মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Khulna
  • মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়

মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় it is a very old and famous school.it is the best school in moheshpur thana.it situated in moheshpur,

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:আবেদন করার তারিখ: ১১-০৮-২০২৬ থেকে ১৭-০৮-২০২৬ তারিখ পর্যন্ত
11/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:

আবেদন করার তারিখ: ১১-০৮-২০২৬ থেকে ১৭-০৮-২০২৬ তারিখ পর্যন্ত

📢 জরুরি নোটিশএসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি সংক্রান্তএতদ্বারা এসএসসি (ভোকেশনাল) কোর্সের সকল শিক্ষার্থী ...
11/08/2026

📢 জরুরি নোটিশ
এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি সংক্রান্ত
এতদ্বারা এসএসসি (ভোকেশনাল) কোর্সের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বোর্ডের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ৮৫% উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হবে, তাদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
অতএব, সকল শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো। অভিভাবকদেরও সন্তানের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিশেষ নির্দেশনা:
👉 ৮৫% এর কম উপস্থিতি গ্রহণযোগ্য নয়।
👉 নিয়মিত ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
👉 অনুপস্থিতির কারণে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
মহেশপুর, ঝিনাইদহ।

11/08/2026

#আগস্ট #০৫ #২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। 🎉📚 সাধারণ শাখা:👨‍🎓 মো...
10/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। 🎉
📚 সাধারণ শাখা:
👨‍🎓 মোট পরীক্ষার্থী — ১০০ জন
✅ উত্তীর্ণ — ৯৯ জন
🌟 GPA-5 — ৩৬ জন
🔧 ভোকেশনাল শাখা:
👨‍🎓 মোট পরীক্ষার্থী — ৫০ জন
✅ উত্তীর্ণ — ৩৬ জন
🌟 GPA-5 — ১ জন
এই অসাধারণ ফলাফলের জন্য বিদ্যালয়ের সকল কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐
একই সঙ্গে শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে নিরলস পরিশ্রম করা সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
📖 আজকের এই সাফল্যই আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষায় সাফল্য, জ্ঞানে আলোকিত ভবিষ্যৎ 🌸
#মহেশপুর_সরকারি_পাইলট_মডেল_মাধ্যমিক_বিদ্যালয় #সাফল্য #অভিনন্দন

10/08/2026

শুভ সন্ধ্যা

এস,এস,সি পরীক্ষার -২০২৬ ফলাফল। জিপিএ -৫ পেয়েছে ৩৬ জন।
10/08/2026

এস,এস,সি পরীক্ষার -২০২৬ ফলাফল। জিপিএ -৫ পেয়েছে ৩৬ জন।

এস,এস,সি ভোকেশনাল পরীক্ষা ২০২৬ এর ফলাফল
10/08/2026

এস,এস,সি ভোকেশনাল পরীক্ষা ২০২৬ এর ফলাফল

10/08/2026

প্রিয় শিক্ষার্থীরা,
আজ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিনের পরিশ্রম, অপেক্ষা ও উৎকণ্ঠার পর প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
মনে রেখো—ফলাফল তোমার জীবনের একটি অধ্যায়ের মূল্যায়ন, পুরো জীবনের নয়।
যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে, তাদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের এই সাফল্য যেন ভবিষ্যতের আরও বড় স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হয়।
আর যারা প্রত্যাশিত ফলাফল পাবে না, তারা কোনোভাবেই হতাশ হবে না। একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাও—সাফল্য একদিন অবশ্যই আসবে।
তোমাদের প্রত্যেকের সামনে অপেক্ষা করছে নতুন পথ, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা।
সততা, পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলো।
🌿 তোমাদের সাফল্যেই গর্বিত হবে পরিবার, শিক্ষক ও দেশ।
❤️ **সবাইকে আন্তরিক শুভকামনা—তোমাদের ভবিষ্যৎ হোক সুন্দর, সফল ও আলোকিত।**

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ২৭-০৭-২০২৬ তারিখের অশিবো/প্রশা...
09/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ২৭-০৭-২০২৬ তারিখের অশিবো/প্রশাঃ/২০১০/৯৩ নং স্মারক পত্র

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগমী ১০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

🏆 আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১০ম শ্রেণি (সাধারণ শাখা) দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ⚽🎉তোমাদের অসাধার...
06/08/2026

🏆 আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১০ম শ্রেণি (সাধারণ শাখা) দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ⚽🎉

তোমাদের অসাধারণ দলগত প্রচেষ্টা, শৃঙ্খলা, পরিশ্রম ও অদম্য আত্মবিশ্বাসের ফলেই এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে। মাঠের প্রতিটি মুহূর্তে তোমরা দক্ষতা, সাহস এবং খেলোয়াড়সুলভ মনোভাবের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছ।
তোমাদের এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের, অনুপ্রেরণার এবং আনন্দের। ভবিষ্যতেও জীবনের প্রতিটি ক্ষেত্রে একই নিষ্ঠা, সততা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।

শুভেচ্ছা ও অভিনন্দন ১০ম শ্রেণি (সাধারণ শাখা) চ্যাম্পিয়ন দলকে।
জয় হোক খেলাধুলার, জয় হোক তারুণ্যের! 🌟🏆⚽

Address

Khulna

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801712710349

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category