Govt. M.M City College Alumni Association

Govt. M.M City College Alumni Association আমার কলেজ🧑‍🎓আমার ভবিষ্যতের সোপান✊

17/09/2026

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে এইচএসসিতে ভর্তির যোগ্যতা অর্জনকারী সকল মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 🎉💐

❤️❤️শুভ জন্মষ্টমী.....😊❤️🙏      ___ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের  আর্বিভাব তিথি/জন্ম তিথি উপলক্ষে জন্মাষ্টমীর এই শুভ মুহূর...
04/09/2026

❤️❤️শুভ জন্মষ্টমী.....😊❤️🙏

___ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি/জন্ম তিথি উপলক্ষে জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন,,❤️❤️

21/08/2026

শোক সংবাদ

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, সিটি কলেজের এইচএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থী ও নিরালা হাজিবাড়ি নিবাসী মাসুম হায়দারের মমতাময়ী মা আজ সকালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার জানাজার নামাজ আজ আসর বাদ নিরালা হাজিবাড়ি মসজিদে অনুষ্ঠিত হবে।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Congratulations ❤️❤️❤️Mirza Fakhrul Islam Alamgir দেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি
20/08/2026

Congratulations ❤️❤️❤️
Mirza Fakhrul Islam Alamgir
দেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি

27/07/2026

স্মৃতিরা কখনো পুরোনো হয় না, শুধু নতুন করে ফিরে আসার অপেক্ষায় থাকে। ✨

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী–২০২৬ ছিল প্রজন্মের পর প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের এক অনন্য মিলনমেলা। হাসি, গল্প, ভালোবাসা আর অসংখ্য স্মৃতিময় মুহূর্তে দিনটি হয়ে উঠেছিল সত্যিই বিশেষ।

যারা এই সুন্দর আয়োজনের অংশ হয়েছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আবারও দেখা হবে, নতুন কোনো আয়োজনে।

একটি পরিবার, অসংখ্য স্মৃতি।💙

Congratulations 🇪🇸👏⚽Spain❤️❤️❤️
19/07/2026

Congratulations 🇪🇸👏⚽
Spain❤️❤️❤️

ঈদ পুনর্মিলনী ২০২৬হোটেল টাইগার গার্ডেন ০৩. ০৭. ২০২৬
06/07/2026

ঈদ পুনর্মিলনী ২০২৬
হোটেল টাইগার গার্ডেন
০৩. ০৭. ২০২৬

IELTS- ছাড়াই ফুল ফান্ডেড ৪০টি স্কলারশিপের আবেদন (২০২৫–২০২৬)১. Türkiye Bursları Scholarships (Turkey)আয়েল্টস প্রয়োজন ন...
06/07/2026

IELTS- ছাড়াই ফুল ফান্ডেড ৪০টি স্কলারশিপের আবেদন (২০২৫–২০২৬)

১. Türkiye Bursları Scholarships (Turkey)
আয়েল্টস প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে।
যোগ্যতা: ন্যূনতম GPA ৩.০/৪.০, মোটিভেশন লেটার, দুইটি রেফারেন্স, পাসপোর্ট, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI (Medium of Instruction) সার্টিফিকেট বা ইংরেজি প্রফিশিয়েন্সি লেটার।
ওয়েবসাইট: https://www.turkiyeburslari.gov.tr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ফুল-ফান্ডেড: টিউশন, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, Turkish ভাষা কোর্স + ফ্লাইট।

২. MEXT Scholarship (Japan)
আয়েল্টস লাগে না। জাপানি বা ইংরেজি ভাষা সাক্ষাৎকারের মাধ্যমে apply করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.০, হেলথ সার্টিফিকেট, রেফারেন্স লেটার, স্টাডি প্ল্যান।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Undergraduate / Postgraduate / PhD; জাপানে পড়াশোনার সুযোগ + সরকারি স্কলারশিপ।

৩. DAAD Scholarship (Germany)
অনেক প্রোগ্রামে আয়েল্টস ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার, সিভি, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.daad.de
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master / PhD বা রিসার্চ-ভিত্তিক পড়াশোনার জন্য; টিউশন ফ্রি বা কম-খরচ, মাসিক বৃত্তি, রিসার্চ/ভর্তি-সহায়তা।

৪. Stipendium Hungaricum (Hungary)
IELTS ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://stipendiumhungaricum.hu
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ইউরোপে পড়াশোনার সুযোগ: টিউশন ফ্রি, ভাতা বা আবাসন/আবাসন-ভাতা, স্বাস্থ্যবিমা।

৫. Swiss Government Excellence Scholarships (Switzerland)
IELTS প্রয়োজন নেই ইংরেজি-মাধ্যম প্রোগ্রামে।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Postgraduate / PhD / Research জন্য — সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়সমূহে পড়াশোনার সুযোগ।

৬. Eiffel Excellence Scholarship (France)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: উচ্চ রেজাল্ট, মোটিভেশন লেটার, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা।
ওয়েবসাইট: https://www.campusfrance.org
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master’s / PhD; ফরাসি বা ইংরেজি প্রোগ্রামে opportunities।

৭. Government of Ireland Scholarship (Ireland)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://hea.ie
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে Master’s বা PhD-র জন্য স্কলারশিপ সুযোগ।

৮. ADB–Japan Scholarship (Asia-Pacific)
IELTS না থাকলেও আবেদনযোগ্য।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, কাজের অভিজ্ঞতা, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org/.../careers/japan-scholarship-program...
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Asia–Pacific অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য Master’s-level বৃত্তি + সুযোগ।)

৯. Global Korea Scholarship (South Korea)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: GPA ≥ ৩.০, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinkorea.go.kr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s বা PhD-র জন্য — আন্তর্জাতিক আবেদন করা যায়, ফান্ডিং + সুযোগ।

১০. OIC–IsDB Scholarship (Islamic Development Bank)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: উচ্চ একাডেমিক ফলাফল, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.isdb.org/scholarships
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s, PhD বা Post-doc; tuition, living allowance, travel, books/material support থাকে।

১১. Chinese Government Scholarship (CSC)
ইংরেজি-মাধ্যমে পড়া হলে আয়েল্টস লাগে না।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইংরেজি টেস্ট।
ওয়েবসাইট: https://www.campuschina.org

১২. Chevening Scholarship (UK)
আবেদনের সময় IELTS প্রয়োজন নেই; পরবর্তীতে প্রমাণ দিতে হয়।
যোগ্যতা: কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা, রেফারেন্স, ইউনিভার্সিটি অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইংরেজি-মাধ্যম ডিগ্রি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.chevening.org

১৩. Fulbright Foreign Student Program (USA)
কিছু ক্ষেত্রে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: উচ্চতর একাডেমিক রেকর্ড, রেফারেন্স, স্টেটমেন্ট অব পারপাস।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org

১৪. Erasmus Mundus Joint Master’s (Europe)
অনেক প্রোগ্রামে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি ইংরেজি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue

১৫. University of Brunei Darussalam Scholarship (Brunei)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://ubd.edu.bn/admission/graduate/

১৬. Hokkaido University Scholarship (Japan)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক ফলাফল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.oia.hokudai.ac.jp

১৭. ANSO Scholarship (China)
ইংরেজি-মাধ্যমে ডিগ্রি থাকলে IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, গবেষণা প্রস্তাব, সুপারিশপত্র।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.anso.org.cn/programmes/talent/scholarship

১৮. Gates Cambridge Scholarship (UK)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়।
যোগ্যতা: উচ্চ একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব, নেতৃত্বের প্রমাণ।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.gatescambridge.org

১৯. Rhodes Scholarship (UK)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: নেতৃত্বগুণ, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk

২০. Orange Knowledge Programme (Netherlands)
IELTS বাধ্যতামূলক নয় যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nuffic.nl/.../orange-knowledge-programme...
২১. MIPLC DAAD Scholarship (Germany)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: আইন বিষয়ের শিক্ষার্থী, ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.miplc.de/

২২. SI Global Professionals Scholarship (Sweden)
IELTS প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://si.se/en/apply/scholarships

২৩. University of Helsinki Scholarship (Finland)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.helsinki.fi/en/admissions

২৪. University of Oslo Scholarships (Norway)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.uio.no/english

২৫. University of Alberta Graduate Scholarships (Canada)
IELTS ছাড়াও আবেদন করা যায়, বিভাগভেদে।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার সম্মতি।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.ualberta.ca/graduate-studies

২৬. Lester B. Pearson International Scholarship (Canada)
IELTS প্রয়োজন নেই যদি আগের শিক্ষা ইংরেজিতে হয়।
যোগ্যতা: নেতৃত্বগুণ, একাডেমিক উৎকর্ষ, স্কুলের মনোনয়ন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://future.utoronto.ca/pearson

২৭. University of Sydney International Scholarship (Australia)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.sydney.edu.au/scholarships

২৮. University of Melbourne Graduate Research Scholarship (Australia)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, গবেষণা প্রপোজাল।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://study.unimelb.edu.au/how-to-apply/fees?in_c=mm

২৯. Monash University Research Scholarship (Australia)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার অনুমোদন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.monash.edu/graduate-research

২৯. EPFL Excellence Fellowship (Switzerland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, রিসার্চ ফোকাস।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.epfl.ch/education/master/

৩০. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
IELTS প্রয়োজন নেই যদি ইংরেজি-মাধ্যমে পড়া হয়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://ethz.ch/en/studies/master.html

৩১. Italian Government Scholarship (Italy)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://studyinitaly.esteri.it

৩২. Polish Government Scholarship (Poland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://nawa.gov.pl

৩৩. SIIT Scholarship (Thailand)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.siit.tu.ac.th

৩৪. VinUniversity Scholarship (Vietnam)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://vinuni.edu.vn

৩৫. Hamad Bin Khalifa University Scholarship (Qatar)
IELTS না থাকলেও আবেদন করা যায়।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ডিগ্রি, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.hbku.edu.qa

৩৭. New Zealand Government Scholarship (New Zealand)
IELTS ছাড়াও আবেদনযোগ্য।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nzscholarships.govt.nz

৩৮. Australia Awards Scholarship (Australia)
IELTS বাধ্যতামূলক নয়, তবে সুবিধাজনক।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

৩৯. Kuwait Government Scholarship (Kuwait)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, নাগরিক পরিচয়, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://mohe.edu.kw

৪০. ADB–University of Tokyo Scholarship (Japan)
IELTS লাগেনা যদি ইংরেজি মাধ্যমে ডিগ্রি হয়।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org

Türkiye Scholarships is considered to be the most comprehensive scholarship program in the world with the provision of university and department placement, monthly stipend, tuition fee, health insurance, accommodation, Turkish language course, once-off flight ticket and free academic and cultural p...

06/07/2026

ঈদ পুনর্মিলনী ২০২৬
হোটেল টাইগার গার্ডেন
০৩. ০৭. ২০২৬

আজ  (৬ জুলাই) দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রগতিশীল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক এস.এম.এ. মজিদের ৫৮তম মৃত্যুব...
05/07/2026

আজ (৬ জুলাই) দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রগতিশীল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক এস.এম.এ. মজিদের ৫৮তম মৃত্যুবার্ষিকী। খুলনার ইতিহাসে যাঁর নাম লেখা আছে সাহস, প্রজ্ঞা, ত্যাগ আর মানবিকতার অমলিন স্বর্ণাক্ষরে। সেই মহান কর্মবীরকে আজকের প্রজন্ম প্রায় ভুলতে বসেছে। অথচ তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আজও আলো ছড়াচ্ছে খুলনার প্রতিটি প্রান্তে।

খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে এক ঐতিহ্যবাহী ফকির পরিবারে জন্মগ্রহণ করেন শাহ মোস্তফা আহমদ মজিদ। তাঁর বাবা শাহ মোবারক আলী ছিলেন নড়াইল এস্টেটের উচ্চপদস্থ কর্মকর্তা। গোপালগঞ্জ মিশনারি স্কুল এবং খুলনা জিলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাস করে তিনি ভর্তি হন কলকাতার প্রখ্যাত প্রেসিডেন্সি কলেজে। ছাত্রজীবনে বেকার হোস্টেলে অবস্থানকালে দারিদ্র্যপীড়িত সহপাঠীদের সহায়তায় নিজের অর্থ ব্যয় করতে কখনো দ্বিধা করেননি।

কলেজে পড়াকালীন সময়েই তিনি যুক্ত হন ছাত্র রাজনীতিতে। ১৯৩৬ সালে গঠিত ‘নিখিল বঙ্গ মুসলিম ছাত্র ফেডারেশন’- এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালের মোহাম্মদ আলী পার্ক সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি, যেখানে এ.কে. ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর বক্তৃতা ও নেতৃত্বে মুগ্ধ হয়ে তাঁকে অল ইন্ডিয়া মুসলিম ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত করেন।

১৯৪৭ সালের দেশ বিভাগে খুলনা ভারতভুক্ত হওয়ার খবর শোনার পর মুসলমান সমাজে উৎকণ্ঠার সৃষ্টি হয়। এস.এম.এ. মজিদ তাঁর মৌলবীপাড়া বাসভবনে বসে বাউন্ডারি কমিশনে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেন।পরে খান এ সবুর ও তাঁর নেতৃত্বে এবং এ.কে. ফজলুল হকের সহায়তায় ১৮ আগস্ট কোলকাতা বেতারে ঘোষণা আসে যে খুলনা-যশোর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। খুলনা-যশোর যদি সেদিন পাকিস্তানে অন্তর্ভুক্ত না হতো, তাহলে আজকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাসই ভিন্ন হতো।

দেশ বিভাগের পর শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল যুগান্তকারী। জেলা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে খুলনার শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন। প্রতিষ্ঠা করেন আজম খান কমার্স কলেজ, খুলনা সিটি কলেজ, খুলনা ল’ কলেজ, তেরখাদা নর্থ খুলনা কলেজ, শহীদপুর খান এ সবুর হাই স্কুল, নর্থ খুলনা হাই স্কুল (নিজ পৈত্রিক সম্পত্তিতে) সহ বহু প্রতিষ্ঠান। তাঁর মায়ের ও ভাইয়ের নামে বারাসাত গ্রামে গড়ে তোলেন দুটি প্রাথমিক বিদ্যালয়।

রাজনীতির মাঠে বারবার প্রতিকূলতার মুখোমুখি হয়েও জনসেবা থেকে পিছু হটেননি। ১৯৫৪ ও ১৯৬৫ সালের নির্বাচনে স্থানীয় স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে পরাজিত হলেও পরে বৃহত্তর খুলনা থেকে বিপুল ভোটে এম.এন.এ নির্বাচিত হন।

ধনাঢ্য পরিবারে জন্ম নিয়েও নিজের জন্য কিছু রাখেননি তিনি। খুলনায় স্ত্রীর ও কন্যার জন্য একটি জমিও রেখে যাননি। তাঁর জীবন ছিল নিঃস্বার্থ ত্যাগ ও মানবকল্যাণে উৎসর্গিত।

১৯৬৮ সালের ৬ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত সাড়ে ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ৭ জুলাই খুলনার টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

খুলনা গেজেট/এএজে

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Govt. M.M City College Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share