05/01/2021
Job Preparation Guideline (AE_EEE_BUET pattern):
(Based On My personal Experience)
Non-departmental:
i) Analytical: বুয়েটে সাধারণত ২০ মার্কসের (অথবা ২০%) প্রশ্ন এনালাইটিকাল সেকশন থেকে হয়ে থাকে। রিটেনে চান্স পাওয়ার জন্য এই সেকশনে নূন্যতম ১৭-১৮ তুলতেই হবে। তাই এনালাইটিকাল পার্টের জন্য নিজের পছন্দমতন যে কোন একটা বই (আগারওয়াল/ খাইরুল/ অথবা যে কোন এনালাইটিকালের বই যেখানে বুয়েটের পরীক্ষাগুলোতে আসে এমন ম্যাথ আছে) নিয়মিত প্র্যাকটিসে রাখতেই হবে।
ii) Bangla & English: এই সেকশন থেকে সর্বোচ্চ ১০+১০=২০ নাম্বার আসে (অথবা ১০/১৫ মার্কস)। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাংলা ব্যাকরণ আর English Grammar থেকেই প্রশ্নগুলো করা হয়ে থাকে। বাংলা ব্যাকরণের জন্য ক্লাশ ৯-১০ এর ব্যাকরণ বইটা খুবই উপকারী। বিগত প্রশ্নগুলা এনালাইসিস করলে দেখা যায় বেশীরভাগ প্রশ্ন ‘সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, প্রতিশব্দ, বাগধারা, সমাস, কারক, পদ’ এই টপিক থেকেই আসে (ব্যতিক্রম অবশ্যই আছে কিছু)। আর সংক্ষিপ্ত প্রিপারেশনের জন্য বিগত বিসিএসের প্রশ্ন আর ডাইজেস্ট ভালো কাজে দিবে। আর ব্যাকরণের বাইরে সাধারণত আমাদের খুব চেনা পরিচিত কবি-সাহিত্যিক (রবীন্দ্রনাথ, নজরুল এবং আরো অনেক)রিলেটেড গুরুত্ত্বপুর্ণ ইনফরমেশন অবশ্যই দেখে যেতে হবে।
English Grammar এর জন্য যে কোন সাধারণ পরীক্ষায় (বিসিএস, ব্যাংক জব) আসা প্রশ্নগুলো সমাধান করলেই যথেষ্ট হবে বলে আশা করা যায়।
iii) General Knowledge: এই অংশের জন্য অবশ্যই বিগত বিসিএস প্রশ্ন (+রিলেটেড টপিক) এবং যে কোন বিসিএস ডাইজেস্ট থেকে বাংলাদেশ বিষয়ক সকল তথ্য (যা আমরা স্কুল/ কলেজে থাকতে পড়ে এসেছি) ভালোভাবে রিভাইস দিতে হবে। এর পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন জব পরীক্ষার আসা প্রশ্ন সলভ করলে ‘সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব’ টপিকটা মোটামোটি কভার হবে। যদি সুযোগ থেকে তাহলে কারেন্ট এফেয়ার্স পড়তে পারেন।
iv) Power Sector: লাস্ট ১-২ বছর ধরে এই অংশ থেকে ১০ নাম্বার এসে থাকে। একটু আপডেট থাকলেই পুরা ১০ মার্কসই পাওয়া সম্ভব। এজন্য অবশ্যই বিগত চাকুরীর প্রশ্ন+ powercell এর ওয়েবসাইট + বিভিন্ন পাওয়ার কোম্পানীর ওয়েবসাইট এবং যেই প্রতিষ্ঠানের পরীক্ষা দিবেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরীক্ষার আগের দিন অবশ্যই দেখে যেতে হবে।
Departmental:
i) Circuit:
Sadiku- অধ্যায় ২-১৪ সবগুলাই খুব গুরুত্বপুর্ণ। সার্কিটের সব টপিকের বাইরেও Op-Amp, Three Phase Y-Delta Circuit টপিকও এই বইয়ে আছে। এই বই থেকেই ১-৩ তা প্রশ্ন কমন আসে অনেক সময়।
ii) Machine:
B. L. Thereja- মেশিনের অংক প্র্যাকটিস করার জন্য এই বইটা বেস্ট। উদাহরণের অংকগুলা অবশ্যই করে যেতে হবে।
Chapman- প্রশ্নে ভাষাগত কিছু পার্থক্য থাকে, তাই Chapman এর বইয়ের উদাহরণ গুলো দেখে যাইতে পারলে ভালো
iii) Electronics:
Sedra Smith- উদাহরণের সব অংক অবশ্যই করতে হবে। কিছু আনকমন টাইপের ম্যাথ আছে উদাহরনে, যা চাকুরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। আর উদাহরনের সাথে রিলেটেড Exercise এর কিছু ম্যাথ সম্ভব হলে করতে হবে।
Boylsted- প্র্যাকটিস করার জন্য উদাহরণে অনেক ম্যাথ আছে।
iv) Power System:
V. K. Mehta- যে সকল অধ্যায় থেকে বিগত বছরে প্রশ্ন আসছে, সেই অধ্যায়ের সব ম্যাথ প্রেকটিসে রাখতে হবে। ১/২ টা প্রশ্ন Power System থেকে সবসময় আসে।
Stevenson- বিভিন্ন Sequence Diagram এর জন্য এই বইটা ফলো করতে হবে।
v) Communication:
B. P. Lathi- Modulation topic (generation, detection diagram, Formula)
Multiplexing (diagram)
*Lecture Sheet (Rony parvej vai)
*Notes (Md. Ismail Hossain vai)
**Previous Question
vi) Digital Electronics:
Brown- Selected topics like ‘Universal gates, NMOS, CMOS, Latches, Flip-Flop and so on’
vii) Control System:
Norman Nise- selected topics
সকলের জন্য শুভ কামনা রইলো....
সংগৃহীত
Engineering coaching