Khulna Agricultural University

Khulna Agricultural University

Share

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ফেসবুক পেজ।
Official page of Khulna Agricultural University

Photos from Khulna Agricultural University's post 20/05/2026

খুকৃবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস রিলিজঃ

ভেটেরিনারি টিচিং হাসপাতাল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিংয়ে মোট ২৫২ টি গৃহপালিত পশু-পাখি ও পোষাপাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এমন অনুষ্ঠান আয়োজনে খুশি প্রান্তিক পর্যায়ের মানুষরা।

আজ ২০ মে (বুধবার) দিনব্যাপী চলে এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। দৌলতপুরস্থ দেয়ানায় খুকৃবির অস্থায়ী ক্যাম্পাস-১ এ এই আয়োজন করা হয়। সেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভিটেরিনারি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এ সময় তিনি বলেন,' গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক পরিচালিত এই ক্যাম্পের পরিচালনায় ছিলেন পরিচালক(ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ সোলেমা আক্তার শান্তা।

এ সময়ে উক্ত ক্যাম্পেইনে ভেটারিনারি ইন্টার্নবৃন্দ এবং লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যান্ত সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ছাত্রছাত্রীদের চিকিৎসাবিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণের সব ধরনের গবাদি প্রাণীর সুচিকিৎসা প্রদান করে থাকে। উক্ত ক্যাম্পেইনে গরু-ছাগল এর জন্য এফএমডি ও পিপিআর, কুকুর- বিড়ালের জন্য র‍্যাবিস ও ফ্লু ভ্যাক্সিন এবং মুরগির জন্য রানিক্ষেত ভ্যাক্সিন প্রদান করা হয়।

পরিচালকের বক্তব্যে ডাঃ সোলেমা আক্তার শান্তা বলেন, শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো ও প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান করে পুষ্টির স্বনির্ভর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

এদিকে খুকৃবি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে একজন সেবা গ্রহণকারী বলেন, 'ভেটেরিনারি টিচিং হাসপাতালে সেবা পেয়ে আমরা খুব খুশি। খুকৃবি প্রশাসন কে ধন্যবাদ জানাই। আশা করি, ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভবিষ্যতেও ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করবে।এতে করে যাদের গৃহপালিত পশু- পাখি ও পোষা প্রাণী আছে, তারা উপকৃত হবেন।'

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
খুকৃবি, খুলনা।

স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে খুকৃবি 12/05/2026

স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে খুকৃবি

স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে খুকৃবি প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর পর অবশেষে স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)।

07/05/2026

Salahuddin , as a student of Khulna Agricultural University, Faculty of Agriculture, has achieved his first major success by being recommended for the position of Senior Officer at Sonali Bank PLC.

As a newly established university, this is a proud milestone for us.

Wishing him all the best for a bright and successful future.

03/05/2026

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের(খুকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে বাৎসরিক ডায়েরি-২০২৬ এর মোড়ক উন্মোচন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং প্রকাশনা ও মুদ্রণ কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় মাননীয় উপাচার্য প্রকাশনা ও মুদ্রণ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করে।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
খুকৃবি, খুলনা।

Photos from Khulna Agricultural University's post 25/04/2026

বর্ণাঢ্য আয়োজনে খুকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন ।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ও সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের প্রভাষক ডা: মো: শহিদুল ইসলাম। মূল প্রবন্ধে তিনি বলেন, বিশ্ব ভেটেরিনারি দিবস পালনের প্রধান উদ্দেশ্য হলো প্রাণীর স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভেটেরিনারিয়ানদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান। তিনি বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে বলেন, মানুষের চিকিৎসা সেবার পাশাপাশি পশু-পাখির চিকিৎসাও একটি মহৎ ও মানবিক পেশা। আর এই মহৎ পেশায় নিয়োজিত ভেটেরিনারিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও মেধার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই খাতকে আরও এগিয়ে নিতে ভেটেরিনারিয়ানদের দক্ষতা, গবেষণা ও সেবাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।

বিশ্ব ভেটেরিনারি দিবসের এবারের প্রতিপাদ্য “Veterinarians: Guardians of Food and Health” উল্লেখ করে সভাপতি তার বক্তব্যে বলেন, ভেটেরিনারিয়ানরা শুধু প্রাণীর চিকিৎসকই নন, তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরন ও জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশের টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে ভেটেরিনারি পেশাজীবীদের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থী ও নবীন ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের প্রভাষক ডা: সোলেমা আক্তার শান্তা।

সমাপনী বক্তব্যে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান ভেটেরিনারি পেশার সার্বিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি সেবার কোনো বিকল্প নেই।
তিনি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আহ্বান জানান, আধুনিক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে হবে। পরিশেষে তিনি বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপনের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ভেটেরিনারি পেশার উন্নয়ন ও জনসেবায় সকলে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মু. শহীদুল্লাহ, ডা: মো: সালাউদ্দিন ও ড. মো: আশিকুল আলম, পোল্ট্রি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডা: মাহমুদা খাতুন ও ডা: শারমিন জামান, প্যারাসাইটোলজি বিভাগের প্রভাষক ডা: মো: আসাদুজ্জামান লাভলু, প্যাথলজি বিভাগের প্রভাষক ডা: নাজমিন সুলতানা রুনা, ডেইরি সায়েন্স বিভাগের প্রভাষক দিলরুবা আক্তার মীর, জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রভাষক ডা: আশরাফি সিদ্দিকা, ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা: তিথি সাহা এবং এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা: শাওলিন ফেরদৌস সহ অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেটেরিনারিয়ানদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
খুকৃবি, খুলনা।

Photos from Khulna Agricultural University's post 14/04/2026

#খুকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাধারণত র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রথাগত উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে "বৈশাখী শোভাযাত্রা" বের করা হয়েছে, যা ক্যাম্পাস ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে খেলাধুলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) মোঃ রেজাউল ইসলাম।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
খুকৃবি, খুলনা।

Photos from Khulna Agricultural University's post 06/04/2026

ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সেমিনার From Fish Identification to Stock Assessment: Modern Research in Marine Fisheries of the Bay of Bengal এ মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন Dr. Subal Kumar Roul (Senior Scientist & SIC, CMFRI-Digha, RS, India)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: নাজমুল আহসান (মাননীয় উপাচার্য, খুকৃবি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন (সাবেক সভাপতি ওশানোগ্রাফি বিভাগ, চবি ও পরিচালক, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, চবি)। এছাড়া উক্ত সেমিনারের সেশন চেয়ার ও সেমিনার আয়োজক কমিটির আহবায়ক ছিলেন ড. মো: আসাদুজ্জামান মানিক (সহকারী অধ্যাপক, ফিশারিজ ও ওশান সায়েন্সেস অনুষদ, খুকৃবি)। আজকের সেমিনারে উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক ও সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনার কে উজ্জীবিত করেছেন।
উক্ত সেমিনারের প্রথম পর্বে বঙ্গোপসাগরের মেরিন ফিশারিজের আধুনিক গবেষণা, সঠিক উপায়ে নতুন প্রজাতি সনাক্তকরণ বিষয়ে বিষদ আলোচনা হয় এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান। ২য় পর্বে ইন্ডিয়া থেকে আগত ট্যাক্সোনমিস্ট গবেষক শিক্ষার্থীদের প্রাকটিকালি দেখান কিভাবে ফিশ প্রজাতি সনাক্তকরণ করতে হয়। অপরদিকে চবি থেকে আগত প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন স্যার, শিক্ষার্থীর সমুদ্রের গুরুত্ব অনুধাবনীয় গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। এ ধরণ সেমিনার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কে ত্বরান্বিত করবে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহমত প্রকাশ করেন।

Photos from Khulna Agricultural University's post 26/03/2026

#খুকৃবিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Photos from Khulna Agricultural University's post 22/02/2026

#খুকৃবিতে 'নবাঙ্কুর' এর উদ্যোগে 'কথনিকা'-র মোড়ক উন্মোচন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'নবাঙ্কুর' এর উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিন ‘কথনিকা’-র মোড়ক উন্মোচন এবং ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান মহোদয় এবং ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

Photos from Khulna Agricultural University's post 07/02/2026

#জৈবিক উপায়ে মাছ চাষ শীর্ষক সেমিনার ও আদ্বিক-০২ এর বিদায়: খুকৃবিতে বর্ণিল আয়োজন

নিরাপদ মৎস্য উৎপাদন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই নীল অর্থনীতির (Blue Economy) লক্ষ্য নিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এর মাৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদ কর্তৃক ‘জৈবিক উপায়ে মাছ চাষ’ শীর্ষক সেমিনার এবং উক্ত অনুষদের দ্বিতীয় ব্যাচের (আদ্বিক-০২) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার খুলনার দৌলতপুরস্থ হর্টিকালচার সেন্টার মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘জৈবিক উপায়ে মাছ চাষ’ শীর্ষক একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত অনুষদের ৩য় ব্যাচের শিক্ষার্থী প্রমী সাহা। তিনি রাসায়নিক বর্জন করে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন বৈজ্ঞানিক দিক, পুষ্টিগুণ এবং এর বাণিজ্যিক সম্ভাবনা বিস্তারিতভাবে তুলে ধরেন। বর্তমান বিশ্বে নিরাপদ প্রোটিনের চাহিদা মেটাতে জৈব মৎস্য চাষ একটি সময়োপযোগী পদক্ষেপ।

সেমিনার পরবর্তী দ্বিতীয় পর্বে ছিল অনুষদের দ্বিতীয় ব্যাচের (আদ্বিক-০২) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী ও বিদায় সংবর্ধনা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের চার বছরের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং পেশাগত জীবনে সততা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। শিক্ষকগণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের মৎস্য সম্পদের উন্নয়নে তাদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের শেষ লগ্নে এসে বিদায়ী শিক্ষার্থীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং তাদের স্মৃতি চারণ করেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে পুরো মিলনায়তন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বর্ণিল এই আয়োজনে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Khulna