14/06/2025
ইমাম হারিস মুহাসিবি রহ. বলেন, সাদিক বা সত্যবাদী হলো ওই ব্যক্তি, যে তার অন্তরের বিশুদ্ধতার কারণে- যদি সৃষ্টি জীবের অর্থাৎ সমস্ত মানুষের হৃদয়ে থেকেও তার মর্যাদা বিলীন হয়ে যায়- তারপরও সে কোন পরোয়া করে না । আর সে এটা পছন্দ করে না যে, মানুষ তার সামান্য পরিমাণ নেক আমল সম্পর্কেও অবগত হোক। সে এটাও পছন্দ করে না, যে মানুষ তার বদ আমল সম্পর্কে জানবে ।