Islami Banking Knowledge

Islami Banking Knowledge This page gives you the khowledge about Islami Banking, History, Procedure, mode of Banking, Its way Knowledge in Power

03/09/2026

Customer Review

স্বাভাবিক ব্যাংকিং এখন সময়ের দবি
03/09/2026

স্বাভাবিক ব্যাংকিং এখন সময়ের দবি

02/09/2026

Speech of MD

゚viralシ

01/09/2026

দেশের একমাত্র সরকারি ইসলামী ব্যাংক হিসাবে যাত্রা শুরু করলো সম্মিলিত ইসলামি ব্যাংক। গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন উদ্দোগ কে জানাই স্বাগতম।

১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বিশেষ গ্রাহকসেবা
Customer First: Payment & Service Excellence




সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়ট...
25/08/2026

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে থাকা অস্পষ্টতা দূর করতে সবাইকে স্পষ্টভাবে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আহসান হাবিবের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইখুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক খালেদুর রহমানের সাক্ষাৎকালে এ নির্দেশনা দেয়া হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সায়াদাত হোসেন ও মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর বলেন, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না। তবে বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া অস্থায়ী অর্থ উত্তোলনের অন্যান্য সুযোগও রাখার কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ৫৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ব্যাংকিং কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Md Jida, Himel Hasan, Kazi Mukitul Islam,...
18/08/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Md Jida, Himel Hasan, Kazi Mukitul Islam, Wali M Hridoy, Estiak Ahmed

খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে...
17/08/2026

খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে বিশেষ “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম” গঠন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে ১৬ আগস্ট ২০২৬, রবিবার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের রিকভারি স্ট্রাটেজি, নির্ধারিত কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাঁচটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ রিকভারি ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক, যা এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর সকল সম্পদ ও দায় হস্তান্তরের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যাংকটির শক্তিশালী মূলধন কাঠামো গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের পক্ষ থেকে ১৫ হাজার কোটি টাকাসহ মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামো গড়ে তোলা হয়েছে।
বর্তমানে ব্যাংকের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো খেলাপি ও অনাদায়ী বিনিয়োগসমূহ দ্রুত ও কার্যকরভাবে আদায় ও পুনরুদ্ধার নিশ্চিত করা। বিপুল সংখ্যক আমানতকারীর স্বার্থ সুরক্ষা এবং তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে গঠিত “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”-এর মাধ্যমে ব্যাংকের বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করা হবে। একইসঙ্গে কালেকশন এন্ড রিকভারি কার্যক্রমও এই ওয়ার রুম- এর মাধ্যমে পরিচালনা ও সমন্বয় করা হবে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দ্রুত ও কার্যকরভাবে খেলাপি ও অনাদায়ী বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার করা এবং বিনিয়োগ আদায়ের সম্ভাব্য সকল সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানো। একইসঙ্গে বড় বিনিয়োগগ্রহীতাদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলো-আপ নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনগত ও অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোপরি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা হবে।
সভায় বক্তব্য প্রদানকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, কালেকশন এন্ড রিকভারি কার্যক্রমকে শুধু একটি নিয়মিত ব্যাংকিং কার্যক্রম হিসেবে দেখলে চলবে না; বরং এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, কার্যকর ও দ্রুত ঋণ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে এবং এর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি জাতীয় প্রতিষ্ঠান, এর সফলতা ও সকল অর্জন আমাদের জাতীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। এখানে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, গ্রাহকবান্ধব ও পেশাদার ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আবেদুর রহমান সিকদার বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি অত্যাধুনিক ও শক্তিশালী ব্যাংকে রূপান্তর করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”-এর সমন্বিত ও নিবিড় কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগ আদায়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে এবং ব্যাংকের আমানতকারী, গ্রাহক ও অন্যান্য অংশীজনের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার আমানত আছে কোন ব্যাংকে?
12/04/2026

আপনার আমানত আছে কোন ব্যাংকে?

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Islami Banking Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islami Banking Knowledge:

Shortcuts

Share

Category