18/08/2026
এডুলাইফ আইটি ইনস্টিটিউটের আয়োজনে আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে একটি ফলপ্রসূ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর জনাব রিন্টু চাকমা। তিনি শিক্ষাদানের আধুনিক ও কার্যকর কৌশল, শ্রেণিকক্ষ পরিচালনার দক্ষতা এবং শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এছাড়াও, এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আমির হোসেন রুজেল মহোদয় তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করেন।
সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ কর্মশালাটিকে আরও প্রাণবন্ত, সফল ও অর্থবহ করে তুলেছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— দক্ষ শিক্ষকই গড়ে তোলেন দক্ষ, সৃজনশীল ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রজন্ম।
মানসম্মত, যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এডুলাইফ আইটি ইনস্টিটিউট সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।