Khagrachhari Police Lines High School - KPLHS

Khagrachhari Police Lines High School - KPLHS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khagrachhari Police Lines High School - KPLHS, High School, Khagrachhari.

19/12/2025

© SH AN TO

19/12/2025

প্রিয় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,

সময়ের পাতায় লিখে রাখা আমাদের সোনালি শৈশব–কৈশোরের স্মৃতিগুলো আজ যেন আবার দরজায় কড়া নাড়ছে। সেই ক্লাসরুম, সেই মাঠ, বন্ধুদের হাসি-আড্ডা, শিক্ষকদের স্নেহ—সবকিছুই আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

আজকের এই গ্রুপ—
“Khagrachari Police Lines High School Alumni Association”
হয়ে উঠুক আমাদের সেই স্মৃতির ঝাঁপি, যেখানে আমরা সবাই আবার ফিরে পাই হারিয়ে যাওয়া দিনগুলোর উষ্ণতা।

জীবনের নানা ব্যস্ততার মাঝেও এই গ্রুপ হোক—
🔹 পরস্পরকে খুঁজে পাওয়ার ঠিকানা।
🔹 শৈশবের বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার উষ্ণতা।
🔹 স্মৃতির রোদে শুকানো সেই সোনালি দিনগুলোর ঘ্রাণ।
🔹 আর আমাদের প্রিয় বিদ্যালয়ের প্রতি
শ্রদ্ধা ও ভালোবাসার মিলনমেলা।

এসো আমরা সবাই মিলে এই পরিবারের বন্ধন আরও দৃঢ় করি—
পুরনো সম্পর্ক নতুন করে গড়ি,
নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিই আমাদের ফেলা আসা দিনগুলোর সাথে।

Khagrachari Police Lines High School Alumni Association–এর সকল সদস্যকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

19/12/2025

🌟 KPLHS Alumni Association
📢 SSC 2020 ব্যাচের প্রতিনিধি প্রয়োজন

প্রিয় প্রাক্তন শিক্ষার্থীরা,
আমরা খুঁজছি SSC 2020 ব্যাচের প্রতিনিধি, যারা তাদের ব্যাচমেটদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং আমাদের আলামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় ও শক্তিশালী করবে।

প্রতিনিধির দায়িত্ব:

1- SSC 2020 ব্যাচের সকলকে গ্রুপে আনা।
2- নিয়মিত ব্যাচমেটদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা।
3- ব্যাচ সম্পর্কিত কার্যক্রমে সহায়তা করা ও আলামনাই ইভেন্টে অংশ নেওয়া।

আপনি যদি SSC 2020 ব্যাচের শিক্ষার্থী হন এবং এই দায়িত্ব নিতে ইচ্ছুক হন, অনুগ্রহ করে এই পোস্টের কমেন্টে নাম ও যোগাযোগের তথ্য লিখুন।

চলুন, একসাথে আমাদের আলামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করি!
---

🌟 KPLHS Alumni Association
📢 Call for SSC 2020 Batch Representatives

Dear Alumni,
We are looking for representatives from the SSC 2020 batch to help connect all batchmates and make our alumni network more active and vibrant.

Responsibilities of a representative:

1- Bring all SSC 2020 batchmates into the group.
2- Share updates and information with batchmates regularly.
3- Help organize batch activities and participate in alumni events.

If you are from SSC 2020 and willing to take up this responsibility, please respond in the comments of this post with your name and contact information.

Let’s work together to make our alumni network stronger!

19/12/2025

🎓 প্রতিনিধি আহ্বান: স্মৃতির পাতায় আমাদের বিদ্যালয় 🎓
SSC ২০১৬ — SSC ২০২৫ ব্যাচ

​আমাদের প্রিয় বিদ্যালয়ের স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত করতে আমরা প্রতিটি ব্যাচ থেকে ২ জন ছাত্র এবং ২ জন ছাত্রী প্রতিনিধি খুঁজছি।

​📋 প্রতিনিধির দায়িত্বসমূহ

​আপনার ব্যাচের কণ্ঠস্বর হয়ে আপনি যা করবেন:

​✅ সদস্য সংগ্রহ: নিজের ব্যাচের বন্ধুদের গ্রুপে যুক্ত করা।
​✅ স্মৃতিচারণ: ব্যাচের তথ্য, পুরনো ছবি ও স্মৃতি শেয়ার করা।
​✅ আপডেট: মাসে একবার ব্যাচের কার্যক্রমের সংক্ষিপ্ত আপডেট দেওয়া।
​✅ সহযোগিতা: নতুন সদস্যদের স্বাগত জানানো ও তাদের প্রশ্নের উত্তর দেওয়া।
​✅ সমন্বয়: গ্রুপ অ্যাডমিনদের সাথে যোগাযোগ রক্ষা করা।
​✅ সক্রিয়তা: ব্যাচের বন্ধুদের গ্রুপে সক্রিয় থাকতে উৎসাহিত করা।

​🚀 আপনি কি প্রতিনিধি হতে আগ্রহী?

​নির্বাচিত প্রতিনিধিরা হবেন আপনার ব্যাচের মূল সংযোগকারী (Point of Contact)। যারা এই দায়িত্ব নিতে আগ্রহী, তারা দ্রুত:

🔹 নিচের কমেন্ট বক্সে আপনার নাম ও ব্যাচ লিখুন।
🔹 অথবা সরাসরি ইনবক্স করুন।

​বিঃদ্রঃ আমাদের আলোচনার সুবিধার্থে কমেন্ট বক্সে মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া হয়েছে। আজই যুক্ত হোন!

Address

Khagrachhari

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when Khagrachhari Police Lines High School - KPLHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category