Islami Banking Knowledge

Islami Banking Knowledge

Share

This page gives you the khowledge about Islami Banking, History, Procedure, mode of Banking, Its way Knowledge in Power

12/04/2026

আপনার আমানত আছে কোন ব্যাংকে?

02/03/2026
Photos from Islami Banking Knowledge's post 18/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন গেজেট।

#এডমিনপোস্ট #সালাহউদ্দিনআহমদ #স্বরাষ্ট্রমমন্ত্রনালয়

17/02/2026

অভিনন্দন

নাবিল মোস্তাফিজুর রহমান স্যার কে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।
সিইও ও এমডি নিযুক্ত হওয়ায়
রাস্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক।

17/02/2026

অভিনন্দন

শ্রদ্ধেয়
জনাব নাবিল মুস্তাফিজুর রহমান স্যার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে যোগদান করেছেন।
আলহামদুলিল্লাহ। স্যারের সফলতা কামনা করি।

14/12/2025

এই শীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন একযোগে চারটি প্রকল্প নিয়ে কাজ করছে।

এক. ২০০ ফিল্টার বিতরণ। দরিদ্র অঞ্চলের মাদরাসা, স্কুল এবং হাসপাতালে বিশুদ্ধ পানির ২০০ টি ফিল্টার দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। যা থেকে একই সাথে ঠান্ডা, গরম ও নরমাল পানি পাওয়া যাবে। ফিল্টারের জন্য কয়েক হাজার আবেদন এসেছে। বর্তমানে চলছে যাচাই-বাছাইয়ের কাজ।

দুই. ১০ হাজার দুস্থ পরিবারের মাঝে শাল ও হুডি বিতরণ। এই শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত জনগোষ্ঠীর মাঝে ২০০ স্পটে ১০ হাজার পরিবারকে শীত-নিবারক শাল ও হুডি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

তিন. ৫০ হাজার মোজা-টুপি বিতরণ। এদেশের দারিদ্র্যপীড়িত অঞ্চলের শিক্ষা-প্রতিষ্ঠাগুলোতে প্রায়ই দেখা যায়, শিক্ষার্থীদের শীত নিবারণের মতো পর্যাপ্ত শীত-পোশাক নেই। শীতে সীমাহীন কষ্টের ভেতর তারা পড়াশোনা করে। এমন পাঁচ শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার মোজা-টুপি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

চার. খাদ্য বিতরণ প্রকল্প। শৈত্যপ্রবাহের কারণে অনেক দিনমজুর কাজে যেতে পারেন না। এ সময় তাদের রোজগার বন্ধ হয়ে যায়। এই ধরনের অসহায় পরিবারের বিষয়টি মাথায় রেখে শীত-প্রধান অঞ্চলের শীতার্ত জনগোষ্ঠীর মাঝে ২২.৫ টন জরুরি খাদ্য বিতরণ করছে ফাউন্ডেশন। খাবার প্যাকেজের ভেতর থাকছে : ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ৫০০ গ্রাম লবণ।

দেশের বেশ কিছূ শীতপ্রধান এলাকার শ্রমজীবী মানুষ শৈত্য প্রবাহে ব্যাপক সংকটে পড়েন। তাদের আয়রোজগার বন্ধ হয়ে যায়। সেসব মানুষের কথা বিবেচনায় এবছর সেসব এলাকার অসহায় পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

শীতার্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াবার এই মানবিক উদ্যোগে আপনি শামিল হতে পারেন।

14/12/2025

চড়া সুদে আমানত টানবে সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: নতুন আমানত সংগ্রহে চলমান বাজারহারের চেয়ে গড়ে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত বাড়তি সুদ দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে একীভূত পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক। সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী মার্চ থেকে নতুন এই সুদহার কার্যকর করে আমানত সংগ্রহ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমানত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে সরকারি ব্যাংক হিসেবে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার করা। এ লক্ষ্যে চড়া সুদে নতুন আমানত সংগ্রহের আগেই পুরনো ক্ষুদ্র আমানতকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আইনি জটিলতার কারণে আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হয়েছে। কারণ, বিদ্যমান আইনে কোনো ব্যাংক অবসায়ন বা দেউলিয়া ঘোষিত হলে তবেই বিমার আওতায় সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরতের সুযোগ রয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংককে দেউলিয়া বা অবসায়ন করা হয়নি বলেই আইন সংশোধন ছাড়া সরাসরি টাকা ফেরত দেওয়া যাচ্ছে না। তবুও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ডিসেম্বরে টাকা ফেরত শুরুর জন্য জোর নির্দেশ দিয়েছেন।

সূত্র অনুযায়ী, যেকোনো মূল্যে সুদসহ ২ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে অর্থ তুলতে হলে গ্রাহকদের ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর নামে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, টাকা ফেরতের ক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো—নতুন ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি, গ্রাহকের তথ্য যাচাই এবং নতুন অ্যাকাউন্ট খোলা ও সেখান থেকে অর্থ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া বলেন, ইনসুরেন্স ফান্ডের অর্থ ইতোমধ্যে পাওয়া গেছে। এখন পুরনো গ্রাহকদের হিসাব একীভূত করা এবং শাখাভিত্তিক ছাড় প্রক্রিয়া শেষ হলেই টাকা দেওয়া সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যেই গ্রাহকরা তাদের অর্থ পাবেন। টাকা বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্কিম প্রস্তুত করছে, যা চূড়ান্ত হলে প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, যাদের হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা রয়েছে, তারা পুরো অর্থ তুলতে পারবেন। কারও হিসাবে দুই লাখ টাকার বেশি থাকলে আপাতত দুই লাখ টাকা দেওয়া হবে এবং অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ফেরত দেওয়া হবে। একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে জাতীয় পরিচয়পত্রভিত্তিক একটি হিসাবের বিপরীতেই টাকা পাওয়া যাবে। তবে পাঁচটি ব্যাংকে আলাদা আলাদা হিসাব থাকলে প্রত্যেক ব্যাংক থেকেই সর্বোচ্চ দুই লাখ টাকা করে পাওয়া যাবে। কোনো হিসাবে ঋণ থাকলে আপাতত টাকা দেওয়া হবে না; ঋণ সমন্বয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একীভূত পাঁচ ব্যাংকের সব তথ্য নতুন ব্যাংকের ডাটাবেসে সংযুক্ত করা হচ্ছে। পুরনো সব গ্রাহক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। একই সঙ্গে নতুন ব্যাংকের আইটি ও এইচআর কাঠামো গড়ে তোলার কাজও চলমান রয়েছে।

তিনি বলেন, গ্রাহকরা যে ব্যাংকের ছিলেন, সেই ব্যাংক থেকেই টাকা পাবেন। এক ব্যাংকের গ্রাহককে অন্য ব্যাংক থেকে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। ডেটা স্থানান্তর শেষ হলে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া শুরু হবে এবং কাউকে খালি হাতে ফেরত দেওয়া হবে না।

আরিফ হোসেন খান আরও বলেন, সরকার প্রয়োজনীয় অর্থ দিয়েছে এবং বিমার মাধ্যমেই টাকা পরিশোধ করা হবে। আইনি জটিলতা কাটলেই যেকোনো সময় ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার কারণ রয়েছে। কারণ, নির্দিষ্ট দিন ঘোষণা করলে পাঁচ ব্যাংকের সব শাখায় একসঙ্গে ভয়াবহ ভিড় তৈরি হতে পারে, যা সামাল দেওয়া কঠিন হবে। তাই তারিখ না জানিয়ে ধীরে ধীরে টাকা দেওয়া হবে।

গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে, তারাই যেন টাকা তোলেন। কেবল অন্য ব্যাংকে স্থানান্তরের উদ্দেশ্যে অপ্রয়োজনে টাকা তোলা থেকে বিরত থাকলে নতুন ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংকের পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গত ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Khulna
9100