Use can/could..ক্যান এবং কুড এর ব্যবহার//Oni's teaching 'steaching
Do you like this video, please subscriber & follow my page & channel.
Oni's teaching
Knowledge and honestly is your best companies. ❤️ I'm an youtuber.. There I will Share my personal blog..
18/07/2023
আমিও এরপর থেকে alert থাকবো,আর কাউকেই আমার সম্পর্কে কোনো complain করতে দেবো না...
আমার ও দেখাতে ঐ খবর ওয়ালা কে...
What will I do....¿
06/03/2023
😳ভাবা যায়?! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!! 😳 সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িগোফ!! খাদি পান্জাবি পরা কি চেহেরা মনে মনে ভাবলাম!! আর আজ কি দেখলাম!! আমি ভেবেই পাচ্ছি না এই সাহেব টাইপ মানুষ কিভাবে অজো গায়ের এত গভীর চরিত্রগুলো লেখায় তুলে আনতে পারলেন??!!!
😵💫🙄😮
সৈয়দ ওয়ালীউল্লাহ,চল্লিশ দশকের লেখক। লালসালু,বহিপীর, চাঁদের অমাবস্যা,কাঁদো নদী কাঁদো এর জনক। ওয়ালীউল্লাহকে আপনি এমনিতে না চিনলেও পাঠ্যপুস্তকে লালসালুর নাম শোনেননি এমন হবে না। কি অসম্ভব রকম স্মার্ট ছিলেন এই মানুষটি দেখুন একটু। ওনার বেশীরভাগ উপন্যাস গ্রাম্য পটভূমিতে নাহয় মনস্তাত্ত্বিক। বিয়েও করেছিলেন একজন বিদেশিনীকে। সৃষ্টিকর্ম নিয়েই যার একগাদা কথা বলা যায়, সৃষ্টিকর্ম বাদেও সেই যুগে এমন হ্যান্ডসাম,স্মার্ট আর স্বাধীনচেতা মন মানসিকতার লেখক কল্পনা করা যায়?
's teaching
13/02/2023
বাংলা- আমাদের মাতৃভাষা।
যার জন্য কিনা এত আন্দোলন, এত ত্যাগ,
হাজারো প্রাণের বলিদান, অথচ কালের বিবর্তনে আজ আমরা সেই ভাষাটাকেই অনেকে ভালভাবে জানি না। সে ভাষায় কথা বলতে পারি না। শুদ্ধভাবে উচ্চারন করি না। লেখার সময় বানানের প্রতি মনোযোগ দেই না। অনেকেই মনে করি শুদ্ধ ভাবে বাংলা বলাটা তেমন আধুনিক না।
যদিও বাংলা ভাষার উৎপত্তি বহু ভাষার মিশ্রণে তবে এখনকার সময়ে এসে বাংলা অন্য ভাষার দ্বারা এতোটাই প্রভাবিত যে তার নিজের যে স্বকীয়তা তা প্রায় হারাতে বসেছে। নিজের মাতৃভাষা, যা আমাদের শিকড়, আমাদের একান্ত পরিচয়, যাকে অর্জনের গল্প আমাদের গৌরব, সেই ভাষার প্রতি আমরা কতটুকু সুবিচার করছি কখনও কি ভেবে দেখেছেন?
আমরা,'s Teaching এবং Life teach studio আমাদের মাতৃভাষাকে প্রতিনিয়ত তাঁর প্রকৃত সম্মান দিতে চাই, আর তাই আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি আমাদের সব লেখা বাংলায় প্রকাশ করার।আমাদের দেশের মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য তাদের ভাষায় পৌছে দেয়ার। অন্যান্য ভাষার পাশাপাশি আমরা যেন সবাই বাংলা ভাষাকে চর্চা করি এবং শুদ্ধভাবে নিজের ভাষায় কথা বলতে পারি কোন প্রকার বিকৃতি করা ছাড়া।
ভাষার প্রতি ভালবাসা আর শ্রদ্ধা জ্ঞাপন
যেন শুধু একটি দিন কিংবা একটি মাসে আটকে না যায়, সেটাই আমাদের প্রচেষ্টা।
আপনারাও পারেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে ভাষার প্রতি ভালবাসা প্রদর্শন করতে এই ছোট পদক্ষেপ গুলোর মাধ্যমেঃ
* শুদ্ধভাবে বাংলা বলুন।
* আঞ্চলিক ভাষাও বাংলা ভাষারই একটি অংশ, তাই নিজ আঞ্চলের ভাষাকেও প্রাধান্যতা দিন
* বাংলা শব্দ সঠিক ভাবে উচ্চারণ করুন
* বাংলা বাক্যের মধ্যে অন্য ভাষা যতটা সম্ভব না মিশিয়ে কথা বলার এবং লেখার অভ্যাস গড়ে তুলুন
* পরিবারের অন্যান্য সদস্যদের বাংলা বলতে এবং শব্দর সঠিক ব্যবহার করতে অনুপ্রানিত করুন
* যারা প্রবাসী ও যারা বাংলাদেশে থাকেন এবং বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়ান, তারা ঘরে বাচ্চার সাথে শুদ্ধ বাংলায় কথা বলুন
* ভাষাকে বিকৃত করে উচ্চরণ করা থেকে বিরত থাকুন
* বাংলা ভাষায় শিল্প-সংস্কৃতির চর্চা করুন
* বাংলা ভাষার ইতিহাস আপনার পরবর্তী প্রজন্মের সাথে ভাগ করুন
* যারা দেশের বাইরে থাকেন এবং অন্য ভাষায় পারদর্শী নন, তারা যে কোন প্রয়োজনে দোভাষী ব্যবহার করবেন। মনে রাখবেন অন্য ভাষা জানা যেমন একটি দক্ষতা, না জানাটাও কোন অক্ষমতা নয়। দোভাষী ব্যবহার করে কথা বলা আপনার অধিকার।
* বাংলার পাশাপাশি অন্য ভাষাও শিখবেন এবং শুদ্ধভাবে শিখতে ও চর্চা করতে চেষ্টা করবেন।
ছবিটি একেঁছেনঃ শাহ্ আজিজুর রহমান
16/11/2022
শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Write done...
30/10/2022
" সয়াবিন তেল খাবার বা রান্নার তেল নয়, এটি একটি কেমিক্যাল বিশেষ যা মানব শরীরের জন্য বিষ"। " ২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রক্রিয়াকৃত সয়াবিন তেল পোড়া মবিল ছাড়া আর কিছুই নয়"।
ডাঃ দেবি শেঠি
হৃদরোগ বিশেষজ্ঞ, ভারত 🩺
27/10/2022
আপনি প্রাণীদের বিষয়ে কী কী মজার তথ্য জানেন?
একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার
রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে
এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।
যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর
করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!
★আশা করি নতুন কিছু জানতে পেরেছেন★
's Teaching
05/10/2022
Follow my page Oni's teaching
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে...
Joyanta Mondal Oni
Oni's teaching
ভাবছি..🤔🤔
"অপরিচিতা ২" বের করব,,
কল্যাণী আর অনুপমের বিয়েটা দিয়ে দেওয়া দরকার..
অনেক দিন হলো কোন বিয়ের দাওয়াত পাই না.....😔
24/09/2022
🙂🙂
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Khulna
TANGRAKHALI-9310