সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা

সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা Assalamualikum. Welcome to ,"Sathalia Kaderia Hafizia Madrasa"
Stay with us by inviting your near and dear ones.

সাতহালিয়া, গিলাবাড়ী, আমতলা কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা বাংলাদেশের অন্যতম শিল্পনগরী খুলনার দক্ষিণ অঞ্চলে সুন্দরবনের কোল ঘেঁষে কয়রা উপজেলার ছায়াসুনিবিড় গ্রাম সাতহালিয়ায় অবস্থিত।
১৯৯২ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি অগ্রসর হয়ে ধীরে ধীরে অত্র এলাকা ও এর পার্শ্ববর্তী এলাকার মানুষদের দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আসছে।
প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে ছাত্ররা পবিত্র কুরআন হেফজ করে দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ইসলামের পথে আহ্বান এর মাধ্যমে সত্য ও সুন্দরের পথ দেখায়।
অত্র প্রতিষ্ঠানের এটিই একমাত্র ফেসবুক পেজ।
প্রতিষ্ঠানটির প্রতি মাসের হিসাব সহ এই পেজে দ্বীনি শিক্ষার এবং ইসলাম প্রচারের কার্যক্রম চালানো হয়।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এর মনোনীত সত্য ও সুন্দর ধর্ম ইসলাম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ইসলামের ছায়াতলে প্রবেশ করে মানুষকে আখিরাতের আখের গোছানোর জন্য ইসলামের বিকল্প নেই।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে এই দ্বীনি প্রতিষ্ঠান এর খেদমত করার সুযোগ দান করুন।
আমিন।

আসসালামুয়ালাইকুম।اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ "তাকাব্বালাল্লাহ...
22/04/2023

আসসালামুয়ালাইকুম।
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদাত-বন্দেগী) কবুল করুন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতারের শুভেচ্ছা ও দোয়ার দরখাস্ত❤️❤️

হযরত উমর ফারুক (র:) এবং সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদ এর অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের নামাজের কিছু স্থিরচিত্র।

21/09/2022
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর...
22/12/2021

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমাদের ঐতিহ্যবাহী সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার সর্বপ্রথম আজীবন সদস্য সম্মেলন ও দোয়া মাহফিল আগামীকাল সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি: প্রভাষক শাহনেওয়াজ শিকারি।
(চেয়ারম্যান ৩নং মহেশ্বরীপুর ইউনিয়ন)

প্রধান বক্তা: মাওলানা তাবারক হোসাইন।
(মুহতামিম গড়খালি মদিনাতুল উলুম মাদ্রাসা)

সভাপতি: এস এম মাহবুবুর রহমান।
(সভাপতি অত্র মাদ্রাসা)

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।

29/03/2021

শবেবরাতের ব্যাপারে সংক্ষেপে কিছু কথা :

❤️❤️পরার জন্য অনুরোধ রইলো সবাই কে,,, ♥️♥️

আশা করি, আর কোনো কনফিউশান থাকবে না।

🚫 শবে বরাতের রাতটি কি বিশেষ কিছু? এটি কি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত?

➡জ্বী, এই রাতটি বিশেষ কিছুই। শবে বরাত সম্পর্কে একটি মাত্র সহীহ হাদীস এসেছে।

রাসূল (সা.) বলেন, 'আল্লাহ তায়ালা মধ্য শাবান (১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ শবে বরাত) এর রাতে তাঁর সৃষ্টির প্রতি (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষনকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।' (সহীহ ইবনে হিব্বান ১২/৪৮১)

🔵[বিঃদ্রঃ কেউ সারারাত ঘুমিয়ে থাকলেও আল্লাহর এই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হবে না। তবে শর্ত দুটোঃ শির্কের সাথে সম্পৃক্ত থাকা যাবে না এবং কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। (শায়খ ড. আবদুল্লাহ জাহাঙ্গীর রাহ.)]

🔴 এই রাতের কি বিশেষ কোনো আমল আছে?

➡ না, সহীহ সনদে এই রাতের কোনো বিশেষ আমল নেই। তবে একাধিক দ্ব'ঈফ হাদীসে এসেছে, নফল সালাত, দু'আ ও কবর যিয়ারত করা।

মা'আরিফুল কুরআনের লেখক মুফতী শফী রহ. বলেন, রাসূল সা. যেহেতু জীবনে মাত্র একবার এই রাতে বাকী গোরস্তানে গিয়েছেন তাই আমাদেরও একবারের অধিক, প্রতিবছর গোরস্তানে যাওয়া উচিত নয়।

[ইবনু তাইমিয়াহ রাহ.সহ অনেক আলিম বলেছেন, এই রাতে ইবাদত হবে একাকী, সম্মিলিত নয়। সম্মিলিত ইবাদতের কথা কোনো হাদীসেই আসেনি। বরং এটি একটি বাজে প্রথা, যা বিদ'আতের পথ প্রশস্ত করে।]

🔴 শবে বরাতের কোনো রোযা আছে?

➡ অত্যন্ত দুর্বল একটি হাদীসে এসেছে রোযার কথা। এজন্য এই রাতে রোযা রাখা রাখা সুন্নাত নয়। শবে বরাতের কোনো রোযা নেই।

তবে যেহেতু রাসূল সা. শাবান মাসে খুব বেশি পরিমাণে সিয়াম (রোযা) রাখতেন সেহেতু এই মাসে সিয়াম রাখা যাবে যেকোনো দিন।

আর প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ সিয়াম রাখা তো সুন্নাত। সেই দৃষ্টিকোণ থেকে সিয়াম রাখলে, কোনো সমস্যা নেই। তাই যারা সিয়াম রাখতে চান তাঁরা ঐ তিনটি সিয়াম রাখুন। কিন্তু এই নিয়ত রাখা যাবে না যে, এটি শবে বরাতের রোযা। (মুফতী তাকী উসমানী সাহেবের লেখা অবলম্বনে)

🔴 এই রাত কি ভাগ্যরজনী?

➡ না, এই রাত ভাগ্যরজনী নয়। ভাগ্যরজনী হলো, লাইলাতুল কদর। প্রয়োজনে দেখুনঃ সূরা আল কদরের তাফসীর, যেকোনো তাফসীরগ্রন্থ থেকে।

[শব্দটি মূলত "বরাত" না, "বারাআত"। বারাআত মানে মুক্তি। যেহেতু এই রাতে মুক্তির সুসংবাদ এসেছে তাই এই নাম]

🔴 এই রাতে কি হালুয়া-রুটি করা ভালো?

➡ না, কক্ষণো নয়। বরং এটি একটি নিকৃষ্ট প্রথা, যা আমাদের সমাজে চালু হয়েছে। তেমনি হৈ-হুল্লোড় করা, আতশবাজি ফুটানো, মাসজিদে জমায়েত হওয়া -- এগুলো খুবই বাজে প্রথা। যা কোনো হাদীসেই নেই।

�এএই রাতে গোসলের কোনো ফযিলত আছে?

➡ না, এটি একটি বাজে প্রথা। কেউ সুন্নাত মনে করে এই রাতে গোসল করলে সেটি হবে বিদ'আত (ধর্মে নবআবিষ্কার)।
_____

📙( মুফতি তাকী উসমানী, মুফতি আবদুল মালেক, শায়খ ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আবদুল কাইয়ুম, শায়খ মাহবুব আরিফি-- প্রমূখ আলেমদের লিখনী ও লেকচার থেকে সংক্ষেপে লিখিত )

13,14,15 শাবানের রোযা 28,29,30 মার্চ।

জাজাক আল্লাহ্ খায়ের।

26/03/2021

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
মন ভাল না থাকলে আয়াতে সাকিনা এর তিলাওয়াত শুনুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে দ্বীন ইসলামের পথে প্রশান্ত করুন।
আমিন।

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্ত...
18/03/2021

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যেই আমরা আমাদের মাদ্রাসার মসজিদের ছাদের ঢালাই এর কাজ সম্পন্ন করেছি।
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজকে কবুল করুন।
আমিন।

17/03/2021

প্রকৃতির অপূর্ব সমাহার আমাদের মাদ্রাসার পরিবেশ.....

08/03/2021

মাদ্রাসার পরিবেশ।

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর...
05/03/2021

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ আপনারা জেনে আনন্দিত হবেন যে এই রবিবার সকাল ৮ টায় আমাদের মাদ্রাসা জামে মসজিদের ঢালাইয়ের কাজ শুরু হবে।

ইনশাআল্লাহ।

05/03/2021

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কি চান যে পেইজ থেকে প্রতিদিন লাইভ রেডিও সম্প্রচার কার্যক্রম সম্পন্ন হোক?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তি...
04/03/2021

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রিয় সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ আপনারা জেনে আনন্দিত হবেন যে

ফেব্রুয়ারি 2021 মাসের হিসাব সম্পন্ন হয়েছে।

Address

Koyra-Gilabari Main Road
Khulna
9290

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাতহালিয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category