11/08/2024
***দয়া করে এড়িয়ে যাবেননা, সত্য এবং আল্লাহ্র একত্ববাদকে প্রচার করুন বেশি বেশি শেয়ারের মাধ্যমে***
[আশ্রয় চাহি আল্লাহ্র, যেন শয়তান দূরে রয়]
।।শুরু করিলাম আল্লাহ্র নামে, দয়ালু করুণাময়।।
১। দেখনি, তোমার প্রভু করেছেন হাতিওয়ালাদের কী যে!
২। তিনি কি তাদের কর্ম ব্যর্থ করিয়া দেননি নিজে?
৩। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন তিনি তাদের উপর,
৪। যারা ছুঁড়েছিল তাদের উপরে পাথরের কংকর।
(হস্তীবাহিনী যত--)
৫। তিনি তাহাদেরে বানিয়ে দিলেন চিবানো ঘাসের মতো।
++++++++++++++++++++++++
উপরের আয়াত ৫টি পবিত্র কোরানের ১০৫নং (সূরা ফীল) এর কাব্যানুবাদ। এই সূরাকে বিশ্লেষণ করে আমি আরো গভীরভাবে বুঝতে পারলাম পবিত্র আল-কোরান কেয়ামত পর্যন্ত অকাট্য দলীল। খেয়াল করুন, তখনকার হাতিওয়ালা ছিল আব্রাহা আর এখন স্বৈরাচারী হাসিনা। তখনকার ফোর্স হিসেবে ব্যবহার হয়েছে হস্তীবাহিনী আর এখন ছাত্রলীগ আর পুলিশ বাহিনী। তখন আল্লাহ্ পাঠিয়েছেন আবাবিল পাখির ঝাঁক যা হাতির তুলনায় আপাতদৃষ্টিতে কিছুইনা, আর এখন আল্লাহ্ পাঠিয়েছেন নিরস্ত্র ছাত্র-জনতার ঝাঁক যা আওয়ামী গুন্ডা আর সশস্ত্র পুলিশ বাহিনীর তুলনায় কিছুইনা। তখনও ছোঁড়া হয়েছিল কংকর যা এখনো ছোঁড়া হয়েছে। অবশেষে আল্লাহ্ আব্রাহা ও তার হস্তীবাহিনীকে যেমন ধ্বংস করেছেন, এখনো তার ব্যতিক্রম কিছুই হয়না (সুবহা'নাল্লাহ)। এবার উপরের ৫টি আয়াত আবার পড়ুন এবং বিশ্লেষণে ফিরে আসুন...
সূরা নং ১০৫ কে যদি এভাবে লিখি ১-০-৫, তাহলে দেখুন ১ এবং ০ কিন্তু বাইনারি ডিজিট যা মূলত ডিজিটাল প্রযুক্তিকে বুঝায়। আর ইতিহাসে মহান আল্লাহ্র অলৌকিকতা লক্ষ্য করলে আমরা দেখবো আল্লাহ্ উদাহরণ বা উপকরণ হিসেবে তাই নির্বাচন করেন যা ঐ সময়ের জন্য হট টপিক (ট্রেন্ডিং)। এবার দেখুন করুণাময়ের অলৌকিকতা, শত বাঁধা বিপত্তির পরেও এই ডিজিটাল প্রযুক্তিই(১-০) এদেশের ছাত্র-জনতাকে একাত্মতায় নিয়ে আসলো এক-দফা এক-দাবীতে (আলোচ্য সূরার রুকুঃ ১)। অতঃপর ৫ তারিখে হলো বিজয় ডিজিটাল বাংলাদেশের (১-০-৫)।
++++++++++++++++++++++++
++++++ [সূরাঃ ১০৫, রুকুঃ ১] +++++++
++++++++++++++++++++++++
এখন এই বিশ্লেষণকে অনুধাবন করে আমি আর এই তরুণদেরকে বলতে চাইনা, বদলে পরবর্তী চেতনার জন্য আমি দুইটা হ্যাশ ট্যাগ প্রস্তাব করছিঃ
#আবাবিল১০৫
[বিঃদ্রঃ- এই চেতনার হ্যাশ ট্যাগ আর কি কি হতে পারে কমেন্ট করে জানান।]