19/06/2026
আজ রঙমহল ফর ইয়ুথ পরিবারের জন্য ছিল এক স্মরণীয় ও আনন্দঘন দিন।
বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্তির আনন্দ ভাগাভাগি করতে আমাদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আনন্দ সভা ও মতবিনিময় অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙমহল ফর ইয়ুথ-এর বর্তমান ও সাবেক কমিটির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক, শিশু ও যুব সদস্যরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন ২০২২-২০২৪ মেয়াদের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান জয়, আমাদের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী রাব্বী ইসলাম, সুজন, মেহের আক্তারসহ সংগঠনের যাত্রাপথের বিভিন্ন সময়ে অবদান রাখা অনেকেই।
রঙমহলের শুরু থেকে যারা আমাদের স্বপ্ন, সংগ্রাম ও পথচলার অংশ ছিলেন, তাদের উপস্থিতি আজকের মুহূর্তকে আরও অর্থবহ করে তুলেছে। নতুন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে পুরোনো কর্মী—সকলের মিলনমেলায় আজকের অনুষ্ঠান পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
আলোচনা শেষে আমরা সবাই নতুন করে অঙ্গীকার করেছি—নিবন্ধন শুধু একটি অর্জন নয়, এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শিশু সুরক্ষা, যুব ক্ষমতায়ন, জলবায়ু ন্যায়বিচার এবং কমিউনিটি উন্নয়নে আমরা আরও নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাব।
এই অর্জন রঙমহল ফর ইয়ুথ-এর একার নয়; এটি আমাদের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত অর্জন।
রঙমহল ফর ইয়ুথ
তরুণদের কণ্ঠ থেকে কমিউনিটির পরিবর্তন
18/06/2026
আনুষ্ঠানিক ঘোষণা
রঙমহল ফর ইয়ুথ আনন্দের সাথে জানাচ্ছে যে, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আমাদের সংগঠন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে।
এই নিবন্ধন রঙমহল ফর ইয়ুথ-এর দীর্ঘদিনের শিশু সুরক্ষা, যুব ক্ষমতায়ন, জলবায়ু ন্যায়বিচার, শিক্ষা, পুষ্টি এবং কমিউনিটি উন্নয়ন বিষয়ক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।
প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সকল স্বেচ্ছাসেবক, সদস্য, শুভানুধ্যায়ী, অংশীদার প্রতিষ্ঠান এবং কমিউনিটির মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।
আমরা বিশ্বাস করি, এই নিবন্ধনের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক এবং কার্যকর হবে। একইসঙ্গে দেশের তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে আমাদের ভূমিকা আরও বিস্তৃত হবে।
রঙমহল ফর ইয়ুথ ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাবে।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
রঙমহল ফর ইয়ুথ
তরুণদের কণ্ঠ থেকে কমিউনিটির পরিবর্তন
12/06/2026
🚫 শিশুশ্রমকে লাল কার্ড
আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবসে রঙমহল ফর ইয়ুথ পুনর্ব্যক্ত করছে—প্রতিটি শিশুর অধিকার শিক্ষা, নিরাপত্তা ও একটি সুন্দর শৈশব।
শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি আমরা বাস্তব পদক্ষেপেও বিশ্বাস করি। রঙমহল ফর ইয়ুথের "আনন্দ স্কুল" উদ্যোগের মাধ্যমে আমরা শ্রমজীবী ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করছি। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে আমরা ৪ জন ঝরে পড়া শিশুকে পুনরায় মূলধারার বিদ্যালয়ে ভর্তি করাতে সক্ষম হয়েছি এবং তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে নিয়মিত সহায়তা প্রদান করছি।
আমরা বিশ্বাস করি, একটি শিশুকে শ্রম থেকে শিক্ষায় ফিরিয়ে আনা মানে শুধু একজন শিক্ষার্থী তৈরি করা নয়; বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা।
আজকের দিনে আমাদের অঙ্গীকার—
📚 শিশুর হাতে বই তুলে দেবো
🏫 শিশুদের স্কুলে ফিরিয়ে আনবো
🌱 নিরাপদ ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করতে কাজ করে যাবো
শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, শ্রেণিকক্ষে।
11/06/2026
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে
আমাদের ৪ জন সেচ্ছাসেবী নিয়োজিত ছিল এখনো আছে। যেকোনো প্রয়োজনে আমাদের জানান।
মোবাইল: 01768-455006
09/06/2026
We joined DW Akademie Asia family..🤍