Campus Care

Campus Care Learn from your level, as your need !

We offer extensive guidance for aspiring students and provide subject-wise help on various subjects by individual professionals!

⚡কেনো এসএসসি রেজাল্টের দিকে না তাকিয়ে এইচএসসি ফোকাস করবে❓❓📍📍বুয়েটে আবেদনের কথাই ধরা যাক! 📍📍⭐ন্যূনতম যোগ্যতা✅ এসএসসি: GPA...
15/08/2025

⚡কেনো এসএসসি রেজাল্টের দিকে না তাকিয়ে এইচএসসি ফোকাস করবে❓❓

📍📍বুয়েটে আবেদনের কথাই ধরা যাক! 📍📍

⭐ন্যূনতম যোগ্যতা
✅ এসএসসি: GPA-4
✅ এইচএসসি: GPA-5 (Physics, Chemistry, Math must A+)

⭐ মোট আবেদনকৃত শিক্ষার্থী থেকে এইচএসসি পদার্থ, রসায়ন , ম্যাথের নাম্বারের উপর ভিত্তি করে মোট ২৪০০০ শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। লাস্ট ২ বছরের হিসেব অনুযায়ী (এইচএসসি) পদার্থবিজ্ঞানে ৯২/৯৩+, রসায়নে ৯২/৯৩+ ও গণিতে ৮৭+ নাম্বার প্রয়োজন হয়েছিল।

🌐 প্রিলি পরীক্ষা: মোট নাম্বার ১০০ (গণিত-৩৪, পদার্থ-৩৩, রসায়ন-৩৩), সময় ১ঘন্টা। টাইপ: নৈর্ব্যক্তিক।

প্রিলি পরীক্ষা থেকে ৬০০০ জনকে লিখিত পরীক্ষার জন্য বাচাই করা হয়।

🌐 লিখিত পরীক্ষা: ৪০০ নাম্বার। সময় ২ঘন্টা।
প্রশ্ন: গণিত ১৪ টি (১৪০নাম্বার), পদার্থ ১৩টি (১৩০নাম্বার), রসায়ন ১৩টি (১৩০নাম্বার)

তাই, যা হয়ে গেছে তা নিয়ে আফসোস না করে এইচএসসি ফোকাস করো। অনেক অনেক সুযোগ অপেক্ষা করবে তোমাদের জন্য।

বায়ন্ন' র ভাষা শহীদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2025

বায়ন্ন' র ভাষা শহীদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা।

07/11/2024

ICT অধ্যায়-৫ এর চলমান রেকর্ডিং... 😍😍😍

Campus Care এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ICT অধ্যায়-৫ এর টিউটোরিয়াল পাওয়ার জন্য ইনবক্সে অসংখ্য মেসেজ দিয়ে যাচ্ছ তাদের জন্যই এই পোস্ট!

[বিঃদ্রঃ খুব দ্রুতই আমাদের নতুন রেকর্ডিং সেটাপ ইন্সটল হবে, তাই এই র-ফুটেজটাকে স্মৃতির পাতায় রেখে দিলাম! ]








02/11/2024

বাইনারি বিয়োগ নির্ণয়ের সেরা শর্টকাট ম্যাজিক টেকনিক..
._1
#বাইনারি


#বাইনারি_বিয়োগ
#ম্যাজিক_টেকনিক
#ইজি_বাইনারি

#ইজি_বাইনারি_বিয়োগ


31/10/2024
যাদের হাত ধরে Campus Care একটু একটু করে স্টুডেন্টদের সকল প্রত্যাশা পূরণ করে সামনে এগিয়ে যাচ্ছে সেই RK Rezwan Chowdhury স...
23/10/2024

যাদের হাত ধরে Campus Care একটু একটু করে স্টুডেন্টদের সকল প্রত্যাশা পূরণ করে সামনে এগিয়ে যাচ্ছে সেই RK Rezwan Chowdhury স্যার , Shahin Alam স্যার এবং Md Soroar Sikder স্যার হঠাৎ এক ফ্রেমে বন্দী!

Moloy Shikder স্যারকে একসাথে খুব মিস করছি, ব্যস্ততার ফাঁকে সব স্যারদেরকে কোনো একদিন একসাথে বন্দী করবো ইনশাআল্লাহ 😍, আপাতত সাকসেস স্টোরি মেইক করাই আমাদের মেইন ফোকাসে থাকবে !





প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। Campus care এর অনলাইন প্লাটর্ফমে তোমাদের স্বাগতম। আমি রিজওয়ান চৌধুরী স্যার, থাকবো তো...
18/10/2024

প্রিয় শিক্ষার্থী,
আসসালামু আলাইকুম। Campus care এর অনলাইন প্লাটর্ফমে তোমাদের স্বাগতম।

আমি রিজওয়ান চৌধুরী স্যার, থাকবো তোমাদের সাথে Hsc-ICT শিক্ষক হিসেবে।

ইনশাআল্লাহ, অচিরেই দেখা হবে Campus care এর অনলাইনে তোমাদের সহযোগী হিসেবে।

ইঞ্জিঃ রিজওয়ান চৌধুরী
সিএসই, বুয়েট
মোবাইলঃ 01628445560
একতা সড়ক, খিলগাঁও, ঢাকা।

অপেক্ষার পালা  শেষ খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে  Campus Care  পরিবারে ❤️🖤 কথা দিয়েছিলাম সে অনুযায়ী কথা রাখার চেষ...
17/10/2024

অপেক্ষার পালা শেষ খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে Campus Care পরিবারে ❤️🖤
কথা দিয়েছিলাম সে অনুযায়ী কথা রাখার চেষ্টা করছি আশা রাখছি খুব সুন্দর একটি পরিবার তৈরি করবো আমরা সবাই মিলে। শত ব্যস্ততার মাঝেও পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি,,,,,,, ব্যস্ততা কাটিয়া আমি শুরু করেছি তোমরা শুরু করছো তো????

রসায়নের রস নিয়ে জীববিজ্ঞানকে করবো জীবময় 🖤❤️

Campus Care
CAMPUS CARE BD

আসসালামু আলাইকুম! অবশেষে হাটি হাটি পা পা করে  Campus Care  ইতিমধ্যে তার যাত্রা শুরু করে দিয়েছে এবং এর অংশ হতে পেরে প্রথম...
16/10/2024

আসসালামু আলাইকুম!

অবশেষে হাটি হাটি পা পা করে Campus Care ইতিমধ্যে তার যাত্রা শুরু করে দিয়েছে এবং এর অংশ হতে পেরে প্রথমেই অশেষ শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার কাছে, পরিচয়ে বলবো আমি মোঃ শাহীন আলম এই পরিবারের সাথে যুক্ত থাকবো Math এবং Physics ইন্সট্রাক্টর হিসেবে!

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ হতে অর্জিত জ্ঞান এবং দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অর্জিত অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের, আমার সেরাটা দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

পরিচয় তো হয়েই গেলো, এবার তাহলে নিজেকে প্রমান করার কঠিন সময় চলে আসছে! আমি প্রস্তুত, তোমরা প্রস্তুত তো ???

ও স্যরি, বলতে ভুলেই গেছি যারা ভাবছো আমরা পেইড কিছু নিয়ে আসছি কি না?! তাদের বলছি, এইটা সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম 😃

তাহলে আর দেরি কেনো, সবাইকেই ম্যানশন দিয়ে দাও আমাদের এই পেজ এবং CAMPUS CARE BD গ্রুপে!

খুব অচিরেই আমরা ধারাবাহিকভাবে গোছানো অনেক অনেক ফ্রি কন্টেন্ট নিয়ে আসছি!!!





15/10/2024

"Chemistry"
That only deals with the rearrangement of the valence electron of an atom.

"রসায়ন "
খুব সহজেই সংজ্ঞায়িত করা যায় যে,, যেখানে পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের পুনর্ববিন্যাস নিয়ে কাজ করা হয়ে থাকে তাকে সহজ ভাষায় রসায়ন বলে।

 #কে_কে_স্বপ্ন_দেখো_পাবলিক_বিশ্ববিদ্যালয় 😍তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, "লাল,সবুজ, সাদা,নীল, মেরুন" বাসের কোন জানালার...
15/10/2024

#কে_কে_স্বপ্ন_দেখো_পাবলিক_বিশ্ববিদ্যালয় 😍
তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, "লাল,সবুজ, সাদা,নীল, মেরুন" বাসের কোন জানালার পাশের সীটে বসে আছো,
বাসটা তখন ব্যস্তময় রাস্তায় এসে থামলো।অনেক লম্বা জ্যাম !! সারি হয়ে দাড়িয়ে আছে প্রাইভেট কার, রিক্সা,পাবলিক বাসসহ অন্যান্য যানবাহন।হাসপাশ করছে গরমে,এই জ্যাম ছাড়ার লক্ষন দেখা যাচ্ছে না।
তখন একটা সময় দেখতে পাবা অচিরেই তোমার বিশ্ববিদ্যালয়ের লেখা বাসটা সব গুলো গাড়িকে বুড়ো আঙুল দেখিয় সাই সাই করে টান দেবে। অসাধারণ শীতল একটা বাতাস এসে তোমার গায়ে পরশ দিয়ে যাবে।
তুমি জানালা দিয়ে একটু মাথা বের করে দেখতে পাবা গাড়ি গুলো সসম্মানে তোমাকে সাইড দিয়ে দিচ্ছে, পাশের লাইনের প্রাইভেট কার থেকে কেউ কেউ গলা বের করে একবার দেখে নেবে তোমার বাসটা।
এই বাসেই হয়তোবা বসে আছে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার,ম্যাজিস্ট্রেট,অধ্যাপক,ব্যাংকার, লেখক সহ দেশের শ্রেষ্ঠ সন্তান গুলো।
তুমি ফুটপাতের দিকে তাকিয়ে দেখবে একজন বাবা তার ছোট্ট শিশুটার হাত ধরে হাটছে, আর সন্তানকে ইশারায় তোমার বাস দেখিয়ে দিচ্ছে।
তুমি খুব সহজেই বুঝতে পারবে বাবা বলছে এই বাসে দেশসেরা ছাত্র-ছাত্রী গুলো যাচ্ছে।।
তখন আনন্দাশ্রুতে তোমার চোখ ভিজে যাবে, যখন তুমি মনে করবা সেই দিন টার কথা, যেদিন এমন একটা গাড়ি দেখে তোমার বাবাও স্বপ্ন দেখেছিলেন। তোমাকে ঠিক এভাবেই চিনিয়ে দিয়েছিলেন।।এটাইতো সেরা পাওয়া ভাইয়া/আপু !!! এটাই হলো সেরা অর্জন।
তখন তুমি ভুলেই যাবে যে কত রাত না ঘুমিয়ে তুমি আজ এই স্বপ্নের বাসে একটা সিট পেয়েছো, সব গুলো কষ্ট ধুয়ে দেবে সেই মৃদু হাওয়া।
আর এই অসাধারণ স্বপ্নকে বাস্তবে রূপদান করতে হলে যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১টি সীট তোমার নিজের করে নিতে হবে।।
আর তোমাদের এই স্বপ্ন পূরণে আমরা আছি তোমাদের পাশে। ক্যাম্পাস কেয়ার পরিবার হোক তোমার স্বপ্ন পূরণের ঠিকানা ❤️
সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।😍😍😍

ইঞ্জি.রিজওয়ান চৌধুরী স্যার
ইন্সট্রাক্টর: আইসিটি
কম্পিউটার সাইন্স & ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট)

Address

389/A Ekota Sarak, Road-14, Tilpapara
Khilgaon
1214

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Campus Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share