Physics by Sk

Physics by Sk HSC ও Admission এর physics এর সকল সমস্যার সমাধান একজায়গায়।

05/01/2026

ব্রেকিং ⚠️

HSC 2026 এর Test Exam স্থগিত করা হয়েছে ||

04/01/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট পরীক্ষায় কোন সাবজেক্ট উত্তর করলে কত সিট

জীববিজ্ঞান + গণিত - ১৫৩৬
জীববিজ্ঞান - ৭৩৫
গণিত - ৯১১

পরীক্ষায় নিজের পছন্দমতো যেকোনো সাবজেক্ট দাগানো যাবে। এইচএসসির মূল বিষয় বা ৪র্থ বিষয় এর বাধ্যতা নাই

সাবজেক্ট পাওয়ার শর্ত হিসেবে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় গণিত/জীববিজ্ঞান/গণিত+জীববিজ্ঞান উত্তর করা হয়েছে এইটা বিবেচনা করা হবে

04/01/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক ৮৯ পেয়েছিলো রোহান রহমান এবং সে একজন সেকেন্ড টাইমার ছিল

04/01/2026

রাবি বিজ্ঞান ইউনিট পরীক্ষা মানবন্টন

📌বাধ্যতামূলক বিষয়
পদার্থ (২৫)+রসায়ন (২৫)+আইসিটি (৫)
এই ৩ সাবজেক্টে মোট মার্ক ৬৮.৭৫
পাশ মার্ক ২৫

📌ঐচ্ছিক বিষয়
গণিত ২৫ / জীববিজ্ঞান ২৫ /
জীববিজ্ঞান ১৩ + গণিত ১২
যেকোনো একটি দাগাতে হবে
মোট মার্ক ৩১.২৫, পাশ মার্ক ১০

📌সময় ১ ঘন্টা
প্রশ্ন সংখ্যা ৮০টি
১টি প্রশ্ন মার্ক ১.২৫
নেগেটিভ ০.২৫
মোট পরীক্ষা মার্ক ১০০

04/01/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) – আবেদনকারী সংখ্যা

A1 Unit: ৫১,৬০৩ জন

A2 Unit: ১,২৩৬ জন

B Unit: ২২,২৯২ জন

মোট আবেদনকারী: ৭৫,১৩১ জন

04/01/2026

কৃষিগুচ্ছের ফলাফল আগামী ৬ জানুয়ারি,২০২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার রাত্রে প্রকাশের সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।

ACAS: 2025-26

03/01/2026

"আপনা মাংসে হরিণা বৈরী।"

হরিণের শত্রু যেমন তার নিজেরই মাংস, ভেনিজুয়েলার শত্রু তার তেলসম্পদ।

২০০৩ সালে ইরাকে হামলার সময় সেখানে তেলের রিজার্ভ ছিল প্রায় ১১৩ বিলিয়ন ব্যারেল। আর ভেনিজুয়েলায় বর্তমান তেলের রিজার্ভ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল।

অর্থাৎ সাদ্দামের ইরাকের চাইতে বর্তমান ভেনেজুয়েলাতে প্রায় ২০০ বিলিয়ন ব্যারেল বেশি তেল আছে।

একইভাবে মধ্যপ্রাচ্যের তেল, আফ্রিকার স্বর্ণ, তাইওয়ানের সেমিকন্ডাক্টর, ইরান-তুরষ্কের মিসাইল-ড্রোনের সক্ষমতা; অমূল্য সম্পদ হওয়ার পরেও এসবই তাদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে।

© Mohammad Noornobi Sheikh

03/01/2026

অ্যামেরিকা সরাসরি ভেনেজুয়েলার রাজধানীতে আঘাত হেনেছে আজ। মাদুরোকে ধরে নিয়ে গেছে। এতক্ষণ ট্রাম্পের সংবাদ সম্মেলন দেখছিলাম। তাঁকে জিজ্ঞেস করা হয়েছে

- ভেনেজুয়েলা তাহলে কারা চালাবে?

সে ৩২ দাঁত বের করে হাসতে হাসতে বলেছে

- আমার পেছনে যারা আছে, তাঁরাই ভেনেজুয়ালা শাসন করবে।

এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়েছে

- ভেনেজুয়েলা নিয়ে তোমার পরিকল্পনা কী?

এইবার সে গম্ভীর হয়ে বলেছে

- সেখানে অনেক তেলের খনি আছে। অ্যামেরিকান কোম্পানিগুলো সেখানে যাবে। ব্যবসা করবে। ভেনেজুয়েলার মানুষের উপকার হবে।

হ্যাঁ, ঠিক পড়েছেন। ঠিক এই কথাগুলোই প্রকাশ্য দিবালোকে পুরো পৃথিবীর সামনে ৩২ দাঁত বের করে হাসতে হাসতে বলেছে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যারা বাকি দেশগুলোকে গণতন্ত্রের সবক দেয়। তাঁরাই নাকি সিদ্ধান্ত নিচ্ছে- একটা স্বাধীন দেশ কারা চালাবে। কীভাবে চলবে। এরপর নাকি কিউবাতেও যাবার ইচ্ছা আছে!

এবার চিন্তা করেন দেখেন রাশিয়ার প্রেসিডেন্ট এসে ঘোষণা করেছে

- আমরা ক্রোয়েশিয়া আক্রমণ করেছি। সেখানে আমাদের কোম্পানিগুলো কাজ করবে। এই দেশের মানুষের উন্নতি হবে।

কিংবা ধরুন চায়নার প্রেসিডেন্ট যদি এই কথা বলে। তখন ইউরোপ এবং অ্যামেরিকার দেশগুলো গণতন্ত্র যায় যায় বলে আওয়াজ তুলবে। মানবাধিকারের প্রশ্ন তুলবে। আর এখন? সবাই চুপ।

প্রথমে কোরিনা মাচাদোকে নোবেল প্রাইজ দেয়া হলো। এরপর মাদুরোকে ধরে নিয়ে এসেছে। এখন ওদের পছন্দের মাচাদোকে ক্ষমতায় বসাবে।

সাম্রাজ্যবাদী অ্যামেরিকার ধর্ম একটাই। অর্থ ও ক্ষমতা। এর জন্য ওরা একটা পুরো সভ্যতা ধ্বংস করে দেবে। ওদের কিছুই আসবে যাবে না। সময় থাকতে অ্যামেরিকার বলয় থেকে বের হন। ওরা ব্যবসার কথা বলে দেশগুলোতে ঢুকবে। সব শুষে নেবে। এরপর ফিরেও তাকাবে না। ইউক্রেনের জেলেনেস্কিকে এখন দেশে দেশে ভিক্ষা করতে হচ্ছে।

অ্যামেরিকা যার বন্ধু হয়। তাঁর শত্রুর অভাব হয় না।

03/01/2026

মুস্তাফিজকে কিনেও দল থেকে বের করে দিয়েছে ভারত।

অথচ ভারতের হাজার হাজার মানুষ কাজ করে বাংলাদেশে।

বাংলাদেশ থেকে ভারতের চার নাম্বার রেমিট্যান্স পাওয়া দেশ। মানে আমাদের দেশ থেকে ওরা কাড়ি কাড়ি টাকা নিয়ে যাচ্ছে।

মুস্তাফিজের লা%ত্থিটা এদের পেছনে ফেরত দেন, প্লিজ।

আমাদের যে অসম্মান ওরা করেছে, এই অসম্মান ফিরাইয়া দিতেই হবে।

ওদের যত লোক এখানে কাজ করে, সবাইকে বের করে দেওয়া হোক।

- Sadikur Rahman Khan

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics by Sk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category