24/03/2024
তাঃ। ১৮.০৩.২০২৪ ইং
বরাবর
প্রধান শিক্ষক
শহীদ মডেল স্কুল খুলনা
সোনাডাঙ্গা আ/এ ১ম ফেজ, খুলনা
বিষয়ঃ আপনার প্রতিষ্ঠানে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা বৃদ্ধি মূলক অনুষ্ঠানের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি সমীরণ পান্ডে, ব্যবস্থাপক, এজিতাপ, সান্তা মারিয়া হাসপাতাল, আমাদের লক্ষ্য যেন বাংলাদেশের প্রত্যেক নাগরিক থ্যালাসেমিয়া বিষয় সচেতনতা পায়, এই লক্ষ্যে আমরা আগামী ২১শে মার্চ, ২০২৪ রোজ বৃহস্পতিবার এজিতাপের সহযোগিতায় ও সান্তা মারিয়া হাসপাতালের উদ্যোগে আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য সকাল ১১:০০টা থেকে দুপুর ১.০০ মিনিট পর্যন্ত একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করতে ইচ্ছুক।
অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন যাতে উক্ত সচেতনতা মূলক অনুষ্ঠানটি করতে পারি তার অনুমোদনের সু-ব্যবস্থা করতে মর্জি হয়।
বিনীত নিবেদক
সমীরণ পান্ডে
ব্যবস্থাপক
এজিতাপ,
সান্তা মারিয়া হসপিটাল,
নিউমার্কেট, খুলনা।
THALASSEMIA PREL
AGTHAP
DINOLNY
Received