বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয়

বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয়, Education, Khulna University, Khulna.

আসসালামু আলাইকুম। বাগেরহাটের কৃতি সন্তান Motiur Rahman ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে প্রভা...
09/10/2025

আসসালামু আলাইকুম।

বাগেরহাটের কৃতি সন্তান Motiur Rahman ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

স্যার বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্ব আর নিষ্ঠা আমাদের সবসময় অনুপ্রেরণা দিয়েছে।😇

স্যারের এই নতুন অর্জনে আমরা ভীষণ গর্বিত! ❤️
শুভকামনা রইলো নতুন যাত্রার জন্য।✨

সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনে অটুট থাকুক বিশ্বব্রহ্মাণ্ড।সবাইকে শারদীয় শুভেচ্ছা।
01/10/2025

সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনে অটুট থাকুক বিশ্বব্রহ্মাণ্ড।
সবাইকে শারদীয় শুভেচ্ছা।

✨ ঈদ মোবারক! ✨সকলকে ঈদুল আযহা এর শুভেচ্ছা। বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়।
06/06/2025

✨ ঈদ মোবারক! ✨
সকলকে ঈদুল আযহা এর শুভেচ্ছা।

বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়।

"মাঠ কাঁপাবে দুই শের,বাগেরহাট বনাম সাতক্ষীরা–শেষ হাসি কার?বাঘের গর্জনে মুখরিত হবে খাজার মাঠ–গুঁড়ি গুঁড়ি গর্জন নয়,এবার আস...
20/05/2025

"মাঠ কাঁপাবে দুই শের,
বাগেরহাট বনাম সাতক্ষীরা–শেষ হাসি কার?
বাঘের গর্জনে মুখরিত হবে খাজার মাঠ–গুঁড়ি গুঁড়ি গর্জন নয়,
এবার আসবে আসল 'বাঘের ডাক'!"

#বাঘেরডাক
#বাগেরহাট_স্টুডেন্ট_ফোরাম
#সাতক্ষীরা_অ্যাসোসিয়েশন
#ফুটবল_যুদ্ধ
#শেরের_লড়াই

প্রিয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ,আগামী ১৭ই এপ্রিল (সি এবং ডি ইউনিট) এবং ১৮ই এপ্রিল (এ এবং বি ইউনিট) ...
15/04/2025

প্রিয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ,

আগামী ১৭ই এপ্রিল (সি এবং ডি ইউনিট) এবং ১৮ই এপ্রিল (এ এবং বি ইউনিট) অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) এর একক ভর্তি পরীক্ষা এবং এ উপলক্ষে তোমরা যারা বাগেরহাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসবে তাদের জানাই আমাদের বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো প্রয়োজনীয় প্রশ্ন ও জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় নিম্নোক্ত হেল্পলাইন নম্বরসমূহে যোগাযোগ করতে পারো। তা হতে পারে যাতায়াত সংক্রান্ত,আবাসন কিংবা খাবারের সমস্যা।
তোমাদের সকলের জন্য শুভকামনা।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ—এই ...
30/03/2025

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ—এই আনন্দের পরশ সবার মাঝে ছড়িয়ে পড়ুক,হৃদয়ে গেঁথে থাকুক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।

আমাদের প্রিয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্ম, বর্ণ, শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মিলনস্থল এই দেশ। ঈদের এই পবিত্র দিনে আসুন,আমরা প্রতিজ্ঞা করি—ভ্রাতৃত্ব,ভালোবাসা ও সহমর্মিতার ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো।

ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে,সমাজে বিভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর সুযোগ দেয়।আসুন,আমরা ঈদের শিক্ষাকে ধারণ করি,পরস্পরের পাশে দাঁড়াই এবং মানবতার কল্যাণে কাজ করি।সুতরাং সকলের প্রতি উদ্ধত আহ্বান,ঈদের এই আনন্দ ভাগ করে নেই সবার সঙ্গে,গড়ে তুলি ভালোবাসা ও একতার সমাজ।

সকলের জীবন হোক সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি!

✨ ঈদ মোবারক! ✨

শুভেচ্ছান্তে,

বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়।

প্রিয় সুধী,আসসালামু আলাইকুম।সবাইকে আত্মশুদ্ধি,আত্মসংযম ও ত্যাগের মাস মাহে রমযানের প্রীতি ও শুভেচ্ছা।আশাকরি সবাই ভালো আছে...
05/03/2025

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম।
সবাইকে আত্মশুদ্ধি,আত্মসংযম ও ত্যাগের মাস মাহে রমযানের প্রীতি ও শুভেচ্ছা।
আশাকরি সবাই ভালো আছেন,সুস্থ আছেন।আজ ৫ই মার্চ ২০২৫,রোজ বুধবার "বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয়"-পরিবার এর পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে ইফতার-মাহফিল ও ২৪ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের কৃতি সন্তান খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সুযোগ্য সিনিয়র শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ স্যার,উপস্থিত ছিলেন অত্র স্টুডেন্ট ফোরাম এর সম্মানিত উপদেষ্টা আজমুল হুদা আজাদ,সাবেক সভাপতি ফজলে রাব্বি শাকিল সহ অন্যান্য
কার্যকরী সদস্যবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি দ্বীপ সাহা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো: ফারদিন আহমেদ দিপন।

অনুষ্ঠানের সূচনালগ্নে শ্রদ্ধেয় স্যার ও উপদেষ্টা মহোদয় সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।বক্তব্যে আগামীর দিনগুলোতে ক্ষুধামুক্ত,দারিদ্র্যতামুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে শিক্ষকসহ শিক্ষার্থীসমাজের অংশীদারিত্বমূলক অংশগ্রহণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।এছাড়া অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সেবা,উন্নয়ন ও সমৃদ্ধির রঙ্গে সংগঠনকে আলোকিত করার পাশাপাশি আগামীর দিনগুলোতে সংগঠনের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সম্ভাব্য গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিজ্ঞ ব্যক্তিবর্গ আলোচনা করেন।এছাড়া উপস্থিত সুধীমন্ডলী আমন্ত্রিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অতিথিবৃন্দের পক্ষ থেকে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং আগামীর দিনগুলোতে সংগঠনের স্বার্থে সকল ক্ষেত্রে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।উল্লেখ্য,আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠান আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ চলমান রাখতে সকলের সাহায্য কামনা করেন।পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়।

#আমরা_বাগেরহাইট্টা
#জন্মভূমির_বন্ধন_হৃদয়ের_স্পন্দন

প্রিয় সুহৃদ, রহমত,মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান মাস । আত্মশুদ্ধি , আত্মসংযম এর মাসে...
02/03/2025

প্রিয় সুহৃদ,
রহমত,মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান মাস । আত্মশুদ্ধি , আত্মসংযম এর মাসে আসছে আগামী ৫ ই মার্চ ২০২৫ রোজ বুধবার বাগেরহাট স্টুডেন্ট ফোরাম এর পক্ষ থেকে নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর, ও ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।

যোগাযোগঃ
মোঃ ফারদিন আহমেদ দিপন
মোবাঃ ০১৫৮০৮৫৫৮০৭
সাধারণ সম্পাদক
বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়।

25/02/2025

আসসালামু আলাইকুম,
প্রিয় বাগেরহাটবাসী,আশা করি ভালো আছেন। গত ২৫ই ফেব্রুয়ারি-২০২৫ রোজ মঙ্গলবার বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়ের ফেব্রুয়ারি মাসের ২য় মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে বাগেরহাট স্টুডেন্ট ফোরামের ২০২৪-২০২৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। উক্ত মিটিংয়ে উপস্হিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ-

📍২৪ ব্যাচের অরিয়েন্টেশন এর নির্ধারিত তারিখ ছিলো ২৬শে ফেব্রুয়ারি,রোজ বুধবার -২০২৫। কিন্তু অল্প সময়ের ব্যাবধানেই দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। যার ফলশ্রুতিতে এই অল্প সময়ের মধ্যে দুটি প্রোগামে অংশগ্রহণ সবার জন্যেই কিছুটা বিব্রত কর। এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী ৫ ই মার্চ ২০২৫ রোজ বুধবার বাগেরহাট স্টুডেন্ট ফোরাম নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর, ও ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।

রেজিষ্ট্রেশন এর শেষ সময় ২রা মার্চ।

যোগাযোগঃ
মোঃ ফারদিন আহমেদ দিপন
মোবাইলঃ ০১৫৮০৮৫৫৮০৭
সাধারণ সম্পাদক
বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়।

আসসালামু আলাইকুম, প্রিয় বাগেরহাটবাসী,আশা করি ভালো আছেন। গত ১৪ই জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা...
16/01/2025

আসসালামু আলাইকুম,
প্রিয় বাগেরহাটবাসী,আশা করি ভালো আছেন। গত ১৪ই জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার বাগেরহাট স্টুডেন্ট ফোরাম,খুলনা বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি মাসের প্রথম মিটিং অনলাইনে অনুষ্ঠিত হয়।উক্ত মিটিংয়ে বাগেরহাট স্টুডেন্ট ফোরামের ২০২৪-২০২৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।উক্ত মিটিংয়ে উপস্হিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ-
১।২৪ ব্যাচের অরিয়েন্টেশন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ।
২।২৪ ব্যাচের ডেটাবেজ তৈরি।
৩।সংগঠনের অগ্রগতির স্বার্থে সম্ভাব্য গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে মতামতগ্রহণ।

প্রিয় ২০২৪ ব্যাচের ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ,আগামী ১১ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
08/01/2025

প্রিয় ২০২৪ ব্যাচের ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ,

আগামী ১১ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর একক ভর্তি পরীক্ষা এবং এ উপলক্ষে তোমরা যারা বাগেরহাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসবে তাদের জানাই আমাদের বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো প্রয়োজনীয় প্রশ্ন ও জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় নিম্নোক্ত হেল্পলাইন নম্বরসমূহে যোগাযোগ করতে পারো।তা হতে পারে যাতায়াত সংক্রান্ত,আবাসন কিংবা খাবারের সমস্যা।
তোমাদের সকলের জন্য শুভকামনা।

Address

Khulna University
Khulna
9208

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাগেরহাট স্টুডেন্ট ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category