25/07/2021
দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
দাখিল-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনাঃ
** কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে?
প্রয়োজনীয় সামগ্রীঃ
১।একটি স্কেল।
২। একটি পেন্সিল।
৩। একটি কালো বলপয়েন্ট কলম।
৪। প্রশ্ন লিখার জন্য একটি সবুজ বলপয়েন্ট কলম।
৫। A 4 সাইজের প্রয়োজনীয় কাগজ।
লেখার নিয়মঃ
১। A 4 সাইজের কাগজের একপাশে লিখবে (কোনো ক্রমেই উভয় পাশে লিখবে না)
২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে
৪। প্রশ্নের সিরিয়াল (ক,খ,গ,ঘ) ঠিক রেখে লিখবে।
** কাভার পেইজ কিভাবে পুরণ করবেঃ
* * কাভার পেইজে তিনটা অংশ আছে
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে
** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে।
এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর
** এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "হাদিস শরিফ" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে, ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো। যদি ২ হয়,তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে)
** শিরোনামঃ তুমি যদি "হাদিস শরিফ" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, '' হাদিস পরিচিতি ''। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।
** বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাইনমেন্ট এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।" হাদিস শরিফ" হলে লিখবে বিষয় কোড "102"। (এটা ইংরেজীতেই লিখবে)
বিষয়ের নামঃ "হাদিস শরিফ"।
** শিক্ষাবোর্ডের নাম ঃ
BANGLADESH MADRASSAH EDUCATION BOARD (এটা ইংরেজীতেই লিখবে)
** রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার দাখিলের রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সাথে লিখবে যেনো কোনো প্রকার ভুল এবং ঘসা মাজা/ ওভার রাইট না হয়। তোমার জে.ডি.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও চলবে, কারণ জে.ডি.সি এবং দাখিল একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে)
** শিক্ষার্থীর নামঃ
** পিতার নামঃ
** মাতার নামঃ
তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা অবশ্যই ইংরেজীতে লিখবে)
** কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নেই।
** কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবো ?
** প্রথমে A 4 সাইজের প্রয়োজনীয় কাগজ /পেইজ নিয়ে
১.পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি।
২.উত্তর লেখা শুরু করার প্রথমে সবুজ বলপয়েন্ট দিয়ে প্রশ্নটা লেখি। (কালো কালি দিয়ে লিখলেও চলবে)
৩. কালো বলপয়েন্ট কলম দিয়ে উত্তর লেখা শুরু করি। "এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" তারপর "ঘ"ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নাই ।
** অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো।
লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের কাজ হয়ে গেলো।
এভাবে এ্যাসাইনমেন্টগুলো তৈরী কর।
*** প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে অথবা সরাসরি সুপারের সাথে যোগাযোগ করবে ***
মুহাম্মদ বেলাল উদ্দিন। সুপার/সচিব ( ভারপ্রাপ্ত)।