Jafor ovi

Jafor ovi

Share

Dai Ichi Japanese language Academy is a wonderful language learning organization. Where the language training is done beautifully and fluently.

23/12/2022

জাপানি ভাষা শিক্ষার এক ব্যাতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এখন আপনার শহর খুলনায়.....

23/12/2022

শিগগিরই শুভ উদ্বোধন হতে যাচ্ছে ৩য় শাখা খুলনায়

23/12/2022

Admission ❗Admission ❗Admission ❗
Hurry Up Limited Seats Available!
➡️যারা উচ্চ শিক্ষার জন্য জাপান যেতে চান বা জাপান যাওয়ার স্বপ্নকে পূরন করতে চান
➡️জাপানিজ কোম্পানিতে কাজ করতে চান
➡️স্থায়ীভাবে জাপানে বসবাস করতে চান
👉সবার আগে আপনাকে তাহলে জাপানী ভাষা জানতে হবে
তাই আর দেরী না করে জাপান সম্পর্কে যে কোন বিষয় জানতে ও জাপানীভাষা শিখতে Dai Ichi Japanese Language Academyযোগাযোগ করুন।
অংশগ্রহন করুন Dai Ichi Japanese Language Academy কোর্সে।
রেজিস্ট্রেশনঃ
আমাদের সুবিধাসমুহঃ
📌অফলাইন ও অনলাইন ক্লাস
📌কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
📌ক্যারিয়ার কাউন্সিলিং
📌ভিসা প্রসেসিং
📌জাপানিজ সংস্কৃতির সাথে পরিচিত করা
📍Address: Govt Polutechnic Mor , Khulna- 9000.
Map:
📞Cell: 01756547597
01914146319
(10:00 AM to 09:00 PM)
📧 E-mail:[email protected]

Photos from Jafor ovi's post 10/06/2021

【১ বছরে জাপানি ভাষা/ 私の外国語勉強方法】

আপনি যদি যথাযথভাবে ১) লক্ষ্য, ২) পরিকল্পনা এবং ৩) পরিবেশ তৈরী করতে পারেন তবে ১ বছরে জাপানি ভাষা সম্পূর্ণ করতে পারেন। তার প্রমাণ হ'ল জাপান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। বিশেষ করে যারা ৫ বছরের বৃত্তি পেয়ে জাপানে অনার্স পড়তে আসে তারা শূন্য থেকে শুরু করে ১ বছরে JLPT N1 লেভেলে চলে যায়।

バングラデシュの人からこの質問を繰り返し聞かれるので、私の経験を共有します。文部科学省の奨学生が好例だと思いますが、目標、計画、環境づくりがしっかりしていれば、語学はゼロからでも1年間で大学レベルまで到達可能です。科学的な根拠はなく、完全に個人の考えですのでその点ご留意ください。

লক্ষ্য, পরিকল্পনা এবং পরিবেশ, এই ৩টি বিষয়ে আমার অভিজ্ঞতা (বর্তমানে কাজে ৪টি ভাষা ব্যবহার করি) থেকে জাপানি ভাষা শেখার টিপসগুলি শেয়ার করতে চাই।

১। লক্ষ্যঃ কী জন্য জাপানি ভাষা শিখবেন? (Image 1)
লক্ষ্য আপনার পড়াশোনার মেরুদণ্ড। জাপানি ভাষার শিক্ষার্থীরা অনেকেই জাপানি ভাষা শেখার জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করতে ব্যর্থ হয়। আমি সর্বদা তাঁদেরকে বলি যে উপায়ের সাথে লক্ষ্য মেশাবেন না। লক্ষ্য হ’ল আপনি যে পরিস্থিতি অর্জন করতে চান তা। অন্যদিকে, উপায় হ'ল লক্ষ্যটি উপলদ্ধি করার প্রক্রিয়া। "অর্থ উপার্জন", "জাপানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা" বা "নিজেকে উপভোগ করা" এগুলি কেবলমাত্র লক্ষ্যটিতে পৌঁছানোর জন্য উপায়"। অন্যদিকে, “বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসায়-বান্ধব পরিবেশ তৈরি করা", "বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিস্তৃত সুযোগ সৃষ্টি করা", বা "এমন একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করা যেখানে জাপান সম্পর্কে লোকেরা তাদের মতামত বিনিময় করতে পারে" এগুলি হতে পারে লক্ষ্য। এক্ষেত্রে “লক্ষ্যসমূহ”কে “অভীষ্ট অবস্থা” বা “মিশন” বলা যেতে পারে।

যেমন আমার বাংলা ভাষা শেখার লক্ষ্য হচ্ছে "বাংলাদেশে যে যার মূল নির্বিশেষে সকলের জন্য উঠে আসার সুযোগ তৈরি করা"। আমার বাংলা ভাষা উন্নতি করতে কেন আমার প্রেরণা অনেক দিন থাকছে তা এখন আপনারা হয়ত কিছু বুঝতে পেরেছেন। পটভূমি ধারণা হল "যখন আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তখন আমি কীভাবে আরাম করে ঘুমাতে যেতে পারি?" এটা সবসময় মাথায় রেখে আমি আমার বাংলা ভাষা উন্নতি করার জন্য চেষ্টা করে এসেছি।

২। পরিকল্পনাঃ কী পদ্ধতির মাধ্যমে জাপানি ভাষা শিখবেন? (Image 1)
পরিকল্পনা হ'ল গন্তব্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুটের জন্য তৈরি মানচিত্র। বেশিরভাগ অকার্যকর শিক্ষার্থীরা পরিকল্পনা না করে জাপানি ভাষা শিখতে শুরু করে যেন আপনি গন্তব্য ছাড়াই বাইরের দেশে বেড়াতে যান। আপনি জাপানি ভাষা শিক্ষা শুরু করার আগে অবশ্যই বিশদ পরিকল্পনা তৈরী করতে হবে।

প্রথমেই আপনার ১ বছর পরের গন্তব্য নির্ধারণ করতে হবে। তারপর সেখানে সহজে পৌঁছানোর জন্য কৌশল বের করতে হবে। যেমন আপনি যদি এক বছরে JLPT N3 পাস করতে চান, তবে আপনার ২ মাসের মধ্যে N5, অন্য ৪ মাসে N4 এবং বাকী ৬ মাসে N3 এর পড়া শেষ করতে হবে। এই ক্ষেত্রে, আপনারা পরীক্ষার তারিখগুলো (সাধারণত জুলাই ও ডিসেম্বর) মাথায় রেখে পরিকল্পনা তৈরী করা দরকার।

আমি যখন কোনও নতুন ভাষা শিখতে শুরু করি, তখন সর্বদা বিনোদন, যেমন মুভি, নাটক, সংগীত, কমিকস (জাপানি ভাষায় “মাঙ্গা”), সংবাদপত্র, নিউজ প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে শুরু করি। আমি শুধুইপাঠ্যপুস্তকের উপর নির্ভরতাকে (আমি এগুলিকে মনে করি ঘুমের ওষুধ) ঘৃণা করি এবং পড়ার সময় নিজেকে জাগ্রত রাখতে কঠোর হয়।
এই প্রসঙ্গে জাপানি ভাষা শিক্ষার্থীদের অনেক বড় সুবিধা রয়েছে কারণ অনলাইনে জাপানি ভাষার প্রচুর বিনোদন কন্টেন্টগুলি রয়েছে। একমাত্র সমস্যা হচ্ছে “কীভাবে সেই কন্টেন্টগুলিতে অ্যাক্সেস পাওয়া যায়?”। জাপানের কপিরাইট আইন দ্বারা কঠোর বিধিনিষেধের কারণে আপনি যদি ইন্টারনেটে সক্ষম না হন তবে আপনারা সহজে এগুলিতে অ্যাক্সেস করতে পারবেন না। তাই এখানে আমি জাপানি কন্টেন্টগুলিকে অ্যাক্সেস করার জন্য কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করতে চাই।

মুভি / নাটক / এনিমে (সমস্ত স্তরের জন্য): (Image 2)
নেটফ্লিক্স (Netflix) এবং ভিপিএন (VPN) (আমি Express VPN ব্যবহার করি) থাকলে সহজে এগুলিতে এক্সেস করতে পারেন। আপনি নিম্নলিখিত লিঙ্ক থেকে ভিডিও বিষয়বস্তু অনুসন্ধান করতে পারেন। মনে রাখবেন যে জাপানিজ অডিও এবং জাপানি সাবটাইটল দিয়ে দেখতে হবে। দেখার সময় আপনার কাছে অবশ্যই কলম আর খাতা রাখতে হবে। যতবার নতুন শব্দ আসে, ততবার ভিডিওটি থামিয়ে রেখে, নোট নিন এবং ভিডিও শেষে হওয়ার পর অভিধানে শব্দগুলি দেখে অর্থগুলি সংরক্ষণ রাখবেন। এক্সেল (Microsoft Excel) শীটের মতো সফটকাপি রাখতে ভুলবেন না যাতে আপনি পরে নিজে বিবেচনা করতে পারেন।
Netflix video search by country: https://unogs.com/

সংগীত (সমস্ত স্তরের জন্য):
এই উদ্দেশ্যের জন্য Youtube সুবিধাজনক মনে করি। ভিডিও দেখার সময়ের মতো, এখানেও খাতা ও কলম হাতে নিয়ে জাপানি সাবটাইটলের সাথে আপনার পছন্দের সংগীত ভিডিওগুলি দেখেন। তবে যদি বেশি কঠিন মনে করেন তবে আপনি জাপানি গানের সাথে ইংরেজি সাবটাইটল (সম্ভবত স্বয়ংক্রিয়ভাবে উৎপাদিত ) দিয়ে দেখতে পারেন। যদি জাপানি গান সম্পর্কে আপনার ধারণা না থাকে তবে আমার প্রিয় গান থেকে শুরু করতে পারেনঃ https://youtu.be/uin_Dutg3FU

কমিকস (মাঙ্গা) (সমস্ত স্তরের জন্য):
আপনি যদি মাঙ্গা লাভার হন তবে আপনাকে জাপানি ভাষায় ই-বুক (e-book) পড়ার পরামর্শ দিতে চাই। আমি মনে করি যে এটি কাঞ্জি শেখার অন্যতম দক্ষ উপায়। মজা পেতে পেতে আপনি জাপানি সংস্কৃতির পাশাপাশি প্রচুর পরিমাণে কাঞ্জি শিখতে পারবেন। অবাক হওয়ার বিষয় ছিল যে আমার একজন নরওয়ের বন্ধু জাপানে না এসে আর পাঠ্যপুস্তক না পড়ে প্রচুর জাপানি কমিকস (মাঙ্গা) পড়তে পড়তে শূন্য থেকে ১ বছরে N1 পাস করেছে।

ই-বুকের জন্য জাপানে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট (https://www.amazon.co.jp/-/en/ref=nav_logo)। আন্তর্জাতিক ভিসা কার্ড থাকলে বাংলাদেশ থেকে যে কেউ এই ওয়েবসাইটের মাধ্যমে ই-বুক কিনতে পারবেন। কোন মাঙ্গা পড়তে হয় তা যদি আপনার ধারণা না থাকে তবে আপনি "One Piece" থেকে শুরু করতে পারেন যা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। আপনি যদি জাপানে থাকেন, তবে সেকেন্ডহ্যান্ড বইয়ের দোকানে যান। তাহলে খুব কম দামে বিভিন্ন ধরণের কমিকস পাবেন।

সংবাদপত্র (উন্নত শিক্ষার্থীদের জন্য): (image 3)
উন্নত শিক্ষার্থীদের জন্য এটি জাপানি ভাষা শেখার অত্যন্ত দক্ষ পদ্ধতি। পত্রিকা কাঞ্জি এবং সুসংগঠিত বাক্যের ঝুড়ি। আপনার যদি ধারণা না থাকে তবে আমি জাপানের প্রধান সংবাদপত্রগুলির ওয়েবসাইট শেয়ার করি যা আপনি কিছু নিখরচায় পড়তে পারেন। আপনি যদি একটি ছোট তবে ভাল-লিখিত নিবন্ধগুলি চান তবে "চুনিচি শুঞ্জু (中 日 春秋: https://www.chunichi.co.jp/wadai/opinion/syunju?ref=top_pc_opinion)" দিয়ে শুরু করতে পারেন।
আপনি গুগল ট্রান্সলেটের (https://translate.google.com/) মাধ্যমে পড়লে ১০০% যথাযথ না থাকলেও একটি শক্তিশালী শেখার উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন।

জাপানে প্রধান পত্রিকাসমূহের তালিকাঃ
আসাহি শিম্বুং https://www.asahi.com/
নিক্কেই শিম্বুং https://www.nikkei.com/
ইয়োমিউরি শিম্বুং https://www.yomiuri.co.jp/

লাইভ নিউজ (উন্নত শিক্ষার্থীদের জন্য):
আপনার জাপানি ভাষার শ্রবণ ক্ষমতা উন্নতির জন্য আপনার শ্রবণের মাধ্যমে প্রচুর ইনপুট দরকার। আপনি JapaNews24 (https://youtu.be/coYw-eVU0Ks) দেখতে পারেন যেখানে জাপানের সংবাদ ২৪ ঘন্টা লাইভ স্ট্রিম করে। এই লাইভ দেখলে প্রাকৃতিক গতির স্ট্যান্ডার্ড জাপানি ভাষা শুনার ভালো চর্চা হবে।

অভিধান
আপনার যদি অভিধান প্রয়োজন হয় তবে বই কেনার দরকার নাই। আপনি নীচের লিঙ্ক থেকে বিনামূল্যে অভিধান বা অনুবাদ ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এটি আপনার মূল্যবান পয়সা ও সময় বাঁচিয়ে দিবে।
Google translate (Bangla⇔Japanese⇔English): https://translate.google.com/
English-Bangla Dictionary (Bangla⇔English): https://www.english-bangla.com/dictionary/
Weblio (English⇔Japanese): https://ejje.weblio.jp/

আমি প্রতিটি বিষয়ে আসন্ন পোস্টগুলিতে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব।

৩। পরিবেশঃ গ্যাপ টাইমের দক্ষ ব্যবহার
ইন্টারনেটের বিকাশের জন্য জাপানি ভাষা এবং সংস্কৃতি শিখতে আপনাকে জাপানে যাওয়ার দরকার হচ্ছে না। এটি সম্পূর্ণরূপে ভুল যে আপনি একবার জাপানে বাস করার পরে স্বয়ংক্রিয়ভাবে জাপানি ভাষা শিখতে পারবেন। কারণ সাধারণত লোকেরা নিজ এলাকার মানুষদের সাথে থাকার চেষ্টা করে। এটা মানে অনেক বাঙ্গালিরা জাপানের মধ্যেও শুধুমাত্র বাঙ্গালিদের সাথে মিশে থাকে। ফলস্বরূপ, আপনার এমনকি জাপানে জাপানি ভাষা শেখার পরিবেশ থাকে না। আপনাকে যা করতে হবে তা হল আপনার চারপাশে “জাপানি পরিবেশ” তৈরি করা। আপনি বাংলাদেশে থাকলেও তো এটা করা সম্ভব!

গ্যাপ টাইম (বিক্ষিপ্ত স্বল্প সময়) একত্রিতকরণ:
আপনি নিজে কষ্ট করে সময় তৈরি করার চেষ্টা না করা পর্যন্ত আপনার জাপানি ভাষা শেখার সময় কখনই থাকবে না। অনেক লোক বলে যে তাদের লেখাপড়ার "সময় থাকে না"। আপনার যা করা দরকার তা হ'ল আপনার শেখার জন্য সময় সনাক্ত করা, জমা করা এবং সংরক্ষণ করা। যেমন মানুষ সাধারণত অনেক ছোটকাট সময় না বুঝে নষ্ট করে ফেলে। উদাহরণ হ’ল বন্ধুবন্ধবির সাথে দেখা করার জন্য রাস্তায় অপেক্ষা করা, ঘন ঘন ফেসবুক দেখা, অতিরিক্ত ঘুমানো ইত্যাদি। আপনি এই “গ্যাপ টাইম” জাপানি ভাষা শেখার জন্য লাগাচ্ছেন না কেন? ৫ মিনিটের মধ্যে আপনি অন্তত্য ২টি কাঞ্জি মুখস্থ করতে পারেন, জাপানি বই ৩ পৃষ্ঠা পড়তে পারেন, বা ১টি জাপানি লাইভ খবর দেখতে পারেন। সুতরাং আপনার ২৪ ঘন্টা কার্যকরভাবে ব্যবহার করার জন্য গ্যাপ টাইম ব্যবহারের পরিকল্পনা পুনর্বিবেচনা করা দরকার।
আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তবে নীচের বইগুলি পড়ুন। অবশ্যই মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন।

How to live on 24 hours a day by Arnold Bennett (English version available at Rokomari.com)
https://www.rokomari.com/book/71562/how-to-live-on-24-hours-a-day--the-key-to-a-fuller--richer-life-

The 7 Habits Of Highly Effective People by Steven Covey (Bangla and English version available at Rokomari.com)
https://www.rokomari.com/book/85175/the-7-habits-of-highly-effective-people

আমি পাঠ্যপুস্তক (মিন্না নো নিহোঙ্গো, সোমাতোমে, ইত্যাদি) অনুসরণ করে জাপানি ভাষা শেখার সাধারণ উপায়গুলি প্রদর্শন করতে যাচ্ছি না যেহেতু এগুলি জাপানি ভাষার স্কুলে শেখানো হচ্ছে। আপনি যদি জাপানি ভাষা শেখার সাধারণ পদ্ধতিতে আগ্রহী হন তবে দয়া করে JUAAB ফেসবুক গ্রুপগুলি দেখুন। এগুলি গতানুগতিক ভাষাশিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।

আমার সীমাবদ্ধতার কারণে কিছু ব্যাখ্যা আপনার কাছে পরিষ্কার নাও হতে পারে। সেক্ষেত্রে দয়া করে আরও স্পষ্ট করার জন্য মন্তব্য লিখুন। আপনার জাপানি ভাষা শিক্ষার জন্য সহযোগী হতে পারলে অত্যন্ত খুশি হব।

যেহেতু অনেক রিকুয়েস্ট পাচ্ছি, সেহেতু আগামি বৃহস্পতিবারে কাঞ্জি শিক্ষা সম্পর্কে কিছু লেখার জন্য চেষ্টা করবো।

10/04/2021

৫ মিনিট সময় নিয়ে পড়ুন,জানুন এবং বুঝেশুনে সিদ্ধান্ত নিন ❣️
কেন জাপানিজ ভাষা শিখবেন???
১৬/১৮ বছর জেনারেল লাইনে পড়াশোনা করে অনার্স মাস্টার্স শেষ করে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনি যেই মানের জব পেতে হিমশিম খাচ্ছেন, সেখানে শুধুমাত্র ৬ মাস জাপানিজ ভাষা শিখলে দেশে কিংবা জাপানে সম্মান জনক বেতনে জব করতে পারবেন।
জাপানিজ ভাষা অন্যান্য ভাষার চেয়ে তুলনামূলক অনেক সহজ একটা ভাষা।
শুধুমাত্র ৩ মাস ভাষা শিখে পড়াশোনার করার জন্য জাপানে যেতে পারবেন, সাথে পার্টটাইম জব তো আছেই!

জাপানিজ ভাষা শিখলে সুবিধা:
১. শুধুমাত্র N5 কমপ্লিট করে স্টুডেন্ট ভিসায় পড়াশোনার জন্য জাপান যেতে পারবেন এবং পড়াশোনা শেষে যতদিন ইচ্ছা জাপানে ফুলটাইম জব করতে পারবেন।
২. N4 কমপ্লিট করে সরকারি ভাবে বিনা খরচায় I am Japan প্রসেসে টেকনিক্যাল ইন্টার্ন ভিসা অথবা SSW প্রক্রিয়ায় সরাসরি জব ভিসায় যেতে পারবেন।
৩. N4 কমপ্লিট করে টিটিসিতে জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে হাই সেলারিতে জব করতে পারবেন।
৪. বাংলাদেশে ৮৬ টি জাপানিজ কোম্পানি ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে এবং ২০২১/২২ সালে আরো ২০০ জাপানিজ কোম্পানি ব্যবসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এখানে জাপানিজ ভাষা জানা প্রচুর কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
৫. নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোন এবং চট্টগ্রামের মাতারবাড়ীতে জাপানের ২য় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল এবছরেই কাজ শুরু করতে যাচ্ছে।
এই প্রজেক্টে কি পরিমান জাপানিজ ভাষা জানা কর্মী সম্মানজনক বেতনে জব পাবে তা কল্পনার বাইরে।
সুতরাং জাপানিজ ভাষা প্রশিক্ষণ নিয়ে নিজেকে সবার থেকে এগিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।
মোটকথা আপনি ভালোভাবে জাপানিজ ভাষা জানলে জাপান না গিয়ে দেশের মাটিতেও ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন।

আমাদের লক্ষ্য জাপানে এবং বাংলাদেশে আমাদের দেশের স্টুডেন্টস এবং কর্মীদের একটা ব্র্যান্ড সৃষ্টি হোক।

আমাদের এখানে জাপানিজ ভাষা শিখলে যে সকল সুবিধা পাবেন:
১. মাতৃভাষা বাংলার সহযোগিতায় জাপানিজ ভাষা প্রশিক্ষণ।
২. কাঞ্জি,গ্রামার এবং লিসেনিং সম্পর্কে পুরোপুরি ধারণা।
৩.পাশ করার পূর্ব পর্যন্ত সহযোগিতা
৪.জাপানে অবস্থানরত সিনিয়রদের সাথে প্রতিনিয়ত সরাসরি যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য পাবেন।
৫. সঠিক এজেন্সি খুঁজে দেওয়া এবং স্কুল বা এম্বাসি প্রশ্নগুলো নিয়ে সঠিক ধারণা দেওয়া।

নতুন ব্যাচের সময়সূচি:
অফলাইন কোর্স টাইম ৩ মাস তবে রমজান মাস উপলক্ষে ১ মাস বেশি অনলাইনে ফ্রী পড়ানো হবে।
আপনি এই ব্যাচে অফলাইনে ভর্তি হলে রমজান মাস বাসায় বসে অনলাইনে ফ্রী ক্লাস করতে পারবেন এবং ঈদের পর পুরোপুরি ৩ মাস সরাসরি ক্লাসের সুযোগ পাবেন।
অফলাইন কোর্স ফি মাত্র ৭০০০/- টাকা
(বাংলাদেশে সবচেয়ে কম)
সপ্তাহে ৩ দিন ২ ঘন্টা করে সকাল বিকাল অথবা সন্ধ্যার ব্যাচে আপনার ইচ্ছা অনুযায়ী পড়তে পারবেন।
সাথে সকল বই সামগ্রী ফ্রী এবং কোচিংয়ের লোগো সম্বলিত টি-শার্ট পাবেন সৌজন্য উপহার।

অনলাইনে কোর্স টাইম ৪ মাস, সপ্তাহে ০৩ দিন।
কোর্স ফি মাত্র ৩৫০০/- টাকা
সাথে সকল বই সামগ্রী ফ্রী এবং কোচিংয়ের লোগো সম্বলিত টি-শার্ট পাবেন সৌজন্য উপহার।

আপনি যদি পাশ করার জন্য পড়াশোনা করেন তাহলে ফেল করার সম্ভাবনা আছে তবে যদি ভালোভাবে শেখার জন্য পড়াশোনা করেন তাহলে নিশ্চিত পাশ করবেন।
আমাদের লক্ষ্য আপনাকে ভাষাটা ভালোভাবে শেখানো।

সুতরাং করোনা ভাইরাস কিংবা লকডাউনের দোহাই দিয়ে, সময়টাকে কাজে না লাগিয়ে নিজেকে অকর্মা হিসেবে পরিচিত না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন।

আমাদের ভর্তি কার্যক্রম চলমান ।

নারায়ণগঞ্জ শাখা:
(তোলারাম কলেজের দক্ষিণ পাশে পূবালী টাওয়ারের বিপরীতে)

ঢাকা শাখা:
( কমলাপুর রেলস্টেশনের একদম নিকটে )

যোগাযোগ:
.....০১৭৫৬-৫৪৭৫৯৭

09/04/2021

নাগরিক ছুটি ❤️

04/04/2021

আপনারা যারা এখনো জাপানের স্বপ্ন ধারণ‌ করে অপেক্ষায় আছেন তাদের সবাই কে বলছি ।
জাপানে প্রবেশের পূর্বে কিছু দিক নির্দেশনা

১.ভাষাগত দক্ষতা যেমন জরুরী তেমনি জাপানে সুন্দর জীবন যাপনের জন্য বেশি জরুরী হিসেবে মনে করি
ড্রাইভিং লাইসেন্স।

জাপানে আসার আগে সম্ভব হলে নিকটবর্তী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মাধ্যমে BRTC or BRTA থেকে ড্রাইভিং লাইসেন্স করে রাখতে পারেন।
যার মূল্য জাপানে আসলে বুঝতে পারবেন।

এখন অনেকের প্রশ্ন ভাইয়া জাপানে এসে যদি লাইসেন্স করতে চাই তাহলে 🙄

এর উত্তরে বলবো আপনি যদি মেধাবী আর ভাগ্যবান হন তাহলেও প্রায়
২.৫লক্ষ টাকা+ ৬ মাস সময় লাগবে জাপানে ড্রাইভিং লাইসেন্স এর জন্য।

তবে উল্লেখ্য যদি এর ব্যতিক্রম হন তাহলে ড্রাইভিং লাইসেন্স এর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে।

ও হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো জাপানে মামা খালু দিয়ে কোন কাজ হয় না কিন্তু 😎😎

26/03/2021

পবিত্র রমজান মাস উপলক্ষে ২০% ডিসকাউন্টে ঢাকা ও নারায়ণগঞ্জ শাখায় ভর্তি কার্যক্রম চলছে ❤️

অপেক্ষার পালা শেষ,
সময় এখন লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার।

রং মাখানো বিজ্ঞাপন আর সুন্দরভাবে সাজানো গোছানো প্রতিষ্ঠান না দেখে আমাদের এখানে আসুন আপনার টাকা বিফলে যাবেনা ইনশাআল্লাহ ❤️

করোনাকালীন সময়ে নিজেকে এগিয়ে রাখতে এটাই সঠিক সময় ।

📌আমাদের বৈশিষ্ট্য:

* সরাসরি জাপান থেকে পরিচালিত।
* আমাদের এখানে জাপানিজ ভাষার পাশাপাশি কোরিয়ান ভাষা এবং ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাচ্ছেন।
* আমাদের শেখানোর পদ্ধতির মান ঢাকার নামিদামি ব্র্যান্ডের কোচিংয়ের থেকে কোন অংশে কম নয়।
প্রয়োজনে ফ্রী ক্লাস / সেমিনারে যুক্ত হয়ে যাচাই করে নিতে পারেন।
* ঢাকার অন্যান্য কোচিং থেকে প্রায় অর্ধেক খরচে নারায়ণগঞ্জ বসবাসকারীদের ঢাকায় আসা যাওয়ার খরচ এবং সময় দুটোই বাঁচান, আরো অনেক ধরনের সুযোগ সুবিধা তো আছেই।
*ভালোমানের শিক্ষক ।
* প্রতি লেসন ভিত্তিক আলাদা সিট ।
* নিজস্ব বই

📌কোর্সের মেয়াদ :৪ মাস (সপ্তাহে ৪ দিন ক্লাস)

কেন জাপানিজ ভাষা শিখবেন ..❓

📌১.এইচএসসি অনার্স মাস্টার্স শেষ করা ভাইয়াদের বর্তমান অবস্থান কিংবা চাকরির বাজারের কথা চিন্তা করে হলেও দ্রুত সিদ্ধান্ত নিন, উন্নত জীবন গড়ুন ❣️

📌কেন জাপানকে ক্যারিয়ার হিসেবে বেঁচে নিবেন ..?

জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, জাপান-ই একমাত্র উন্নত দেশ যেখানে স্টুডেন্ট ভিসার জন্য ভাষা শিখার শর্ত ( Only level N5 ) একদম সহজ।
জব ভিসার জন্য (Language level N4 )
সুযোগ পেলে সেই সুযোগ গ্রহণ করা বুদ্ধিমানের কাজ।
তাহলে আর দেরী কেন?

📌ফ্রিল্যান্সিং যারা শিখতে চাচ্ছেন তাদের জন্যও সুসংবাদ ❤️
আপনার প্রচেষ্টা ও আমাদের সঠিক গাইডলাইনে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন ।

📌আমাদের এখানে কেন ফ্রিল্যান্সিং শিখবেন . ❓

১.ভালোমানের শিক্ষক ।
২.ইনকাম না করা অবদি আমাদের গাইডলাইন।
৩.সর্বোক্ষনীক তত্বাবধায়ন এর জন্য আমাদের নিজস্ব গ্রুপ ।
৪.উন্নতমানের শ্রেনীকক্ষ।
৫.প্রতি লেসন ভিত্তিক আলাদা সিট।
৬.প্রতি ব্যাচে ৬ জন করে ছাত্র ছাত্রী।

📌কোর্সের মেয়াদ :৩ মাস (সপ্তাহে ৩ দিন ক্লাস )

কোর্স ফি :৮ হাজার টাকা । (ইনস্টলমেন্ট এর ব্যাবস্থা আছে)

আজ-ই চলে আসুন আমাদের অফিসে অথবা ফোন করুন নীচের দেওয়া নাম্বারে:

কমলাপুর, ঢাকা শাখা
মোবাইল: 01756-547597

চাষাড়া, নারায়ণগঞ্জ শাখা
মোবাইল: 01708-663906

26/03/2021

আনন্দ-বেদনার মহাকাব্য যেদিন থেকে চিরকালের জন্য বইতে শুরু করল বাঙালির বুকে, মহান সেই স্বাধীনতা দিবসের ৫০ তম বার্ষিকী আজ। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবে দেশমাতৃকার জন্য আত্মদান করা বীর সন্তানদের। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে।

Ovian Special language Care এর পক্ষ থেকে বাংলার বীর সন্তানদের জন্য দোয়া ও শ্রদ্ধা ❤️

19/03/2021

বরাবরের মতো সবার থেকে একই প্রশ্ন আসে ভাইয়া স্টুডেন্ট ভিসার ব্যাপারটা বুঝিয়ে বলুন ?

ভাইয়া কোন ভিসায় জাপান আসলে ভালো হবে ..?

ইনশাআল্লাহ সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করবো ❤️

আলহামদুলিল্লাহ
খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা একটি পরিপূর্ণ সেমিনার আয়োজন করতে যাচ্ছি।
সেমিনার আয়োজন হবে গুগল মিট অ্যাপসের মাধ্যমে।
সেমিনারে অংশগ্রহণ করতে ইনবক্সে মেসেজ দিন আমরা গ্রুপে যুক্ত করে নেব।
আশাকরি স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা নিয়ে আপনার যত কনফিউশন আছে সবকিছু দূর হয়ে যাবে।
তারিখ : ২২/০৩/২০২১ সোমবার
সময়: রাত ৯.৩০ মিনিট।
আশাবাদী সঠিক তথ্য পাবেন।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khulna
1217