14/07/2026
শুধুমাত্র ইংরেজি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে অন্যান্য পরীক্ষা পূর্বের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
Rampal
14/07/2026
শুধুমাত্র ইংরেজি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে অন্যান্য পরীক্ষা পূর্বের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
29/06/2026
26/06/2026
রামপাল সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
অদ্য ২৫.০৬.২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রামপাল সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শাখার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ জবিউল্লাহ এবং গীতা পাঠ করেন প্রত্যাশা অধিকারী।
অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব জীবনদ্যুতি চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আঃ হান্নান মোল্লা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শেখ জবিউল্লাহ ও জাসিয়া পারভীন মাইশা।
পরবর্তীতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ক্রীড়া শিক্ষক জনাব আলহাজ্ব তাওহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান মোঃ শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আরিফা সুলতানা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব দীপ্তি রানী মণ্ডল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব জোহরা সুলতানা এবং একাডেমিক কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম শেখ।
সবশেষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আঃ হান্নান মোল্লা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীর মাঝে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংরক্ষণের জন্য একটি বহনযোগ্য স্বচ্ছ ফাইল, একটি বলপয়েন্ট কলম এবং একটি স্কেল বিতরণ করা হয়।
সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাআলা যেন সকলকে কাঙ্ক্ষিত সাফল্য দান করেন। আমীন।
Rampal Govt. Degree College - রামপাল সরকারি ডিগ্রি কলেজ, রামপাল, বাগেরহাট।
12/06/2026
🚨 ব্রেকিং : ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ।
📌পরীক্ষা শুরু ১৬ জুলাই থেকে
📍প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ২:০০ টা থেকে।