15/05/2023
মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়
ছন্দ :- জিয়ার খাস দশ বানুর ওজন শুন্যতা –
১. জিয়া – জিয়াউর রহমান (১ নং)
২. খা- খালেদ মোশারফ (২নং)
৩. স – কে এম শফিউল করিম (৩নং)
৪. দ – সি আর দত্ত (৪ নং)
৫. শ – মীর শওকত আলী (৫ নং)
৬. বা – উইং কমান্ডার বাশার ( ৬ নং)
৭. নুর – কাজী নুরুজ্জামান (৭নং)
৮. ও – ওসমান চৌধুরী (৮ নং)
৯. জন- মেজর জলিল। (৯ নং)
১০. শুন্য – শুন্য ( কোনো সেক্টর কমান্ডার ছিলনা) (১০নং)
১১. তা – কর্নেল তাহের (১১নং) ইনারা ছিলেন প্রধান।
ইনাদের সাথে কোনো সেক্টরে আরও ১ জন করে ছিলেন। নাম নিজ দায়িত্ব নিয়ে জেনে নিন।পাঠকদের মনে রাখার সুবিধার্থে প্রথমে সেক্টর কমান্ডার ও পরে সেক্টর ভিত্তিক জেলা গুলো তুলে ধরা হলো।
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন মনে রাখার টেকনিক
ছন্দ :- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।
সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮ (বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
Ø আজ= আব্দুর রউফ (১)
Ø হা= হামিদুর রহমান(৪),
Ø জা= জাহাঙ্গীর(৭),
Ø রো= রুহুল আমিন(১০),
Ø মো= মোস্তফা কামাল(২),
Ø ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
Ø নূ= নূর মোহাম্মদ(৮)
১নং সেক্টরঃ
মনেরাখুনঃ (রফিক ও জিয়াউর রহমান ফেনীর ১নং টার্মিনাল থেকে বাচে করে খাগরাছড়ি যাবে।)
ব্যাখ্যাঃ রফিক ও জিয়াউর রহমান(সেক্টর কমান্ডার)
ফেনী, বাচ -(বা’তে–বান্দরবন, চ’তে-চট্রগ্রাম); খাগরাছড়ি -(খাগরা’তে–খাগড়াছড়ি, রা’তে–রাংগামাটি)
২নং সেক্টরঃ
মনেরাখুনঃ (খালেদ ফরিদপুরের আখিকে ভৈরব নদীতে ২টি কুমির দেখিয়ে ঢাক পিটিয়ে নোয়াখালি পর্যন্ত বাজালো)
ব্যাখ্যাঃ খালেদ মোশাররফ(সেক্টর কমান্ডার), ফরিদপুরের -ফরিদপুর
আখিকে -আখাউড়া
ভৈরব -ভৈরব
২টি -২নং সেক্টর
কুমির -কুমিল্লা
ঢাক -ঢাকা
নোয়াখালি -নোয়াখালি
৩নং সেক্টরঃ
মনেরাখুনঃ (“সফিউল্লাহ” ও “নুরুজ্জামান” ৩নং ষ্টেডিয়ামে হকি খেলছে।)
ব্যাখ্যাঃ সফিউল্লাহ ও নুরুজ্জামান(সেক্টর কমান্ডার) হ -হবিগঞ্জ, কি -কিশোরগঞ্জ
৪নং সেক্টরঃ
মনেরাখুনঃ (দত্তের ৪নং ছেলেকে সিলেটে শায়েস্তা করলো।) অথবা, (দত্তের ৪নং ছেলে সিলেট ও শায়েস্তা গঞ্জের কমান্ডার)
ব্যাখ্যাঃ দও -সিআরদত্ত(সেক্টর কমান্ডার), সিলেট, শায়েস্তাগঞ্জ ৪নং-এ
৫নং সেক্টরঃ
মনেরাখুনঃ (শওকত আলী ৫টার সময় আসবে।)
ব্যাখ্যাঃ শওকত আলী(সেক্টর কমান্ডার), স -সুনামগঞ্জ, ময় -ময়মেনসিংহ
৬ন