17/12/2025
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের ক্যাম্পাসের ছাত্রদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কিছু খণ্ডচিত্র..!
এ সময়ে উপস্থিত ছিলেন কেটিআই ক্যাম্পাসের প্রাণপুরুষ জনাব তামিম দেওয়ান স্যার !
একাত্তরের বিজয়ের চেতনা বুকে ধারণ করে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস আমাদের গর্বিত করেছে..!
29/08/2025
দীর্ঘ এক যুগ পর পুনরায় চালু হয়েছে এডমিশন যুদ্ধ।
এডমিশন যুদ্ধের শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ..।চোখে-মুখে বাধ ভাঙা উল্লাস,লক্ষ্য স্বপ্নের ক্যাম্পাস।
কেন্দ্র-খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খালিশপুর, খুলনা।
23/08/2025
🔰 এডমিশন নিউজ 🔰
ডিপ্লোমা-ইন টেক্সটাইল শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে আবেদনকৃত শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।
01/08/2025
ডিপ্লোমা-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভর্তি আবেদন শুরু হয়েছে।
গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ নূন্যতম জিপিএ ৩.০০ পেলেই আবেদন করতে পারবে।
আমাদের এখানে মোট ৩ বিভাগে ১৫০টি আসন রয়েছে।
ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ৫০টি
ওয়েট প্রসেসিং ৫০টি
অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ৫০টি
আবেদনের ব্যাপারে তামিম দেওয়ান স্যার নিজেই হেল্প করবে।
কনফিউশন থাকলে
নক দিবে -01740092609
17/07/2025
"প্রতিবছরই আমাদের প্রিয় ক্যাম্পাস নতুন সাজে সেজে ওঠে—পুরাতনকে বিদায় দিতে আর নতুনকে সাদরে বরণ করে নিতে।
নতুনকে জায়গা ছেড়ে দিয়ে পুরাতনকে চলে যেতে হয় ভিন্ন গন্তব্যে।
তারই ধারাবাহিকতায়, ১৯-০৭-২০২৫ তারিখে 'পূর্ণতা-২১' (চতুর্থ ব্যাচ)-এর বিদায় উপলক্ষে এমন অপরূপ আলোয় সেজেছে আমাদের প্রিয় ক্যাম্পাস।
একটি প্রজন্ম শেষ হলো, আরেকটি শুরু অপেক্ষায়..."
15/07/2025
ডিপ্লোমা-ইন টেক্সটাইল শিক্ষাক্রমের ২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সকল কার্যক্রম ১০/০৮/২০২৫ খ্রিঃ হতে শুরু হবে।
26/06/2025
🔰 ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি 🔰
ডিপ্লোমা-ইন টেক্সটাইল শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম পর্বের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
23/06/2025
𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚 𝐈𝐧 𝐓𝐞𝐱𝐭𝐢𝐥𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 🪡🧶
𝐆𝐎𝐕𝐓. 𝐓𝐄𝐗𝐓𝐈𝐋𝐄 𝐈𝐍𝐒𝐓𝐈𝐓𝐔𝐓𝐄 𝐊𝐇𝐔𝐋𝐍𝐀
• 𝟒𝐭𝐡 𝐁𝐚𝐭𝐜𝐡 • (𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧: 𝟐𝟎𝟐𝟏-𝟐𝟎𝟐𝟐)✒️📜
দিন চলে যায়,সময় চলে যায়,একের পরে এক প্রজন্ম রয়ে যায় স্মৃতির দীর্ঘ পাতায়।সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট খুলনা’র চতুর্থ ব্যাচের বিদায় অতি সন্নিকটে।একঝাঁক ভবিষ্যত তরুণ বস্ত্রপ্রকৌশলিরা শিল্পকারখানাসহ দেশ বিদেশের বিভিন্ন বিভাগে চলে যাবে।চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে স্মৃতি ধরে রাখতে ❝ ফটো ফ্রেম ❞ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে এবং অবশেষে সেটি তৈরি হয়েছে।চতুর্থ ব্যাচের সকল শিক্ষার্থীদের সাথে একই ফ্রেমে রয়েছেন শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় জনাব এম এম আয়ুব রানা ওসমানী স্যার।শ্রদ্ধেয় শিক্ষক তামিম দেওয়ান স্যার ,আরিফুল ইসলাম স্যার,সালাহউদ্দিন স্যার,মেহেদী স্যার,আনন্দ স্যার এবং রুমা ম্যাডাম।
‘𝐒𝐨𝐦𝐞 𝐌𝐞𝐦𝐨𝐫𝐢𝐞𝐬 𝐍𝐞𝐯𝐞𝐫 𝐆𝐞𝐭 𝐎𝐥𝐝
𝐓𝐡𝐞𝐲 𝐉𝐮𝐬𝐭 𝐅𝐢𝐧𝐝 𝐚 𝐅𝐫𝐚𝐦𝐞 𝐭𝐨 𝐋𝐢𝐯𝐞 𝐨𝐧 𝐅𝐨𝐫𝐞𝐯𝐞𝐫.’
12/05/2025
আমাদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনটি শুধু একটি কার্যক্রম ছিল না, বরং তা মানবিক গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
টেক্সটাইল ইনস্টিটিউট খুলনা এর আয়োজনে ৮ই মে ২০২৫ ইং (বৃহস্পতিবার) তারিখে টেক্সটাইল ইনস্টিটিউট খুলনা তে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ্।
উক্ত ক্যাম্পেইনে সর্বমোট প্রায় দুই শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে খুলনা জেলা শাখা।
সার্বিক সহযোগিতায় ছিলেন "বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি" এর খুলনা জেলা শাখা।
07/05/2025
"রক্তদান শুধু জীবন বাঁচায় না, হৃদয়ও জয় করে!
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে চলে আসুন!
তারিখ: ৮ মে ২০২৫ ;সকাল ১০ টা..
স্থান: টেক্সটাইল ইনস্টিটিউট, খুলনা....
13/02/2025
Class Routine For 1st,3rd,5th & 7th Semester
“Govt. Textile Institute Khulna ” Diploma In Textile Engineering.