31/08/2023
সান্বয় ১৬
সহস্র সত্তার সান্নিধ্যে!
31/08/2023
16/09/2022
আদরের সপ্তাশ্ব ১৭,
তোদের হাসি, আনন্দ , উল্লাস সবসময়ই তোদের এই বড় ভাইবোনদের আত্মার খোরাক!
সময়ের পরিক্রমায় পালা এসেছে র্যাগওয়ালে তোদের স্মৃতিচিহ্ন রেখে যাওয়ার। এই সিনিয়রদের কাছ থেকে
যতটুকু যা ভালো পেয়েছিস সেটুকু মনে ধারণ করে অনুজদের মাঝেও ছড়িয়ে দিবি এই প্রত্যাশায় তোদের অনুমতি আর পাশে থাকার আস্থা প্রদান করছি…
বিদায়কালে র্যাগওয়ালে রেখে যা তোদের নানা রঙের স্মৃতি, গল্প আর অনুভূতি…
তোদের চিত্তে, চাঞ্চল্যে সপ্তাশ্বের মত আরও একবার ভাস্বর হোক প্রিয় প্রাঙ্গন…
শুভপরিণতির কামনায়,
তোদেরই
সান্বয় ১৬
শ্রদ্ধাস্পদেষু নৈঋদ্ধ ১৫,
স্মরণকালের যেকোনো ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি সময় “কারেন্ট” কুয়েটিয়ান হিসাবে কাটিয়ে স্মৃতির ভারে নুইয়ে পড়েছে আপনাদের স্নেহের ছোট ভাই-বোনেরা… কখনও রঙিন, কখনও সাদাকালো কিংবা ধূসর এই পর্বতসম স্মৃতির কিছু ভার Rag Wall এ রেখে কিছুটা হালকা হতে চাই আমরা…ইট-সিমেন্টের ৭ ফিটের দেয়ালটায় নিজেদের সত্তার একটা ছাপ রাখতে চাই… চাই নিজেদের ৫ বছরের পথচলার তুলির আচড়ে প্রতীকি আত্মপ্রকাশ এক নজরে দেখতে, দেখাতে!
তাই, ক্যাম্পাসে আপনাদের রেখে যাওয়া স্মৃতির রঙ মুছে ফেলার আগে আপনাদের অনুমতি আর শুভকামনার অপেক্ষায়-
অনুজ
সান্বয় ১৬
তবে কি প্রতিক্ষার অবসান??
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khulna University Of Engineering & Technology (KUET)
Khulna
9203