Interesting Story BD

Interesting Story BD This is the best learning website.

এক শিক্ষা ও গবেষণা বা জ্ঞান এবং আলোর পথ যাত্রা ওয়েব সাইট।
(7)

নতুন নতুন মজাদার গল্প দেখতে এখনই ভিজিট করুন
17/02/2023

নতুন নতুন মজাদার গল্প দেখতে এখনই ভিজিট করুন

মজাদার মজাদার গল্প দেখতে এখনি চ্যানেল ভিসিট করুন
17/02/2023

মজাদার মজাদার গল্প দেখতে এখনি চ্যানেল ভিসিট করুন

চাকরির ইন্টারভিউ টেবিলের গল্প । The Story of The Job Interview Table ।   Interesting Story BD⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের...
15/01/2023

চাকরির ইন্টারভিউ টেবিলের গল্প । The Story of The Job Interview Table । Interesting Story BD

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে !

এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না !

গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন !

ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না,

খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩ থেকে ৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন !

ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো !

ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)

সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

✅ ভিডিও টি কেমন লাগলো অব্যসই কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।

✅ ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল


#চাকরিরইন্টারভিউটেবিলেরগল্প

#চাকরির_ইন্টারভিউ_টেবিলের_গল্প



#লোভে #পাপ #পাপে #মৃত্যু



#চাকরির_ইন্টারভিউ_টেবিলের_গল্প


#আলী_উজ্জ্বল

Click Here To Watch The Video YouTube Logo

ভিডিওটি দেখতে নিচের ছবিতে YouTube এ Click করুন
👇👇👇👇👇

Description: #চাকরিরইন্টারভিউটেবিলেরগল্প াকরির ইন্টারভিউ টেবিলের গল্প_The Story of The Job Interview Table_I...

সমাজে তৃতীয় ব্যাক্তি হতে সাবধান | Beware Of Being The Third Person In Society | Interesting Story BD                   ...
15/01/2023

সমাজে তৃতীয় ব্যাক্তি হতে সাবধান | Beware Of Being The Third Person In Society | Interesting Story BD

# প্রেক্ষাপট-১ #
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
গরীব যুবক বললো: একটা কোম্পানিতে ।

উচ্চ বেতনে যুবক বললো: স্যালারি কতো?
গরীব যুবক বললো: দশ হাজার টাকা।

উচ্চ বেতনে যুবক বললো: মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।

গরীব যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।

# প্রেক্ষাপট-২ #
এক উচ্চ বিলাসী মহিলা, মধ্য বর্তি মহিলাকে প্রশ্ন করে
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
মধ্য বর্তি মহিলা বললো- জ্বি।

উচ্চ বিলাসী মহিলা বললো, তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?

মধ্য বর্তি মহিলা বললো- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?

উচ্চ বিলাসী মহিলা বললো: কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?

স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
এখন সে বিধোবা।

# প্রেক্ষাপট-৩ #
তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যাক্তিকে প্রশ্ন করেন
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!

দ্বিতীয় ব্যাক্তি বললেন: না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।

তৃতীয় ব্যক্তি বললেন: কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!

তৃতীয় ব্যক্তি বললেন: আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,

স্ত্রী বললেন: আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।

-নাহ, সেকি কি মিথ্যা বলতে পারে ?

দ্বিতীয় ব্যাক্তি বললেন: আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।

-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।

#গল্পের_মূল উপদেশ #
---জীবনে তৃতীয় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। তৃতীয় ব্যাক্তি হতে সাবধান।

✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।
✅ ভিডিওটি ভালো লাগলে লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল


#সমাজে_তৃতীয়_ব্যাক্তি_হতে_সাবধান
#আলী_উজ্জ্বল
#তৃতীয়_ব্যক্তি_কাকে_বলে #উচ্চ বেতনে #চাকুরি_করা #এক _যুবক #গরীব_যুবক

#সমাজে_তৃতীয়_ব্যাক্তি_হতে_সাবধান


Click Here To Watch The Video YouTube Logo

ভিডিওটি দেখতে নিচের ছবিতে Click করুন
👇👇👇👇👇

#সমাজে_তৃতীয়_ব্যাক্তি_হতে_সাবধান # প্রেক্ষাপট-১ #উচ্চ বেতনে চাকুরি করা এক ...

কচ্ছপ আর খরগোশের বাস্তব গল্প । The True Story of The Tortoise and The Rabbit |Interesting Story BD সেই আদি আমল থেকে কচ্ছ...
13/01/2023

কচ্ছপ আর খরগোশের বাস্তব গল্প । The True Story of The Tortoise and The Rabbit |Interesting Story BD

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হলো আমরা প্রথম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

প্রথম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো, লেগে থাকলে সাফল্য আসবেই!

দ্বিতীয় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

তৃতীয় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো,

তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল,

প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়!

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

✅ ভিডিও টি কেমন লাগলো অব্যসই কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।

✅ ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামোনায়

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল

#কচ্ছপ_আর_খরগোশের_বাস্তব_গল্প


#কচ্ছপ #আর #খরগোশের #বাস্তব #গল্প hero ? #कछुआ_और_खरगोश #কচ্ছপ_আর_খরগোশ
&Rabbit #কচ্ছপ_আর_খরগোশের_বাস্তব_গল্প Story BD

ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন

Click Here To Watch The Video

Description: #কচ্ছপ_আর_খরগোশের_বাস্তব_গল্প The True Story of The Tortoise and The Rabbit_কচ...

রাগ । The Angry । Interesting Story BD       এক রাগের গল্প---An Angry Storyছোট্ট এক ছেলে ছিলো প্রচন্ড রাগী। তাই দেখে বাব...
13/01/2023

রাগ । The Angry । Interesting Story BD

এক রাগের গল্প---An Angry Story

ছোট্ট এক ছেলে ছিলো প্রচন্ড রাগী। তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। ....

পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠ বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ।

শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে....

সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে।তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো..

'তুমি খুব ভাল ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো,এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না।...

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচড় পরে যায়। তাই নিজের রাগতে নিয়ন্ত্রন করতে শেখো।মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর......

✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।

✅ ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল

াগের_গল্প

#রাগ

#রাগ াগের_গল্প #রাগ_The Angry_Interesting_Story_BD #রেগে_গেলেন_তো_হেরে_গেলেন - Darbari (Composer) #রাগ_অনুরাগ Anurag #রাগ_কমানোর_উপায় #রাগ_নিয়ন্ত্রণের_দোয়া control korar upay #রাগ_নিয়ন্ত্রণ_করার_উপায় Angry #রাগ

ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন

Click Here To Watch The Video

Description: #রাগ রাগের গল্প---An Angry StoryPart:1ছোট্ট এক ছেলে ছিলো প্রচন্ড রাগী। তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্য.....

ফাঁদ | The Trap | Interesting Story BDএকবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফ...
13/01/2023

ফাঁদ | The Trap | Interesting Story BD

একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল-

“ ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবেনা। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারবনা”।

মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল-

“ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে কোন সাহায্য করতে পারবনা”।

ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল-

“ইদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতিই করতে পারবেনা। যা আমার কোন ক্ষতি করতে পারবেনা- তাতে আমি সাহায্য করতে পারবনা”।

ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো।

রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পরেছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পরেছে।

তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। চিকিৎসা শুরু হয়ে গেল। কিন্তু অবস্থা মোটেই ভালো না।

পথ্য হিসেবে ডাক্তার মুরগির সূপ খাওয়াতে বল্লেন। সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন।

অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূরদূরান্ত থেকে আরও অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য।

আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল।

একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল।

✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।

✅ ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল

#ফাঁদ
Trap

#ফাঁদ_The_Trap_Interesting_Story_BD, #ফাঁদ ুরের_গল্প #বাস্তব_কাহিনী #শ্রেষ্ঠ_ভিডিও , Japan,
#ফাঁদ_The_Trap_Interesting_Story_BD # আলী_উজ্জ্বল # Ali_Uzzal

ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন

Click Here To Watch The Video

Description: #ফাঁদ Trap Story BDফাঁদ _The Trap_Interesting Story BDPart-1একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খ...

এক মায়ের ভালো বাসার গল্প । A Mother's Love Story । Interesting Story BDA Mother's Love Story । এক মায়ের ভালো বাসার গল্প।...
13/01/2023

এক মায়ের ভালো বাসার গল্প । A Mother's Love Story । Interesting Story BD

A Mother's Love Story । এক মায়ের ভালো বাসার গল্প। Interesting Story BD

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না।

মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।

তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।

এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।

✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।
✅ লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।


সৌজন্যে: আমি আলী উজ্জ্বল

#একমায়েরভালোবাসারগল্প
'sLoveStory

#একমায়েরভালোবাসারগল্প 'sLoveStory #এক মায়ের ভালো বাসার গল্প_A Mother'sLove Story_InterestingStoryBD 'slove story 'slovestoryofthemidnightangel 'slovestorytagalog ,

ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন

Click Here To Watch The Video

এক মায়ের ভালো বাসার গল্প_A Mother's Love Story_Interesting Story BDDescription: #একমায়েরভালোবাসারগল্প 'sLoveStory :1ঘটনাটি একটি গ...

02/01/2023

Fuse Bulb_ফিউজ বাল্ব_Interesting Story BD Bulb #ফিউজ বাল্ব Story BDএকজন খুব বড় দরের অফিসার, সে সবে মাত্র রিটায়ার করে একটি খুব দামি হাউসি.....

Fuse Bulb_ফিউজ বাল্ব_Interesting Story BD  Bulb #ফিউজ বাল্ব  Story BDএকজন খুব বড় দরের অফিসার, সে সবে মাত্র রিটায়ার করে এ...
02/01/2023

Fuse Bulb_ফিউজ বাল্ব_Interesting Story BD

Bulb
#ফিউজ বাল্ব
Story BD

একজন খুব বড় দরের অফিসার, সে সবে মাত্র রিটায়ার করে একটি খুব দামি হাউসিং সোসাইটি তে থাকতে এসেছেন।

সেই খুব বড় অফিসার ভীষন ভাবে নিজের দাম্ভিকতা নিয়ে ব‍্যাস্ত ছিলেন ফলে কারোর সাথে কথা বলতেন না।
একদিন তিনি আর একজন বয়স্ক লোকের পাশে গল্প করার জন্য বসলেন, তারপর থেকে ওনার পাশেই রোজ বসতে থাকেন।

ঐ বড় অফিসারের কথাবার্তা সব সময় এক ই বিষয়ের ওপর ছিল অর্থাৎ আমি এতবড় অফিসার ছিলাম যে কেউ কল্পনাও করতে পারবে না, আমি তো এখানে একরকম বাধ্য হয়ে এসেছি ইত্যাদি ইত্যাদি।
শুনতে শুনতে ওই বয়স্ক মানুষ টি একদিন আর থাকতে না পেরে বলেন ' রিটায়ারমেন্টের পরে আমরা সবাই একটি ফিউজ বাল্বের মতন, কে কত ওয়াটের তার কোন মুল‍্য নেই।'

তিনি আরও বলেন আমি এই সোসাইটিতে আছি গত পাঁচ বছর ধরে, আজ পর্যন্ত কাউকে আমি বলিনি যে আমি দুবার 'মেম্বার অফ পার্লামেন্ট' ছিলাম। ঐ যে উনি ভার্মাজি রেলের জেনারেল ম্যানেজার, ঐ যে সিং সাহেব আর্মির ব্রিগেডিয়ার, এই যে মেহেরা জি ISRO র চিফ এরা আমাকে কেউ বলেনি, কিন্তু আমি জানি।

“সমস্ত ফিউজ বাল্ব সমান, সেটা 0 ওয়াট হোক বা 100 ওয়াটের বা হ‍্যালোজেন বা ফ্লাড লাইট যাইহোক না কেন ” ফিউজ বাল্ব এর কোনো মূল্য নেই। সেটা যতই দামি বাল্ব হোক না কেন। আপনি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সবার সাথে মিলে মিশে থাকতে পারবেন।

ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।

✅ লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল

ভিডিওটি দেখতে নিচের ছবিতে Click করুন
👇👇👇👇👇
https://youtu.be/zgojSf0nIH4

Fuse_Bulb
ফিউজ_বাল্ব
Interesting_Story_BD







ুব_বড়_দরের_অফিসার




retirement
retirement_age
retirement_age_germany
retirement_age_in_india
retirement_age_uk
retirement_age_usa
retirement_calculator
retirement_deutsch
retirement_home
fuse_bulb_craft_ideas_easy
fusebulb
fuse_bulb_craft
fuse_bulb_kaise_banaen
fuse_bulb_ko_kaise_theek_karen
fuse_bulb_decoration_ideas
fuse_bulb_reuse_ideas_diy_decoration_ideas
fuse_bulb_banana
fuse_bulb_ko_sahi_kaise_karen
fuse£bulb_se_kya_banaen
fuse_bulb_replacement
fuse_bulb_meaning
fuse_bulb_image
fuse_bulb_christmas_lights
fuse_bulb_craftideas
fusebulbled
fusebulbsforchristmastreelights
Hazrat_muhammad_bani_bangla
Sad_bani_Bangla
Islamic_bani_Bangla
Bangla_oviman_smms
Best_love_caption_bangla
Sikkonio_bani
Fuse_Bulb_ফিউজ বাল্ব_Interesting_Story_BD

Fuse Bulb_ফিউজ বাল্ব_Interesting Story BD Bulb #ফিউজ বাল্ব Story BDএকজন খুব বড় দরের অফিসার, সে সবে মাত্র রিটায়ার করে একটি খুব দামি হাউসি.....

23/12/2022

একটি অসাধারন শিক্ষানীয় গল্প: #সাহায্যের_প্রতিদান িন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার ল.....

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য, ঘরে ঘরে গিয়...
23/12/2022

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:

একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য, ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো । ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে , সেখানে
গিয়ে সে কিছু খাবার চাইবে।

কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল
খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন । সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো । মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ । তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস
দুধ এনে দিলেন ।

ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?" মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না । ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে । তাহলে আমি
আপনাকে মনের অন্ত:স্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ।"

ছেলেটার নাম
ছিলো স্যাম কেইলি । স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো । স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধ বিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু
ভুলতো না ।
অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো ।
স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থ হল ।

তখন
তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে ।
যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ।
ডাঃ স্যামকেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো । যখন ডাঃ
স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন , তার
চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো ।

তিনি
তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন । ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট এর পরে,
তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে
চিনতে পারলেন । তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই
হোক তিনি মহিলাকে বাঁচাবেনই । ঐ দিন থেকে তিনি ঐ রোগীর
আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন ।

অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো । ডাঃ স্যাম কেইলি হাসপাতালের
একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ
তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না । ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন । তখন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে।

কারণ তিনি জানেন যে, এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না । অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো । তিনি পড়তে লাগলেন "আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।" এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম।

মানুষকে সাহায্য করুন ,
যতটা আপনার পক্ষে সম্ভব । হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে, আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি!

ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।

✅ নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।

✅ লাইক করে Share করে দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।

সৌজন্যে: আমি আলী উজ্জ্বল

ভিডিওটি দেখতে নিচের ছবিতে Click করুন
👇👇👇👇👇
https://youtu.be/SxprRKFfi7M


#সাহায্যের_প্রতিদান

#সাহায্যের_ঋণ_পরিশোধ

#সাহায্যের_প্রতিদান














&d_tax_relief_work









application
threshold






#গরিবের_প্রতি_দয়া_কর_translation
#গরিবের_সাহায্য
#অসহায়_মানুষের_পাশে_দাঁড়ানো
#মানুষকে_সাহায্য_করা_নিয়ে_উক্তি_উপকারের_প্রতিদান
#অসহায়_মানুষের_পাশে_দাঁড়ানো_উক্তি

#মানুষকে_খাওয়ানোর_ফজিলত_দায়িত্ববোধ
#সাহায্য_চেয়ে_পোস্ট_দান_করা_নিয়ে_উক্তি
#এতিমদের_খাওয়ানোর_ফজিলত
#অন্যের_কাজে_সাহায্য_না_করা
#অর্থ_দান_করার_ফজিলত
#অর্থ_দিয়ে_মানুষকে_সাহায্য_করা_কোন_ধরনের_দায়িত্ব

একটি অসাধারন শিক্ষানীয় গল্প: #সাহায্যের_প্রতিদান িন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার ল.....

Address

R-1, Housing Estate
Khalishpur
9000

Alerts

Be the first to know and let us send you an email when Interesting Story BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share