Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ

Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ মুহসিন মহিলা কলেজ।নৌ শাখা মহিলা প্লাটুন⚓

গত ২০-২৯ ডিসেম্বর পর্যন্ত Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ  প্লাটুন থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল জেরিন আক্তার।সেন্ট্র...
30/12/2025

গত ২০-২৯ ডিসেম্বর পর্যন্ত Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ প্লাটুন থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল জেরিন আক্তার।

সেন্ট্রাল ক্যাম্প ২৫/২৬ ০২ (এয়ার) তে আমাদের প্লাটুনের প্রতিনিধিত্ব করেছিলেন। ক্যাডেটরা প্রধান অতিথি, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে দেখা করার সম্মান অর্জন করেছিলেন।
এছাড়াও এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান BBP OSP GUP NSWC psc;
বিগ্রেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, SUP(SAR), SSP, ndc,psc ; সামরিক বাহিনীতে যোগদানের জন্য ইন্সপায়ার ক্লাসের আগমন উপলক্ষে সকল অতিথিদের গার্ড অফ অনার প্রদানে যোগদান করেন।

আপনার সাফল্য এবং আপনি যেভাবে প্লাটুনের সুনাম বজায় রেখেছেন তাতে প্লাটুন অত্যন্ত গর্বিত।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্প (১)- নৌ গত ১ থেকে ১১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্...
11/12/2025

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্প (১)- নৌ গত ১ থেকে ১১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত দশদিন ব্যাপী বিএনসিসি একাডেমি, সাভারের বাইপাইল এ অনুষ্ঠিত হয়।

বিএনসিসি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ (সেনা, নৌ ও বিমান) ক্যাডেট হিস...
03/12/2025

বিএনসিসি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ (সেনা, নৌ ও বিমান) ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, জুনিয়র ক্যাডেটরা নিযুক্তধারী/সিনিয়র ক্যাডেটদের "স্যার" বলে সম্বোধন করেন। যা মোটেই কাম্য নয়। সকল ক্যাডেট নিযুক্তধারী/সিনিয়র পুরুষ ক্যাডেটদের 'ভাই' এবং নিযুক্তধারী/সিনিয়র মহিলা ক্যাডেটদের 'আপা' বলে সম্বোধন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করার জন্য সকল রেজিমেন্ট/উইং সমূহকে অনুরোধ করা হলো।

গত ১৬/ ১১ /২০২৫ এ অনুষ্ঠিত আন্তঃ রেজিমেন্ট /উইং বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছ...
17/11/2025

গত ১৬/ ১১ /২০২৫ এ অনুষ্ঠিত আন্তঃ রেজিমেন্ট /উইং বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিল Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ এর ক্যাডেটগণ

আজকের সাপ্তাহিক ড্রিল ক্লাস ছিল নিয়ম, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার অনন্য উদাহরণ।ক্যাডেটা শিখেছে সাবধান,আরাম,ডানে ঘোর, বামে ঘ...
26/10/2025

আজকের সাপ্তাহিক ড্রিল ক্লাস ছিল নিয়ম, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার অনন্য উদাহরণ।

ক্যাডেটা শিখেছে সাবধান,আরাম,ডানে ঘোর, বামে ঘোর, উল্টা ঘোর, অস্ত্রসহ জলদি চল।
ক্যাডেটদের একাগ্রতা, দলগত চেতনা ও নির্দেশ মানার মানসিকতা ছিল প্রশংসনীয়।
প্রতিটি ধাপে তারা প্রমাণ করেছে— অনুশীলনই সফলতার মূল চাবিকাঠি।
মাঠজুড়ে প্রতিধ্বনিত হয়েছে উদ্যম আর আত্মবিশ্বাসের সুর।
এমন নিয়মিত প্রশিক্ষণ ক্যাডেটদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করছে।
আজকের ক্লাসের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে তাদের নিষ্ঠা ও ভালোবাসা।
একজন আদর্শ ক্যাডেট হয়ে ওঠার পথে এটি আরেকটি গর্বের দিন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ২৯ মে (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত ...
30/05/2025

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ২৯ মে (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

শান্তিরক্ষী দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ দিন বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন।বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরুর পর শান্তিরক্ষা কার্যক্রমকালীন শাহাদাত বরণকারীদের জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন ছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। এছাড়া জ্যেষ্ঠতম শান্তিরক্ষী হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য দেন। সবশেষে অর্থ উপদেষ্টা দেন প্রদান করেন এবং বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে ভিটিসি'র মাধ্যমে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২১ই মে "কর্পোরাল " পদে পদোন্নতির জন্য পরীক্ষা দিয়েছেন Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ প্লাটুনের নির্বাচিত ল্যান্স...
24/05/2025

গত ২১ই মে "কর্পোরাল " পদে পদোন্নতির জন্য পরীক্ষা দিয়েছেন Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ প্লাটুনের নির্বাচিত ল্যান্স কর্পোরাল উমা, অথৈ এবং খুশি

ফ্লোটিলা ক্যাম্প  ২০২৪
25/04/2025

ফ্লোটিলা ক্যাম্প ২০২৪

21/04/2025

Drill competition central camp 2025

📸: Raj Photography

Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ
19/04/2025

Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ

19/04/2025

গত ১৫ই এপ্রিল, বি এন সি সি সুন্দরবন রেজিমেন্ট এর সন্মানিত ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব স্যার রেজিমেন্ট আওতাধীন মুহসিন মহিলা কলেজ প্লাটুন পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠান এর অধ্যাপক জনাব মো: মাহমুদুল হক (পি ইউ ও )এবং ক্যাডেটগণ তাকে ফুল দিয়ে বরণ করেন। পরিদর্শন কালে সন্মানিত রেজিমেন্ট কমান্ডার উক্ত প্লাটুন এর ক্যাডেট এবং পি ইউ ও দের সাথে মতবিনিময় করেন।

Address

Jessor Road
Khulna
9202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh NCC - মুহসিন মহিলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share