St. Joseph’s High School, Khulna

St. Joseph’s High School, Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St. Joseph’s High School, Khulna, School, ২৫, আহসান আহমেদ রোড, খুলনা, Khulna.

ইফতার ও দোয়া মাহফিল-২০২৪।গত কয়েকদিনে আমাদের প্রধান শিক্ষকের স্ত্রী (আমাদের বড় ভাইয়ের মা),আমাদের একজন ভাইয়ের মা একজন ভাইয়...
27/03/2024

ইফতার ও দোয়া মাহফিল-২০২৪।
গত কয়েকদিনে আমাদের প্রধান শিক্ষকের স্ত্রী (আমাদের বড় ভাইয়ের মা),আমাদের একজন ভাইয়ের মা একজন ভাইয়ের বাবা,ইন্তেকাল করেছেন।অসুস্থ রয়েছেন অনেকের পিতা/মাতা/আত্মীয়/স্বজন।

এহেন পরিস্থিতিতে আমাদের সদ্যপ্রয়াত নিকট আত্মীয়, স্যারের স্ত্রী আমাদের ভাইয়ের মা এবং আরেক ভাইয়ের বাবাসহ,অসুস্থ সকলের পিতামাতা আত্মীয় স্বজনের সুস্থতা এবং মৃতদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল আয়োজন করতে চলেছি।

উক্ত দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বিদ্যালয় অডিটোরিয়ামে।

♦️তারিখ-৫ই,এপ্রিল২৪।বিকাল-৫ টায়

দোয়া এবং ইফতার মাহফিলে একটি খরচ রয়েছে তাই পুরো আয়োজনে অংশগ্রহণের জন্য, নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি থাকছে👉

♦️নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি-২৫০৳

রেজিষ্ট্রেশন স্পট👉

♦️মানিক দার রুম
♦️সময়-প্রতিদিন (১০-১)
♦️রেজিষ্ট্রেশন লাস্ট ডেট-২রা এপ্রিল,২০২৪।

জরুরী যোগাযোগ-

♦️মোস্তফা আহসান হাবিব -(ব্যাচ-২০)
০১৭৫৮৭৬৭৫০৯

♦️মাজেদুল ইসলাম (ব্যাচ-২১)
০১৯৯৮৯০৯৯৭৫০

♦️আহনাফ আঞ্জুম (ব্যাচ-২২)
০১৭৮৯৪৬১৮৭৯

♦️মোঃ আওসাফ (ব্যাচ-২৩)
০১৯১৭৮০৭৬৬২

♦️তাসফিকুজ্জামান ব্যাচ-(২৪)
০১৭১২৭৩১০৫৬

সৌজন্যে : আহসান হাবীব। ( ব্যাচ: ২০)

ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের গৌরবময় অর্জনসমূহকে ধরে রাখতে এগিয়ে যাচ্ছে একদল তরুণ । বিদায় ঘন্টা বাজতে আর কিছু...
20/09/2023

ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের গৌরবময় অর্জনসমূহকে ধরে রাখতে এগিয়ে যাচ্ছে একদল তরুণ । বিদায় ঘন্টা বাজতে আর কিছুটা মূহুর্তের অপেক্ষা মাত্র!--

" জোসেফিয়ান ব্যাচ'২৪ "

অনিচ্ছা থাকা সত্ত্বেও ছাড়তে হবে এই প্রিয় ক্যাম্পাস,ছাড়তে হবে স্বর্ণালী স্মৃতির সাক্ষী থাকা প্রিয় শিক্ষকদের।স্কুল জীবনটা মনে চিরদিনের জন্য সমাদৃত থাকে।প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানিয়ে আপন করে নেই আমরা। ইটের উপর ইট বসিয়ে বাহিরে থেকে একাডেমি ভবন গুলোকে এক-একটি জড় পদার্থ মনে হলেও আমাদের কাছে তা আমৃত্যু জীবন্ত।

১লা জানুয়ারি ২০১৬; মুখে এক গাল হাসি আর এক বুক ভরা স্বপ্ন নিয়ে বাবা-মার হাত ধরে যে যাত্রা শুরু করেছিল ব্যাচ'২৪ তা প্রায় তার গন্তব্যে পৌঁছে গিয়েছে! আগামীকাল অর্থাৎ ২১শে সেপ্টেম্বর ২০২৩ ; চিরদিনের জন্য যাত্রা বিরতি দিবে ব্যাচ'২৪!

বিদায়বেলা সেই গাল ভরা হাসি আর বুক ভরা স্বপ্ন নিয়ে আমরা সকল অভিযাত্রীকে আলিঙ্গন করতে চাই,গেয়ে উঠতে চাই সমস্বরে বিদায়ের গান!!

তাই সকল অভিযাত্রীর প্রতি সবিনয় অনুরোধ, এই মাহেন্দ্রক্ষণে আমাদের হতাশ করবেন নাহ!
ভালোবাসা অবিরাম💗! ---

শ্রেণিকক্ষে উপস্থিতি: সকাল ৮ ঘটিকা

তাসনিমুল ইসলাম আয়ান।
এস.এম.ইলতিমাস সাবাহ।
সমাদৃত'২৪

০১/০১/২০১৬ - ২১/০৯/২০২৩ ; সমাপ্ত

খুলনার সনামধন্য স্কুল গুলোর অংশগ্রহণে আয়োজিত খুলনা স্পোর্টস লিগ ২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা সেন্ট জোস...
19/09/2023

খুলনার সনামধন্য স্কুল গুলোর অংশগ্রহণে আয়োজিত খুলনা স্পোর্টস লিগ ২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়।

ফাইনালে ম্যাচে খুলনা জিলা স্কুল প্রাঙ্গনে খুলনা কালেক্টর স্কুলকে ৩-০ গোলের ব্যাবধানে হারিয়ে বিজয় নিশ্চিত করে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠানটি।
গোলদাতারা হলেন; একরামুল মোল্লা(২), নাফিজ হাওলাদার নিলয়(১)।

08/09/2023

শোকসংবাদ!!

অত্র বিদ্যালয়ের এস.এস.সি ২২ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম ইভান গত ৫ই সেপ্টেম্বর আনুমানিক ৮ থেকে ৯ ঘটিকার মধ্যে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তার মৃত্যুতে জোসেফিয়ান পরিবার গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুল-ক্রুটি মাফ করে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

আমিন।।

নতুন সূর্যের আগমনী ও উজ্জ্বল নক্ষত্রের বিদায়…দীর্ঘসময় পর আজ স্কাউট দলের এসপিএল পদ থেকে বিদায় নিলেন নিরব হাসান ফাহিম (২০২...
22/02/2023

নতুন সূর্যের আগমনী ও উজ্জ্বল নক্ষত্রের বিদায়…

দীর্ঘসময় পর আজ স্কাউট দলের এসপিএল পদ থেকে বিদায় নিলেন নিরব হাসান ফাহিম (২০২১-২০২৩)

সেই সাথে পরবর্তী এসপিএল নির্বাচিত করা হয়েছে তাসনিমুল ইসলাম আয়ান কে...

SPL- Tasnimul Islam Ayan
ASPL- S.M. Tasfikuzzaman
PL- Mehedi Hasan
APL- Nasif Hasan & Redwan Rahman

ভাষা আন্দোলন এর ৭১ বছর পর আজও শহীদের রক্তে লেখা স্মৃতি শুকিয়ে যায়নি।শহীদের সেই আত্মত্যাগ কে সম্মান জানাতে, খুলনা সেন্ট জ...
21/02/2023

ভাষা আন্দোলন এর ৭১ বছর পর আজও শহীদের রক্তে লেখা স্মৃতি শুকিয়ে যায়নি।

শহীদের সেই আত্মত্যাগ কে সম্মান জানাতে, খুলনা সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ে সকাল ৭ টায় যথাক্রমে শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত, শপথ, র‍্যালি ইত্যাদি শেষে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অতঃপর অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করে।

এর পর শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

18/02/2023
13/02/2023

বার্ষিক প্রীতিভোজ ২০২৩ এর এক সুন্দর মূহুর্ত🎵

বার্ষিক প্রীতিভোজ ২০২৩
06/02/2023

বার্ষিক প্রীতিভোজ ২০২৩

Newspaper Olympiad is here!
06/02/2023

Newspaper Olympiad is here!

শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পত্রিকা উৎসব, দ্যা ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৩।
আঞ্চলিক সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে বাংলাদেশের ১৮ টি অঞ্চলে। ভেন্যু অঞ্চল অনুযায়ী দেখে নিন এই সপ্তাহে কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে নিউজপেপার অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড।

বরাবরের মতো এবছরও আমরা আসছি আপনার অঞ্চলে, পত্রিকা পাঠের বার্তা নিয়ে। খূঁজে বের করব কে হতে চলেছে এবারের দেশসেরা পত্রিকা বিশারদ!

৫ টি ক্যাটেগরিতে সববয়সী মানুষ অংশ নিতে পারবেন এই অলিম্পিয়াডে। আঞ্চলিক পর্বে অংশ নিতে রেজিষ্ট্রেশন করুন এখনই! রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুন- https://www.register.nnobd.org/

ক্যাটেগরি সমূহ:
ক- (৩য়-৫ম শ্রেণী)
খ- (৬ষ্ঠ -৮ম শ্রেনী)
গ- (৯ম-১০ম শ্রেনী)
ঘ- (১১শ- ১২শ শ্রেনী)
ঙ- (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)

সকল প্রতিযোগীর জন্য থাকছে স্ন্যাকস, সনদপত্র ও সৌজন্য উপহার।

আঞ্চলিক পর্বে বিজয়ীরা অংশ নিবেন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পত্রিকা উৎসবে।আঞ্চলিক পর্বে বিজয়ীদের জন্য থাকছে টি-শার্ট, মেডেল ও সনদপত্র। এছাড়া থাকছে দেশসেরা মিডিয়া পারসোনালিটিদের সাথে দেখা করার সুযোগ!

এবছর জাতীয় চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হবে মিডিয়া ক্যাম্প! এছাড়া থাকছে অসংখ্য পুরস্কার।

তাই আর দেরি কেন? এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন আর যুক্ত হয়ে যান দেশের সবচেয়ে বড় পত্রিকা উৎসবে!

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ২০২৩, ৩য় দিন  (৩১.০১.২৩) "(যেমন খুশি তেমন সাজো)"
05/02/2023

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩, ৩য় দিন (৩১.০১.২৩)

"(যেমন খুশি তেমন সাজো)"

Address

২৫, আহসান আহমেদ রোড, খুলনা
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Joseph’s High School, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category