Khulna Tuition Media by KUETian & KUian

Khulna Tuition Media by KUETian & KUian

Share

Tuition Media Without Any Fee For KUET & KU Students

আসসালামু আলাইকুম,
সুপ্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছেন। অনেক অভিভাবক টিউশন শিক্ষক এবং শিক্ষার্থী টিউশন প্রাপ্তি নিয়ে চিন্তিত। আমাদের এই পেজটি খোলার মূল উদ্দেশ্য গুলো হলো...

১. টিউশন প্রাপ্তির ক্ষেত্রে অনেক সময় KUETian & KUian দের যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়,তাই আমরা এই পেজের মাধ্যমে তাদের সহজেই টিউশন প্রদান করতে চাই।

২. বিভিন্ন টিউশন মিডিয়ায় টিউশন প্রাপ্তির ক্ষেত্রে ফি দিয়ে এ

19/12/2025

♦️Khulna Tuition Media By KUETian & KUian♦️
🔰TUITION no. 247

👨‍💼 Tutor Needed : (KUETian Tutor Needed)
🗣️ Class: HSC
📖 Subject : Higher Math.
⏰Time: .......
🌄 Day: ** Days
🏡 Location : খালিশপুর, গাবতলার মোড়।
💵 Salary: আলোচনা সাপেক্ষে।

Wait for Next One. 🔍
🔥 Guardian Requirements আপনার University/Department/Experience এর সাথে match না হলে দয়া করে ইনবক্স করে আপনার মূল্যবান সময় অপচয় করবেন না
*
টিউশনটিতে apply করতে চাইলে copy করে অথবা Screenshot নিয়ে পেইজে ইনবক্স করুন,ফোন দেওয়ার দরকার নেই, ধন্যবাদ।

19/12/2025

♦️Khulna Tuition Media By KUETian & KUian♦️
🔰TUITION no. 246

👨‍💼 Tutor Needed : (KUETian Tutor Needed)
🗣️ Class: HSC
📖 Subject : Physics & Chemistry
⏰Time: .......
🌄 Day: ** Days
🏡 Location : খালিশপুর, গাবতলার মোড়।
💵 Salary: আলোচনা সাপেক্ষে।

Wait for Next One. 🔍
🔥 Guardian Requirements আপনার University/Department/Experience এর সাথে match না হলে দয়া করে ইনবক্স করে আপনার মূল্যবান সময় অপচয় করবেন না
*
টিউশনটিতে apply করতে চাইলে copy করে অথবা Screenshot নিয়ে পেইজে ইনবক্স করুন,ফোন দেওয়ার দরকার নেই, ধন্যবাদ।

11/12/2025

Tution offer : 245

Class :10 (Ssc batch)
Person:1
Subject : General Math, English 2nd paper,
Location : Mirerdanga, Fulbarigate,KUET, Khulna.
Payment :Negotiable.

If anyone is interested pls inbox

30/11/2025

♦️Khulna Tuition Media By KUETian & KUian♦️
🔰TUITION no. 241

👨‍💼 Tutor Needed : Khulna University Preferable
🗣️ Class: HSC 2nd year ( commerce)
📖 Subject : Commerce All subject+ Bangla
⏰Time: .......
🌄 Day: 04 Days
🏡 Location : Nizkhamar
💵 Salary: negotiable

Wait for Next One. 🔍
🔥 Guardian Requirements আপনার University/Department/Experience এর সাথে match না হলে দয়া করে ইনবক্স করে আপনার মূল্যবান সময় অপচয় করবেন না
*
টিউশনটিতে apply করতে চাইলে copy করে অথবা Screenshot নিয়ে পেইজে ইনবক্স করুন,ফোন দেওয়ার দরকার নেই, ধন্যবাদ।

29/11/2025

♦️Khulna Tuition Media By KUETian & KUian♦️
🔰TUITION no. 241
*KUETian needed with proper teaching experience
👨‍💼 Tutor Needed : Khulna University Preferable
🗣️ Class: HSC 2nd year ( commerce)
📖 Subject : Commerce All subject+ Bangla
⏰Time: .......
🌄 Day: 04 Days
🏡 Location : Nizkhamar
💵 Salary: negotiable (4000)

Wait for Next One. 🔍
🔥 Guardian Requirements আপনার University/Department/Experience এর সাথে match না হলে দয়া করে ইনবক্স করে আপনার মূল্যবান সময় অপচয় করবেন না
*
টিউশনটিতে apply করতে চাইলে copy করে অথবা Screenshot নিয়ে পেইজে ইনবক্স করুন,ফোন দেওয়ার দরকার নেই, ধন্যবাদ।

16/10/2025

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ - গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩

অনলাইনে এবং SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

অনলাইনে ফলাফল দেখার ঠিকানা:

1. https://app.eboardresults.com/v2/home
2. http://www.educationboardresults.gov.bd

১.
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
২.
পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
৩.
নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

31/08/2025

বৈষম্যের অবসান চাই!

বর্তমানে দেখা যাচ্ছে EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা CSE & ICT দুই ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করতে পারে, কিন্তু CSE & ICT দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা EEE ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করতে পারে না। এটা কেন? এই অন্যায় বৈষম্য এখনই দূর করতে হবে!

আমাদের দাবি:
✅ ১. যদি EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা CSE & ICT দুই ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করতে পারে, তবে CSE & ICT দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরও EEE ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করতে দিতে হবে।
✅ ২. যে ডিপার্টমেন্টের পোস্ট, শুধুই সেই ডিপার্টমেন্টের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে।
অর্থাৎ, যদি CSE & ICT দুই ডিপার্টমেন্টদের EEE ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করতে দেওয়া হয়, তাহলে CSE & ICT দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের EEE ডিপার্টমেন্টের সিলেবাসে পরীক্ষা দিতে হবে, এটা বাধ্যতামুলক। আবার যদি EEE ডিপার্টমেন্ট CSE & ICT দুই ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করে, তাহলে EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের CSE & ICT দুই ডিপার্টমেন্টের সিলেবাসে পরীক্ষা দেওয়া বাধ্যতামুলক। EEE ডিপার্টমেন্টের সিলেবাসের সুবিধা নিয়ে EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের CSE & ICT দুই ডিপার্টমেন্টের জব পোস্টে সুযোগ নেওয়া সম্পুর্ণ নিষিদ্ধ করতে হবে।
✅ ৩. যদি CSE & ICT দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে EEE ডিপার্টমেন্টের জব পোস্টে আবেদন করতে না দেওয়া হয়, তবে EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও CSE & ICT দুই ডিপার্টমেন্টের জব পোস্টে অবৈধভাবে আবেদন করতে পারবে না, এটা সম্পুর্ন নিষিদ্ধ করতে হবে।

Equal Opportunity চাই!

31/08/2025

বিএসসি বনাম ডিপ্লোমা পাল্টাপাল্টি আন্দোলনে সিএসই'র পোলাপান আন্দোলন করছে ঠিকই, কিন্তু প্যাশন খুঁজে পাচ্ছে না। সিএসই পড়ুয়াদের ইঞ্জিনিয়ার ডাকা যায় এই ফিলই মানুষের মধ্যে গ্রো করে নাই। দেশে থাকলে মানুষের ধারণা এদের কাজ জুম মিটিং এরেঞ্জ করা, আবার বিদেশ গেলে বলবে দেশের প্রতি দায়িত্বহীন। তারপরও মানসম্মান বাঁচাতে একটা বিরাট অংশ বিদেশে পাড়ি জমিয়েছে। এখন আসি দেশে সিএসই জবের বাস্তবতা নিয়ে।

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই পোস্ট কাউকে ছোট করার জন্য নয়, জাস্ট কিছু ফ্যাক্ট সামনে আনার এর জন্য।

বাংলাদেশে প্রকৃতপক্ষে সিএসই এর জন্য সরকারি জব তেমন একটা নেই। সম্প্রতি সময়ে বেশকিছু আর্থিক প্রতিষ্ঠান, সংস্থা ও মন্ত্রণালয়ে আইটি পোস্ট ক্রিয়েট হয়েছে। সেগুলোর বেশিরভাগই ব্লকড পোস্ট। সিএসই'তেও প্রচুর পরিমাণে ডিপ্লোমা ডিগ্রীধারী ছাত্রছাত্রী আছেন। কিন্তু বাংলাদেশের কোথাও উপ-সহকারী প্রোগ্রামার পোস্ট নেই। এজন্য আন্দোলনে এই দুইটা বড় গ্রুপের মধ্যে তেমন একটা বাক-বিতন্ডা দেখা যাচ্ছে না। তবে কাহিনী অন্য জায়গায়।

যারা গলা পর্যন্ত পানিতে নেমে আন্দোলন করছেন তাদের চিল্লানি হয়ত মানুষ শুনতে পাচ্ছে, কিন্তু যাদের মাথার উপর দিয়েই পানি উঠে গেছে তাদের শব্দ মানুষের কানে পৌঁছাবে কীভাবে! বুঝায়ে বলি তাহলে!

সিএসই গ্রাজুয়েটদের জন্য ৯ম গ্রডে এন্ট্রি পদ 'সহকারী প্রোগ্রামার'। প্রতিষ্ঠানভেদে অনেক জায়গায় নামের পরিবর্তন দেখা যায় যেমন- সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার বা আইটি অফিসার টাইপ পোস্ট। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী সহকারী প্রোগ্রামার পদের ৬০% পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান রয়েছে। এই দেশে আন্দাজে ঢিল ছুড়লেও কোন না কোন সিএসই গ্রাজুয়েটের গায়ে গিয়ে পড়বে, এত এত গ্রাজুয়েটের দেশেও ৬০% পদোন্নতির মাধ্যমে বরাদ্দ।

এবার আসি পদোন্নতির আলোচনায়। ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড) থেকে ৫ বছরে পদোন্নতি পেয়ে সহকারী প্রোগ্রামার হওয়া যায়, মেনে নিলাম। ইমিডিয়েট উপরের পদে প্রমোশন দেওয়াই যায়। যদিও অনেক আলোচনা আছে সেগুলো বাদ দিলাম।

কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড) থেকে ৭ বছরে সহকারী প্রোগ্রামার হওয়ার বিধান ও নজির সবই আছে, দ্যট মিনস মাঝের ৩টা গ্রেড একদম হাওয়া। এই পদগুলোতে কাজের অভিজ্ঞতারও কোন দরকারই নেই।
Biswas

31/08/2025

🔍 সহজভাবে ব্যাখ্যা:

1. মোট ৯৩% পদ সরাসরি মেধার ভিত্তিতে দেওয়া হবে।

মানে এই ৯৩% পদের জন্য কোনো কোটা বা বিশেষ সুযোগ নেই, শুধু ফলাফল/মেধার ক্রমানুসারে প্রার্থী নির্বাচিত হবে।

2. এই ৯৩% পদের ভেতর ভাগ করা আছে:

২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য।

> যারা বিজ্ঞান বিভাগে (Physics, Chemistry, Math, Biology ইত্যাদি) গ্রাজুয়েট, তারা এই ২০% পদের জন্য প্রতিযোগিতা করবে।

৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য।

> যারা বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ে (Arts, Commerce, Social Science ইত্যাদি) গ্রাজুয়েট, তারা এই ৮০% পদের জন্য প্রতিযোগিতা করবে।

3. সব নিয়োগ হবে মেধাক্রম অনুযায়ী।

মানে, বিজ্ঞান বা অন্যান্য বিষয়ে যতজন আবেদন করবে, তাদের ফলাফল অনুযায়ী র‌্যাঙ্ক করা হবে, তারপর সেরা প্রার্থীদের পদ দেওয়া হবে।

---

💡 সহজ ভাষায় উদাহরণ:
ধরো, ১০০টা শিক্ষক পদ আছে।

এর মধ্যে ৯৩টা পদ মেধাভিত্তিক।

২০% বিজ্ঞান গ্রুপের জন্য = ১৮-১৯টা পদ (গোল করে ১৯টা)

৮০% অন্যান্য বিষয়ের জন্য = ৭৪টা পদ (গোল করে ৭৪টা)

বাকি পদ অন্য কোটা (যেমন মুক্তিযোদ্ধা কোটা) অনুযায়ী দেওয়া হবে।

29/08/2025

Very Well Cooked Sir...... 🥵

Photos from Khulna Tuition Media by KUETian & KUian's post 29/08/2025

IIT ভর্তি পরীক্ষার প্রশ্ন ! পড়তে গেলেই দাঁত ভেঙ্গে যাচ্ছে !

29/08/2025

২ এর 'খ' বিধান অনুযায়ী দেশের প্রাইমারি শিক্ষক নিয়োগে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গলা চেপে ধরা হয়েছে।
অর্থাৎ নিয়োগযোগ্য পদ যদি ১০০ টি হয় এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মাত্র ২০ পদের বিপরীতে আবেদন করতে পারবে।
যে কোটা সেটা তো রয়েই গেল।
আমরা কোনো বৈষম্য চাই না সবার সমান সুযোগ চাই।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dakbangla
Khulna
9201