English for HSC & Admission Test

English for HSC & Admission Test Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English for HSC & Admission Test, Educational consultant, Khulna.

19/07/2025

ইচএসসি শেষ ?
এখন শুরু তোমার জীবনের নতুন অধ্যায়। সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভয় নয়, এবার সময় আত্মবিশ্বাস আর পরিশ্রমের।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা? হ্যাঁ, তুমি পারবে! ভয় পেও না, হতাশ হয়ো না। ভর্তি পরীক্ষার পথ কঠিন হলেও অসম্ভব নয়। সঠিক ...
18/07/2025

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা?
হ্যাঁ, তুমি পারবে!

ভয় পেও না, হতাশ হয়ো না। ভর্তি পরীক্ষার পথ কঠিন হলেও অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, নিয়মিত পড়াশোনা আর বিশ্বাস থাকলে তুমিই পারবে সেরা বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গাটা করে নিতে।

প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই গড়ে তোলে বড় সফলতা।

আত্মবিশ্বাস রাখো, প্রার্থনা করো, পরিশ্রম করে যাও।

২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের...
18/12/2024

২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। A ও B ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং C ও D ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
আগামী ১০ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ (রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবে। ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষার ফি:
A, B ও C ইউনিট- ১০০০৳
D ইউনিট- ৭০০৳
(স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিট (A ও C) এর আবেদন ফি'র সাথে অতিরিক্ত ২০০৳ টাকা প্রদান করতে হবে।)
source: খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে literally অমানুষিক কষ্ট করতে হয়। দি...
07/07/2024

একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে literally অমানুষিক কষ্ট করতে হয়। দিনব্যাপী ক্লাস , সিটি , প্রেসেন্টেশন , ভাইভার মতো একাডেমিক প্রেসার, ওদিকে নিজের পড়াশোনা আর খাওয়ার খরচ মেটাতে রোদ - বৃষ্টি মাথায় নিয়ে টিউশন এ ছোটা।
এর ওপর বাসা থেকে ,ফ্যামিলি থেকে দূরে থেকে হল এর খাবার (পড়ুন অখাদ্য ) খেয়ে দিন নিপাত করা।
এই যে এতো এতো কষ্ট , এগুলো কিসের জন্য?
দেশের বুদ্ধিজীবিরা যতই বলুক যে উচ্চ শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া নয়, পাবলিক বিশ্ববিদ্দালয়ে পড়ুয়া প্রায় সব শিক্ষার্থী, যাদের হাড়খাটুনি করা শ্রমিক বা কৃষক অথবা দিনমজুর বাবার দৃশ্যমান শিরা -উপশিরা দেখে এসব বুদ্ধিজীবী দের উপদেশ আর মাথায় থাকে না। মাথায় শুধু একটাই চিন্তা এই বাবার দুঃখ কিভাবে ঘোচানো যায়
অথবা,বাড়ি থেকে ক্যাম্পাস এ ফেরার সময় গৃহিনী মায়ের ডিম বিক্রি করা , কিংবা বাবার পকেট থেকে চুরে করা টাকা ছেলে/মেয়ের হাতে গোপনে তুলে দিয়ে আঁচলে চোখ মুছে যখন বলে বাবা/মা ভালো থাকিস, একজন পাবলিকিয়ান ঠিক ই বুঝে নেয় কি তার কর্তব্য।

এই উৎসাহেই ,
- সেকেন্ড ইয়ার থেকেই ছেলেটা আড্ডা দেয়া ছেড়ে দেয়।
- ঢাবির লাইব্রেরি তে ভোর ৪ টা থেকে সিরিয়াল পড়ে যায়।
-ক্লাস এর সব থেকে সুন্দরী মেয়েটার ও চোখের নিচে কালো দাগ পড়ে।
-টিউশন এর টাকা জমিয়ে রেস্টুরেন্ট এ না গিয়ে কিংবা শপিং না করে ১/২ টা করে বই কিনে।
-কেউ আবার অমুক /তমুক কোচিং এ ভর্তি হয়ে যায়।
-রাতদিন এক করে বিসিএস নামক সোনার হরিণের প্রশান্ত মহাসাগর তুল্য সিলেবাস শেষ করার চেষ্টা করে

এই লড়াই চলে, আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ হলেও এই লড়াই চলে আরো কয়েক বছর । কেউ কেউ লড়াই এ জিতে , কেউ বা হেরে যায়।
তবুও থামে না কেউ । বাবার টান পড়া পেশী বা মায়ের চোখ ভরা স্বপ্ন থামতে দেয় না।

কিন্তু,
এই যে কত শত -সহস্র ছাত্র ছাত্রী আর তাদের লালিত স্বপ্নের সাথে এভাবে বেইমানি করতে এদের কি একটুও কাপে না ?
৩৩ থেকে ৪৬ তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস। ব্যাপারটা ভাবা যায়। 😱 রাষ্ট্রের সবথেকে দক্ষ ও মেধাবী দের বাছাই করে সবথেকে গুরুত্বপূর্ণ পদ এ বসানোর দায়িত্ব যে সংস্থা কে দেয়া হয়েছিল তারাই কিনা দুর্নীতির সাথে জড়িত। 🤫
বিভিন্ন পাবলিক পরীক্ষা ,মেডিকেল ভর্তি আর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস এর অভিযোগ প্রায় ই ওঠে। কিন্তু এতদিন জেনে আসছি বিসিএস পরীক্ষা ফেয়ারলি হয়। কিন্তু এটাও....🤭🤭🤭
জাতি হিসেবে আমরা এতটাই দুর্নীতি পরায়ণ ?
জন্মই কি আমাদের আজন্ম অপরাধ ?🥲🥲

ফুটবল এর সাথে এই পিকচার এর সম্পর্ক কি?🫢🤔🤔🤔
05/06/2024

ফুটবল এর সাথে এই পিকচার এর সম্পর্ক কি?🫢🤔🤔🤔

03/06/2024

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায় সরকার। এজন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। ...

সুতরাং পড়াশোনা করো,
01/06/2024

সুতরাং পড়াশোনা করো,

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুনই শুরু হবে। এ পরীক্ষা এক মাস পেছানোর ....

কবিতারা এখানে ভাষা হারায়। ছোট্ট শিশুর নিথর দেহ আমাদের দাঁড় করিয়ে যায় কাঠগড়ায়। 🥲🥲
09/05/2024

কবিতারা এখানে ভাষা হারায়। ছোট্ট শিশুর নিথর দেহ আমাদের দাঁড় করিয়ে যায় কাঠগড়ায়। 🥲🥲

GST B unit Question solutionCourtesy : Focus
03/05/2024

GST B unit Question solution
Courtesy : Focus

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when English for HSC & Admission Test posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share