19/03/2024
হাইভোল্টেজ সাম্প্রতিক সাধারণ জ্ঞান যা সকল নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে-
১) কানাডায়- ২০৩৪ সাল পর্যন্ত
২) ইউরোপীয় ইউনিয়নে- ২০২৯ সাল পর্যন্ত
৩) বিশ্ব বাণিজ্য সংস্থায়- ২০২৯ সাল পর্যন্ত
৪) যুক্তরাষ্ট্রে (জিএসপি)- ২০২৭ সাল পর্যন্ত
Note: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে— ২৪ নভেম্বর ২০২৬
1. LDCs সদস্য- ৪৫টি। (ভুটান সর্বশেষ ত্যাগ করে)
2. V-20 সদস্য- ৬৮টি
3. CVF সদস্য- ৫৮টি
4. ইউনিয়ন পরিষদ সংখ্যা- ৪৫৯৬টি
***বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ৩৩ তম,
***সাবমেরিনে ৪১ তম
***স্যাটেলাইটে ৫৭ তম দেশ।
***মেট্রোরেলে ৩৬ তম।।
#মেট্রোরেল
→ বিশ্বে বাংলাদেশ: ৩৬ তম দেশ
→ প্রথম চালু: লন্ডন (১৮৬৩)
বি.দ্র: স্যাটেলাইট উৎক্ষেপণেও বাংলাদেশ ৫৭তম।
'"কপ-২৯' (COP-29) অনুষ্ঠিত হবে-২০২৪ সালে, অস্ট্রেলিয়া। ‘কপ-৩০’(COP-30) অনুষ্ঠিত হবে-২০২৫ সালে, বেলেম, ব্রাজিল। কপ- ২৮ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে ""
চীনের Belt and Road Initiative (BRI) থেকে নাম প্রত্যাহার করে নেয় ইতালি।
জি-৭ ভুক্ত একমাত্র দেশ হিসেবে ইতালি BRI প্রকল্পে অংশগ্রহণ করেছিলো।
জেনে রাখা ভাল: চীনের BRI প্রকল্পের বিকল্প হিসেবে জি-৭ এর উদ্যোগে গঠিত হয় B3W (Build Back Better World) প্রকল্প।
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ (চূড়ান্ত প্রতিবেদন)
প্রকাশ করে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) - 17.12.2023।
দারিদ্র্যের হার: ১৮.৭%।
অতি দারিদ্র্যের হার: ৫.৬%।
সবচেয়ে বেশি দারিদ্র্য: বরিশাল বিভাগে (২৬.৯%)।
সবচেয়ে কম দারিদ্র্য: খুলনা বিভাগে (১৪.৮%)।
---------------------------
মানুষের মাসিক গড় আয়: ৭,৬১৪ টাকা।
শহরের একজন মানুষের মাসিক গড় আয়: ১০,৯৫১ টাকা।
গ্রামের মানুষের আয়: ৬০৯১ টাকা।
একটি খানা বা পরিবারের গড় সদস্যসংখ্যা: ৪.২৬%।
★ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage) তালিকায় স্থান পেয়েছে "ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র"।
★ আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় ৬ ডিসেম্বর এই স্বীকৃতি প্রদান করা হয়।
★ ফলে জামদানি বয়ন শিল্প, শীতল পাটি বয়ন শিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রার পর বাংলাদেশের পঞ্চম ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসাবে এ স্বীকৃতি পেল ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং।
৫টি আলোচিত সাম্প্রতিক তথ্য:
১. ইউনেস্কোর অপরীমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং
ইউনেস্কো এ স্বীকৃতি দেয়: ৬ ডিসেম্বর, ২০২৩ (বতসোয়ানার কাসানে শহরে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ সংরক্ষণ বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান আন্তঃরাষ্ট্রীয় পরিষদের ১৮তম অধিবেশনে)।
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের এ পর্যন্ত ৫টি‘ অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হচ্ছে: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্প (২০১৭) এবং ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং (২০২৩)।
২. লিওনেস মেসি
প্রথমবারের মত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
মেসি এ পর্যন্ত ৮ বার ব্যালন ডি’অর পদক লাভ করেন। সর্বশেষ ২০২৩ সালে।
মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলের হয়ে খেলছেন।
৩. ফোর্বসের তালিকায় প্রধানমন্ত্রী:
মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’- ২০২৩ এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।
শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
৪. প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু পদক লাভ
প্রদান করে: জাতিসংঘ এবং International Organization for Migration (IOM)–সমর্থিত বৈশ্বিক জোট Global Centre for Climate Mobility (GCCM)
৫. বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (WHO) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ।
বুকার পুরস্কার(2023)
✅আইরিশ লেখক পল লিঞ্চ ২০২৩-এর বুকার পুরস্কারে সম্মানিত হয়েছেন।
উপন্যাস "প্রফেট সং"- (Prophet Song) এর জন্য লিঞ্চ বুকার পেলেন।
পল লিঞ্চ (Paul Lynch) পঞ্চম আইরিশ লেখক, যিনি সাহিত্য ক্ষেত্রে সম্মানজনক বুকার জয় করলেন।
✅এই পুরষ্কারটি ১৯৬৯ সাল থেকে প্রবর্তন করা হয়। যার উদ্দেশ্য ছিল ইংরেজি ভাষায় মানসম্মত উপন্যাস রচনায় উৎসাহ প্রদান করা।
প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের জন্য 'ম্যান বুকার' পুরস্কার দেওয়া হয়?
সংগীত
সাংবাদিকতা
সাহিত্য
চলচ্চিত্র
পরীক্ষার_জন্য_একবার_দেখুন:
★ পদ্মা সেতু চালু - ২৫ জুন, ২০২২
★ মেট্রোরেল চালু - ২৮ ডিসেম্বর, ২০২২
★ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু - ২ সেপ্টেম্বর, ২০২৩
★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেশিয়ান হস্তান্তর হয় - ৫ অক্টোবর, ২০২৩
★হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়- ৭ অক্টোবর, ২০২৩
★ পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন - ১০ অক্টোবর, ২০২৩
★ মুজিব :একটি জাতির রূপকার উদ্বোধন - ১৩ অক্টোবর, ২০২৩
★ মুজিব: একটি জাতির রূপকার ভারতে উদ্বোধন -২৭
অক্টোবর, ২০২৩। মিহিরজিকে
★ পদ্মা সেতু যাত্রী রেল সেবা চালু হয় -১ নভেম্বর, ২০২৩
★ বঙ্গবন্ধু টানেল চালু হয় - ২৮ অক্টোবর, ২০২৩
★ বঙ্গবন্ধু টানেলে যান চলাচল শুরু -২৯ অক্টোবর, ২০২৩
★ আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল উদ্বোধন -৪ নভেম্বর, ২০২৩
★ দোয়াহাজারী কক্সবাজার রেল চালু হবে- ১১ নভেম্বর, ২০২৩।
ব্যালন ডি'অর ২০২৩:
***অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক #লিওনেল_মেসি।
ইতিহাসের সর্বোচ্চবার ইউরোপের (ফ্রান্সের) সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন তিনি।
***প্রথমবারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন #আইতানো_বনমাতি (স্পেন)।
#স্মার্ট_ও_ডিজিটাল_বাংলাদেশ
🔳 স্মার্ট বাংলাদেশ দিবস: ১২ ডিসেম্বর
(২০২২ সালে ঘোষণা)
▪️প্রথম স্মার্ট গ্রাম: হিজলী (ঝিনাইদহ)
▪️প্রথম স্মার্ট উপজেলা: শিবচর (মাদারীপুর)
▪️প্রথম স্মার্ট জেলা: পঞ্চগড়
🔳ডিজিটাল বাংলাদেশ দিবস: ১২ ডিসেম্বর
(২০০৮ সালে ঘোষণা, পরবর্তিতে ২০২২ সালে একই দিনকে ডিজিটাল বাংলাদেশ এর স্থলে স্মার্ট বাংলাদেশ ঘোষণা)
▪️প্রথম ডিজিটাল গ্রাম: তুলাতুলী (কক্সবাজার)
▪️প্রথম ডিজিটাল জেলা: যশোর
▪️প্রথম ডিজিটাল দ্বীপ: মহেশখালী
▪️প্রথম 'ডিজিটাল সিটি'/শহর: সিলেট
🔳 সাইবার সিটি: সিলেট নগরী