02/02/2025
ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা, ভর্তি শুরু হয়েছে ২০২৪-২৫ সেশনের জন্য। স্বল্প খরচে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানের ইঞ্জিনিয়ারিং শিক্ষায় একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছি আমরা।
আজই ভর্তি হোন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন।
📝📝আমাদের ডিপার্টমেন্টসমূহ:
1️⃣ Electrical & Electronic Engg. (EEE)
2️⃣ Civil Engg. (CE)
3️⃣ Textile Engg. (TE)
4️⃣ Computer Science & Engg. (CSE)
5️⃣ Mechanical Engg. (ME)
🟥🟥কেন আমাদের বেছে নেবেন?
✅ পাবলিক ভার্সিটির অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
✅ অত্যাধুনিক ল্যাব ও সরঞ্জাম
✅ আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপ
✅ শতভাগ শিক্ষার্থীদের সাফল্যের হার
✅ ১০০% পর্যন্ত শিক্ষাবৃত্তি (প্রতি সেমিস্টারে)
✅ ক্যারিয়ার কাউন্সিলিং ও জব প্রিপারেশন
✅ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
📞 তথ্য সহায়তার জন্য যোগাযোগ করুন: 01831871025 (What's App)
19/12/2024
আমাদের ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনার শিক্ষার্থীদের অভিনন্দন, যারা গেম খেলে 'লেজি আই' রোগ সারানোর একটি নতুন এবং উদ্ভাবনী পদ্ধতি আবিষ্কার করেছেন। তাদের এই অসাধারণ সাফল্য জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমাদের গর্বিত করেছে।
এই গেমটি তৈরি করে তারা চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা বহু মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তাদের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা এবং সংকল্পের ফলস্বরূপ এই অর্জন সম্ভব হয়েছে।
পত্রিকার লিংক : https://www.jugantor.com/tp-city/888242
16/12/2024
ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং,খুলনা এর পক্ষ থেকে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তাঁদের, যাঁদের আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে স্বাধীনতার স্বাদ। বিজয়ের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।
আমাদের শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আমরা যেন তাঁদের ত্যাগের মর্যাদা রক্ষা করি এবং নিজেদের জীবন গড়ে তুলি শিক্ষার আলোকে, যাতে আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যায়।
এই বিজয় দিবসে আমরা আমাদের প্রতিজ্ঞা নবায়ন করি এবং শিক্ষার মাধ্যমে জাতিকে আরও উচ্চতর লক্ষ্যে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করি।
08/12/2024
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কমিটির সদস্যরা সম্প্রতি আমাদের অধিভুক্তি নবায়নের জন্য ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পরিদর্শন করেছেন।
আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান ও সুযোগ-সুবিধা বাড়াতে আমাদের ক্রমাগত প্রচেষ্টায় এই সফরটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই সফরের সময়, কমিটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি এবং সুপারিশ প্রদান করেছে যা আমাদের একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে ব্যাপকভাবে সহায়তা করবে। তাদের নির্দেশনা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আরও উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা করি।
আমরা আমাদের প্রতিষ্ঠানের উন্নতির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যদের তাদের সময়, দক্ষতা এবং নিষ্ঠার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা শিক্ষাগত মান উন্নত করতে এবং উদ্ভাবন এবং বৃদ্ধিকে উৎসাহিত করে এমন পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
06/12/2024
আজকের দৈনিক পত্রিকায় আমাদের শিক্ষার্থীদের সাফল্য।
"লেজি আই" রোগের থেরাপি সমাধানে গেম আবিষ্কার করলো আমাদের শিক্ষার্থী Amir Faysal & Meshbah Uddin
CSE Department.
19/11/2024
ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর সহ প্রতিষ্ঠাতা, গভর্নিং বোর্ডের সদস্য এবং নির্বাহী পরিচালক মো: বদিউজ্জামান সম্প্রতি অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW, Sydney) থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি 2020 সালে উক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক সায়েন্সিয়া পিএইচডি স্কলারশীপ অর্জন করেন এবং টেকনোলজি এন্ড ফ্যামিলি স্কুল পার্টনারশীপ বিষয়ে গবেষণা শুরু করেছিলেন।
17/11/2024
Celebrating Memories, Embracing New Beginnings.
17/11/2024
"Splashing colors and memories on Rag Day! Celebrating unity, laughter, and vibrant moments. 🎉 "
15/11/2024
টিম ওয়েব উইজার্ড: চ্যাম্পিয়ন্স প্রতিবেদন - ন্যাশনাল হ্যাকাথন ২০২৪
🟥জাতীয় প্রতিযোগিতায় সবার উপরে ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা
Programming Hero আয়োজিত ন্যাশনাল হ্যাকাথন ২০২৪-এ টিম ওয়েব উইজার্ড ১৭৯টি দলের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। টিমটি অসাধারণ উদ্ভাবনী চিন্তা, প্রোগ্রামিং দক্ষতা, এবং টিমওয়ার্কের মাধ্যমে এই সাফলতা অর্জন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা এর Amir Faysal এবং Masbah Uddin সহ আরো কয়েকজন শিক্ষার্থী নিয়ে গঠিত এই টিম তাদের সৃজনশীল সমাধান এবং প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেছে। "অ্যাম্বলিওপিয়া ভিশন থেরাপি সল্যুশন" নামক এই প্রকল্পের লক্ষ্য ছিল অ্যাম্বলিওপিয়া (লেজি আই) রোগের একটি কার্যকর, প্রবেশযোগ্য এবং উদ্ভাবনী সমাধান প্রদান। এই সমস্যা সমাধানে তারা তৈরি করেছে একটি AI-চালিত, গেম-ভিত্তিক থেরাপি সল্যুশন, যা অ্যাম্বলিওপিয়া আক্রান্ত রোগীদের জন্য উপযোগী। লেজি আই একটি সাধারণ সমস্যা, যা শিশুসহ প্রাপ্তবয়স্কদের জীবনযাত্রায় প্রভাব ফেলে। তাই এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য থেরাপির মডিউলগুলোতে রয়েছে:
গ্যাবর প্যাচ এক্সারসাইজেস: যা রোগীর নেভিগেশন দক্ষতা এবং স্টেরিওপসিস (গভীরতার অনুভূতি) উন্নত করে।
বাইন্যোকুলার ভিশন এনহ্যান্সার: এটি উভয় চোখের জন্য ব্যালেন্স তৈরি করতে সপ্রেশন কন্ট্রোল ব্যবহার করে।
রিয়েল-টাইম মনিটরিং: রোগীদের উন্নতি পর্যবেক্ষণের জন্য রিয়েল-টাইম ডেটা ট্র্যাকিং।
এই প্রকল্পে আবু হাসনাত মো. শাফি কামাল, যিনি কেয়ারসী বিডি-এর ম্যানেজিং ডিরেক্টর এবং একজন চক্ষু বিশেষজ্ঞ, গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ছিলেন। তার তত্ত্বাবধানে থেরাপির বৈজ্ঞানিক ও ব্যবহারিক দিকগুলো আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এই হ্যাকাথনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রোগ্রামাররা প্রযুক্তিগত উদ্ভাবনের একটি অনন্য প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে। টিম ওয়েব উইজার্ডও টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে পরিকল্পনা, কোডিং এবং উদ্ভাবনী সমাধান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় রোবটিকস ক্লাব এই অসাধারণ আয়জনের দায়িত্ব পালন করে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক-এর প্রাক্তন গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রকল্পগুলোতে প্রেরণা যোগাবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে।
06/09/2024
যুক্তরাজ্যের উলস্টার বিশ্ববিদ্যালেয় *পূর্ণ বৃত্তি* সহ এমএসসি প্রোগ্রামে সুযোগ পেয়েছে আমাদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী এম ডি জাকারিয়া। তার এই সাফল্যে প্রত্যেক শিক্ষক অত্যন্ত গর্বিত এবং সকল শিক্ষার্থী অনুপ্রাণিত। এভাবেই আমাদের শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পরবে ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং।
আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল ও গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
24/08/2024
ভারী বৃষ্টি এবং ভারত থেকে তেড়ে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ সহ ১১ টি জেলা পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। এ অবস্থায়, আমরা ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির সকল শিক্ষক-শিক্ষীকা, কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতন এবং শিক্ষার্থীদের আসন্ন বিদায় অনুষ্ঠান ও নবীন বরনের ফান্ড থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দিয়ে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছি।
মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, আল্লাহ তা'য়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের ওসিলা হিসেবে পরিবর্তন করে দেন।
হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানী করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
#বাংলাদেশ