15/11/2024
আজ শুক্রবার লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই খেলায় প্রতিষ্ঠানের শিক্ষকগণও অংশগ্রহণ করেন।
বর্তমান শিক্ষার্থীরা বিজয়ী দল হিসেবে ট্রফি সংগ্রহ করেন। তারা নির্ধারিত ১৫ ওভারে ২০৮ রান সংগ্রহ করেন। অপরপক্ষ নির্ধারিত ১৫ ওভারে ২০৩ রান সংগ্রহ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের রাজ হয়েছেন।
এখন থেকে প্রতি সপ্তাহের শুক্রবার সকালে স্কুলের মাঠে এই সিনিয়র এবং জুনিয়র এর খেলা প্রচলিত থাকবে। যারা খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা প্রতি শুক্রবার সকাল ৮:৪৫ এর মধ্যে মাঠে উপস্থিত থাকবেন।
আজকের আয়োজনে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব লায়ন্স স্কুল এন্ড কলেজ খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত ই খুদা, সহ সভাপতি নাজমুল আজম ডেভিড, ১৯৮০ ব্যাচের সোয়েব ভাই, ১৯৮৩ ব্যাচের রাজ্জাক ভাই এবং শিক্ষকদের একাংশ।
19/10/2024
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে লায়ন্স স্কুলের সংস্কার কার্য্যক্রম বেগবান করার লক্ষ্যে একাধিক ব্যাচের উপস্থিতিতে নিম্নোক্ত বিষয় আলোচনা করা হয়:
১. প্রধান শিক্ষক বাদশা খান ও সহকারী প্রধান শিক্ষক গাউস স্যার কর্তৃক প্রাক্তন সভাপতি আলী আকবর টিপুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ও ব্যাক্তিগত উন্নয়ন তহবিলে প্রতিষ্ঠানের টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া
২. প্রধান শিক্ষক বাদশা স্যার ও সহকারী প্রধান শিক্ষক গাউস স্যার এর পদত্যাগ কার্য্যকর করার পাশাপাশি শিক্ষা অনুরাগী ম্যানেজিং কমিটি গঠনে যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া
৩. তদন্ত কার্য্যক্রমে নিয়মিত মনিটরিং করে একটি স্বচ্ছ তদন্তে সক্রিয় থাকা
৪. অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সংস্কার গ্রুপের মাধ্যমে লায়ন্স স্কুল সংস্করণে সমন্বয় করে কাজ করার জন্য কমিটি গঠন করা
৫. স্কুলের জন্য একজন ডিফেন্স পার্সোন প্রিন্সিপাল আনা
৬. বিগত ২০০৮ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া তদন্ত করার উদ্যোগ নেওয়া
৭. শিক্ষকদের মধ্যকার অন্তর্দন্ত ঠিক করে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা
আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের নাম ও ব্যাচ এ্যাটাচ করে দিয়েছি।
18/10/2024
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৯ অক্টোবর রোজ শনিবার বিকাল ৩:৩০ মিনিটে লায়ন্স স্কুল প্রাংগনে জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
এজেন্ডা:
১. স্কুল সংক্রান্ত বিবিধ বিষয়।
২. স্কুলের তদন্ত কার্য্যক্রমের অগ্রগতি সহ বিবিধ।
অনুরোধক্রমে,
এ্যাড. কুদরত-ই-খুদা
সভাপতি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
প্রচারে,
মো: ইসমাইল হোসেন
তথ্য ও প্রযুক্তি সম্পাদক,
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
09/09/2024
আসসালামু আলাইকুম
জরুরি নোটিশ
সকলের অবগতির জন্য জানানো৷ যাচ্ছে যে, আগামীকাল ১০ সেপ্টেম্বর রোজ মংগলবার বিকাল ৫:৩০ মিনিটে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
স্থান: সোয়াট স্কুল (২৬ নং ওয়ার্ড কার্যালয় সংলগ্ন)
সময়: বিকাল: ৫:৩০ মিনিট
এজেন্ডাসমূহ:
১. স্কুলের ম্যানেজিং কমিটি/গভমেন্ট বডি সংক্রান্ত
২. শিক্ষা সংক্রান্ত অধিদপ্তরগুলিতে অ্যাসোসিয়েশন থেকে চিঠি প্রদান প্রসংগে। বিবিধ
ধন্যবাদান্তে-
মো: ইসমাইল হোসেন
তথ্য প্রযুক্তি সম্পাদক,
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
আদেশক্রমে-
এ্যাড. কুদরত-ই-খুদা
সভাপতি,
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
24/08/2024
আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সোমবার সকালে পাইকগাছায় অবস্থিত বন্যা কবলিত অঞ্চলের মানুষের সাহায্যের জন্য আমাদের লায়ন্স স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যদের উপস্থিতিতে সর্বোসম্মতিক্রমে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। এক্ষেত্রে স্বউদ্যোগে প্রতি ব্যাচ থেকে ১/২ জনের প্রতিনিধি দল গঠনের মাধ্যমে স্বচ্ছতার সহিত লিখিতভাবে টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহের মাধ্যমে আমাদের প্রতিনিধি দলের সাথে আগামীকাল ২৫ আগষ্ট রবিবার রাত ১০ টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
প্রতিব্যাচ থেকে যে সকল ডোনেশন দিবেন তা একটি কাগজে লিস্ট আকারে লিখে আমাদের ব্যাচভিত্তিক গ্রুপ গুলিতে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করছি৷ এতে করে স্বচ্ছতা বজায় থাকবে বলে বিশ্বাস করি।
প্রতিনিধি দলের একাংশ:
১. মাজেদা খাতুন ব্যাচ ৯২: +8801915519529
২. শামীমা জুই ব্যাচ ১৮: 01979557839
৩. শামীম শেখ ব্যাচ ১৩: 01929651062
কাজ গোছালো করার ক্ষেত্রে সকলের নাম্বার দেওয়া হয় নাই। তাই অনুগ্রহ করে কেউ মন খারাপ করবেন না।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর অথোরাইজড ফেসবুক গ্রুপে সকলকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি।
গ্রুপ লিংক: https://www.facebook.com/share/g/DXCqVwtrcPKVSZqH/?mibextid=A7sQZp
ধন্যবাদান্তে-
মো: ইসমাইল হোসেন
ব্যাচ: ২০০৫
তথ্য প্রযুক্তি সম্পাদক
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
23/08/2024
আসসালামু আলাইকুম,
জরুরি বিজ্ঞপ্তি:
আপনারা সকলে ইতোমধ্যে অবগত হয়েছেন যে, দেশের বিভিন্ন স্থানে পানির চাপ বৃদ্ধি পেয়ে অনেকেরই ঘরবাড়িসহ শেষ সম্বল হারিয়েছেন, অনেকেই ইতিমধ্যে জীবন হারিয়েছেন, অনেকেই আটকা পড়ে আছেন বিভিন্ন জায়গায়। এই সকল বিষয়ে আমরা কিভাবে সহযোগিতার হাত বাড়াতে পারি সেই বিষয়ে আলাপ করার জন্য আগামী ২৩ আগষ্ট রোজ শনিবার বিকাল ৪ টায় লায়ন্স স্কুল প্রাংগনে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে-
ইসরাত আরা হীরা,
সাধারণ সম্পাদক,
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ব্যাচ: ১৯৯৬
তথ্য সোর্স:
সাজ্জাদ হোসাইন প্রিন্স
সহ: সাধারণ সম্পাদক,
অ্যালামনাই অ্যাসোসিয়েশন,
ব্যাচ: ১৯৯৭
14/11/2022
এসো মিলি স্মৃতি পাশে,
পুরনোকে জাগাই আবার,
আমারও তো সাধ জাগে,
হারানোকে আবারও পাবার....
আগামী ৭ জানুয়ারি ২০২৩ লায়ন্স স্কুল এন্ড কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের শুরুতেই থাকবে রেজিস্ট্রেশন,টি শার্ট,সকালের নাস্তা,বর্ণাঢ্য রেলি,শিক্ষকদের সম্মাননা,২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,স্মৃতিচারণ,ব্যাচ ভিত্তিক পরিচিতি,ফটোশুট,মধ্যাহ্ন ভোজ,র্র্যাফেল ড্র, এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইনশাআল্লাহ সেদিন এস,এস,সি ১৯৬৭ ব্যাচ থেকে ২০২২ ব্যাচ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ।আমরা লায়ন্স স্কুল এন্ড কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মরনিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছি।১৫ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে লেখা এবং ৩০ নভেম্বর ২০২২ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করছি।১৯৬৭-২০১১ রেজিস্ট্রেশন ফি ৮০০ এবং ২০১২-২০২২ রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইনশাআল্লাহ ৭ জানুয়ারি ২০২৩ এস,এস,সি ১৯৬৭ ব্যাচ থেকে ২০২২ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ।আমরা পরম শ্রদ্ধাভাজন শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মুখে লায়ন্স স্কুল এন্ড কলেজের গৌরবের ইতিহাস ঐতিহ্য জানার অপেক্ষায় রইলাম।
ইসরাত আরা হীরা (01711222989)
সাধারন সম্পাদক
লায়ন্স এ্যালামনাই এসোসিয়েশন।