Department of JMC NUBT Khulna

Department of JMC NUBT Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department of JMC NUBT Khulna, Education, 41-42, Majid Sarani, Shib Bari Circle, Sonadanga, Khulna.

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে  অনুষ্ঠিত হচ্ছে “From the Field to the Front Page: Understanding the News Product...
15/08/2026

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে “From the Field to the Front Page: Understanding the News Production Process” শীর্ষক একটি বিশেষ সেমিনার।

সেমিনারে মূল আলোচক হিসেবে কথা বলছেন প্রথম আলো-এর স্টাফ রিপোর্টার সৈয়দ রিফাত মোসলেম। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাই, সংবাদ প্রস্তুতকরণ এবং শেষ পর্যন্ত পাঠকের সামনে সংবাদ উপস্থাপনের পুরো প্রক্রিয়া নিয়ে তিনি আলোচনা করছেন। পাশাপাশি সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং কার্যকর সংবাদ তৈরির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন।

সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত।

📅 তারিখ: ১৫ আগস্ট, ২০২৬
🕗 সময়: রাত ৮:০০টা
💻 মাধ্যম: Google Meet
🔗 লিঙ্ক: https://meet.google.com/wbs-dcci-anr

আয়োজনে:
সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা

11/08/2026

🎥 Learning Beyond the Classroom | Visit to Jamuna TV

As part of the Public Relations course, students of the Department of Journalism and Mass Communication visited Jamuna TV to gain firsthand experience of the professional media industry.

The visit provided students with valuable insights into newsroom operations, media practices, professional communication, and the role of public relations in the television industry.

The students were accompanied by M M Mozahid Uddin, Course Teacher, and Mustafizur Rahman, Head of the Department of Journalism and Mass Communication.

Such industry visits bridge the gap between classroom learning and real-world professional experience, helping students develop a deeper understanding of the media and communication sector.

📍 Jamuna TV
🎓 Department of Journalism and Mass Communication
📚 Public Relations Course

🌿 Environment and Disaster Journalism কোর্সের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থীরা "প...
07/08/2026

🌿 Environment and Disaster Journalism কোর্সের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থীরা "পরিবেশ ও টেকসই উন্নয়ন"-ভিত্তিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও রিপোর্ট প্রযোজনা ও উপস্থাপন করেছেন।

চারটি গ্রুপের রিপোর্টের বিষয় ছিল:
☀️ জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব।
♻️ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য থেকে জৈবসার উৎপাদন।
🌾 দেশীয় বীজ সংরক্ষণের গুরুত্ব ও সম্ভাবনা।
🌱 পরিবেশবান্ধব নগরায়ণে আধুনিক ছাদ বাগান।

বাস্তবধর্মী তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ের অনুসন্ধান ও গবেষণা, বিশেষজ্ঞ মতামত, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের সমন্বয়ে শিক্ষার্থীরা এসব বিশ্লেষনণধর্মী রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তীতে রিপোর্টগুলো বিভাগের স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন ও উপস্থাপন করা হয়।

রিপোর্টের ব্যাপারে সার্বিক দিকনির্দেশনা এবং তত্ত্বাবধান করেছেন কোর্স শিক্ষক এ. বি. এম. রায়হানুল ফেরদৌস।

06/08/2026

Public Relations কোর্সের অধীনে এই অ্যাসাইনমেন্টটি করেছেন ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শতাব্দী, ফাহিম,নিপা, ঐশী
দিক নির্দেশনায়: কোর্স টিচার এম এম মুজাহিদ উদ্দীন

01/08/2026

পাবলিক রিলেশন্স কোর্সের অধীনে এই অ্যাসাইনমেন্টটি করেছেন ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী তানভীর, লিয়া, রুবাইয়েত।
👉দিক নির্দেশনায় কোর্স টিচার এম এম মুজাহিদ উদ্দীন

৪ গোলের দাপটে ব্রাজিলকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা! 🏆🇦🇷⚽জেএমসি ক্লাবের আয়োজনে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক-শি...
26/07/2026

৪ গোলের দাপটে ব্রাজিলকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা! 🏆🇦🇷⚽

জেএমসি ক্লাবের আয়োজনে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ।

ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এম এম মুজাহিদ উদ্দীন স্যারের নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল ৪-০ গোলের বড় ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

গোল উৎসব, দারুণ সব আক্রমণ, আর দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। বন্ধুত্ব, খেলোয়াড়সুলভ মনোভাব ও আনন্দঘন পরিবেশে জমে ওঠা এই ম্যাচটি সবার জন্য হয়ে থাকবে স্মরণীয় এক আয়োজন। 🏆⚽🇦🇷

22/07/2026

Classroom to Industry
সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা পাবলিক রিলেশন্স কোর্সের অধীনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি ভিজিট করেন
ভিডিও সম্পাদনা: তানভীরুল আলম

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার জার্নালিজম কোর্সের অধীনে  আগামীকাল অনুষ্ঠিত ...
15/07/2026

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার জার্নালিজম কোর্সের অধীনে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতা বিষয়ক একটি বিশেষ সেমিনার।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ। পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সমসাময়িক চ্যালেঞ্জ এবং পেশাগত অভিজ্ঞতা নিয়ে তিনি আলোচনা করবেন।

উক্ত সভাটি সকলকের জন্য উন্মুক্ত।

স্থান: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ক্যাম্পাস।
রুম নং : ১০৫
সময়: সকাল ১০টা।

সম্প্রতি ফিচার রাইটিং কোর্সের শিক্ষার্থীরা গল্পের খোঁজে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি ভ্রমণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে ...
10/07/2026

সম্প্রতি ফিচার রাইটিং কোর্সের শিক্ষার্থীরা গল্পের খোঁজে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি ভ্রমণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন কোর্স টিচার এম এম মুজাহিদ উদ্দীন

একাডেমি ও ইন্ডাস্ট্রির দূরত্ব দূরকরণে এবং শ্রেনিকক্ষের পাঠকে বাস্তবে রূপ দিতে ইন্ডাস্ট্রি ভিজিট করেছে সাংবাদিকতা ও গণযোগ...
09/07/2026

একাডেমি ও ইন্ডাস্ট্রির দূরত্ব দূরকরণে এবং শ্রেনিকক্ষের পাঠকে বাস্তবে রূপ দিতে ইন্ডাস্ট্রি ভিজিট করেছে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। এতে শিক্ষার্থীদের শেখার পরিধি আরো বিস্তৃত করেছে।

সম্প্রতি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা পাবলিক রিলেশন্স কোর্সের অধীনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্পোরেট অফিসে একটি ইন্ডাস্ট্রি ভিজিটে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এই ভিজিটের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার অব পাবলিক রিলেশন মো. হাসান স্যারের প্রাণবন্ত ও তথ্যবহুল সেশন।

সেশনে তিনি করপোরেট কমিউনিকেশন, পাবলিক রিলেশনস, ব্র্যান্ড ইমেজ গঠন, গণমাধ্যমের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা এবং বাস্তব কর্মক্ষেত্রের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর মূল্যবান দিকনির্দেশনা আমাদের পাঠ্যজ্ঞানকে বাস্তবতার সঙ্গে সংযুক্ত করেছে এবং ভবিষ্যৎ পেশাজীবনের জন্য নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করেছে।

ইন্ডাস্ট্রি ভিজিটে যুক্ত ছিলেন কোর্স শিক্ষক এম এম মুজাহিদ উদ্দীন এবং বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান। এই ইন্ডাস্ট্রি ভিজিট শিক্ষার্থীদের জন্য ছিল শেখার, জানার এবং অনুপ্রাণিত হওয়ার একটি অসাধারণ অভিজ্ঞতা।

Address

41-42, Majid Sarani, Shib Bari Circle, Sonadanga
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of JMC NUBT Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category