Marketing Kotha - মার্কেটিং কথা

Marketing Kotha - মার্কেটিং কথা

Share

গল্পে শিখুন, আড্ডায় বুঝুন, ক্যাম্পেইনে জয়ী হন।
মার্কেটিং এর সব দিক এখানে সহজ ভাষায়।

19/12/2025

আপনি কি জানেন ChatGPT ব্যবহার করে আপনার দৈনন্দিন কাজ কতটা সহজ করা যায়?

এই ভিডিওতে আমি দেখাবো দৈনন্দিন ১০টি কাজ যেগুলো আপনি ChatGPT ব্যবহার করে দ্রুত এবং সহজভাবে করতে পারেন। প্রতিটি কাজের জন্য আমি ready-to-use prompts দেবো যা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন।

ভিডিওতে থাকছে:
⭕ ইমেইল লেখা সহজ করা
⭕ পার্সোনাল বাজেট প্ল্যান তৈরি
⭕ ক্লায়েন্ট মিটিংয়ের জন্য প্রিপারেশন
⭕ সোশ্যাল মিডিয়ার পোস্ট আইডিয়া তৈরি
⭕ দ্রুত রিসার্চ এবং নোট নেওয়া
⭕ এবং আরও অনেক কিছু…

ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন AI টিপসের জন্য।

09/07/2025

"A Diamond Is Forever" – ভালোবাসাকে চিরস্থায়ী করে তোলার গল্প
(মার্কেটিং দুনিয়া বদলে দেওয়া গল্প: ৩)

১৯৪৭ সাল।

যুদ্ধ শেষে পৃথিবী একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছে।

মানুষের জীবনে ভালোবাসা ছিল ঠিকই, কিন্তু সেই ভালোবাসা প্রকাশের কোনও নির্দিষ্ট প্রতীক তখনও তৈরি হয়নি।

বিয়ের আংটিতে হীরা থাকা ছিল বিলাসিতা, খুব সাধারণ কোনো রীতি ছিল না।

ঠিক তখনই De Beers সামনে নিয়ে এল এক অসাধারণ স্লোগান –
"A Diamond Is Forever"

মাত্র ছয়টি শব্দ। অথচ এত শক্তিশালী যে তা বদলে দিল ভালোবাসা প্রকাশের ধরন, বদলে দিল একটা পুরো ইন্ডাস্ট্রি।

এই ক্যাম্পেইনের মাধ্যমে De Beers মানুষকে বোঝাতে সক্ষম হয় –
যদি ভালোবাসা চিরস্থায়ী হয়, তবে তা প্রকাশের মাধ্যমটাও চিরস্থায়ী হওয়া উচিত। আর তার প্রতীক হতে পারে হীরার মতো অবিনশ্বর কিছু।

চলচ্চিত্র, ম্যাগাজিন, প্রেমের কবিতা কিংবা সেলিব্রেটিদের আঙুল –
সব জায়গায় ছড়িয়ে গেল হীরার আংটির গল্প।
বিয়ের প্রস্তাব মানেই হীরার আংটি – এই ভাবনাটি ধীরে ধীরে হয়ে উঠল নতুন রীতি।

এই ক্যাম্পেইন শুধু বিক্রি বাড়ায়নি, গড়ে তুলেছে এক সংস্কৃতি।

আজও পৃথিবীর প্রায় প্রতিটি দেশে বিয়ের আংটিতে হীরা থাকাটাই যেন "নিয়ম"।
এবং সেই নিয়মের জন্মদাতা – De Beers।

আপনি কি কখনও ভেবেছেন, কেন বিয়ের আংটিতে হীরাই থাকতে হবে?
উত্তর লুকিয়ে আছে এই একটি বাক্যে –
A Diamond Is Forever.

Marketing Kotha-তে আমরা তুলে ধরি তেমন গল্প, যেগুলো শুধু একটি ব্র্যান্ড নয়, গোটা সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

📌 এমন আরও গল্প পেতে ফলো করুন আমাদের পেজ।
💬 আপনার চোখে সবচেয়ে স্মরণীয় মার্কেটিং স্লোগান কোনটি? কমেন্টে জানান।

08/07/2025

"Share a Coke" – বন্ধুত্ব আর ভালোবাসার বোতল। (মার্কেটিং দুনিয়া বদলে দেওয়া গল্প: ২)

২০১১ সাল।

Coca-Cola বিশ্বজুড়ে পরিচিত এক ব্র্যান্ড, কিন্তু তখন একটু চাপে ছিল।
তাদের নতুন কিছু করার দরকার ছিল। তখনই শুরু হলো এক দুর্দান্ত ক্যাম্পেইন – Share a Coke।

এই ক্যাম্পেইনের সবচেয়ে ইউনিক ব্যাপার ছিল, কোকের বোতলে আর লোগো নয়, লেখা থাকত মানুষের নাম।

ভাবো তো, তুমি একটা কোক কিনতে গেলে দেখলে বোতলে লেখা – "Share a Coke with Imtiaz"

সাথে সাথেই মনটা খুশি হয়ে যায়, তাই না?

এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ কেবল কোক খায়নি, বরং খুঁজেছে প্রিয়জনদের নাম।

বন্ধু, প্রেমিক-প্রেমিকা, বাবা-মা – সবার নামের কোক সংগ্রহ করত মানুষ।
অনেকে ছবিও তুলেছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

এভাবেই শুরু হয় এক সামাজিক উন্মাদনা।

এই ক্যাম্পেইন মানুষকে শুধু কোক কিনতে নয়, কোক শেয়ার করতে উৎসাহিত করেছিল।

নাম থাকায় বোতলগুলো হয়ে উঠেছিল ব্যক্তিগত অনুভবের প্রতীক।
ব্যবসায়িক দিক থেকে? কোকের বিক্রি আকাশছোঁয়া হয়ে গেল।

এই ক্যাম্পেইন প্রমাণ করে personalization বা ব্যক্তিগত স্পর্শ কতটা শক্তিশালী হতে পারে।

একটা নাম বদলে দিতে পারে একটা ব্র্যান্ডের গল্প।

তোমার নাম লেখা কোক পেয়েছো কখনো?
তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই গল্পটা।

Marketing Kotha-তে আমরা এমন গল্পই বলি, যেগুলো ব্র্যান্ডকে জীবন্ত করে তোলে।

এমন আরও গল্প জানতে চাইলে Follow করো Marketing Kotha পেজটি।
তোমার পছন্দের ক্যাম্পেইনটা থাকলে কমেন্টে জানাও!

07/07/2025

"Just Do It" – মার্কেটিং দুনিয়া বদলে দেওয়া গল্প: ১

১৯৮৮ সাল।

Nike তখন শুধুই একজোড়া ক্রীড়াজুতোর ব্র্যান্ড। খুব বড় কিছু ছিল না তখনো। ঠিক সেই সময় তারা তিনটি শব্দ দিয়ে বদলে দিল নিজেদের ভাগ্য। এই তিনটি শব্দ ছিল Just Do It।

শুধু একটি স্লোগান বললে কম বলা হবে। এটি হয়ে উঠেছিল এক অনুভব, এক বার্তা, এক চ্যালেঞ্জ।
Nike বলেছিল, ভয় পেও না, চিন্তা কোরো না, শুধু শুরু করো।

Just Do It মানে শুধু খেলার মাঠে নেমে পড়া নয়, জীবনের যেকোনো বাধার মুখোমুখি হওয়া।

চিন্তা না করে নিজের সর্বোচ্চটা দেওয়া।

এই ক্যাম্পেইন প্রকাশের পর Nike হয়ে উঠল শুধু খেলোয়াড়দের নয়, সব বয়সের, সব পেশার মানুষের প্রেরণার উৎস।

স্কুলপড়ুয়া, চাকরিজীবী, গৃহিণী – সবাই নিজের মতো করে এই বার্তাটি গ্রহণ করেছিল।

Nike-এর বিক্রি দ্রুত বাড়তে লাগল। তারা মার্কেট শেয়ারে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিল।

এই তিনটি শব্দ বদলে দিল তাদের ব্র্যান্ড পরিচয়।
Nike হয়ে উঠল এক শক্তিশালী বিশ্বাসের প্রতীক।

আজ এত বছর পরেও Just Do It মানুষকে অনুপ্রেরণা দেয়।

যখন কেউ দ্বিধায় পড়ে, যখন ভয় পায়, তখন মনে পড়ে এই তিনটি শব্দ।

এটাই সফল মার্কেটিংয়ের জাদু। শুধু পণ্য নয়, মানুষের মনের মধ্যে জায়গা করে নেয়।

আর নিজের কাজে হাত দিতে দেরি করো না।
Just Do It.

20/05/2025

FedEx দেখাল দারুন মার্কেটিং বুদ্ধি!

নিজেদের ট্রাকে এমন ডিজাইন করেছে, যেন তারা প্রতিদ্বন্দ্বী কোম্পানির গাড়ির সামনে।

যেন বলতে চায়, "ডেলিভারিতে আমরাই সবসময় আগে!"

Campaign: Always first truck (2011)

Agency: Miami Ad School, Hamburg, Germany

03/05/2025

ব্র্যান্ড শিফটিং: কোক বয়কটের প্রেক্ষাপটে Mojo-এর সময়োচিত অবস্থান।

সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বাংলাদেশে অনেক ভোক্তা কোকসহ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড বর্জন করছেন। বিশেষ করে মুসলিম ভোক্তারা দেশীয় বিকল্প খুঁজছেন, যেগুলো তাদের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এই প্রেক্ষাপটে Akij Group-এর পানীয় ব্র্যান্ড Mojo সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তারা মাঠ পর্যায়ে "Mojo Celebration Express" ক্যাম্পেইনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করছে। এতে ব্র্যান্ডের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে।

✨ ভোক্তার অনুভূতির সঙ্গে সংযোগ তৈরি হয়েছে
⚡ দ্রুত ও বাস্তবভিত্তিক ক্যাম্পেইন শুরু করেছে Mojo
❤️ মানুষ Mojo-কে দেশীয় গর্ব ও সচেতনতার প্রতীক হিসেবে গ্রহণ করছে

এই পরিবর্তন মার্কেটিং পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষার জায়গা।
আমরা কি আমাদের ব্র্যান্ডকে সময় ও সমাজের প্রেক্ষাপটে নতুনভাবে ভাবছি?

আপনার মতামত জানাতে আগ্রহী।

03/05/2025

চাকরি আর থাকবে না।

এখনো যদি AI নিয়ে কাজ করা শুরু না করেন, আপনার চাকরি কিন্তু থাকবে না।

ইউএসএ, চায়না এরা AI যুদ্ধ শুরু করছে। আবার ইন্ডিয়া, ফিলিপাইন সহ আরো কয়েকটা দেশ প্রচুর পরিমাণে AI ইউজার এবং অপারেটর তৈরি করতেছে। এবং তাদের জনগণকে ওয়ার্ল্ড মার্কেটে কাজের জন্য রেডি করছে।

মজার ব্যাপার হলো, এখনো বেশিরভাগ বাঙালি মনে করতেছে, এআই মার্কেটে আসতে এখনো অনেক বছর সময় লাগবে।

তো যারা মনে করেন, AI বাংলাদেশের মার্কেটে আসতে অনেক দেরি আছে, তাদের শেখার দরকার নেই।

একটা কথা মনে করিয়ে দেই, AI আপনার চাকরি খাবে না। কিন্তু যিনি ভালভাবে এআইকে ব্যবহার করতে পারেন, তিনি আপনার চাকরি নিশ্চয়ই খেয়ে ফেলবেন।

তাই আর দেরি করবেন না, আজ থেকেই এ আই টুলস গুলোর ব্যবহার শেখা শুরু করুন। এবং আপনার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যান।

Video source: Google Cloud

02/05/2025

"১,০০০টি গান আপনার পকেটে" 🎵🧠
এই একটি লাইন পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে পাল্টে দিয়েছিল

২০০১ সালে Apple-এর হেডকোয়ার্টারে এক ছোট প্রেস ইভেন্টে স্টিভ জবস তার পকেট থেকে ছোট একটা ডিভাইস বের করে বললেন,
"1,000 songs in your pocket"

তিনি কিন্তু চাইলে বলতে পারতেন, "৫ জিবি স্টোরেজ"
কিন্তু তথ্য নয়, তিনি তুলে ধরলেন উপকারিতা
আর সেখানেই লুকিয়ে ছিল iPod-এর আসল শক্তি

🎯 মানুষ ফিচার বোঝে না, বোঝে উপকারিতা
🎯 তথ্য নয়, তারা চায় Feel করতে

আপনার পণ্যে কী আছে সেটা বলার আগে ভাবুন,
কাস্টমার কী পাচ্ছে, সেটা কতটা কাজে দিচ্ছে, কতটা জীবন সহজ করছে

এই চিন্তা থেকেই আসে শক্তিশালী মার্কেটিং
আর এভাবেই তৈরি হয় এমন ব্র্যান্ড, যা শুধু বিক্রি নয়, সম্পর্ক তৈরি করে

📌 Marketing Kotha-তে আমরা বলি এমন গল্প, যেগুলো শেখায় কীভাবে ব্র্যান্ডিং আসলে মানুষের মনে জায়গা করে নেয়

01/05/2025

আমি শ্রমিক।

মুকুট নেই মাথায়, তবু গড়ি রাজপ্রাসাদ।
তুমি যেটা পরো, আমি সেটা করি সেলাই।
তুমি যে ফোনে দেখছো, সেটা আমি বানাই।
শুধু মনে রাখো, আমি আছি তোমার পাশে।

শুভ মে দিবস। 🕊️

29/04/2025

আজকাল পরিচয় আর ব্র্যান্ডিং এক জিনিস।

কেউ জিজ্ঞেস করে, "ভাই, কেমন আছেন?"
উত্তর আসে, "খারাপ না, নতুন আপডেট জানতে চ্যানেল সাবস্ক্রাইব করেন!"

নিজেকে শুধু মানুষ না, একটা ব্র্যান্ডের মতো উপস্থাপন করুন।

নিজেকে প্রমোট করা এখন লজ্জার নয়, সময়ের দাবি।

নিজের পরিচয় তৈরি করুন, নিজের ভ্যালু ছড়িয়ে দিন।

28/04/2025

আপনার পণ্যের জন্য ক্রেতা খুঁজবেন না, বরং ক্রেতার চাহিদার জন্য পণ্য তৈরি করুন। Seth Godin

যতই ভালো পণ্য হোক না কেন, তা যদি আপনার লক্ষ্য গ্রাহকের (Target customer) চাহিদার সাথে না মেলে, তখন তা বিক্রি হওয়ার সম্ভাবনা কম।

ধরুন, গরমের দিনে সবাই ঠাণ্ডা পানীয় চায়, তাই আপনি যদি গরমে লেবুর শরবত বা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করেন, তা আপনার গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় হবে।

বিজ্ঞাপন বা বিক্রয় কৌশল তৈরির সময়, আপনাকে আপনার গ্রাহকদের প্রয়োজন বুঝে তাদের জন্য সঠিক পণ্য এবং সেবা প্রস্তুত করতে হবে। ক্রেতার চাহিদা বুঝুন, এবং সফলতা আপনার হবেই।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Shob Bari
Dhaka
9100