Unique Academy & Training Center

Unique Academy & Training Center

Share

it's About Education. Our Job Is To Help Our Student To Learn Better & Faster

03/07/2021

একজন স্বয়ংসম্পূর্ণ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার (পিএইচপি) হতে গেলে যা যা শিখতে হবে এবং যেভাবে শিখতে হবে তার পরিপূর্ণ গাইডলাইনঃ ভার্শন ২০১৯

ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার মানে হলো, যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোতেই সমান পারদর্শী। এটার মূলত তিন লেভেলঃ-
লো লেভেল - বেতন স্কেলঃ ৮,০০০ - ১২,০০০ টাকা
মিড লেভেল - বেতন স্কেলঃ ১৫,০০০ - ৩০,০০০ টাকা
হাই লেভেল - বেতন স্কেলঃ ৪০,০০০ - ৯০,০০০ টাকা

বিঃদ্রঃ বেতন স্কেলটি আমাদের দেশের বিভিন্ন সার্কুলার থেকে এভারেজ স্কেলে খুজে বের করেছি
ধাপে ধাপে কিভাবে এই লেভেলগুলো পার করবেন তা নিচে বিস্তারিত লেখা হলো

যা যা শেখা লাগবেঃ

ওয়েব ডিজাইনঃ
১. এইচটিএমএল ৫ - HTML 5
২. সিএসএস ৩ - CSS 3
* এতটুক দিয়েই একটি JPG to HTML রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন পিওর সিএসএস দিয়ে করতে হবে
৩. বুটস্ট্র‍্যাপ ৪ - Bootstrap 4
৪. এডোবি ফটোশপ - Adobe Photoshop
* এই অংশে একটি PSD to HTML রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন বুটস্ট্র‍্যাপ দিয়ে করতে হবে
৫. জাভাস্ক্রিপ্ট - Javascript (এই অংশে প্রোগ্রামিং শিখবেন না, শুধুমাত্র ডোম মেনিপুলেশন এবং ইভেন্ট হ্যান্ডলিং গুলো শিখবেন)
৬. জেকুয়েরি ৩ - JQuery 3 থার্ড পার্টি প্লাগিন
* এই অংশে নিজেদের জন্য একটি পোর্টফলিও ওয়েবসাইট ডিজাইন করবেন উপরোক্ত সব কিছুর মিশ্রনে

ওয়েব ডেভেলপমেন্টঃ
৭. সি প্রোগ্রামিং - C Programming
প্রোগ্রামিং-এর ভিত্তিতে সম্পূর্ন ওয়েব ডেভেলপমেন্ট অংশটি হওয়ার কারনে যারা প্রোগ্রামিং এ একদমই নতুন এবং অজ্ঞ, তাদের জন্য আমার মতে আগে সি প্রোগ্রামিং শেখা উচিত
৮. মাইএসকিউএল - MySQL
৯. পিএইচপি - PHP (এই অংশে শুধু স্ট্রাকচারাল প্রোগ্রামিং-ই শিখবেন)
এবার অনেকেই ভাবছেন, ডেভেলপমেন্ট করার জন্যে তো পিএইচপি হলেই চলবে, একই অংশে দুটো ( সি & পিএইচপি) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? অনেকেই পিএইচপি দিয়ে ডেভেলপমেন্ট শেখার পর অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট বা অফিসের খাতিরে শেখার প্রয়োজন হলে, তারা ভয়ে পিছপা হয়ে যায়। কেননা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো পিএইচপি'র মতো ফ্লেক্সিবল আর সহজ না। কিন্তু আমি চায়, সবারই একজন ভার্সেটাইল প্রোগ্রামার হওয়া উচিত, যাতে কোনো স্তরে গিয়ে কাউকে থমকে যেতে না হয়। এবং এই জন্যেই আমি মনে করি আগে সি শিখে তারপর পিএইচপি শেখা উচিত।
১০. এজাক্স - Ajax

* ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরোক্র সবগুলো সেগমেন্ট শেষ করে এবার সময় এসেছে একটি মেগা কম্বো প্রজেক্ট তৈরি করার। তাই এই অংশে এসে নিজেদের জন্য একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবেন

এই স্টেজে এসে আপনি চাইলে নিজেকে ওয়েব ডিজাইনার ডেভেলপার বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে পারবেন এবং সার্কুলার খুজে জবও পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন এখন একজন লো লেভেল ওয়েব ডেভেলপার।

এবার আমরা দেখব আপনাকে মিড লেভেল ওয়েব ডেভেলপার হওয়ার আরো কি কি শেখা লাগবেঃ
১১. পিএইচপি - PHP ( এই অংশে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবেন )
* এবার একটি সোস্যাল মিডিয়া ওয়েবসাইট ডিজাইন করে তারপর পিএইচপি তে অবজেক্ট ওরিয়েন্টেড এপ্রোচে তা ডেভেলপ করবেন
১২. MVC
* এই অংশে নিজেদের জন্য Custom MVC Framework বানিয়ে ব্যাসিক ফাংশনালিটির একটি প্রজেক্ট তৈরি করবেন
১৩. লারাভেল - Laravel
* লারাভেল শিখেই একটি Human Resource Management System তৈরি করতে পারেন
১৪. এপিআই - API
* বিভিন্ন ধরনের API শিখে ছোটখাট প্রজেক্ট বানিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে
১৫. গিট - Git

এখন আপনি এমন এক স্টেজে পৌছে গেছেন যেখানে নিজেকে একজন মিড লেভেল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে দাবী করতে পারবেন এবং সার্কুলার অনুযায়ী প্রয়োজনীয় নতুন যা যা শেখার প্রয়োজন খুবই অল্প দিনেই আয়ত্বে নি আসতে পারবেন।। যেহেতু এখন আপনি নতুন যে কোনো কিছু শিখতে প্রস্তুত আপনার জন্য নেক্সট লেভেলে যাওয়া শুধু সময়ের ব্যাপার এবং এক্সপেরিয়েন্স অগ্রাধিকারযোগ্য

উপরের সব স্টেপ কমপ্লিট করে আসলে, আপনার কাছে জব ইন্টারভিউতে দেখানোর জন্য যা যা থাকবেঃ
১. JPG to HTML Website
২. PSD to HTML Website
৩. Portfolio Website ( মূলত এটা এমনভাবে ডিজাইন করতে হবে, যাতে পরবর্তীতে সেখানে নিজের করা সব প্রজেক্ট সাজিয়ে রাখা যায় এবং তা জব ইন্টারভিউয়ে অতি গর্বের সহিত দেখানো যায় )
৪. Content Management System( মূলত এটা এমনভাবে ডিজাইন & ডেভেলপ করতে হবে, যাতে সেটাকে নিজস্ব ব্লগ হিসেবে ব্যবহার করা যায় এবং বিভিন্ন আর্টিকেল পাবলিশ করা যায় )
৫. Social Media Website ( এটাও এমনভাবে ডিজাইন & ডেভেলপ করতে হবে, যাতে সেটাকে ব্লগ ফোরাম বা ফেসবুকের মতো ফিচার'স সম্বলিত ওয়েবসাইট হিসেবে ব্যবহার করা যায় )
৬. Customized MVC Framework
৭. Human Resource Management System ( এই সিস্টেমটিও এমনভাবে ডিজাইন & ডেভেলপ করবেন, যাতে এটা দিয়েই বিভিন্ন কোম্পানীর সমগ্র হিসাবনিকাশের কাজ করে ফেলা সম্ভব হয় )
৮. Mini Projects of Various API
এছাড়াও ছোটখাট আরো অনেক প্রজেক্ট বিভিন্ন টপিক রিলেটেড বানিয়ে সেগুলো গিটের মাধ্যমে ম্যানেজ করবেন এবং ইন্টারভিউতে এসব শো করাবেন

শিখবেন কোত্থেকেঃ
টপিক স্পেসিফিক ধরে ধরে ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল অথবা গুগল সার্চ করে বিভিন্ন অনলাইন কোর্সও করতে পারেন। যদি খুজে না পান কমেন্টে জানান অথবা গ্রুপে পোষ্ট করুন। কোর্স সেন্টারে যাবেন একদম শেষ পর্যায়ে এসে যখন দেখবেন টিউটোরিয়াল দিয়ে আপনার শেখার ঘাটতি পূরন হচ্ছে না

শিখতে কত সময় লাগবেঃ
যদিওবা কোনোকিছু শেখা একজন ব্যক্তির নিজস্ব শিখনক্ষমতার উপর নির্ভর করে, তবুও যে কেউ যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নিয়ে ধাপে ধাপে কাজগুলো শিখে তবে তার ৬মাস বা ১বছর লাগতে পারে। ইন্টারমিডিয়েট ২ বছর, ডিপ্লোমার ৪ বছর অথবা বিএসসির ৩-৪বছর যে কোনো পিরিয়ডে গিয়েই পড়ালেখার পাশাপাশি স্কিলগুলো ডেভেলপ করে ফেলতে পারলে, ফাইনাল শেষে জবের জন্য তাকে খুব বেশিদিন বসে থাকতে হবেনা

এবছরই বদলে যাচ্ছে গ্রেডিং পদ্ধতিঃ জানতে হবে শিক্ষক ও শিক্ষার্থী সকলকে 01/03/2020

এবছরই বদলে যাচ্ছে গ্রেডিং পদ্ধতিঃ জানতে হবে শিক্ষক ও শিক্ষার্থী সকলকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি ২০২০ শিক্ষাবর্ষে জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে নতুন গ্রেডিং পদ্ধতি কার্যকর করা...

06/02/2020

Coronavirus paragraph (বাংলা অর্থসহ) For SSC and HSC examinees.


𝐂𝐨𝐫𝐨𝐧𝐚-𝐯𝐢𝐫𝐮𝐬
A corona-virus is a kind of common virus that causes an infection in nose, sinuses or upper throat. Most coronaviruses are not dangerous.Some types of coronaviruses are serious, though. About 858 people have died from Middle East respiratory syndrome (MERS), which first appeared in 2012 in Saudi Arabia and then in other countries in the Middle East, Africa, Asia, and Europe. In April 2014, the first American was hospitalized for MERS in Indiana and another case was reported in Florida. Both had just returned from Saudi Arabia. In May 2015, there was an outbreak of MERS in Korea, which was the largest outbreak outside of the Arabian Peninsula. In 2003, 774 people died from a severe acute respiratory syndrome (SARS) outbreak. As of 2015, there were no further reports of cases of SARS. But In early 2020, following a December 2019 outbreak in China, the World Health Organization identified a new type, 2019 novel coronavirus (2019-nCoV).
Often a coronavirus causes upper respiratory infection symptoms like a stuffy nose, cough, and sore throat.The coronavirus can also cause middle ear infections in children.There is no specific treatment for the virus. Patients are generally given supportive care for their symptoms, such a fluids and pain relievers. Hospitalized patients may need support with breathing.


•••বাংলা ২য় পত্রের জন্য এবং বুঝার সুবিধার্থে বাংলা অর্থ-
==== করোনাভাইরাস অনুচ্ছেদ
করোনা-ভাইরাস এক ধরণের সাধারণ ভাইরাস যা নাক, সাইনাস বা গলায় সংক্রমণ ঘটায়। বেশিরভাগ করোনাভাইরাস বিপজ্জনক নয়। তবে কিছু ধরণের করোনা ভাইরাস গুরুতর হয়।মধ্য প্রাচ্যের শ্বাসযন্ত্রের সিন্ড্রোম (এমইআরএস) থেকে প্রায় ৮৫৮ জন মারা গেছে, যা ২০১২ সালে প্রথম সৌদি আরব এবং তারপরে মধ্য প্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের অন্যান্য দেশে হয়েছিল।২০১৪ সালের এপ্রিলে, প্রথম আমেরিকান ইন্ডিয়ানাতে এমইআরএসের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ফ্লোরিডায় আরও একটি ঘটনার খবর পাওয়া গেছে। দুজনেই সবেমাত্র সৌদি আরব থেকে ফিরে এসেছিলেন। ২০১৫ সালের মে মাসে কোরিয়ায় এমইআরএসের প্রাদুর্ভাব দেখা দেয় যা আরব উপদ্বীপের বাইরে সবচেয়ে বড় প্রকোপ ছিল। ২০০৩ সালে, গুরুতর তীব্র শ্বাসতন্ত্র সিন্ড্রোম (এসএআরএস) প্রাদুর্ভাবের ফলে ৭৭৪ জন মারা গিয়েছিল। ২০১৫ সাল পর্যন্ত এসএআরএস-এর আর কোনও রিপোর্ট পাওয়া যায়নি। তবে ২০২০ সালের গোড়ার দিকে, ডিসেম্বরে ২০১৯ সালে চীনে প্রাদুর্ভাবের পরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নতুন ধরণ,২০১৯ উপন্যাসের করোনভাইরাস (২০১৯-এনসিওভি) সনাক্ত করেছে।
করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ যেমন নষ্ট, কাশি এবং গলা ব্যথা করে। করোনা ভাইরাসটি শিশুদের মধ্যে মাঝারি কানের সংক্রমণও ঘটায়। ভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। রোগীদের সাধারণত তাদের লক্ষণগুলি যেমন 'তরল এবং ব্যথা উপশমের জন্য সহায়ক যত্ন দেওয়া হয়। হাসপাতালে ভর্তি রোগীদের শ্বাস প্রশ্বাসের সাথে সহায়তার প্রয়োজন হতে পারে।


২০২০ সালের বহুল আলোচিত করোনা-ভাইরাস সম্পর্কে প্রায় সবাই অবগত।যদিও এই ভাইরাসটির উৎপত্তি বাংলাদেশে নয়,তবুও ভাইরাসটি সম্পর্কে জেনে রাখা উচিত।কারণ,পরীক্ষায় বর্তমানে ঘটা বিষয়গুলো/ ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এসে যায়।

06/02/2020

Alhamdulillah..
We just reached 100 likes.
Thank you everyone for your support.

02/02/2020

নতুন ব্যাচের ক্লাস শুরুঃ ৪ ঠা ফেব্রুয়ারী ২০২০
ক্লাস নিবেনঃ রাজু স্যার (কম্পিউটার প্রকৌশলী)
ব্যাচ শুরু করতে আজই যোগাযোগ করুন
যোগাযোগঃ ০১৯৬৩৯৯৪৭৩৬

Photos from Unique Academy & Training Center's post 02/02/2020

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি (সংশোধিত)

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Daulatpur
Khulna