ফিজিক্স iটিউটর

ফিজিক্স  iটিউটর সঞ্জয় বাছাড় সঞ্জু
প্রভাষক, পদার্থবিজ্ঞান
খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
B.Sc. & M.Sc.

in Physics
Shahjalal University of Science & Technology (SUST). SSC, HSC ও Admission লেভেলে সহজ ব্যাখ্যা ও বাস্তব উদাহরণে পদার্থবিজ্ঞান শেখানোই লক্ষ্য।

10/08/2026

কারিকুলাম পরিবর্তন, শর্ট সিলেবাস, কম সময়ে প্রস্তুতি, আর মাত্র এক বছরের মধ্যেই বোর্ড পরীক্ষা। সবকিছু মিলিয়ে তোমাদের যাত্রাটা মোটেও সহজ ছিল না।

তবুও তোমরা হাল ছাড়োনি। পরিশ্রম করেছো, লড়াই করেছো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছো।

অভিনন্দন ও শুভ কামনা রইলো সকলকে❤️

07/08/2026

🎯 গতানুগতিক পড়াশোনা করে এখন আর HSC-তে ভালো করা যাবে না।

এখন HSC পরীক্ষায় শুধু মুখস্থ বা One Shot দেখে ভালো ফল করা সম্ভব নয়। প্রশ্নের ধরন বদলাচ্ছে, এখন গুরুত্ব পাচ্ছে Concept, Analytical Thinking এবং Problem Solving Ability.

তাই HSC-এর শুরু থেকেই এমন একজন মেন্টর বেছে নাও, যিনি শুধু অঙ্ক করাবেন না, বিষয়টা বুঝতে শেখাবেন।

HSC-2028 ব্যাচের জন্য Offline ও Online ZOOM Physics Private Batch-এ ভর্তি চলছে।

বিস্তারিত জানতে WhatsApp করুন:
01937-548064

মনে রাখবে, ভালো ফলের চাবিকাঠি হলো শক্তিশালী Concept, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনা।

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে।...
03/08/2026

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

31/07/2026

🎯 গতানুগতিক পড়াশোনা করে এখন আর HSC-তে ভালো করা যাবে না।

এখন HSC পরীক্ষায় শুধু মুখস্থ বা One Shot দেখে ভালো ফল করা সম্ভব নয়। প্রশ্নের ধরন বদলাচ্ছে, এখন গুরুত্ব পাচ্ছে Concept, Analytical Thinking এবং Problem Solving Ability।

তাই HSC-এর শুরু থেকেই এমন একজন মেন্টর বেছে নাও, যিনি শুধু অঙ্ক করাবেন না, বিষয়টা বুঝতে শেখাবেন।

HSC-2028 ব্যাচের জন্য Offline ও Online ZOOM Physics Private Batch-এ ভর্তি চলছে।

বিস্তারিত জানতে WhatsApp করুন:
01937-548064

মনে রাখবে, ভালো ফলের চাবিকাঠি হলো শক্তিশালী Concept, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনা।

এটা কোনো বিষয় না! এরকম উত্তর আমাদের শিক্ষার্থীরা ফিজিক্স পরীক্ষার খাতায় অহরহ লিখে থাকে😋
29/07/2026

এটা কোনো বিষয় না! এরকম উত্তর আমাদের শিক্ষার্থীরা ফিজিক্স পরীক্ষার খাতায় অহরহ লিখে থাকে😋

28/07/2026

বোর্ড বইকে বাদ দিয়ে শর্টকাট খুঁজতে গিয়ে, অনেকেই নিজের ভবিষ্যৎকেই শর্ট করে ফেলছে।

27/07/2026

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে
১০ আগস্ট

26/07/2026

আগামী ৩০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

এবারও গ্রেস নম্বরের কোনো সুযোগ নেই। অর্থাৎ
❌ ৩২ নম্বর পেলেই পাশ করিয়ে দেওয়া হবে না।
❌ ৭৯ নম্বর পেলেই A+ বানিয়ে দেওয়া হবে না।

ফলাফল সম্পূর্ণভাবে নির্ধারিত হবে পরীক্ষায় অর্জিত প্রকৃত নম্বরের ভিত্তিতে।

বিস্তারিত...👇

ফলাফলের অপেক্ষায় থাকা সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। ❤️🤲

ব্ল্যাকহোল নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের মেয়ে তনিমা তাসনিম অনন্যা।🇧🇩একসময় বাংলাদেশের কিশোর তরুণদের কাছে ব্ল্যাকহোল ছিল...
26/07/2026

ব্ল্যাকহোল নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের মেয়ে তনিমা তাসনিম অনন্যা।🇧🇩

একসময় বাংলাদেশের কিশোর তরুণদের কাছে ব্ল্যাকহোল ছিল শুধু সায়েন্স ফিকশনের এক রহস্যময় বিষয়। আর আজ সেই রহস্য উন্মোচনের গবেষণায় বিশ্বের অন্যতম গবেষণাগারে কাজ করছেন বাংলাদেশেরই এক মেধাবী বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের Wayne State University-এ Assistant Professor হিসেবে কর্মরত। ব্ল্যাকহোলসহ মহাকাশবিজ্ঞান নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। তরুণ বিজ্ঞানীদের স্বীকৃতি হিসেবে Scientific American-এর একটি তালিকায়ও তিনি স্থান পেয়েছেন।

তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের জন্যও এক গর্বের অধ্যায়। তিনি প্রমাণ করেছেন স্বপ্ন, অধ্যবসায় আর জ্ঞানের প্রতি ভালোবাসা থাকলে বাংলাদেশ থেকেও বিশ্বমানের বিজ্ঞানী হওয়া সম্ভব।

আসুন আমরা তনিমা তাসনিম অনন্যার এই অসাধারণ যাত্রাকে অভিনন্দন জানাই এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করি। হয়তো আগামী দিনের আরেকজন বিশ্বখ্যাত বিজ্ঞানী আজই বাংলাদেশের কোনো স্কুল বা কলেজে বসে স্বপ্ন দেখছে।

আপনি কি আগে এই বাংলাদেশি বিজ্ঞানীর নাম শুনেছিলেন?🇧🇩

জীবনে একজন ফুটবলারের পাওয়ার মতো প্রায় সবকিছুই পেয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'অ...
17/07/2026

জীবনে একজন ফুটবলারের পাওয়ার মতো প্রায় সবকিছুই পেয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'অর, অগণিত ব্যক্তিগত ও দলীয় সাফল্য।

তবুও তার সবচেয়ে সুন্দর গুণটি হয়তো সৃষ্টিকর্তার প্রতি তার কৃতজ্ঞতা। সাফল্যের শিখরে দাঁড়িয়েও তিনি বারবার মনে করিয়ে দেন, মানুষ যতই অর্জন করুক, সবকিছুর জন্য পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত।

আসলে কৃতজ্ঞতা মানুষকে আরও বিনয়ী করে তোলে, আর বিনয়ই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

এখন পর্যন্ত যা পেয়েছি তার জন্য চির কৃতজ্ঞ, আর যা পাইনি তার জন্যও ভবিষ্যতে নিশ্চয়ই কোনো কল্যাণ লুকিয়ে আছে।

Address

Badamtola, Fulbarigate
Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিক্স iটিউটর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ফিজিক্স iটিউটর:

Shortcuts

Share

Category