19/09/2024
Northern University of Business and Technology Khulna এর প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন আমাদের সবার প্রিয় Anwar H. Joarder স্যার। স্যারের জন্য রইলো শুভকামনা... 🎊🎉
আন্তর্জাতিক অধ্যাপক আনোয়ারুল হক জোয়ারদার
--------------------------------------------
আনোয়ারুল হক জোয়ারদার খুলনা জেলার ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তৃতীয় শ্রেণীতে ছাত্রাবস্থায় জমির ক্ষেত্রফল বের করতে গুণের ব্যবহার দেখে ভবিষ্যৎ জীবনে গণিতের সূত্র আবিষ্কার করার স্বপ্ন দেখেন। প্রথম ক্লাস থেকে এম.এস-সি পর্যন্ত প্রতি পরীক্ষায় তিনি প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করেন। নিজ এলাকার মিকশিমিল রুদাঘরা উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়, বি.এল. কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও থেকে ১৯৮৮ সালে এম.এস-সি ও ১৯৯২ সালে পরিসংখ্যানে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন।
ছাত্র জীবনে বিমল কুমার সাহা, কালিপদ সেন, এবং Vinayak M Joshi শিক্ষকদের বাড়িতে বিশেষ যত্নে শিক্ষা গ্রহণ করেন।
কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকার ১৪টি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, গণিত, এবং অর্থমিতি (Econometrics) পড়িয়েছেন। তার গবেষণার পত্রের সংখ্যা ৯২, এইচ-ইনডেক্স ১৬। এ-লেভেল, Undergrad বইতে ও গবেষণাধর্মী বইতে তার অনেক গবেষণা সন্নিবেশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে বিনয়ী, ধর্মিক, এবং সাদাসিদে জীবনের অধিকারী আন্তর্জাতিক অধ্যাপক জোয়ারদারের ধর্ম, কবিতা ও ইতিহাসে চর্চায় বিশেষ আগ্রহী।