Gazi Medical College, Khulna

Gazi Medical College, Khulna

Share

11/06/2026
Photos from Gazi Medical College, Khulna's post 11/06/2026

# Scientific Seminar
Topic : Understanding Antibiogram: A tool for antimicrobial stewardship.
Department : Microbiology.
Speakers:
Dr. Mithun Biswas , Lecturer, Department of Microbiology. GMC
Pannel of Expert:
1. Professor Dr. Nursarat Ahmed, Professor & Head, Department of Microbiology, GMCH
2. Dr. Proshanta Kumar Biswas, Assco. Professor, Department of Surgery, GMCH
3. Dr. Masudur Rahman, Asst. Professor, Department of Microbiology, KMCH
Chief Guest.
Professor Dr Md Abdul Mannan, Hon’ble Principal, Gazi Medical College.
Chairperson: Prof. Dr. Khan Shakil Ahmed, Adviser, CME Committee. GMC
Date: 09 June 2026, 8:15 am
Venue: Gallery - 02 (New Academic Building, 3rd Floor)
Gazi Medical College

Photos from Gazi Medical College, Khulna's post 06/06/2026

We are very delighted and want to congratulate our students who have made a tremendous result in the FCPS (Part-1) Program, July 2026. We wish them a happy and prosperous life.

20/05/2026

Freshers Reception and Cultural Program of G #15 Gazi Medical College, Khulna

20/05/2026

Probaha News Tv

Photos from Gazi Medical College, Khulna's post 20/05/2026

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ রফিকুস সালেহিন গাজী মেডিকেল কলেজের ‘জি-১৫’ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি

বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনা গাজী মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের (জি-১৫) এমবিবিএস শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ রফিকুস সালেহিন।

গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ রফিকুস সালেহিন নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "চিকিৎসা পেশা শুধু একটি জীবিকা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। নবীন চিকিৎসকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন চিকিৎসক হিসেবে গড়ে উঠতে হবে।" তিনি খুলনা অঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা ও গবেষণার প্রসারে গাজী মেডিকেল কলেজের ভূমিকার প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ গাজী মিজানুর রহমান বলেন, "গাজী মেডিকেল কলেজ শুরু থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ব্যাচের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের গৌরব ধরে রাখবে এবং ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস।"

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন ও একাডেমিক শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়। কলেজের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Photos from Gazi Medical College, Khulna's post 20/05/2026

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক গাজী মেডিকেল কলেজ পরিদর্শন
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজের কোর্স নবায়নের নিমিত্তে গত ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) কলেজটি আনুষ্ঠানিক পরিদর্শন করে।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদের ডিন ও খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ গোলাম মাসুদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ হালিম সরদার, আদদ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ওবায়দুল্লাহ্ ইবনে আলী, কলেজ পরিদর্শক দপ্তরের উপ-পরিচালক আসমা খাতুন এবং একই দপ্তরের সেকশন অফিসার শেখ আশিক আহমেদ কাইয়ূম।
পরিদর্শন টিম গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

Photos from Gazi Medical College, Khulna's post 20/05/2026

🎉 গাজী মেডিকেল কলেজের G-15 ব্যাচের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা! 🩺✨

মেডিকেল লাইফের এই নতুন এবং দারুণ অধ্যায়ের সূচনা চমৎকার একটি অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে দেখে খুব ভালো লাগছে। ১৯ মে-র সেই আনন্দঘন ও প্রাণবন্ত মুহূর্তগুলো যেন আপনাদের পুরো পথচলার অনুপ্রেরণা হয়ে থাকে।

নতুনদের জন্য সামনে অপেক্ষা করছে কঠোর পরিশ্রম, মানবসেবার মহান ব্রত আর অসংখ্য সুন্দর স্মৃতির এক অনন্য মিশ্রণ। আশা করি, আপনাদের এই পথচলা স্বপ্ন, সম্ভাবনা আর সাফল্যের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে। 💙

স্মৃতিগুলো সত্যিই হৃদয়ে চিরদিন অম্লান থাকুক!

17/05/2026

নিউরোসায়েন্স ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ নূরুজ্জামান খান
গাজী মেডিকেল কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ নূরুজ্জামান খান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা-এর পরিচালক নিযুক্ত হয়েছেন।
গত ১৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ শাখা) এক সরকারি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই দক্ষ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে নতুন এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বে স্থলাভিষিক্ত করা হয়েছে। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা-তে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক (ইনসিটু অধ্যাপক, নিউরোস্পাইন সার্জারি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
চিকিৎসা শিক্ষা ও সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর এই পদোন্নতি ও নতুন পদায়নে গাজী মেডিকেল কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

16/05/2026

Upcoming Event Gazi Medical College, Khulna

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


33 Kha, A 19-21, Mazid Sarani, Sonadanga
Khulna
9000