করমদি মাধ্যমিক বিদ্যালয় Karamdi High School

  • Home
  • Bangladesh
  • Khulna
  • করমদি মাধ্যমিক বিদ্যালয় Karamdi High School

করমদি মাধ্যমিক বিদ্যালয় Karamdi High School Be Happy

08/09/2025

মেটা'র লন্ডন অফিসে চাকুরী পেলেন গাংনীর হুমায়ুন

ইচ্ছা থাকলে উপায় হয়" - এই প্রবাদটিকেই যেন বাস্তবে রূপ দিয়েছেন মেহেরপুরের কৃতিসন্তান হুমায়ুন কবির। হুমায়ুন কবির মেহেরপুর গাংনীর তেতুঁলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রাম থেকে উঠে এসে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান 'মেটা'-তে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য (লন্ডন) অফিসে যোগ দিয়েছেন।

​হুমায়ুন কবির সহড়াতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য জনাব বজলুর রহমান (হেবা মেম্বার)-এর সুযোগ্য সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। হুমায়ুন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র।

নিজের মেধা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

​ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল প্রতিষ্ঠান 'মেটা'-তে চাকরি পাওয়া বিশ্বজুড়ে প্রযুক্তিবিদদের কাছে একটি স্বপ্নের মতো। হুমায়ুন কবিরের এই সাফল্যে তার পরিবার, গ্রামবাসী এবং পুরো মেহেরপুরবাসী গর্বিত ও আনন্দিত। তার এই অর্জন প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

​এলাকাবাসী জানান, হুমায়ুনের এই সাফল্য প্রমাণ করে যে সুযোগ এবং সঠিক পরিচর্যা পেলে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

30/07/2025

গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন কে পুশইন করেছে বিএসএফ।।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে মথুরাপুর বিওপির অধীনস্থ ১৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের (জিআর নং ৬৯৩৪৪৮, মানচিত্র ৭৯এ/এ ৯) কাছ থেকে এ পুশ-ইন ঘটনার সূত্রপাত ঘটে।

জানা গেছে, পুশ-ইন হওয়া ব্যক্তিরা মূলত ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়াই লালমনিরহাট পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে পাড়ি জমিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারতের খড়কাবাহাদুর ক্যাম্প থেকে তাদের বিএসএফ কাজিপুর সীমান্তে এনে বাংলাদেশে পুশ-ইন করে।

পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়।

আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানার উজিরমনি ইদ্রিস আলী ছেলে ইকরামুল ইসলাম (৫৫), একই উপজেলার চচপাড়া গ্রামের আঃ কাদের ছেলে হাসিরুল (২৮),বারিসা গ্রামের সুবহান আলী ছেলে শাহ আলম।(১৮), কাচকালি ভানুর গ্রামের আঃ হামিদ ছেলে জাকির আলী(২৫), ঘেরবাড়ি গ্রামের ইব্রাহিম ছেলে উছিরুল (২৮),রতনদিঘী গ্রামের মৃত-ইসাহক মেয়ে ফাতেমা(৪০), রানীসংকেল উপজেলার বলতচা গ্রামের আকবর আলী ছেলে সোহেল (৩২),কাশিপুর গ্রামের ছলিম উদ্দিন ছেলে আঃ কাদের (৩০), নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রাজ শেখ ছেলে মহাসিন শেখ (৩১),সদর থানার কাঠাদূর গ্রামের টুটুল মন্ডল(৫৫),কালিয়া উপজেলার সিদ্দিক শেখ ছেলে বরকত শেখ (২২), যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলের তুহিন শেখ(২৬), একই গ্রামের ইলিয়াস মোল্লার মেয়ে ময়না(২২), খুলনা জেলার দিঘিলিয়া উপজেলার লাউহাটি গ্রামের একরাম হোসেনের মেয়ে লতা(২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন(২৮)।

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

একটা স্কুল, একটা রেজাল্ট, একটা প্রশ্ন—আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি?স্কুলটা আমার এলাকার, নাম তার “করমদি মাধ্যমিক বিদ্যালয়”...
10/07/2025

একটা স্কুল, একটা রেজাল্ট, একটা প্রশ্ন—আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি?

স্কুলটা আমার এলাকার, নাম তার “করমদি মাধ্যমিক বিদ্যালয়”।

ছোটবেলায় স্কুলের ঘণ্টা শুনে দৌঁড়ে যেতাম, ক্লাসের জানালায় বসে স্বপ্ন আঁকতাম—
কখনো শিক্ষক হবো, কখনো ইঞ্জিনিয়ার…
স্কুলের মাঠটা ছিল যুদ্ধের ময়দান, আর ক্লাসরুমটা ছিল ভবিষ্যতের খসড়া কাগজ।

কিন্তু আজ?
আজ যখন ২০২৫ সালের এসএসসি রেজাল্ট হাতে পাই,
হৃদয়টা মোচড় দিয়ে উঠে।

📝 চলুন দেখি করমদি মাধ্যমিক বিদ্যালয়ের পুরো SSC ফলাফলঃ
👥 মোট পরীক্ষার্থী: ৭৮ জন
🧾 পরীক্ষায় অংশ নিয়েছে: ৭৪ জন
✅ পাশ করেছে: ৪৩ জন
❌ অকৃতকার্য: ৩১ জন
🎓 জিপিএ ৫ পেয়েছে: মাত্র ১ জন
📊 মোট পাশের হার: ৫৮.১১%

🔍 বিষয়ভিত্তিক ফলাফল:
📚 মানবিক বিভাগ (Humanities)

পরীক্ষার্থী: ৪৯ জন
পাশ: মাত্র ১৮ জন
ফেল করেছে: ৩২ জন
অনুপস্থিত: ৩ জন
সর্বোচ্চ GPA: ৪.৬৭

🧪 বিজ্ঞান বিভাগ (Science)

পরীক্ষার্থী: ২৯ জন
পাশ করেছে: ২৫ জন
ফেল করেছে: ৪ জন
জিপিএ ৫ পেয়েছে: ১ জন
বেশিরভাগই ৪.০০-এর উপরে

📉 এই ফলাফল কী বলছে?
এটা কোনো সংখ্যা নয়, এটা একটা বিপদের ঘণ্টা।

এখানে কোনো একক ছাত্রের ব্যর্থতা নেই,
এটা একটা ব্যবস্থা ব্যর্থ হয়েছে,
একটা সমাজ পিছিয়ে গেছে,
একটা পরিচিত ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে।

স্কুলে শিক্ষক আছেন, কিন্তু উৎসাহ নেই।
বই আছে, কিন্তু আলো নেই।
ছাত্র আছে, কিন্তু দিকনির্দেশনা নেই।

🎯 তাহলে কী করা উচিত?
🔸 অভিভাবকদের এখন শুধু ফলাফলে কান্না করে থেমে গেলে চলবে না,
উনাদের জেগে উঠতে হবে—ঘুম ভাঙাতে হবে নিজ সন্তানদের।

🔸 শিক্ষক সমাজকে নতুন করে ভাবতে হবে—
স্কুলে ক্লাস না নিয়ে শুধু বেতন তুললে ভবিষ্যৎ তৈরি হয় না।

🔸 স্থানীয় তরুণরা—যারা এখন চাকরি বা ইউনিভার্সিটিতে পড়ছে—
তারা যেন একদিন অন্তত এই স্কুলে গিয়ে পড়ায়, আলোচনা করে, অনুপ্রাণিত করে।

🔸 উপজেলা শিক্ষা অফিসারদের পক্ষ থেকেও নিয়মিত মনিটরিং, উন্নয়ন প্রকল্প দরকার।

🌱 একটা ছোট্ট অনুরোধ:
আপনি যদি এই এলাকার মানুষ হন,
আপনি যদি শুধু একটাবার স্কুলের মাঠে দাঁড়িয়ে কিছু স্বপ্ন দেখেছিলেন,
তাহলে প্লিজ, আজই একটু দাঁড়ান—
“করমদি মাধ্যমিক বিদ্যালয়” আবার স্বপ্ন দেখুক, সেই সুযোগটুকু দিন।

❝ স্কুল শুধু ভবন নয়,
স্কুল মানে ভবিষ্যৎ তৈরির কারখানা।
আর যদি সেই কারখানার চিমনি থেকেই ধোঁয়া না উঠতে চায়,
তবে দেশটা যাবে কোথায়? ❞

📢 শেয়ার করুন, জানাতে দিন সবাইকে—
আমরা চুপ থাকলে কাল আর কেউ থাকবে না বলার মতো।


#শিক্ষা_হোক_সবার_অধিকার
#আমাদের_স্কুল_আমাদের_গর্ব
#মেহেরপুর

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউনকরমদী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমাদের সবার শ্রদ্ধাভাজন আলহাজ্ব শওকত ওসমান...
28/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমাদের সবার শ্রদ্ধাভাজন আলহাজ্ব শওকত ওসমান (কুটু) স্যার গতকাল রাত ৮:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

স্যার শুধু আমার বাবা- চাচাদের শিক্ষক ছিলেন না, আমারও শিক্ষক ছিলেন। স্যার কে আমি ২ বছর পেয়েছি শিক্ষক হিসেবে। তিনি ছিলেন সত্যিকারের একজন ভালো মানুষ — অত্র এলাকার অন্যতম সম্পদশালী ব্যক্তি হয়েও কখনো একটুও অহংকার করেননি। সবসময় বিনয়ী, পরিশীলিত ও মিষ্টভাষী ছিলেন।

আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

01/12/2023

নতুন শিক্ষা কারিকুলাম

® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি

২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি

® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
ধন্যবাদ সকলকে!!!!!

পুরোনো দিনের মানুষ....... এই জিনিস টা কেউ কখনও দেখেছেন???আমি দেখিনি 😓😓😓... এটাতে কি সত্যিই এভাবে রান্না হতো????
09/11/2023

পুরোনো দিনের মানুষ....... এই জিনিস টা কেউ কখনও দেখেছেন???
আমি দেখিনি 😓😓😓... এটাতে কি সত্যিই এভাবে রান্না হতো????

দেশের প্রান্তিক ৪৫ টি রেল স্টেশনের নাম সমূহঃ১) পঞ্চগড় ২) বিরল৩) চিলাহাটি ৪) বুড়িমারী ৫) মোগলহাট( বন্ধ) ৬) রমনা বাজার৭) ভ...
02/11/2023

দেশের প্রান্তিক ৪৫ টি রেল স্টেশনের নাম সমূহঃ

১) পঞ্চগড়
২) বিরল
৩) চিলাহাটি
৪) বুড়িমারী
৫) মোগলহাট( বন্ধ)
৬) রমনা বাজার
৭) ভুরুঙ্গামারী( বিলুপ্ত)
৮) ওল্ড কুড়িগ্রাম( বন্ধ)
৯) তিস্তামুখ ঘাট ( বিলুপ্ত)
১০) ফুলছড়ি ঘাট ( বন্ধ)
১১) রহনপুর
১২) চাপাইনবাবগঞ্জ
১৩) সিরাজগঞ্জ বাজার
১৪) রাইটাঘাট ( বিলুপ্ত)
১৫) সাড়াঘাট ( বিলুপ্ত)
১৬) গোদাগাড়ী ঘাট ( বিলুপ্ত)
১৭) দর্শনা ( এরপর ভারতের দিকে চলে গেছে)
১৮) বেনাপোল
১৯) খুলনা
২০) মংলা ( এখনও চালু হয়নি)
২১) কামারখালী ঘাট ( বন্ধ)
২২) ভাটিয়াপাড়া ঘাট
২৩) গোবরা
২৪) গোয়ালন্দ ঘাট
২৫) ভাঙ্গা ( বর্তমান আছে আগামীতে থাকবে না)
২৬) নারায়ণগঞ্জ
২৭) মোহনগঞ্জ
২৮) ঝারিয়া ঝাঞ্চাইল
২৯) জগন্নাথ গঞ্জ ঘাট ( বন্ধ)
৩০) ছাতক বাজার
৩১) শাহবাজপুর ( বন্ধ)
৩২) বাল্লা ( বন্ধ)
৩৩) হবিগঞ্জ ( বিলুপ্ত)
৩৪) বিলোনিয়া( বন্ধ)
৩৫) দোহাজারী( বর্তমানে আছে আগামীতে থাকবে না)
৩৬) চট্টগ্রাম
৩৭) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩৮) নাজিরহাট ঘাট
৩৯) কক্সবাজার ( শীঘ্রই হবে)
৪০) নোয়াখালী ✨
৪১) চাঁদপুর
৪৩) দেওয়ানগঞ্জ বাজার ( আগে বাহাদুরাবাদ ঘাট পযন্ত রেললাইন ছিল যা এখনও রেললাইন থাকলেও বাহাদুরাবাদ ঘাটে ট্রেন চলাচল করে না)
৪৪) ঢালারচর
৪৫) বালাসী ঘাট ( বন্ধ)

বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিশাল আকারের ডিজেল ইঞ্জিনটি কোন দেশ তৈরি করে, তা জানতে চাইলে অনেকে হয়ত বলবেন যে, এটি...
22/10/2023

বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিশাল আকারের ডিজেল ইঞ্জিনটি কোন দেশ তৈরি করে, তা জানতে চাইলে অনেকে হয়ত বলবেন যে, এটি নিশ্চিত আমেরিকা কিংবা রাশিয়ার কাজ। তবে মজার বিষয় হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিজেল ইঞ্জিনটি তৈরি করেছে ইউরোপের নোকিয়া কোম্পানির দেশ ফিনল্যান্ড। তাদের তৈরি (Wärtsilä-Sulzer RTA96-C) সিরিজের ডিজেল ইঞ্জিনের পাওয়ার আউটপুট ক্যাপাবিলিটি অবিশ্বাস্যভাবে ১,০৭,৩৮৯ হর্স পাওয়ার এবং এটি ৮০.০৮ মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে সক্ষম। এটি হচ্ছে মূলত একটি ১৪ সিলিন্ডারের টু-স্টোক টার্বোচার্জড লো-স্পীড ডিজেল ইঞ্জিন। এই জাতীয় ডিজেল ইঞ্জিন মূলত বিশাল আকারের কন্টেইনার জাহাজে ব্যবহার করা হয়। ১৪ সিলিন্ডারের এই সুপার জায়ান্টের উচ্চতা ১৩.৫ মিটার ও দৈর্ঘ্য ২৬.৫৯ মিটার এবং খালি অবস্থায় (ফুয়েল ব্যাতিত) এর ওজন ২,৩০০ টন। এই ইঞ্জিনের পিস্টনের ওজন ৫.৫ টন এবং ক্রাংকসেফটের ওজন ৩০০ টন। এই ইঞ্জিন চালাতে প্রতিদিন প্রায় ২৫০ টন (ডিজেল) ফুয়েল লাগে। ফনল্যান্ড এই সিরিজের ডিজেল ইঞ্জিন প্রথম সার্ভিসে আনে ২০০৬ সালে।

৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান
19/03/2023

৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান

😳ভাবা যায়?! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!! 😳 সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা...
27/02/2023

😳ভাবা যায়?! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!! 😳 সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িগোফ!! খাদি পান্জাবি পরা কি চেহেরা মনে মনে ভাবলাম!! আর আজ কি দেখলাম!! আমি ভেবেই পাচ্ছি না এই সাহেব টাইপ মানুষ কিভাবে অজো গায়ের এত গভীর চরিত্রগুলো লেখায় তুলে আনতে পারলেন??!!!
😵‍💫🙄😮
সৈয়দ ওয়ালীউল্লাহ,চল্লিশ দশকের লেখক। লালসালু,বহিপীর, চাঁদের অমাবস্যা,কাঁদো নদী কাঁদো এর জনক। ওয়ালীউল্লাহকে আপনি এমনিতে না চিনলেও পাঠ্যপুস্তকে লালসালুর নাম শোনেননি এমন হবে না। কি অসম্ভব রকম স্মার্ট ছিলেন এই মানুষটি দেখুন একটু। ওনার বেশীরভাগ উপন্যাস গ্রাম্য পটভূমিতে নাহয় মনস্তাত্ত্বিক। বিয়েও করেছিলেন একজন বিদেশিনীকে। সৃষ্টিকর্ম নিয়েই যার একগাদা কথা বলা যায়, সৃষ্টিকর্ম বাদেও সেই যুগে এমন হ্যান্ডসাম,স্মার্ট আর স্বাধীনচেতা মন মানসিকতার লেখক কল্পনা করা যায়?

সংগৃহীত

Address

Karamdi, Gangni, Meherpur
Khulna
7110

Website

Alerts

Be the first to know and let us send you an email when করমদি মাধ্যমিক বিদ্যালয় Karamdi High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category