PMG School Khulna

PMG School Khulna Your mind is a garden. Your thoughts are the seeds. You can grow flowers or you can grow weeds.

 #শিক্ষনীয়_গল্পসনৎ বাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার।।একদম নির্জন রাস্তার...
03/06/2026

#শিক্ষনীয়_গল্প

সনৎ বাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।।
বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার।।
একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয়,, তার স্কুলে।।

বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায়,, কোনোরকম যানবাহন ছিলো না।। সনৎ বাবু সজ্জন মানুষ,, প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ,, বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন।। ভাগ্য খারাপ হলে,, সেদিন দুই-পায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় ছিলো না।।

"এত নির্জন জায়গায় কেনো যে সরকার স্কুল খোলে ??" রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে,, সনৎ বাবু এটাই মনে করেন।।

একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে ,, সনৎ বাবু একটা স্কুটি কেনেন।।

হিরো হোন্ডা কোম্পানির পেপ্ট স্কুটি।।

স্কুটি কেনার পরেই তিনি শপথ নিলেন,, প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন।। কাউকে মানা করবেন না।। কারণ,, তিনি জানতেন,, যখন কেউ লিফট দিতে মানা করে,, তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়।।

সনৎ বাবু যখনই স্কুলে যেতেন,, কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন।। ফেরার সময় ও যে কোনো মানুষকে লিফট দিতেন।।

একদিন স্কুল থেকে ফেরার পথে,, একজন অচেনা ব্যক্তি হাত দেখান।। সনৎ বাবু স্কুটি থামিয়ে,, তাকে পিছনে বসিয়ে নেন।।

কিছুদুর যাওয়ার পর,, অজ্ঞাত পরিচয় মানুষটি সনৎ বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে -- "কাছে যতো টাকা আছে,, আর এই স্কুটার আমাকে দিয়ে দাও।। নাহলে তোমাকে মেরে ফেলবো।।"

সনৎ বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন।। টাকা পয়সা তেমন কিছু ছিলো না।। কিন্তু, কষ্টার্জিত উপার্জন জমা করে, অনেক আশা নিয়ে এই স্কুটিটি কিনেছেন।।

যাই হোক,, নিরুপায় সনৎ বাবু,, অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটি দিয়ে বললেন - "স্কুটি নিয়ে যান,, কিন্তু,, আমার একটা অনুরোধ রইলো।।"

চোর বলে - "বলুন।।"

সনৎ বাবু বললেন - "তুমি কোনদিন কাউকে বলবেনা,, এই স্কুটি কোথা থেকে,, এবং,, কিভাবে তুমি পেয়েছো।। আমিও থানায় রিপোর্ট করবো না।।"

চোর আশ্চর্য হয়ে বললো - "কিন্তু কেনো ?? "

সনৎ বাবু বললেন - "দেখো,, এই রাস্তা নির্জন।। এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে।। তারপর,, সবাই যদি জানতে পারে,, এই রাস্তায় স্কুটি ছিনতাই হয়েছে,, তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না।। "

চোরের মায়া হলো।। ভাবলো সনৎ বাবু সৎ এবং সজ্জন মানুষ।। কিন্তু,, পেট তো আর শুনবে না।। স্কুটি স্টার্ট করে চোর চম্পট দিলো।।

পরেরদিন সকালে,, সনৎ বাবু দরজা খুলে দেখেন,, দরজার সামনে তার স্কুটিটি রয়েছে।।

সনৎ বাবু খুশী হয়ে গেলেন।। কিছুটা আশ্চর্য হয়ে স্কুটির কাছে গিয়ে দেখেন--- .

স্কুটির হ্যান্ডেলে একটা কাগজ রয়েছে।।

কাগজে লেখা------
"মাস্টারমশাই,, এটা ভাববেন না যে,, আপনার জ্ঞানগর্ভ কথা শুনে,, আমার মন বিগলিত হয়ে পড়েছে।।"

" আপনার স্কুটি নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম।। উনি দেখেই বললেন - "আরে,, এটা তো মাস্টার মশাইয়ের স্কুটি??"

" বললাম,, হ্যাঁ,, ঠিক বলেছেন,, মাস্টার মশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন,, বলে ,, ততক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম।।"

" সারাদিন কিছু খাওয়া হয়নি,, মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম।। দোকানদার বললো -- "আরে মাষ্টার মশাইয়ের স্কুটি নিয়ে কোথায় ঘুরছো??"

-- "বললাম,, হ্যাঁ,, মাষ্টার মশাইয়ের বাড়িতে অতিথি এসেছে,, তাই মিষ্টি কিনতে এলাম।।"

-- "রাস্তায় যার সঙ্গে দেখা,, সেই বলছে,, মাষ্টার মশাইয়ের স্কুটি......"

"ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে।। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিলো।।
পুলিশ বললো - "আরে,, মাষ্টার মশাইয়ের স্কুটি নিয়ে কোথায় চলেছো ??"

- "পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে,, কোনো রকমে স্কুটি নিয়ে চলে এলাম।। পুলিশের হাতে ধরা পড়লে,, আমার বারোটা বাজিয়ে দিতো।।"

-" মহাশয়,, এটা আপনার স্কুটি নাকি,, মুকেশ আম্বানির রোলস্-রয়েস্ সেটাই বুঝতে পারলাম না।। গোটা এলাকার মানুষ চেনে,, এটা মাস্টার মশাইয়ের স্কুটি।।"

-- "আপনার জিনিস,, আপনার কাছেই রেখে গেলাম।। এটা চুরি করে,, কতো মারাত্মক ভুল করে ফেলেছি,, আপনাকে বোঝাতে পারবো না।।"

-- "এই ভুলের খেসারত বাবদ,, আপনার স্কুটিতে ফুলট্যাঙ্ক তেল ভরে দিলাম।।"

চিঠিটা পড়ে সনৎ বাবু হেসে উঠলেন।। বললেন - "ভালো কাজ করলে,, অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে।।

সংগৃহীত পোস্ট।

24/05/2026
শুভ জন্মদিন বাঙলা ও বাঙালির মুক্তি, বিপ্লব জাগরণের কবি কাজী নজরুল ইসলাম ❤️❤️
24/05/2026

শুভ জন্মদিন বাঙলা ও বাঙালির মুক্তি, বিপ্লব জাগরণের কবি কাজী নজরুল ইসলাম ❤️❤️

★একজন আদর্শ ছাত্র/ছাত্রীর মধ্যে নিচের গুণাবলীগুলো থাকা খুবই প্রয়োজনঃ-১) শিক্ষকগণের আদেশ -নিষেধ মেনে চলা।২) শিক্ষকদের সাথ...
21/05/2026

★একজন আদর্শ ছাত্র/ছাত্রীর মধ্যে নিচের গুণাবলীগুলো থাকা খুবই প্রয়োজনঃ-

১) শিক্ষকগণের আদেশ -নিষেধ মেনে চলা।
২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাদের খোঁজ খবর নেয়া।
৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।
৪) সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।
৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
৭) শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা।
৮) শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা।
৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে সম্মান জানানো।
১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া।
১১) বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা।
১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।
১৩) শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।
১৪) কোন ভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা।
১৫) শিক্ষকদের জন্য দোয়া ও শুভকামনা করা।
১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।
১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা।
১৯) শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলবে।

(সংগৃহিত পোস্ট)

যারা ভীরু, কাপুরুষ-তারা কখনই অগ্রসর হতে পারেনা।--টমাস হার্ডি
13/05/2026

যারা ভীরু, কাপুরুষ-তারা কখনই অগ্রসর হতে পারেনা।
--টমাস হার্ডি

11/05/2026

একদা, এক দরিদ্র কিন্তু জ্ঞানী কৃষক তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলল,
"বাবা, কী দুর্ভাগ্য! আমাদের ঘোড়াটি পালিয়ে গেছে!"

বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন,
"তুমি একে দুর্ভাগ্য বলছ কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কী ঘটে!"

কয়েক দিন পর, পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো, আর তার সঙ্গে একটি নতুন ঘোড়াও এল। ছেলেটি আনন্দে উৎফুল্ল হয়ে বলল,
"বাবা, কী ভাগ্য! আমাদের ঘোড়া একটি নতুন ঘোড়া নিয়ে এসেছে!"

কিন্তু জ্ঞানী বৃদ্ধ শান্তভাবে বললেন,
"তুমি একে সৌভাগ্য বলছ কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কী ঘটে!"

কয়েক দিন পর, ছেলেটি নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গেল। ঘোড়াটি তখনও অভ্যস্ত ছিল না, ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দিল। এতে ছেলেটির পা ভেঙে গেল। ব্যথায় কাতর হয়ে সে বলল,
"বাবা, কী দুর্ভাগ্য! আমার পা ভেঙে গেছে!"

বৃদ্ধ এবারও শান্তভাবে বললেন,
"তুমি একে দুর্ভাগ্য বলছ কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কী ঘটে!"

ছেলেটি বাবার এই কথায় খুব একটা আশ্বস্ত হতে পারল না। সে ব্যথায় শয্যাশায়ী হয়ে কেবল অভিযোগ করতে লাগল।

কয়েক দিন পর, রাজ্যের সেনারা গ্রামে এলো। তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসাবে নিয়ে যাচ্ছিল। তারা যখন বৃদ্ধ কৃষকের ঘরে এল, তখন ছেলেটির ভাঙা পা দেখে তাকে ছেড়ে চলে গেল।

এবার ছেলেটি বুঝতে পারল, জীবনের কোনো ঘটনাকে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয়। সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয়, তা সৌভাগ্যে পরিণত হতে পারে, আবার যা সৌভাগ্য মনে হয়, তা দুর্ভাগ্যও হতে পারে।

06/05/2026

শিক্ষার্থীদের জন্য জীবন ও পড়াশোনার ভারসাম্য বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সফল হওয়ার জন্য এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিচে দেওয়া হলো:

১. পড়াশোনার কৌশল (Study Smart)

বুঝে পড়া: মুখস্থ করার চেয়ে বিষয়টি বোঝার চেষ্টা করুন। একবার কোনো কিছুর মূলভাব বুঝে ফেললে তা দীর্ঘসময় মনে থাকে।

নিয়মিত অনুশীলন: একদিনে ১০ ঘণ্টা পড়ার চেয়ে প্রতিদিন ১-২ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়া অনেক বেশি কার্যকর।

নোট তৈরি করা: পড়ার সময় নিজের ভাষায় ছোট ছোট নোট তৈরি করুন। এটি পরীক্ষার আগে দ্রুত রিভিশন দিতে সাহায্য করবে।

২. সময় ব্যবস্থাপনা (Time Management)

রুটিন মেনে চলা: একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করুন যেখানে পড়ার পাশাপাশি বিশ্রাম, ব্যায়াম এবং শখের কাজের জন্য সময় থাকবে।

বড় কাজকে ছোট করা: বড় কোনো প্রজেক্ট বা চ্যাপ্টারকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এতে কাজটি সহজ মনে হবে।

৩. মানসিক ও শারীরিক স্বাস্থ্য

পর্যাপ্ত ঘুম: মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি।

বিরতি নেওয়া: একটানা দীর্ঘক্ষণ না পড়ে প্রতি ৪৫-৫০ মিনিট পর ৫-১০ মিনিটের বিরতি নিন (পোমোডোরো টেকনিক)।

ইতিবাচক থাকা: ব্যর্থতায় হতাশ হওয়া যাবে না। মনে রাখবেন, ভুল থেকেই মানুষ সবচাইতে বেশি শেখে।

৪. দক্ষতা উন্নয়ন (Skill Development)

প্রযুক্তির সঠিক ব্যবহার: ইন্টারনেটকে শুধু বিনোদনের জন্য নয়, নতুন কিছু শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করুন।

যোগাযোগ দক্ষতা: মানুষের সাথে কথা বলা এবং নিজের মতামত গুছিয়ে উপস্থাপনের ক্ষমতা (Communication Skills) ভবিষ্যতে কর্মজীবনে অনেক কাজে আসবে।

আজকের সমাবেশআপনার বর্তমান পরিশ্রমই আপনার ভবিষ্যতের ভিত্তি। তাই ফলাফলের চেয়ে শেখার প্রক্রিয়ার ওপর বেশি গুরুত্ব দিন।
28/04/2026

আজকের সমাবেশ

আপনার বর্তমান পরিশ্রমই আপনার ভবিষ্যতের ভিত্তি। তাই ফলাফলের চেয়ে শেখার প্রক্রিয়ার ওপর বেশি গুরুত্ব দিন।

রূপপুরে পারমাণবিক যুগের সূচনা:শুরু হচ্ছে ফুয়েল লোডিং.....পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘ফুয়েল লো...
28/04/2026

রূপপুরে পারমাণবিক যুগের সূচনা:
শুরু হচ্ছে ফুয়েল লোডিং.....

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রমের উদ্বোধন হচ্ছে আজ। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল।

বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়াম রড চুল্লিতে স্থাপনের এই প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং সম্পন্ন হতে ৪০-৪৫ দিন সময় লাগতে পারে। কেন্দ্রটি নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় পরিচালিত হবে, যেখানে উৎপন্ন তাপ থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

সরকার আশা করছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের আগে পরীক্ষামূলক কার্যক্রম চলবে আরও কয়েক মাস।

২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

21/04/2026

এসএসসি (SSC) পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা!
দীর্ঘদিন পরিশ্রমের পর জীবনের একটি বড় ধাপে তোমরা পা দিতে যাচ্ছ। এই সময়টুকুতে নিজের ওপর আত্মবিশ্বাস রাখা সবচেয়ে জরুরি।

তোমাদের জন্য কিছু ছোট পরামর্শ:

শান্ত থাকা: পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেয়ে প্রথমেই ঘাবড়ে যাবে না। সবটুকু একবার পড়ে নিয়ে যা সবচেয়ে ভালো পারো, তা দিয়ে লেখা শুরু করো।

সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে নিবে, যাতে শেষ মুহূর্তে তাড়াহুড়ো না হয়।

পর্যাপ্ত বিশ্রাম: শেষ মুহূর্তের রিভিশন চললেও শরীর ও মনকে সতেজ রাখতে ঠিকমতো ঘুমানো এবং খাওয়া-দাওয়া করা খুব দরকার।

তোমাদের পরিশ্রমের সার্থক প্রতিফলন ঘটুক এবং সবার রেজাল্ট আশানুরূপ হোক—এই দোয়াই করি। শুভ হোক তোমাদের পরীক্ষা!

Address

Boyra, Sonadanga
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMG School Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to PMG School Khulna:

Shortcuts

Share