)}=?

b. {8÷4×(3-1)}=?

25/06/2023
22/06/2023

রমেশ স্যারের গণিত ব্যাচ-এ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৩
এর প্রশ্নকাঠামো অনুসারে ক্লাস শুরু।
সপ্তাহে তিন দিন ক্লাশ + পরীক্ষা
ও শুক্রবার সাপ্তহিক পরীক্ষা।
ক্লাস সময়: বিকাল ৫.৩০ থেকে

21/06/2023

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর প্রশ্ন কাঠামো :

২০২২ সালের ন্যায় শিক্ষার্থীকে প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবে। বুকলেট এর নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।

বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে।

সঠিক উত্তর নির্বাচনে একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যাবেনা। একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে এ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।

#বাংলা
বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। দুইটি অনুচ্ছেদ থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তক হতে থাকবে । একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০ ।

#গণিত
গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

#ইংরেজি
ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে। যার মান ১০ নম্বর।

#বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

16/05/2023
👨‍👧একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেট...
15/05/2023

👨‍👧একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন,মেয়েটি দু'হাতে দুটি আপেল ধরল।
লোকটি বললো, এসো দুজনে ভাগাভাগি করে খাই, একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিলো। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিলো...

🏝️তার মনটা খুব খারাপ হয়ে গেলো, মেয়েটা এত লোভী হলো কী করে! তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না। লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি!!!তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল, তিনি চিন্তায় ডুবে গেলেন...

🥬এসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেল টা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বললো, "বাবা তুমি এটা খাও, এইটা অনেক বেশী টেষ্টি"।
লোকটা ভাষা হারিয়ে ফেললো!!

🎍কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেয়া উচিত। এমনওতো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি, তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনও ভালোবাসা কাজ করছে।

30/04/2023

এস. এস. সি. ও সমমানের পরীক্ষার সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা।

Address

হাজী মুহাসিন রোড, খুলনা।
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when রমেশ স্যারের গণিত ব্যাচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category