19/05/2026
দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে Japanese NAT (Japanese Language NAT-Test) -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন এক দিগন্তের সূচনা করলো।
এই উদ্যোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য জাপান যাত্রার সুযোগকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসবে।
https://nat-test.ku.ac.bd/