Darul Hikmah Academy

Darul Hikmah Academy একটি গভঃ রেজিস্টার্ড বেসরকারি স্কুল ও স্ট্যান্ডার্ড হিফজুল কুরআন বিভাগের সমন্বয়ে পরিচালিত ইসলামিক একাডেমি।

11/06/2026

বৃহস্পতিবার মানেই হাফ ডে।
বৃহস্পতিবার মানে ইসলামি সাংস্কৃতিক চর্চা।
বৃহস্পতিবার মানেই আনন্দ ও আবেগ!

08/06/2026

কেউ বরফ-পানি, কেউ দোলনা, কেউ স্লাইডার আবার কেউ ক্রিকেট। ছেলেবেলার বিকেলগুলো এদের দেখলে মুচড়িয়ে ওঠে।
মাশা আল্লাহ। সারাদিনের পড়াশোনার চাপ আর ক্লান্তি প্রতিদিন বিকেলের এই এক ঘন্টায় দূর হয়ে যায়।

আর, বিকেলে খেলাধুলা করলে শারীরিক ভাবে ফিট থাকা যায়, মানসিক ভাবে প্রফুল্ল থাকা যায়। সন্ধ্যার পর পূর্ণ উদ্যমে আবার পড়াশোনা করা যায়। পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। মাদ্রাসার প্রতি আগ্রহ বাড়ে।

04/06/2026

গল্প পড়া আর রিডিং পড়া এক নয়। গল্প পড়া শিখাতে হয়। তবেই শিক্ষার্থী বই পড়তে মজা পাবে।

আজকে আমরা শুনবো আমাদের অত্যন্ত প্রিয় তিনজন শিক্ষার্থীর কাছ থেকে "ষাঁড় ও ব্যাঙ এর গল্প"।

চমৎকার পরিবেশনায় প্রাণবন্ত এই ক্যারেক্টার প্লে শিক্ষার্থীদের সাবকনশাস মাইন্ডে ক্যারেক্টার তৈরী করবে ও বই পড়তে উদ্বুদ্ধ করবে ইনশা আল্লাহ।

এই গল্পের শিক্ষাঃ অহংকার পতন ডেকে আনে।

02/06/2026

আমাদের সন্তানরা রিডিং তো পড়তে পারে, কিন্তু, সব পদ্ধতিতে কি শিখিয়েছি?

এই যেমন, সংবাদ পাঠ। বা, ক্যারেক্টার প্লে। অথবা, ড্রামাটিক রিডিং? যা একটা সংবাদকে স্পষ্ট করে তোলে। একটা গল্পকে প্রাণবন্ত করে তোলে। একটা কবিতাকে হৃদয়স্পর্ষী করে তোলে।
আসুন, আজকে আমরা কয়েকটি রিডিং পদ্ধতি সম্পর্কে জেনে নেই।

১. এক্সপ্রেসিভ রিডিং (Expressive Reading - ভাবপ্রকাশক পাঠ)
২. ক্যারেক্টার ন্যারেশন (Character Narration - চরিত্রভিত্তিক পাঠ)
৩. পারসোনা রিডিং (Persona Reading - ব্যক্তিত্ব আরোপণ পাঠ)

আজকে আমাদের শিক্ষার্থীদের একটি "এক্সপ্রেসিভ রিডিং" দেখে আসি।
এরপরের ভিডিওতে আমরা দেখাবো সবচেয়ে মজার "ক্যারেক্টার ন্যারেশন"!

28/05/2026

ঈদ আল আযহা মুবারক!

🌿 বর্তমান যুগে শুধু দ্বীনি জ্ঞান বা শুধু দুনিয়াবি শিক্ষা— কোন একটিই যথেষ্ট নয়।একজন শিশুর প্রয়োজন এমন শিক্ষা, যা তাকে জীব...
22/05/2026

🌿 বর্তমান যুগে শুধু দ্বীনি জ্ঞান বা শুধু দুনিয়াবি শিক্ষা— কোন একটিই যথেষ্ট নয়।
একজন শিশুর প্রয়োজন এমন শিক্ষা, যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে চলতে শেখাবে।

স্কুল এডুকেশন একজন শিশুকে শেখায়—
📚 জ্ঞান অর্জন
🧠 চিন্তা ও বিশ্লেষণ
🗣️ সুন্দরভাবে কথা বলা
🌍 সমাজ ও বাস্তবতা বুঝতে
💼 ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—
⚠️ বাতিল ফিতনা সম্পর্কে সচেতন হতে
🎯 শত্রুর পরিকল্পনা ও অপসংস্কৃতি বুঝতে
🛡️ ঈমান ও আদর্শ রক্ষা করে চলতে

আর দ্বীনি শিক্ষা তাকে শেখায়—
🤍 আল্লাহভীতি
🕌 আদব-আখলাক
📖 কুরআন ও সুন্নাহর পথ
✨ একজন ভালো মানুষ হয়ে বাঁচতে

দারুল হিকমাহ একাডেমিতে আমরা এই দুই শিক্ষার সমন্বয় করার চেষ্টা করছি—
যাতে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষায় ভালো না করে, বরং চরিত্র, জ্ঞান, দূরদৃষ্টি ও দ্বীনের দিক থেকেও একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠে, ইন শা আল্লাহ।

আপনার সন্তানকে এমন একটি পরিবেশ দিন,
যেখানে শিক্ষা হবে ইবাদত,
আর ভবিষ্যৎ হবে আলোকিত। 🌸

🏫 দারুল হিকমাহ একাডেমি
স্কুল শিক্ষা ও হিফজের বিশ্বস্ত সমন্বয়।

www.dhakhl.com

স্কুলের পড়াশোনার পাশাপাশি হিফজ — দুটো কি একসাথে সম্ভব?আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানে সেটা শুধু সম্ভবই নয়, বাস্তবও। (...
20/05/2026

স্কুলের পড়াশোনার পাশাপাশি হিফজ — দুটো কি একসাথে সম্ভব?

আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানে সেটা শুধু সম্ভবই নয়, বাস্তবও। (যদিও সেটার হার এখনো আমাদের সন্তষ্ট করতে পারছে না। আমরা দোয়া ও চেষ্টা চালিয়ে যাচ্ছি)

২০২৩ সালে হিফজ এর প্রথম ব্যাচের ৪ জন শিক্ষার্থী ২০২৫ এ সফলভাবে হিফজ সম্পন্ন করেছে। 🌿
এ বছর ইনশাআল্লাহ আরো প্রায় ৬-৭ জন হিফজ করবে যারা সবাই একই সাথে স্কুলের সিলেবাস ও কম্পলিট করছে।

অনেক অভিভাবকের ধারণা,
“হিফজ করলে স্কুলের পড়া পিছিয়ে যাবে”
অথবা
“স্কুলে পড়লে হিফজ ঠিকমতো হবে না।”
কিন্তু সঠিক পরিবেশ, পরিকল্পনা ও তত্ত্বাবধান থাকলে— একজন শিক্ষার্থী একইসাথে জেনারেল শিক্ষা ও কুরআনের হাফেজ হতে পারে, ইনশাআল্লাহ।
আমরা চেষ্টা করছি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে—
যারা হবে দ্বীনি চেতনায় সমৃদ্ধ, আবার আধুনিক শিক্ষাতেও দক্ষ। 🤍

ছবিতে এবারের হাফেজ সংবর্ধনা অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ৫ম শ্রেণির জুবায়ের ও ৬ষ্ঠ শ্রেণির ফারহান।

আল্লাহ তাদের ও আমাদের কবুল করেন। আমীন।

19/05/2026

হাফেজ আব্দুল্লাহ ইবনে আরেফিন
শ্রেণি: ৫ম
মাশা আল্লাহ

18/05/2026

হাফেজ মো: জুবায়ের
৫ম শ্রেণি
মা শা আল্লাহ!

17/05/2026

আব্দুল্লাহ বিন রইস।
চতুর্থ শ্রেণি
আলহামদুলিল্লাহ! হুজুর তেলাওয়াত শেষে মাশা আল্লাহ বলেছেন! আল্লাহ ইলম ও মেধায় বরকত দিন।

Address

Infront Of Khulna University Main Gate, Talukdar Sharak
Khulna
9208

Alerts

Be the first to know and let us send you an email when Darul Hikmah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Hikmah Academy:

Shortcuts

Share

Category